এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | ২৪ মার্চ ২০১৯ ১৩:১০407220
  • বেআইনি বলেই তো সই নেই ঃ))। অভিযোগ দাড়াবে কিসে
  • S | ২৪ মার্চ ২০১৯ ১৩:০৩407219
  • যুদ্ধের ঢপটা লোকে কি বুঝেছে?
  • | ২৪ মার্চ ২০১৯ ১৩:০২407218
  • আচ্ছা ডাক্তার ওষুধের প্রেসক্রিপশান লিখেছে, তাতে ডাক্তারের নাম ডিগ্রি রেজিস্ট্রেশান নাম্বার সই কিছুই নেই। শুধু পলিক্লিনিকের নাম আর ঠিকানা।
    এটা বেয়াইনী না?
    কোথাও অভিযোগ করা যায়?
  • pi | ২৪ মার্চ ২০১৯ ১২:৫৮407217
  • মহারাষ্ট্রে ৫৬ দলের মহাজোট হোল। ওখানেই এন ডি এ সবে ভাল।অবস্থা দেখাচ্ছিল্সব পোলে, ওটা এবার কমবে। এরকম আরো কিছু কমালে লড়াই কিছুটা ঘাড়ে ঘাড়ে হতে পারে।

    ইন্ডিয়া টিভির মত ্যানেল ও বাচে মোদি ম্যাজিক কমছে।
  • একক | ২৪ মার্চ ২০১৯ ১২:৪৬407216
  • ১ ) এখনো অবধি শখানেক এমেন্ডমেন্ট হয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশনে। কাজেই ওটা কোনো শালগ্রাম শিলা নয়।

    ২ ) কংগ্রেস মাঝখানে একটু লাফাচ্ছিলো, এখন মনে হয় বোঝাপড়া করে নিয়েছে। পুরো চুপচাপ। কোনো ইস্যুতেই রা নেই।

    ৩ ) ট্রেডাররা বলছেন যে বিজেপিই ফিরবে। চারপাশে যতজনকে চিনি, বন্ধুবান্ধব ইত্যাদি।

    ৪ ) মাঝখান থেকে পবতে খেয়োখেয়ি করে বিজেপির আসন সম্ভাব্য ৮-১০ থেকে আবার ২-৩ এ নাব্বে হয়তো। এটুকুই যা ভালো খবর। বাকি সব গেরুয়া।
  • dc | ২৪ মার্চ ২০১৯ ১২:৪৫407215
  • হ্যাঁ মুসলিমদের মারার জন্য আর কোন এক্সকিউজ দরকার হচ্ছে না, ডেমনাইজেশান প্রসেসটা সম্পূর্ণ হয়েছে। এসব আর খবরেও সেভাবে আসছে না। এবার বিজেপি ফিরে এলে দুতিন বছরের মধ্যে কোথাও অশউইতজ তৈরি হলে অবাক হবো না।
  • অর্জুন অভিষেক | ২৪ মার্চ ২০১৯ ১২:৩২407214
  • @dc যদি সত্যি অতটা কমে, তাহলে জানাবেন।
  • | ২৪ মার্চ ২০১৯ ১২:২১407213
  • ওদিকে গুরগাঁওতে আরেকটি মুসলিম পরিবারের উপর কাল হামলা হয়েছে। এখন আর বীফ বা পাকী স্তানের পিতাকা জাতীয় নলচের আড়ালও দরকার হচ্ছে না। ওদিকে আবার বিজেপীমার্কা গ্রুপগুলোতে বলছে হ্যাঁ মানে এগুলো নির্বাচনের জন্য একটু দরকার বুঝতেই তো পারছেন হেঁ হেঁ।
  • dc | ২৪ মার্চ ২০১৯ ১১:৩৬407212
  • অর্জুনবাবু ঠিক বলেছেন, খোলা বাজারের রেট এখন ৬৯। গতো অক্টোবরে এটাই উঠে গেছিল ৭৪ এ, সেখান থেকে নেমে এখ্ন ৬৯।

    আসলে আমি পেপ্যালের রেট বলেছি। অক্টোবরে প্রতি ড্লারে পাচ্ছিলাম ৭০-৭১ টাকা, আজ সকালে পেলাম মোটে ৬৬।৫ টাকা। মোট কথা রুপি স্ট্রং হচ্ছে।
  • b | ২৪ মার্চ ২০১৯ ১১:২৭407211
  • ইয়ে, বলি কি, এনাদের একটু মিত্তি করে জিগ্গেস করলে হয় না যে দেশটার শাসন জওয়ান দের হাতে দিয়ে দিলে কেমন হয়?
  • অর্জুন অভিষেক | ২৪ মার্চ ২০১৯ ১১:২৫407210
  • @ডি সি

    ডলার ৬৫? কোথায় ? এখনো তো ৬৯।১৭ দেখাচ্ছে।

    একটু জানান, আমাকে ডলার কিনতে হবে।
  • অর্জুন অভিষেক | ২৪ মার্চ ২০১৯ ১১:২৩407209
  • সংবিধান বদল ? অসম্ভব। ওটা অতো সোজা নয়।
  • dc | ২৪ মার্চ ২০১৯ ১১:২১407207
  • আর আমার মনে হচ্ছে বিজেপিই ফিরবে, কারন লাস্ট দুতিন মাস ধরে রুপি-ড্লার রেট ক্রমশ বাড়ছে। সত্তরে নেমে গেছিল, আজ সেটা প্রায় পয়ষট্টির কাছাকাছি চলে এসেছে। তার মানে ইনভেস্টররা মনে করছে রেজিম চেঞ্জ হবে না, বিজনেস এনভায়রনমেন্ট স্টেবল থাকবে।
  • অর্জুন অভিষেক | ২৪ মার্চ ২০১৯ ১১:২১407208
  • আনন্দবাজার অনলাইন আপডেটের সঙ্গে নানা বিষয়ের ওপর কুইজ হচ্ছে। অনেক তথ্য জানা যাচ্ছে তার থেকে।
  • | ২৪ মার্চ ২০১৯ ১১:০৬407206
  • শুধু হোয়াতে না আমি তো অফিস বা এদিক সেদিকও টুকটাক গল্প করি। তাতেই শুনি এএইসব 'শোয়েরে ধোয়েরে পলটিশিয়ান লোগোঁকো' ঢিট কিরতে সঙ্ঘই পারবে। আর তার জন্য ওই মডেলটা দরকার।
  • aranya | ২৪ মার্চ ২০১৯ ১১:০৫407205
  • সংবিধান পরিবর্তন অত সহজ নয়। তবে কথাটা উঠছে, এটাই আশ্চর্য।
    - শেষ নির্বাচন প্রসঙ্গে
  • dc | ২৪ মার্চ ২০১৯ ১১:০৩407204
  • হ্যাঁ, হোয়াতে মাঝেমাঝেই দেখি নির্বাচন ব্যপারটা খুব একটা পছন্দের না।

    তবে নির্বাচন হয়তো একেবারে উঠিয়ে দিতে পারবে না, তাহলে মার্কেট ক্র্যাশ করতে পারে, তবে দেশটা পুরোপুরি মেজরিটারিয়ান আর অথরিটারিয়ান কন্ট্রোল রেজিমে পরিবর্তিত হয়ে যাবে। ফ্রিডম অফ স্পিচ বলে আর কিছু থাকবে না, সে হয়তো এখনই উঠে গেছে, আর সমস্ত ইনস্টিটিউশান একজনের কথায় চলবে। সমস্ত প্রোপাগান্ডা টুল এই একজনই কন্ট্রোল করবে, কি রকম সিনেমা বানানো হবে আর সেগুলোতে কারা অভিনয় করবে/লিখবে/গান গাইবে ইত্যাদি সেসব এই একজনই ঠিক করবে। একজন বা দুয়েকজনের কমিটি। দেশে একটাই আইডিওলজি থাকবে, হিন্দুত্ব। এর বাইরে কেউ কিছু করতে বা বলতে গেলে দেশদ্রোহী ট্যাগ করে দেওয়া হবে, হয় তার কেরিয়ার নষ্ট করে দেওয়া হবে নাতো তার জন্য বরাদ্দ হবে একটা বুলেট।
  • | ২৪ মার্চ ২০১৯ ১০:৫২407203
  • ঈরা নির্বাচন ব্যপারটা উঠিয়ে দেবার চেষ্টা করছে। আর এস এসের অ্যাজেন্ডায় অনেকদিন ধরেই আছে পাঁচ বছর অন্তর নির্বাচন আর যে কোন লোকের প্রার্থী হবার (এবং জিতে যাবার)
    ব্যপারটা বন্ধ করে একজন যাবজ্জীবন (রাজা টাইপ) এবং তারপর তারই মনোনীত উত্তরাধিকারীর হাতে পরবর্তী শাসনভার দেওয়া। এমনকি খুচরো আইটি সেলের কথাবার্তায়ও সেটা বেরিয়ে আসে প্রায়ই।
    আর এস এস গণতন্ত্র ব্যপারটা একেবারে পছন্দ করে না।
  • lcm | ২৪ মার্চ ২০১৯ ১০:৩৯407202
  • শেষ নির্বাচন বলতে?
  • dc | ২৪ মার্চ ২০১৯ ১০:৩৩407201
  • এবার যদি বিজেপি ফিরে আসে তাহলে এটা শেষ নির্বাচন হতেও পারে। ফান্ডামেন্টাল কিছু পরিবর্তন এনে ফেলবে মনে হয়।
  • lcm | ২৪ মার্চ ২০১৯ ১০:০৬407200
  • হ্যাঁ, ঠিক - গান ফেয়ার-এ। তবে মেলাতে কোন কোন বন্দুক ওপেনলি বিক্রি করা যায় তার লুজ কিছু নিয়ম আছে। মনে হয় না সেসব নিয়মে কেউ পাত্তা দেয়।
    আসলে বন্দুক কেনার জন্য নাগরিকদের লাইসেন্স নিতে হবে - এ কথা উঠলেই লোকজন ঝাঁপিয়ে পড়েন ঐ মান্ধাতা আমলের সেকেন্ড অ্যামেন্ডমেন্ট রক্ষা করার জন্য।
  • S | ২৪ মার্চ ২০১৯ ১০:০২407199
  • মেলা থেকে বন্দুক কিনলে আইডি না দেখালেও চলে। মানে যিনি বিক্রি করছেন, তার কোনো দায়িত্বই নেই।
  • মানিক | ২৪ মার্চ ২০১৯ ০৯:৪৮407197
  • অতিসরল প্রশ্ন।

    মোদী কি রাজা? এটা কি আসলেই শেষ নির্বাচন?
  • lcm | ২৪ মার্চ ২০১৯ ০৯:৪৮407198
  • অমিত,
    এখন এখানে মোটামুটি এখন যা ল সেটা হল -
    You go to a gun store, you show your ID, and if you pass a background check that looks at your criminal record and some of your mental health history, you can walk out with a firearm. No training required. No registration of the gun. In the great majority of cases, not even a waiting period.

    প্রবলেম হল, জেনারেলি কোনো রেজিস্ট্রেশন নেই। কিছু কিছু হাই-এন্ড উইপেনের আছে। বেশির ভাগ দেশেই গান লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করত এহয়, কোনো কোনো দেশে ট্রেনিং নিতে হয়, লাইসেন্স পেলে তবেই তা দেখিয়ে বন্দুক কেনা যায়।

    ত্সমস্ত নাগরিকের জন্য (যারা বন্দুক কিনতে চায়) গান লাইসেন্স চালু করার দাবি উঠেছিল। কিন্তু ন্যাশনাল রাইফেল অ্যাসোসেশিয়ন (NRA) বাগড়া দিয়েছে, তাদের বিশাল লবি, আর রিপাবলিকান পার্টি-র তাদের মোটামুটি পকেটে।
  • lcm | ২৪ মার্চ ২০১৯ ০৯:৪১407196
  • বড়েস-এর এই অভিজ্ঞতা কিছুটা আমারও, ৯০-এর দশকে বছর ছয়েকের বেশি মিডওয়েস্টের একটা ছোট শহরে কর্মসূত্রে ছিলাম। তেমন কোনো ঝামেলা শুনি নি বা দেখি নি।
  • dc | ২৪ মার্চ ২০১৯ ০৯:১৯407195
  • আমার একটা ভাই নিউজিল্যান্ডে থাকে। ওর সাথে গত কদিন অনেক কথা হলো, ভাইটাও চারপাশের ব্যাপার স্যাপার দেখে বেশ ইমপ্রেসড হয়েছে। এবার ভাবছি নিউজিল্যান্ড ঘুরে আসবো। এর আগে একবার যাওয়া প্রায় ঠিক হয়ে গেছিল, কিন্তু এবার সত্যিই যেতে ইচ্ছে করছে।
  • dc | ২৪ মার্চ ২০১৯ ০৯:১৭407194
  • S, এটা দেখেছি। এই যে এসেনেল বারবার ট্রাম্পকে অ্যাটাক করছে আর ফেক নিউজ ছড়াচ্ছে এটা কিন্তু খুব খারাপ। এমনকি বারবার একই রকম ফেক নিউজ ছড়াচ্ছে, ওয়ার্ড বাই ওয়ার্ড!! ছি ছি এসেনেল কি খারাপ!
  • Amit | ২৪ মার্চ ২০১৯ ০৯:০৬407193
  • অস্ট্রেলিয়া তেও 1996 একটা মাস শুটিং এর পরেই সঙ্গে সঙ্গে গান ল চেঞ্জ করা হয়েছিল। আমেরিকা র পলিটিক্স সত্যি অদ্ভুত। এতো এতো মাস শুটিং এর পরেও কোনো তাপ উত্তাপ নেই।
  • S | ২৪ মার্চ ২০১৯ ০৮:২৫407192
  • আজকে এই শহরের ছোট্ট মুসলিম কমিউনিটি একটি শোক সভার/প্রেয়ারের আয়োজন করেছিলো নিউজিল্যান্ডে হয়ে যাওয়া ঘটনাটির জন্য। শোক সভাটি আয়োজন করা হয়েছিলো একটি চার্চে। শহরের মেয়র, ইউনির চ্যান্সেলার, চারটি ভিন্ন চার্চের প্রতিনিধি, সিনাগগের র‌্যাবাই, ইমাম, মুসলিম কমিউনিটির বোর্ড মেম্বার, এবং সাধারণ সিটিজেনরা বক্তব্য রাখলেন। আমাকে মুসলিম কমিউনিটির প্রেসিডেন্ট এবং আমার কোলিগ এক পাকিস্তানি মহিলা যেতে বলেছিলেন। আমিও ছোট্ট করে বললাম, জানালাম যে আমি হিন্দু এবং ইউ হ্যাভ অল মাই সাপোর্ট।

    ইমাম প্রার্থনা করলেন। বললেন যে যেভাবে পারো প্রার্থনা করুন। অবাক হলাম যে এইরকম একটি কনজার্ভেটিভ শহরেও মানুষের মধ্যে কত মুক্ত চিন্তাভাবনা। প্রত্যেকের বক্তব্যই খুব দামী এবং নতুন আশার সন্চার করে।

    একটি মেয়ে বললো যে সে এই শহরের গান ল চেন্জ করার জন্য লড়ছে। সে নিজে এসেছে এমন বাড়ি থেকে যেখানে বন্দুক ছিলো, তবুও সে চায় মিনিংফুল গান ল। একজন মহিলা জানতে চাইলেন যে নিউজিল্যান্ড এই ঘটনার কয়েক ঘন্টার মধ্যে গান ল আনতে পারলো, আর আমরা এখনো কিছু করতে পারলাম না? একটি লোক সোশাল মিডিয়া নিয়ে বললেন।

    একটি চার্চের একজন ফাদার খুবই ইমোশনালি জানালেন যে তিনি পার্সোনালি সরি। রাখ ঢাক না করেই তিনি আমেরিকান ইম্পেরিয়ালিজম, হোয়াইট সুপ্রিমেসি, এবং কিছুটা চার্চকেও দায়ী করলেন। বললেন যে আমি লোকেদের ঠিকটা শেখাতে পারিনি, এটা আমার ব্যর্থতা। আমি চেস্টা করবো যাতে এই ঘটনা এখানে না ঘটে। আরেকজন ফাদার বললেন যে এই দেশের সবথেকে উঁচু অফিস থেকে প্রত্যেকদিন নিয়মিত ঘৃণা ছড়ানো হচ্ছে। যার ফল এই ঘটনা।
  • S | ২৪ মার্চ ২০১৯ ০২:৩২407191
  • ডিসিদার জন্য।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত