এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • b | ৩০ মার্চ ২০১৯ ০৭:৩২407340
  • আনন্দবাজারকে কত পয়সা দিলে অঞ্জন বন্দ্যোপাধ্যায়ের কলামটা বন্ধ করবে? চাঁদা তোলা যাবে?
  • | ২৯ মার্চ ২০১৯ ১৯:৫৫407339
  • হার্দিক প‍্যাটেল কে এত ভয় পায় বিজেপি?
  • de | ২৯ মার্চ ২০১৯ ১৪:৪০407338
  • ভোটবাজারের রঙ্গও কম নয় - শুনলাম ফিরহাদ হাকিম "কে তুমি নন্দিনী" গেয়েছেন আর বিমানবাবু দিদিকে বলেছেন "কাশ্মীর কি কলি"!!

    ইদিকে nsvp.in সাইটে মেয়ের নতুন ভোটার আইডির জন্য অ্যাপ্লাই করেছিলাম। এই দিন সাতেক আগে। কাল দুপুরে, পাশের বাড়ির মাসীমার কাছে আমি বাড়ি নেই বলে একটা ফোন নং দিয়ে গেছিলেন, ইলেকশন কমিশনের কর্মী পরিচয় দেওয়া এক ভদ্রমহিলা। বাড়ি ফিরতে আমার যথারীতি রাত্তির হয়েছিলো বলে আর ফোন করিনি। রাত প্রায় দশটায় দরজায় কলিংবেল দিয়ে ইলেকশন কমিশনের আইডি দেখালেন এক ভ্দ্রলোক। সাথে অনলাইন ফর্মের একটা জেরক্স কপি। বললেন এক কপি ফটো দিন, সাথে আধার কার্ডের কপি আর ডেট অব বার্থের প্রুফ দেবেন একটা। সিগনেচারের জায়গায় মাদার লিখে সাইন করুন। এইসব বলে, সব নিয়ে টিয়ে চলে গেলেন। বল্লেন ইলেকটোরাল রোলে নাম উঠে যাবে। আপনারা আধার নিয়ে ভোট দিতে যাবেন। মাস তিনেকের মধ্যে ভোটার আইডি বাড়িতে পোস্ট করা হবে। আমি, মানে যাকে বলে ঐ উলুতপুলুত আর কি! এতো সহজে ভোটার আইডি হয়ে গেলো, সিম্প্লি বাড়িতে বসে।
  • | ২৯ মার্চ ২০১৯ ১৩:৪৫407337
  • অনেক ধন্যবাদ sd
  • sm | ২৯ মার্চ ২০১৯ ১৩:০০407336
  • https://www.sangbadpratidin.in/bengal/rsp-candidate-seeks-crowd-funding-for-ls-poll-fight/
    কি সুন্দর ভাবে ভোট চাইছেন।এদের দেখেও তো,ডিসির তামিলনাড়ুর লোকজন শিখতে পারে। সাধে লোকজন বলে,রামরাজ্য আর বাম রাজ্য একই ছিল।
    সে ছিল এক দারুন যুগ!
  • S | ২৯ মার্চ ২০১৯ ১১:১৭407334
  • আপনারা এইটা দেখেন। গাধা কি শুধু ভারতেই আছে?

  • ~ | ২৯ মার্চ ২০১৯ ১০:৫৯407333
  • তিতাস মেসেঞ্জার দেখবে?
  • | ২৯ মার্চ ২০১৯ ১০:৫২407332
  • অক্সফ্যামের লেটেস্ট জব রিলেতেড রিপোর্টটা পিডিএফ ফর্ম্যাটে কোথাও পাওয়া যাবে?
  • dc | ২৯ মার্চ ২০১৯ ১০:০৭407331
  • সব দলই দেয়, তবে একেকজন একেক জায়গায়। একজন এক দলের থেকেই পায়, যদ্দুর জানি। দলগুলো নিজেদের মধ্যে কিভাবে বোঝাপড়া করে অবশ্য জানিনা।
  • lcm | ২৯ মার্চ ২০১৯ ০৯:১৯407330
  • ধরো যদি প্রধান তিনটে দল দেয়, তাহলে হল গিয়ে তিন ছয়ে, আঠারো হাজার টাকা। প্রেটি গুড।
  • aranya | ২৯ মার্চ ২০১৯ ০৯:০৯407329
  • ডিসি, এই টাকা কি সব দ্লই দেয়?
  • dc | ২৯ মার্চ ২০১৯ ০৮:৩৪407327
  • আজ সকাল বেলা একটা ভালো খবর পেলাম পড়শীর কাছ থেকে। আমাদের পাড়ায় এবার ভোট প্রতি দু হাজার দেওয়া হবে। আমাদের পরিবারে চারজন মেম্বার আর ভোট দিতে পারবে তিনজন, মানে ছ হাজার টাকা। একটা হুস্কির বোতল অনায়াসে হয়ে যাবে।
  • b | ২৯ মার্চ ২০১৯ ০৮:৩৪407328
  • ধুত। যত্তো সব ঠোঙ্গা হয়ে যাওয়া ভিডিও।
  • Atoz | ২৯ মার্চ ২০১৯ ০৬:৩২407326
  • বহুদিন নির্মোহ ব ও তো আর পাচ্ছি না আগের মত ! সেই বিপবাবুকেও তো আর দেখা যায় না!
  • Atoz | ২৯ মার্চ ২০১৯ ০৬:৩০407325
  • হোমিওপ্যাথি নিয়েও একটা লেখা এসেছিল কদিন আগে, কিন্তু তেমন আলোড়ন তোলা আলোচনা তো কই হল না?
  • Atoz | ২৯ মার্চ ২০১৯ ০৬:২৬407324
  • বিদ্যাসাগরের ঠাকুমার আমলে লাখে লাখে মহিলা পাঠশালে পড়তেন, এরকম সব তথ্যওয়ালা প্রবন্ধগুলো অনেকদিন পাই না। কী হল বলুন তো ভদ্রলোকের? সেই যে সেই নীল পাখিটাকে পাখিটাকে....
  • S | ২৯ মার্চ ২০১৯ ০৫:৫৮407323
  • গোমুত্র সহোযোগে পতন্জলির স্পেশাল গন্জিকা সেবন করলে এইসব ব্যাপার বেড় হয় মাথা থেকে।
  • Atoz | ২৯ মার্চ ২০১৯ ০০:১৭407322
  • আরে, ক্লাউডের ভিডিওটা দেখে প্রথমে ভাবলাম বুঝি কোনো কমেডি শো, গম্ভীর মুখে করছে। ঃ-)
  • anandaB | ২৮ মার্চ ২০১৯ ২৩:৫১407321
  • বড় S এর ভিডিও টা আগে দেখেছি :) আমার সবচে ভালো লেগেছে ইন্টারভিউ নিচ্ছে যে ছেলেটি সে straight face এ গম্ভীর মুখে শুনে যাচ্ছে। খুব শক্ত ব্যাপার :)
  • | ২৮ মার্চ ২০১৯ ১৯:৫৩407320
  • বড়েসের ভিডিওটা
  • b | ২৮ মার্চ ২০১৯ ১৯:১৩407319
  • অহে টি, শু বা দের ভোট নেই বলে ওদেরকে অপমান করো না।
  • T | ২৮ মার্চ ২০১৯ ১৭:১০407318
  • জঁ দ্রেজে গ্রেফতার!! ছি ছি ছি। শু বা গুলো আর কত নীচে নামবে কে জানে!
  • sm | ২৮ মার্চ ২০১৯ ১৩:২৪407317
  • সরকার অনেক কিছু পলিসি গত ডিসিশন নিতে পারে। যেমন অর্থ মন্ত্রক বলতেই পারে,এল আই সি আর আই ডি বি আই মার্জ কর। নীতি গত সিদ্ধান্ত। সরকার জবাব দিহি করতে বাধ্য। যদিও এল আই সি ইউনিয়ন প্রতিবাদ করতে পারে, এতে আমার সংস্থা রুগ্ণ হতে পারে ও আমাদের কর্মী স্বার্থ বিঘ্নিত হতে পারে।
    কিন্তু নীরব মোদি, বা বিজয় মালিয়া কেসে তো সরকার অফিসিয়ালি কোন ডিসিশন নেয় নি।
    এখানে বলা হয়েছে,ওপর মহল থেকে হয়তো চাপ ছিল।এক্ষেত্রে সরকারের সরাসরি জবাবদিহি করার দায়বদ্ধতা নেই। মূল জবাব দিহি করার দায়িত্ব ব্যাংকের পরিচালন গোষ্ঠীর।
    এখানেই পরিচালন গোষ্ঠী কে চেপে ধরে দরকার ইউনিয়ন এর।
    আজ পি এন বি ধুঁকছে কেন?
    এতো বিপুল এন পি এ জমছে কেন?
    এই অবস্থা চলতে থাকলে পুরো ব্যাংকিং সিস্টেম এই তালা চাবি পড়বে।
  • sm | ২৮ মার্চ ২০১৯ ১৩:১৬407316
  • প্রশ্ন হচ্ছে,প্রাইভেট জেট এয়ার লাইন্স কে কতো কোটি টাকা লোন দিয়েছে,পাবলিক ব্যাংক গুলো?এর এগেইন্সটে সিক্যুরিটি কি আছে?
    জেট অলাভজনক হলো কেন?
    ভিতরে কি অন্য কিছু ঘাপলা আছে?
    যেমন সত্যম,ইউনিটেক, কিং ফিশার।
    এস বি আই কাঁধে দায়িত্ব নিচ্ছে কেন?যেখানে এঁদের পার্টনার এতিহাদ এয়ার লাইন্স কে বাকি শেয়ার নরেশ বাবু বিক্রি করে দিতে পারে।
  • dc | ২৮ মার্চ ২০১৯ ১৩:১৪407315
  • এলসিএমদা, স্টেট ব্যাংক কে এটা করতে বাধ্য করা হচ্ছে যাতে ভোটের আগে জব লস না হয়। এমনিতেই কোনরকম জব ক্রিয়েট করা যায়নি, এখন জেট উঠে গেলে এটা নিয়ে হৈচৈ শুরু হব। আমাদের সবার প্রিয় প্রধান সেবক তাই বলেছে জেটকে কিনে নিতে।
  • lcm | ২৮ মার্চ ২০১৯ ১২:৩৬407314
  • জেট এয়ারওয়েস এর এখন বুক ভ্যালু নেগেটিভ, -৯১৪ কোটি টাকা। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (এসবিআই) ২০০০ কোটি টাকা লোন দিয়েছিল জেট-কে। এই মুহুর্তে ঐ ২০০০ কোটি তো গেছে।
    প্রশ্ন হল এমন অবস্থায়, জেট এয়ারওয়েস-কে দেউলিয়া ঘোষনা করে ওদের স্থাবর অ্যাসেট বেচে লসের কিছুটা কভার হয়, কিন্তু সেটা না করে এসবিআই উল্টে জেট এয়ারওয়েস প্রায় নিজেরাই নিয়ে নিচ্ছে, ছিল ওদের এক লেন্ডার - এখন হতে চলেছে কোম্পানির বৃহত্তম শেয়ারহোল্ডার ( ১১ কোটি ৪০ লাখ শেয়ার কিনে নিচ্ছে) - ব্যাংক চালাবে এয়ারলাইন্স কোম্পানি ?
    এটা কোনো প্রাইভেট ব্যাংক হলে করত?
  • sei | ২৮ মার্চ ২০১৯ ১২:১৪407313
  • নির্মল আনন্দ
  • T | ২৮ মার্চ ২০১৯ ১২:১০407311
  • এটা লেভেল দিয়েচে।
    "তবে সংস্থার তৈরি প্রযুক্তির প্রয়োগ নিয়ে বিশেষ মুখ খুলতে চায়নি ‘ভিহিয়ার’। কারণ এর সঙ্গে জড়িয়ে রয়েছে জাতীয় নিরাপত্তার মতো স্পর্শকাতর বিষয়। এ কাজে গোপনীয়তা রক্ষা করা এত গুরুত্বপূর্ণ যে সংস্থার তৈরি সফটওয়্যারের পেটেন্ট নেওয়াও সম্ভব হয় না। কারণ পেটেন্ট নিতেও কিছু তথ্য খোলা বাজারে পৌঁছে যায়। যা দেশের পক্ষে নিরাপদ নয়। তাই তিন মাস অন্তর ‘রিসার্চ পেপার’ প্রকাশ করে সংস্থা। "

    রিসার্চ পেপার প্রকাশ কল্লে প্রযুক্তি কেউ জানবে না!! ঃ))) খিকজ

    https://www.anandabazar.com/state/kolkata-tech-farm-working-in-defense-sector-to-identify-opponent-satellites-1.971959
  • sei | ২৮ মার্চ ২০১৯ ১২:১০407312
  • না না। দিদির মতো ক্লাব আর তোলাশিল্পীদের সরকারি কোষাগারের টাকা বিলিয়ে ভোট পাবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত