এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | ১২ এপ্রিল ২০১৯ ০৯:৩৮407699
  • মাথায় ব্যাপক পোকা ছিল
  • aranya | ১২ এপ্রিল ২০১৯ ০৯:৩৮407700
  • :-)

    তা বটে। আমি তো ৪০+-এ ফুটবল খেলতে গিয়েই হাঁপিয়ে একসা, আর এই লোক অনেকটাই পায়ে হেঁটে কাবুল না কোথায় সব চলে গেল, তারপর সাধ করে রণাঙ্গণে
  • S | ১২ এপ্রিল ২০১৯ ০৯:৩৭407698
  • হুম। অনেক সময় ধৈর্য্য ধরে চুপ করে বসে থাকাটা খুব কাজে দেয়। আসলে তখন সবাই জানে যে যুদ্ধের পরে ম্যাপ বদলাবেই। ফলে সক্কলে খুব অ্যাক্টিভ।
  • Ishan | ১২ এপ্রিল ২০১৯ ০৯:৩৫407697
  • উনি অ্যাকচুয়ালি বাড়িতে সোফায় বসে বিশ্বযুদ্ধটা কাটিয়ে দিলে বেটার করতেন। বেড়ানোর নেশা এইজন্যই খারাপ।
  • aranya | ১২ এপ্রিল ২০১৯ ০৯:৩৩407695
  • ঈশান, বুঝেছি।

    ভগৎ সিং, মাস্টার-দা এরা সবাই হিরো। তবে সুভাষ-এর কেসটা ফ্যাসিনেটিং লাগে - ঐ বয়সে অমন একটা ভেঞ্চার
  • Ishan | ১২ এপ্রিল ২০১৯ ০৯:৩৩407696
  • বললাম তো ওইটাই কোয়ালিশন। ওঁর ছিল ক্যারিশমা। সেটা জোরদার। সঙ্গে সোসালিস্ট আর কমিউনিস্টরা। কিন্তু ওঁর নিজের সংগঠন ভালো ছিলনা।
  • S | ১২ এপ্রিল ২০১৯ ০৯:৩১407694
  • কিন্তু উনি তো কঙ্গ্রেস প্রেসিডেন্ট ইলেক্ট হয়েছিলেন। মানে যথেষ্ট সাপোর্ট ছিলো। গান্ধীর থেকে বেশি। হাই কম্যান্ডের সঙ্গে গন্ডগোল।
  • Ishan | ১২ এপ্রিল ২০১৯ ০৯:২৭407692
  • বিনোবা ভাবে, জয়প্রকাশ নারায়ণ। মূল সাপোর্টটা এই সোশালিস্টদের। অল্প কিছু কমিউনিস্টও ছিলেন। আর নেতাজির নিজের ক্যারিশমা। কোনো সংগঠন ছিলনা। কিরণশঙ্কর রায় ছিলেন বাংলায় নেতাজির কম্যান্ডার। তাঁকেই ধরে রাখতে পারেননি। ওর চেয়ে বার্নি স্যান্ডার্সের প্রথমবারের ক্যাম্পেনও ঢের বেশি অর্গানাইজড ছিল।

    দোষ দিইনি অরণ্যদা, ফ্যাক্ট গুলো বলছি। নেতাজি আমারও হিরো।
  • S | ১২ এপ্রিল ২০১৯ ০৯:২৭407693
  • সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে হিটলার দুয়েকটা ভুল না করলে পৃথিবীর মানচিত্র অন্যরকম হতো। রাশিয়া আক্রমণ সবথেকে বড় ভুল।
  • aranya | ১২ এপ্রিল ২০১৯ ০৯:২৫407691
  • বিজেপি-র পাল্লায় পড়ে দেশপ্রেম শব্দ-টার মানেই বদলে গেল
  • S | ১২ এপ্রিল ২০১৯ ০৯:২৪407690
  • গাঁধী নেতাজীকে দুচক্ষে দেখতে পেতেন না। কঙ্গ্রেসে নেতাজীর মেইন সাপোর্ট এসেছিলো বোধয় সাউথ ইন্ডিয়া থেকে - কোথায় একটা পড়েছিলাম। অথচ উনি তখনও গান্ধী বাবা বলে মাথায় করে রেখেছেন। ফলে যা হবার তাই হয়েছে। উনাকে কঙ্গ্রেস ও দেশ ছাড়তে হয়েছে। গান্ধীর সাপোর্ট ছাড়া তখন কঙ্গ্রেসে থাকাও সমস্যার। অন্যদিকে গান্ধী সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে ভারতীয় সৈন্য সাপ্লাই করে ইংরেজদের স্নেহধন্য হয়েছেন। আরো কয়েকদিন বেঁচে থাকলে সিওর নোবেল পেতেন। চার্চিল ততদিনে বিদেয় হয়েছে।
  • amit | ১২ এপ্রিল ২০১৯ ০৯:২২407689
  • অরে ছাড়ান দেন। এই ভরা ভোটের বাজারে নেতাজিকে নিয়ে টাটাটানি করে আর কি হবে। ২০১৯ এ ফেরা যাক। এ যাত্রা ফাড়া কেটে গেলে আবার ১৯৪০ এ ফেরা যাবে খন।

    আর না কাটলে তো ফিরতেই হবে :) :)
  • Ishan | ১২ এপ্রিল ২০১৯ ০৯:২১407688
  • নেহরু ভুল করেছিলেন, এই সামান্য কথাটুকু লিখে প্রকাশ করতে মৌলানা বলেছিলেন মরার পর ৩০ বছর অপেক্ষা করতে হবে। আমি তো বইটা পড়ে বুঝতেই পারিনি, এটা মৃত্যুর আগে লিখলেই বা কী ক্ষতি ছিল। কী ভুল? না বোম্বেতে নেহরু একটা স্টেটমেন্ট দিয়েছিলেন, যেটা না দিলে পাকিস্তান হয়তো হতনা। তা, এইটা তো মুখের উপর বলার কথা। মৃত্যু, ৩০ বছর এইসব নাটকের কী ছিল।
  • lcm | ১২ এপ্রিল ২০১৯ ০৯:১৬407686
  • খুব একটা প্ল্যান ছিল না।
  • T | ১২ এপ্রিল ২০১৯ ০৯:১৬407687
  • কিন্তু ইউনিয়নের রোলটা এখনো আসেনি? ;)
  • Ishan | ১২ এপ্রিল ২০১৯ ০৯:১৫407685
  • নেহরুর উপর প্রীতি ৩৮ এ শেষ হয়ে যায়। প্যাটেল এমনিতেও শত্রুপক্ষ। সম্ভবত্ রাজাগোপালাচারীও। মৌলানার কেসটা জানিনা। মৌলানা একটু মেনিমুখো টাইপ ছিলেন মনে হয়। :-) কিন্তু "গান্ধি আমার বাবা" -- রাজনীতিতে এই সেন্টিমেন্টের যে কী মানে।
  • aranya | ১২ এপ্রিল ২০১৯ ০৯:১৪407684
  • আমার কাছে সুভাষ বোস হিরো জাস্ট তার গাটস আর দেশপ্রেমের জন্য। দূরদর্শিতার জন্য নয়
  • aranya | ১২ এপ্রিল ২০১৯ ০৯:১২407683
  • গান্ধী আর নেহেরু-র ওপর সুভাষের একটা অহেতুক প্রীতি ছিল, বিশ্বাস-ও ছিল
  • Ishan | ১২ এপ্রিল ২০১৯ ০৯:১১407681
  • সবাই ধরে তো নিয়েইছে। ধরা দোষের কিছুও না। কিন্তু নেতাজিও ধরে নিলে আর যুগপুরুষ হবেন কীকরে।
  • aranya | ১২ এপ্রিল ২০১৯ ০৯:১১407682
  • তবে স্ট্র্যাটেজি-র দরকার নিশ্চয়ই আছে, হিসেব কষা বলতে যদি তা বুঝিয়ে থাক। সে স্ট্র্যাটেজি, প্ল্যানিং ইঃ তো সুভাষ-ও করেছিলেন, কোন প্ল্যান না করে তো দেশ ছাড়েন নি
  • Ishan | ১২ এপ্রিল ২০১৯ ০৯:১০407679
  • সে ঠিকই। কিন্তু কোনো ক্যালকুলেশন না থাকলে কীকরে হবে। ওঁকে কংগ্রেস সভাপতির পদটা কে ছাড়তে বলেছিল। সাংবিধানিক সংকট তৈরি করলেই গান্ধি ফোর্সড হতেন অ্যাকশন নেবার জন্য।
  • S | ১২ এপ্রিল ২০১৯ ০৯:১০407680
  • কিন্তু তখন তো সবাই ধরে নিয়েছে যে জার্মানী যুদ্ধটা জিতবে। হিটলার রাশিয়া কবে অ্যাটাক করেছে? আর আম্রিগা তো অনেক পরে এসেছে সীনে।
  • sm | ১২ এপ্রিল ২০১৯ ০৯:০৯407678
  • অরণ্য কে 'ক'।সমালোচনা করে নির্মোহ বা নামানো সহজ।কিন্তু ওই দু: সাহসিক কাজ কে অনুধাবন করা ভারী কঠিন।
    অবিশ্যি নেতাজির গুরু রাসবিহারী বোস এর কথা লোকে ভুলেই গেছে।
  • aranya | ১২ এপ্রিল ২০১৯ ০৯:০৮407677
  • কিছুটা আবেগ না থাকলে কি আর সদর্থক রাজনীতি হয়! হিসেব কষা রাজনীতি মানে তো নিজের কেরিয়ার গোছানো
  • aranya | ১২ এপ্রিল ২০১৯ ০৯:০৭407676
  • জার্মান কনসেন্ট্রেশন ক্যাম্প গুলো-র কথা নেতাজি কতটা জানতেন, সন্দেহ আছে
  • Ishan | ১২ এপ্রিল ২০১৯ ০৯:০৬407675
  • হিটলারের সঙ্গে করমর্দন তো স্তালিনও করেছেন। করমর্দন টা দোষের না। পরিস্থিতি, এবং টাইমিংটা ভুল। ওঁর বোঝা উচিত ছিল কদিন বাদেই সোভিয়েত-জার্মানি যুদ্ধ লাগবে। আমি হাইন্ডসাইটে দেখছি ঠিকই, ওঁর সে সুযোগ ছিলনা। কিন্তু যুগপুরুষ হতে গেলে ওই দূরদৃষ্টিটা দরকার ছিল। সে হতে পারেননি, তাতে উনি কিছু খাটো হয়ে যাননি। কিন্তু হলে ভাল হত।

    সমস্যা হচ্ছে, সুভাষের ছিল প্রচন্ড আবেগ। নিরদ সিও মনে হচ্ছে লিখেছেন, শিওর না। কিন্তু চিঠি পত্র পড়লে কীরকম বাচ্চাদের প্রেমপত্র পড়ছি মনে হয়। উল্টোদিকে গান্ধি থেকে শুরু করে প্যাটেল, সবাই হিসেব কষা রাজনীতিবিদ। ওইভাবে রাজনীতি হয়?
  • aranya | ১২ এপ্রিল ২০১৯ ০৯:০৫407674
  • চল্লিশের ওপরে বয়স, মাছ-ভাত খাওয়া বঙ্গসন্তান, ছদ্মবেশে জীবনের ঝুঁকি নিয়ে আফগানিস্তান হয়ে জার্মানি, আবার সাবমেরিনে জাপান, যে কোন সময়েই মারা যেতে পারতেন, মরলেনও শেষ অব্দি, তাই হোকু-তেই হয়ত। কি পরিমাণ সাহস, দেশপ্রেম আর উদ্যম,নেহেরু ইঃ-র মত ঝুঁকিহীন জীবন বেছে নিতেই পারতেন, গেলেন বিপদের রাস্তায় - হ্যাটস অফ
  • sm | ১২ এপ্রিল ২০১৯ ০৯:০৩407673
  • চীন তো উন্নত হচ্ছে।ভারত ও হবে। একটু দেরিতে হবে, এই যা। ভালোই উন্নতি হচ্ছিলো। গত ১০ -১৫ বছরে ব্যাংক গুলো থেকে লক্ষ লক্ষ কোটি টাকা মেরে দিয়ে ব্যবসায়ী গুলো,অর্থনীতির মেরুদন্ড ভেঙে দিয়েছে।
  • sm | ১২ এপ্রিল ২০১৯ ০৮:৫৯407671
  • হিটলার সেসময়কার প্রেক্ষিতে খারাপ অপশন তো নয়।কাঁটা দিয়ে কাঁটা তুলতে হতোই।
  • lcm | ১২ এপ্রিল ২০১৯ ০৮:৫৯407672
  • ভাগ না হলে, অর্থনৈতিক ভাবে আজ, মানে এই ২০১৯ সালে কি অন্যরকম কিছু হত? খুব বিশাল কিছু তফাৎ হত? দক্ষিণ কোরিয়া বা জাপান-এর মতন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত