এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • b | ০৩ এপ্রিল ২০১৯ ১০:৪১407430
  • প্রথমদিন ইস্কুলের রিপোর্টঃ
    ১) ক্লাসে বসে নি, বাইরে চরে বেরিয়েছে
    ২) টিফিনের সময় অন্যের টিফিন দেখে এতো কান্না জুড়েছে যে সেই ছেলের মা বিস্কুট দিতে বাধ্য হয়েছে।

    আমি তো ভাবছি বুড়ো বয়সে আমাকে না জেলে যেতে হয়।
  • /\ | ০৩ এপ্রিল ২০১৯ ১০:৩৭407429
  • এককের লেখা ভুটান ভ্রমণের টইটা কেউ খুঁজে দিতে পারেন?
  • S | ০৩ এপ্রিল ২০১৯ ০৯:৩৬407428
  • | ০৩ এপ্রিল ২০১৯ ০৯:২৮407427
  • এত লিখে কি হবে কেউ পড়ে না, পড়লে ও গাঁট বিহেভিয়র কমে না, লিখে লাভ নেই। ভগবান রুপী কেউ একটা বলছে দাঙ্গা করবেন না, করলে রোজগার বা সেক্স ড্রাইভ কমে যাবে এ্যকম গোছের এগারো টা গান ওয়ালা ব্লকব্লাস্টার নামালে দেশে সেকুলারিজম যদি এক হপ্তা একস্ট্রা টেকে। চিন্তা ভাবনা ইজ ডেড। অসম্ভব হতাশ লাগে। দেশে যদি এত জাতবিদ্বেষ থাকে লেখা লিখির কি অর্থ জানি না।
  • একক | ০৩ এপ্রিল ২০১৯ ০৯:০৪407426
  • * আরে
  • একক | ০৩ এপ্রিল ২০১৯ ০৮:৫৯407425
  • হারাবার ভয় তখনি থাকে যখন মিডিয়ার লগ্নি সীমিত এবং তাকে কুইক রিটার্ন ভাবতে হয়। কিন্তু যদি মিডিয়াকে বড় লেভেলের ইনভেস্টমেন্ট দেওয়া হয় তখন সে উল্টো রাস্তায় ভাবে।

    খেয়াল করে দেখুন, বিজেপি ক্ষমতায় আসার আগে প্রিন্ট মিডিয়াগুলো ধুঁকছিল। ইলেক্ট্রনিক মিডিয়াতেও বেশি পয়সা ছিলোনা। বিজেপি এতো বেশি টাকা ঢাললো যাতে এরা চাঙ্গা হয়ে উঠে বিজেপির মুখপত্র হয়ে গ্যালো। এতে হারানোর কিছুই নেই। কারণ, একটা লম্বা টাইম যদি থাকে আপনার হাতে আর বড় ইনভেস্টমেন্ট, তাহলে কন্সিউমারকে তার পছন্দের জিনিস সার্ভ করার পরিবর্তে আপনি, নতুন পছন্দ তৈরী করার কাজে লেগে পড়তে পারেন। খুব ছোট একটা অংশ তাতে বিরক্ত হয়ে এসব চ্যানেল দেখবেনা। বাকিরা দেখতে দেখতে দেখতে দেখতে কনভার্ট হয়ে যাবে। এই অর্থনৈতিক নিশ্চয়তাটুকু বিজেপি দিয়েছে মিডিয়াগুলোকে। কাজেই তার ফল পাচ্ছে।

    আৰে, বিগ মিডিয়া ছাড়ুন, আজকের দিনে ফেসবুকের দশ হাজারী কমিউনিটি অবধি দু লাখ থেকে পাঁচ লাখ অফার পাচ্ছে, ইনডাইরেক্ট ক্যাম্পেইন করার জন্যে ! ইলেক্ট্রনিক মিডিয়া -সোশ্যাল মিডিয়া এগুলো বিজেপি প্রথম গ্র্যাব করেছিল বলে ওরা আর্লি বার্ড প্রিভিলেজ পেয়েছে, আর কিছু না :))))

    সরকার পাল্টালেও, এই গল্প থাকবে।
  • Du | ০৩ এপ্রিল ২০১৯ ০৮:৪৫407424
  • বিজেপি ভোটার এমনিতেও অন্য চ্যানেল দেখবে। মোটামুটি উদার মতাবলম্বী দর্শকরা যাদের ইউজুয়াল দর্শক সেই চ্যানেলগুলো বিজেপি বিজেপি করে কোথায় পৌছবে? এই দর্শকদের তো হারাবেই।
  • pi | ০৩ এপ্রিল ২০১৯ ০৮:১২407423
  • ইস্টিশানে রেলগাড়িটা দাঁড়িয়ে তো দাঁড়িয়েই, ঘড়ির কাঁটা দু'ঘ্ণটা ধরে বয়েই যায়!! পাঁচ সকালে উঠে গাদাগুচ্ছ কাজ মিটিং নিয়ে এম্নি তো ভাল লাগার কথাই না, তা ঝড়বৃষ্টিতে ধস নেমে সব আটকে গেলে ( মানে নানা মুনির নানা মত থেকে যা জানা গেল আর কি, রেলবাহাদুর আনাউন্সমেন্ট দেবেন, অত দুরাশা করি না!) আর কীই বা করা! এদ্দিনে একটু সময় পেয়ে মোবাইলের আপডেট লিখে ফেলাই যেত। কিন্তু কানে এমন বাঁশি পশলে আর কিছু করা যায়!
    প্রথমে দেখে ভেবেছিলাম, বারমুডাপরিহিত কেষ্টঠাকুরের মাথায় ওটা বুঝি ফেট্টি, ওমা ওতো হলুদ সানগ্লাস কপালে তোলা! যাহোক, সকাল সকাল ডাকাতিয়া বাঁশিই সই!
    এখানে তো আর ভিডিও দেওয়া যায়না, নইলে শোনাতাম!
  • pi | ০৩ এপ্রিল ২০১৯ ০৭:৩১407422
  • অমিত শাহ না কে বলেছেন না, রবার্ট ভাদরাকে জেলে পোরার কথা নাকি ওঁরা বলেনইনি!!
  • dc | ০৩ এপ্রিল ২০১৯ ০৭:২৫407421
  • নির্মোহর দিন শেষ, এবার একটা মোহময় টই খুলতে হবে।
  • Atoz | ০৩ এপ্রিল ২০১৯ ০৭:১৬407420
  • ঈশ, সেই অনুকূল ঠাকুরের নির্মোহ অ টইটা! কোথায় সেটা ? ঃ-)
  • Ekak | ০৩ এপ্রিল ২০১৯ ০৭:১২407419
  • "কাছের ঠাকুর " পড়ছি। শীর্ষেন্দুর। পুরো চুমু :))
  • Atoz | ০৩ এপ্রিল ২০১৯ ০৭:০০407418
  • আচ্ছা, গান্ধীদের ওই কুড়ি বিলিয়নের ব্যাপারটা আর উঠছে না? আগের আগের ইলেকশনের সময় সময় মাঝে মাঝেই ঐ সম্পত্তির ব্যাপারটা শোনা যেত। এবারে কি ঐ কুড়ি বিলিয়ন বিলিয়ে দিলেন ওঁরা?
  • pi | ০৩ এপ্রিল ২০১৯ ০৬:৫৯407417
  • ম্যানিফেস্টোগুলো ধরে ধরে কেউ লেখা নামান একটু।
  • dc | ০৩ এপ্রিল ২০১৯ ০৬:৫৮407416
  • একমত। বিজেপির ফেভারে খুব একটা হাওয়া আছে বলে মনে হচ্ছে না, তার ওপর কংগ্রেস বেশ ইন্টারেস্টিং ম্যানিফেস্টো বার করেছে। দুএক রাউন্ড পরে আরও এক প্রস্থ গাছ কাটা পড়তেই পারে।
  • amit | ০৩ এপ্রিল ২০১৯ ০৬:২২407415
  • ইলেকশন এর আগে এ রকম স্যাটেলাইটে ওড়ানো মার্কা আলবাল নাটক চলতেই থাকবে এখন। ইমরান খান যে এ রকম বেলুন ফুটো করে দেবে, সেটা ফেকু ভেবে উঠতে পারে নি, সিলেবাস এ ছিল না, সুতরাং নতুন নাটক না খুঁজে উপায় কি ?

    ইন ফ্যাক্ট ফার্স্ট ১ বা ২ রাউন্ড এর ভোটের পর যদি দেখে যে ফেকুর দিকে হাওয়া সে রকম ঘুরছে না, তখন কি করবে সেটাই আরো চিন্তার।
  • Atoz | ০৩ এপ্রিল ২০১৯ ০১:৪৬407414
  • এ হে কী টাইপো! দাশ হবে। ঃ-)
  • Atoz | ০৩ এপ্রিল ২০১৯ ০১:১০407413
  • লাবণ্য দশের লেখা বইটা সত্যি ভালো। পিতৃমাতৃহীনা একটি মেয়ের সমস্ত উচ্চাকাঙ্খা, জ্ঞানতৃষ্ণা, স্বাধীনতাস্পৃহা ইত্যাদি কেমন করে বিবাহের কোতোয়ালি দ্বারা সংসারের কারাগারে তিলে তিলে শেষ হয়ে যায়, তার বিবরণ। তার উপর ডাইনে বাঁয়ে সামনে পিছে শুধু নিন্দা আর দোষারোপ, কোমলপ্রাণ কবির জীবন নাকি নষ্ট হল তার দজ্জাল বৌয়ের জন্য।
  • S | ০২ এপ্রিল ২০১৯ ২৩:৪৫407412
  • ইংল্যন্ডে থাকেন এখানে কেউ আছেন?
  • dc | ০২ এপ্রিল ২০১৯ ২৩:০৭407411
  • সে তো অবশ্যই।
  • | ০২ এপ্রিল ২০১৯ ২২:৫১407410
  • ডিসি, সেইজন্যই ২০১২তে টেকনোলজি করায়ত্ত্ব হওয়া সত্ত্বেও এই কম্মটি করে নি। কারণ করলেই মহাকাশে ওই টুকরোগুলো ঘুরতে থাকবে।

    তবে ভারত এখন কালিদাস। ২০১৬তে নিজেদের অর্থনীতির চালু গাড়িটার টায়ারে গুলি করে ধ্বংস করে হাত পাকিয়ে নিজেদের উপগ্রহ ধ্বংস করছে।
  • dc | ০২ এপ্রিল ২০১৯ ২২:৩৮407409
  • দ দি ঠিক তা নয়, স্যাটেলাইট যেই ধ্বংস করুক না কেন ডেব্রি ফিল্ড তো তৈরি হবেই। বরং বলা যায় বেশী করে ডিসইন্টিগ্রেট করতে পারলে ডেব্রি বেশী করে তৈরি হবে। আর একবার ডেব্রি ফিল্ড তৈরি হলে সেগুলো রিএন্ট্রি না করা অবধি ঘুরতেই থাকবে।
  • S | ০২ এপ্রিল ২০১৯ ২১:৫৪407408
  • S | ০২ এপ্রিল ২০১৯ ২১:৫৩407407
  • তাসকেন্ত ফাইল সিনেমা আসছে। ভোটের ঠিক আগে আগে। বিবেক অগ্নীহোত্রির পরিচালনা। বেশ বড় বাজেট পেয়েছে এবারে।
  • | ০২ এপ্রিল ২০১৯ ২১:২৬407406
  • বানরের হাতে খন্তা পড়লে অমনিই হয়।
  • pi | ০২ এপ্রিল ২০১৯ ২০:৫৪407405
  • এটা নিয়েও যদি টি না লেখে তাহলে দমদির কী করা উচিত?
  • T | ০২ এপ্রিল ২০১৯ ২০:১৪407404
  • এদিকে গাম্বাটদের দল মহাকাশ আবর্জনায় ভরিয়ে স্পেস স্টেশনকে বিপদে ফেলে দিয়েছে। ছাগলামোর একশেষ।
  • ~ | ০২ এপ্রিল ২০১৯ ১৭:৫৭407403
  • পরম্পরা আর প্রতিভাস দুজনেই বের করেছিল বইটা আবার। কিনলে সাল দেখে নতুনটাই কেনা উচিত। প্রতি এডিশনেই অনেক সংযোজন আছে।
  • ~ | ০২ এপ্রিল ২০১৯ ১৫:৪৯407402
  • জীবনানন্দ বিষয়ে আরেকটা খুব ভালো বই হল নীল হাওয়ার সমুদ্রে - প্রদীপ দাশশর্মা। ঊর্বী থেকে বেরনো বইটা পরিবর্ধিত সংস্করণ কে করেছিল মনে নেই আর।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত