এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ফেক | ১২ এপ্রিল ২০১৯ ০০:৩৫407640
  • খাপের আসরে লক্ষ্যভ্রষ্ট ফেকশিকার।

    এই হলো আজকের খবর।
  • S | ১১ এপ্রিল ২০১৯ ২১:৪৬407639
  • দেখুন।

  • b | ১১ এপ্রিল ২০১৯ ২০:২০407638
  • জালিয়ানওয়ালাবাগের জন্যে ৯-থ গুর্খা আর ৫৪ শিখ রেজিমেন্ট ক্ষমা চাইবে না?
  • aka | ১১ এপ্রিল ২০১৯ ১৯:১২407637
  • এই পাইয়ে দেওয়া মানে একটা চেক লিখে দেওয়াটাই তো কোশ্চেনেবল। কি করে? সেই প্রশ্ন আমরা যদ্দিন না ডিমাণ্ড করব তদ্দিন, এই অবাস্তব ব্ল্যাংক চেক, প্রতিশ্রুতি এইসবই চলবে। প্রতিশ্রুতি চাই না, কি করবে বলো, পলিসি বলো।
  • sm | ১১ এপ্রিল ২০১৯ ১৮:২৫407636
  • না, আমি সাম্যবাদী নই। কম্যুনিস্ট ও নই।মানুষ তার উৎকর্ষতা নিয়ে বিবেচিত হবে বা দাম পাবে, সেটাই সঠিক মনে করি।
    কিন্তু প্রান্তিক লোকজনের জন্য, রাষ্ট্র মিনিমাম ব্যবস্থা তো নেবে। খালি ঢপবাজি মেরে চলে না কি? এ বলে পনের লক্ষ টাকা দেব, ও বলে বছরে ৭২ হাজার।ইদিকে নেপোরা দই খেয়েই চলেছে।
    বামেদের সুযোগ দেওয়া হয়েছিল, তারা পরীক্ষায় স্বসম্মানে ফেল করেছে।
    তৃতীয় পক্ষ কাউকে সুযোগ দিয়ে দেখা যাক।
  • ! | ১১ এপ্রিল ২০১৯ ১৮:০৩407635
  • এসেম কী তাহলে 'কালাধন ও্যয়াপস লাও!' সাম্যবাদী? বাপ্রে!
  • sm | ১১ এপ্রিল ২০১৯ ১৬:২৯407634
  • ইন্ডিয়া কখনোই গরীব দেশ নয়। রাজনীতিবিদরা ও তাঁদের ধুয়ো ধরা ইকোনমিস্টরা গরীব সাজিয়ে রেখেছে।একটা ভুয়ো পারসেপশন যাকে বলে।
    লাভ? হত দরিদ্রদের মধ্যে জোরালো দাবী যাতে কম হয়।প্রতিবাদের গলা চিকন হয়ে আসে।গরীব গুর্বো লোকজন যেন না পাওয়া কেই ভবিতব্য ধরে নেয়।
    চিকিৎসা পাবো না,বিনা চিকিৎসায় মরবো, ; ভবিতব্য।
    শিক্ষার ব্যবস্থা নেই;ভবিতব্য।
    ভাত,কাপড় নেই;ভবিতব্য।
    অথচ দেশের ১পার্সেন্ট লোক ৬০শতাংশ সম্পদ নিয়ে বসে আছে।
    ১০পার্সেন্ট লোক ৯০ শতাংশ সম্পদ নিয়ে বসে আছে।
    গত ৭দশকে,এই বদামি ক্রমশ বেড়ে চলেছে।
    যার অধিকাংশ সময় জুড়ে কংগ্রেস রাজত্ব ছিল।
    এই বাজারে,কেউ ২ টাকা কেজি চাল দিলে, বা কন্যাশ্রী তে গরীব ফ্যামিলিতে টাকা দিলে, জনতা ভিক্ষান্ন বলে তামাশা করছে।
  • pi | ১১ এপ্রিল ২০১৯ ১৫:১০407633
  • ত্রিপুরার একজন পোস্ট করেছেন,

    আইজিএম হাসপাতাল থেকে টেনে নিয়ে এক ডাক্তারকে আধমড়া করা হল এই 'শিক্ষিত,সভ্য' শহরে! ডাক্তার এখন আইসিইউ-তে।
    যদি এই 'সভ্য সমাজ', যদি এই রাষ্ট্র তাদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, তবে তারা 'সেবা' দিতে পারবেন তো?

    সিটি সেন্টারের সামনে, হাসপাতালে রাতে আগে পুলিশ দেখতাম, এখন থাকেন না? হাসপাতাল থেকে মারতে মারতে সিটি সেন্টার পর্যন্ত নিয়ে যাওয়া হল ডাক্তারকে।পাশেই স্বাস্থ্যমন্ত্রীসহ একাধিক হাইপ্রোফাইল মানুষের বসবাস।সেরকম এলাকাতেও নিরাপত্তা ব্যবস্থা এত ঢিলে? খুব দূরে নয় শ্যামাপ্রসাদ মুখার্জি মার্গে মুখ্যমন্ত্রীর সরকারি আবাস।

    নির্বাচনের দিন ভোররাতে এই ঘটনা প্রকাশ্যে, রাস্তায় ! নিরাপত্তা ব্যবস্থার এই কি অবস্থা?

    ডাক্তারদের থেকে চিকিৎসা পেতে হলে তাদের নিশ্চিন্তে চিকিৎসা দেয়ার ব্যবস্থা করতে হবে আমাদের।

    দিন কয়েক আগে এক ডাক্তার জুতোপেটা হয়েছেন! কী ব্যবস্থা নেয়া হয়েছে?

    ছিঃ ছিঃ! নিজেকেই একদলা থু থু!
  • র২হ | ১১ এপ্রিল ২০১৯ ১৩:৩১407632
  • যখের ধন আরকি। সোনাদানা রাশিরাশি কিন্তু ২২ না ২৮ শতাংশ লোক বিপিএল (তাও হিসেব টিসেবে জল মিশিয়ে), শিক্ষা, স্বাস্থ্যের অধিকার নিশ্চিত নয়। সরকার খালি কামান কেনে আর কাটমানি বিতরণ করে। ঠিকই আছে, রিজার্ভ ব্যাঙ্কের সামনে যক্ষের মূর্তি কি আর এমনি লাগিয়েছে।
  • b | ১১ এপ্রিল ২০১৯ ১৩:১৮407631
  • কুচবিহারের খবর কি? ক্যালাকেলি চলছে?
  • S | ১১ এপ্রিল ২০১৯ ১৩:১৩407630
  • মানুষ প্রতি ১৮ গ্রাম সোনা।
  • sm | ১১ এপ্রিল ২০১৯ ১৩:০৮407629
  • ইন্ডিয়ার টোটাল হাউসল্ড গোল্ড রিজার্ভ ২৪০০০ টন!
    মন্দির বা অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান কে হিসাবের মধ্যে ধরা হয় নি।
    সব মিলিয়ে হিসাব মন্দ নয়।অন্তত হত দরিদ্রের দেশ নয়।
    এছাড়াও আছে প্রায় দু কোটি এন আর আই।তাঁরা গড়ে কমবেশি একশ বিলিয়ন ডলার প্রতি বছর দেশে পাঠায়। যার সিংহভাগ অবিশ্যি আসে মিডল ইস্টের কর্মরত শ্রমিক শ্রেণীর থেকে।
    সব মিলিয়ে খারাপ লাগছে কি?
  • S | ১১ এপ্রিল ২০১৯ ১৩:০৭407628
  • শাইনিং ইন্ডিয়ার সময় আমাদের আইটি কুলিদের কাছে একটা ইমেইল আসতো।

    কোনো এক বাড়িতে নাকি একটা পাথর ছিলো, বহু যুগ ধরে সেই পরিবার তার পুজো করে আসছে। হঠাত একদিন আবিষ্কার হলো যে সেটা কোনও সাধারণ পাথর নয়, পুরো আধলা সাইজের হীরে। এই একটা হীরে দিয়েই নাকি ভারত তার সমস্ত বিদেশি লোন শোধ করে দিয়ে বাকি যা পরে থাকবে তাই দিয়ে দেশের অনেক দারুন সব কাজ হয়ে যাবে।

    তখন অন্তত লোকে জানতো যে এসব ঢপ। আজকাল অবশ্যি ঢপের স্ট্যান্ডার্ড আরো ভালো হয়েছে।
  • S | ১১ এপ্রিল ২০১৯ ১৩:০৩407626
  • সেদিন এক ভিডিওতে দেখলাম এক চাড্ডী সমর্থক বলছে যে পয়সা অনেক আছে, পয়সার কোনও কমি নেই। কিন্তু মন্দির একটা চাই। চাইই চাই।

    এরা তো যুদুপুরের গাঁজা পায়্না, আমিষও খায়্না। তাহলে এরকম ভুল বকে কেমন করে?
  • lcm | ১১ এপ্রিল ২০১৯ ১২:৫৮407625
  • তাও তো ভুল,

    List of countries by total wealth

    https://en.wikipedia.org/wiki/List_of_countries_by_total_wealth

    সারা পৃথিবীর মোট ওয়েলথ্‌ এর ১.৯% ভারতের, কিন্তু মোট জনসংখ্যার ১৭% ভারতের
  • de | ১১ এপ্রিল ২০১৯ ১২:৪৩407624
  • এটার কোন মানে নেই এসেম, এমন নয় যে আপনি এটা জানেন না -
  • de | ১১ এপ্রিল ২০১৯ ১১:১২407622
  • কি সাংঘাতিক খবর, অমিত!

    "ভারত গরীব নয়" আর "বিজেপি একটি সেকুলার পার্টি" বা "তৃণমূল ভারতের সেরা গণতান্ত্রিক দল" বা "পশ্চিমবঙ্গে বড়ো শান্তিতে ভোট হয়" - এগুলো একই লেভেলের শাইনিং মিথ!
  • Atoz | ১১ এপ্রিল ২০১৯ ০৮:১২407621
  • চিরদিনই ভারত বড়লোক। ওই যাদের সব নাম টাম পাওয়া যায়, তারা বড়লোকই ছিল সব, ডাইনে বাঁয়ে দাস দাসী চাকর চাকরানী পরিচারক পরিচারিকা নিয়ে তাদের দিন কাটতো।
  • Atoz | ১১ এপ্রিল ২০১৯ ০৮:০৪407620
  • ভারত খুব বড়োলোক। এই তো দেখুন্না, ডাইনে বাঁয়ে তাকান, দেখুন এনারা সবাই কত বড়লোক! লাখের কমে কথাই বলেন্না!
  • amit | ১১ এপ্রিল ২০১৯ ০৭:৫২407619
  • এই সব খবর গুলো পড়ে কি রকম একটা অদ্ভুত ফিলিং হয়। যেসব শাইনিং পাবলিক ঠান্ডা ঘরে বসে ভারত তৃতীয় বৃহত্তম অর্থনীতি হলো বলে বুক চাপড়ায় বা ভারত আসলে এতো গরিব নয় বলে বেড়ায়, তাদের মুখে এইগুলো ছুড়ে মারা উচিত।

    https://www.anandabazar.com/national/periods-have-become-a-huge-problem-for-these-women-1.978134

    আমেরিকার দাস প্রথা ১৯ শতকে মিটে গেছে, কিন্তু ভারতে এখনো নানাভাবে চলছে।
  • Atoz | ১১ এপ্রিল ২০১৯ ০৭:৩৯407618
  • এদিকে শুনলাম, যে বোতামই টিপুন না কেন, ভোট পড়ছে একই চিহ্নে। ট্রিক করে রেখেছে। কী সাংঘাতিক!!!!
  • Atoz | ১১ এপ্রিল ২০১৯ ০৬:৫০407617
  • ডুয়াল সিঙ্গুলারিটি হলে বাংলা হবে "দ্বৈত অদ্বৈতবিন্দু" আর তাড়াতাড়ির সময় "দ্বৈতাদ্বৈতবিন্দু" একেবারে দৈত্যে দৈত্যে লড়াই লেগে যাবে। ঃ-)
  • b | ১১ এপ্রিল ২০১৯ ০৬:৪৮407616
  • আবাপ তো, বিন্দুধারণ করতে পারে নি।
  • Atoz | ১১ এপ্রিল ২০১৯ ০৬:৪৩407615
  • ভদ্রলোক কেন যে সিঙ্গুলারিটিকেই ব্ল্যাক হোল লিখে বসলেন, কেজানে!
    ওদিকে বাংলাদেশীরা সিঙ্গুলরিটির চমৎকার একটা বাংলা করেছেন, "অদ্বৈতবিন্দু"। এর আগে দাশগুপ্ত মশাইয়ের অনুবাদে পড়েছিলাম, "অনন্যতা"।
  • Atoz | ১১ এপ্রিল ২০১৯ ০৬:৩৮407614
  • "বিন্দুর চারিপাশে বিন্দুবাসিনী
    মুখ চাপা দিয়ে বলে, "আমি তো হাসি নি!" "
  • dc | ১১ এপ্রিল ২০১৯ ০৬:৩২407613
  • তাও ভালো যে নানারকমের দুর্ঘটনার দিগন্ত লিখে বসেনি।
  • Atoz | ১১ এপ্রিল ২০১৯ ০৪:০৬407612
  • "বিন্দুর চারপাশে নানারকমের ঘটনার দিগন্ত" টাইপের লাইনওয়ালা লেখাটাও তো দেখ্লাম এক বিজ্ঞানীর! অতীব সাংঘাতিক অবস্থা।
  • Atoz | ১১ এপ্রিল ২০১৯ ০৪:০৪407611
  • পরে শুনে সে কী রাগ! বিজ্ঞানী ভদ্রলোক আরো বেশি রেগেছিলেন। কারন উনি ওটা সত্যি বলে ভেবেছিলেন আর সাংবাদিককে আশ্বস্ত করেছিলেন। ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত