এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • b | ০৯ এপ্রিল ২০১৯ ১৯:২০407579
  • দাঁতেওয়াড়ায় মাওবাদীরা ৫ জনকে উড়িয়ে দিলো।
  • | ০৯ এপ্রিল ২০১৯ ১৪:০৮407578
  • ১২ তারিখ শঙ্খ বাবু দের মিছিল আছে শুনেছি, কেউ কনফার্ম করবে?
  • | ০৯ এপ্রিল ২০১৯ ১০:০৭407577
  • আনন্দ মঠে আধুনিক কিছু নেই তাই, গোটাটাই বিশুদ্ধ ঃ-))))
  • Du | ০৯ এপ্রিল ২০১৯ ০৯:২৫407575
  • পুরোটা ক্লিয়ার না তবে এরাও হয়তো মাইনে দেওয়া বন্ধ করেছে।
  • amit | ০৯ এপ্রিল ২০১৯ ০৭:৪৭407574
  • হা, ভারত পেট্রোলিয়াম এর।
  • Du | ০৯ এপ্রিল ২০১৯ ০৬:১৪407573
  • নুমলিগড় রিফাইনারী সরকারের না?
  • Atoz | ০৯ এপ্রিল ২০১৯ ০৪:১৮407572
  • অথচ প্রত্যেকটা লোক কিন্তু এমনিতে সায়েন্টিফিক, সেয়ানা, টনটনে ট্যাটনা। সবাই জানে কত ধানে কত চাল, ঠেলার নাম বাবাজী, উপর থেকে লাফিয়ে পড়লে থ্যাতা হয়ে যাবে, তখন আন্নুনাকি এসে বাঁচাবে সে কেউ ভাবে না। অথচ এইসব গ্রুপ বিহেভিয়ারের সময় তখন বেদ, বেদাঙ্গ, পিরামিড, আন্নুনাকি, মঙ্গলে কলোনী, চাঁদের এলিয়েন ---
  • amit | ০৯ এপ্রিল ২০১৯ ০২:৪৩407571
  • বিজ্ঞানের তাত্ত্বিক গবেষণা বোরিং, শুকনো ভাতের মতো। সেখানে কন্সপিরাসি থিওরী হলো একেবারে মুচমুচে, খাস্তা জাঙ্ক ফুড। লোকের ওগুলোই মনে ধরবে তাতে আর আশ্চর্য কি। লং টার্মে হার্ট ফেল নিয়ে আর কে ভাবে।

    আর বেদে সব আছে। রোজই নতুন নতুন বেরোচ্ছে আরো। কেবল টয়লেট বানানোর কথাই শুধু ছিল না, তাই এখনো ভক্তের দল মাঠে ঘটে ঘুরে বেড়ায়।
  • Atoz | ০৯ এপ্রিল ২০১৯ ০০:৩৭407570
  • মাঝে মাঝে কনস্পিরেসি থিওরির কথাই মনে হয়। সারা দুনিয়া জুড়ে যেন কমেডি শো চলছে। একজন বলে মঙ্গলে গোপণ কলোনীতে বাচ্চা পাচার হচ্ছে, একজন বলে গ্র্যাভিটেশনাল ওয়েভের নতুন নাম দেবে কারণ ওসব বেদেই ছিল। একজন বলে আন্নুনাকিরা আমাদের মধ্যে ঘুরছে, ওরা এলিয়েন কিন্তু মানুষের মত দেখতে বলে কিছুই বোঝা টোঝা যায় না। একজন বলে সম্রাট অশোক এক গুপ্তসমিতি তৈরী করেছিলেন তাতে মহাজ্ঞানী ন'জন লোক ছিলেন, তাঁরা আজও আছেন আর আমাদের রক্ষা করছেন সেইসব জ্ঞান থেকে, জেনে ফেল্লেই নাকি আমরা একেবারে কুরুক্ষেত্র করে ফেলবো।
  • Atoz | ০৯ এপ্রিল ২০১৯ ০০:৩২407569
  • সবার যে কানে তুলো দেবার বন্দোবস্ত করেন নি, সেই তো অনেক। ঃ-)
  • S | ০৯ এপ্রিল ২০১৯ ০০:১৮407568
  • আম্রিগার রাষ্ট্রক্ষতি জানিয়েছেন যে হাওয়াকলের আওয়াজ থেকে ক্যান্সার হয়। লাইভ টিভিতে বক্তব্য রাখার সময় উনি সন্দেহ প্রকাশ করেছেন যে উনার এই স্পীচটা কেউ মিডিয়ার কাছে লীক করে দেবে। আর বার বার অরিজিনকে অরেন্জ বলছিলেন।
  • Atoz | ০৮ এপ্রিল ২০১৯ ২৩:৫৭407567
  • আনন্দমঠ এর থীমের উপরে কেউ সিনেমা বানায় না? আধুনিক যুগের মতন করে পাল্টে নিয়ে?
  • S | ০৮ এপ্রিল ২০১৯ ২৩:৪৮407566
  • বাংলা সিনেমা দেখতে গিয়ে একটা জিনিস খেয়াল করলাম।

    আগে শুধুমাত্র অনুপ্রেরণা বা ধন্যবাদ দিদির নাম লেখা থাকতো। এখন দেখি "উই লাভ ইউ" অরুপ চ্যাটার্জি লেখা।
  • Ekak | ০৮ এপ্রিল ২০১৯ ২২:৪৩407565
  • দ দি, এক্টু ফেবু আদার ফোল্ডার চেক কোর্বেন প্লীস ঃ)
  • b | ০৮ এপ্রিল ২০১৯ ১৯:৩৪407564
  • *tabe
  • b | ০৮ এপ্রিল ২০১৯ ১৯:৩১407563
  • এই লাইনকয়্টা কার ছিলো

    "...........
    এই যদি হয় শিশুরাষ্ট্রের আইন নিরাপত্তা
    তমে আমি মুক্ত কন্ঠে সহস্রবার কহি
    পাঁচশো হাজার অসংখ্যবার আমি রাজদ্রোহী।।"
  • S | ০৮ এপ্রিল ২০১৯ ১৬:১৮407562
  • এইটা কেউ দেখেছেন? বিশেষ করে ১৩ মিনিট থেকে।

  • de | ০৮ এপ্রিল ২০১৯ ১৫:৪৩407561
  • কেউ হামিদ দেখলো? বম্বেতে কাছে পিঠের হলে এলোই না -
  • de | ০৮ এপ্রিল ২০১৯ ১৫:৩৮407560
  • ভ ভূ - আগে ভুল লিখলাম -

    হেসেছি তো আমিও - তবে এটা ঠিক সিনেমা না, এটাতে একমত -

    আমি অবাক হয়ে দেখলাম - বম্বেতে এমনকি তালি অব্দি পড়লো কয়েকটা ডায়ালগে -

    পলিটিক্যালি অ্যাওয়ার না হলে অবশ্য খুবই খারাপ লাগবে - আমারি পাশের সিটে দুজন ঘুমোচ্ছিলেন -
  • | ০৮ এপ্রিল ২০১৯ ১৪:৩৮407559
  • মনে হচ্ছে ভ-ভু দেখতে বম্বেতে একটা ডে ট্রিপ মারতে হবে।
  • | ০৮ এপ্রিল ২০১৯ ১৪:৩৩407558
  • এটা ঠিক সিনেমা না, এটাকে নির্বাচনী স্ট্রীট ড্রামার একটা সমকালীন ভার্সন হিসেবেই দেখা ভালো। পোলিটিকাল স্যাটায়ার ড্রামা, টিভিতে হতে পারে না, তাই সিনেমা আর ইন্টারনেট হচ্ছে। আলোচনা বলতে যে চিৎকার হয়, আর পোলিটিকাল অ্যানালিসিস যেমন দলীয় ন্যারেটিভ এর বাইরে যেতে পারে না, তো সেটার একটা জায়্গা পেয়ে করেছে। তৃণমূল আর বিজেপি কে প্যাঁক দেওয়ায় স্বাভাবিক ভাবেই বামপন্থী ভোটার হিসেবে খুব ই অ্যাপ্রিসিয়েট করেছি ঃ-))) খুব স্বাভাবিক ভাবেই, এতে একদিনে লেফ্ট এর প্রচুর সিট ফিরে আসবে না, কিন্তু লাগাতার প্রচার যখন সর্বত্র চলছে তৃণমূল এবং বিশেষত বিজেপি র পক্ষে, তার জন্য মোটামুটি সেন্সর বোর্ডের ছাড় প্রাপ্ত অ্যাটাক খুব ই আনন্দের। এখানে কাল হল ভর্তি ই ছিল। তবে উইক ডেজ এ ক্লিয়ারলি সেটা হবে না।
  • | ০৮ এপ্রিল ২০১৯ ১৩:৫১407557
  • আমি তৃণমূল আর বিজেপি বিরোধী আর ব্রডার লেফ্ট এর পক্ষে বলে আমার ভালো লেগেছে। হেসে ছি।
  • b | ০৮ এপ্রিল ২০১৯ ১৩:৪১407556
  • আমার ভু ভ-ও তাই লেগেছিলো।
    কয়েকটা চটকদার সিনের কালেকশন। তার মধ্যে লোককে কাতুকুতু দিয়ে হাসানো (পোঁদ প্রধান, গু-গু-গু, আপনার ফুডা) এটসেটরা।
    অত্যন্ত স্মার্ট ও খাজা। বেশিরভাগ অ্যাড যেমন হয়।
  • de | ০৮ এপ্রিল ২০১৯ ১৩:৩৯407555
  • ডেল্হি ক্রাইম ট্রেলার দেখেই বুঝেছি আমার দেখার মতো নয় - চেষ্টাও করিনি
  • de | ০৮ এপ্রিল ২০১৯ ১৩:৩৭407554
  • বম্বেতে ভূ ভ এসেছে আর হাউসফুল যাচ্ছে -

    শনিবার দেখলাম - গপ্পের মাথামুন্ডু নেই তেমন - কিন্তু স্ক্রিপ্টে পান আছে - পলিটিক্যাল স্যাট্যায়ার হিসেবে ভালোই - তিন পার্টির লোকেরই গোঁসা হবার মেটিরিয়াল আছে -
  • S | ০৮ এপ্রিল ২০১৯ ১২:০৯407553
  • হইচই আনলিমিটেড নামে একটা বাংলা সিনেমা দেখলাম। গত পুজোয় রিলিজ করেছিলো। অভিনয় করেছেনঃ দেব, খরাজ মুখুজ্জে, শ্বাশত চ্যাটার্জি, কৌশানি, পুজা, কনীনিকা, মানসি সিনহা, সুলাল লাহিড়ি, অনামিকা সাহা, রজতাভ দত্ত। পরিচালকঃ অনিকেত চ্যাটার্জি।

    গল্প, স্ক্রিপ্ট, অভিনয়, শিল্প, যুক্তি, দেখা ও শোনার মতন নাচ গান, পরিচালকের ইমাজিনেশন, এডিটরের ছোঁয়া ছাড়া বাকি সবকিছু আছে।
  • Atoz | ০৮ এপ্রিল ২০১৯ ০১:১৪407551
  • হুতো,
    একটা ছোটোগল্প ছিল, একটা গোলাপগাছ নিয়ে, গল্পের প্রধান চরিত্র একজন মামা। তিনি ঐ গোলাপের সঙ্গে জুড়ে জুড়ে ভালো ভালো ফুলের গাছ তৈরী করতে চাইতেন। কিন্তু গাছটা কেটে ফেলা হল প্যান্ডেল বানাতে গিয়ে। মনে পড়ছে কি গল্পটা?
    আর একটা গল্প ছিল, সম্ভবতঃ ওই লেখকেরই। একটা কাকাতুয়া কথা বলতে পারতো, বলা হচ্ছিল স্মৃতিধর পাখি। তো সেই নিয়ে তদন্ত করতে গিয়েছিল গল্পের প্রধান চরিত্র, এক্ষেত্রেও একজন মামা, গল্পের কথক মানে তাঁর ভাগ্নেও গিয়েছিল। তো সেই পাখি একটা বিদেশী ভাষায়(ফার্সী মনে হয়) কথা বলল, পাখিওয়ালা ইন্টার্প্রিট করে দিল। এরা অনেক টাকা দিয়ে পাখি কিনে নিজের শহরে ফিরে ফার্সীজানা একজন লোককে এনে আবার চেক করে দেখতে গেল, কিন্তু তখন পাখি কিছু আর বলল না। মনে পড়ছে গল্পটা?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত