এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১২ এপ্রিল ২০১৯ ১৮:৪৪407730
  • ১১৬/- বোধহয় জিএসটি
    :-))
  • PM | ১২ এপ্রিল ২০১৯ ১৮:১৫407729
  • ফেকুর টই পেলাম না। তাই এখানে দিলাম--

    At 3.3 per cent, Chhattisgarh had the least unemployment in 2017-18. Madhya Pradesh (4.5 per cent) and West Bengal (4.6 per cent) were at second and third places, the data showed.
    The joblessness rate rose the quickest in Gujarat — from 0.5 per cent in 2011-12 to 4.8 per cent in 2017-18 — a pretty sharp jump even after taking low base effect into account. Data showed that the number of jobless youth rose exponentially both in rural (14.9 percent in 2017018 from a mere 0.8 per cent in 2011-12) and urban Gujarat (to 10.7 per cent from 2.1 per cent).
    https://m.economictimes.com/jobs/leaked-data-part-ii-where-indias-jobs
    -mess-is-most-acute/articleshow/68846924.cms

    বাংলা বলছে ৩য় সেরা
  • | ১২ এপ্রিল ২০১৯ ১৮:০৪407728
  • এটা এস এম দা ঠিক বলেছেন, কলেজিয়েট পদ্ধতিতে প্রেসিডেন্ট নির্বাচনে র বিরুদ্ধে একটা প্রবন্ধ দিন, পাই য়ের হয়ে চাইলাম, ;-))
  • de | ১২ এপ্রিল ২০১৯ ১৪:০৯407727
  • দাদু-ঠাকুমাও যা, পিসি ভাইপোও তাই -

    কে সি আর গরীব কন্যা বিবাহযোগ্যা হলেই ১ লাখ ১১৬ টাকা দিয়ে থাকেন -

    এই ১১৬ টা কি জন্য?
  • sm | ১২ এপ্রিল ২০১৯ ১৩:৫১407726
  • কি যে বলেন।দিদি,মোদি সব্বাই বৃহত্তম গণতন্ত্রে ভোটে জিতে ক্ষমতাসীন। রাজতন্ত্র তো মহায় আমেরিকায়।টিভি ডিবেট করে প্রেসিডেন্ট নির্বাচন হয়ে যায়।
  • lcm | ১২ এপ্রিল ২০১৯ ১৩:৪১407725
  • আপত্তি কোথায়? জয় রাজতন্ত্রের জয় !
  • sm | ১২ এপ্রিল ২০১৯ ১৩:৩২407724
  • কেন কেন ? এতে আপত্তি কিসের?
  • lcm | ১২ এপ্রিল ২০১৯ ১৩:২০407723
  • ও, আপনি সম্রাজ্ঞী চাইছেন। তা ভালো।
  • sm | ১২ এপ্রিল ২০১৯ ১৩:১১407722
  • অকংগ্রেসি কেউ পিএম হলে সবচেয়ে ভালো।দিদি হলে বেস্ট।
    একদম সম্ভব না হলে,কংগ্রেস এরই অন্য কেউ হোক,অন্তত রাহুল নয়।
    এ পর্যন্ত, লাল বাহাদুর শাস্ত্রী বাদ দিলে,ভারতের বেস্ট পি এম হলো গিয়ে,পিভি নরসীমা রাও ও বাজপেয়ী।পরিবারের মধ্যে রাজীব গান্ধী যোগ্য ছিল।
  • lcm | ১২ এপ্রিল ২০১৯ ১২:৫৭407721
  • দেখুন আপনি তো রাজতন্ত্রে বিশ্বাসী। আপনার কাছে ভোট হচ্ছে সম্রাট নরেন্দ্র বনাম সম্রাট রাহুল-এর লড়াই। পার্টি পলিসি দেখে আপনি ভোট দেন না, আপনি দেখেন সম্রাটকে। সম্রাট রাহুল-কে আপনার পছন্দ নয়। আবার একটু মিনমিন সুরে সম্রাট নরেন্দ্র-র কাজের হালকা সমালোচনা করছেন।
    তাহলে এক উপায় হল, যে যদি অন্য কেউ সম্রাট হয়। বিজেপি ভোটে জিতলে নরেন্দ্র সম্রাট হবেনই। কংগ্রেস ভোটে জিতলে - বলা যায় না - যেমন ২০০৪ সালে হঠাৎ করে মনমোহন সম্রাট হলেন - দশ বছর রাজত্বও করলেন। তাই বলছিলাম...
  • sm | ১২ এপ্রিল ২০১৯ ১২:৪৫407720
  • বুঝলাম না।
  • lcm | ১২ এপ্রিল ২০১৯ ১২:৩৭407719
  • তাহলে কংগ্রেসকে ভোট দিচ্ছেন, বেশ। দাদু-বৌমা-নাতি নিয়ে চিন্তা নেই, ভোটে জিতলে জেনারেল সেক্রেটারি মল্লিকার্জুন খার্গে প্রধানমন্ত্রী হবেন।
  • sm | ১২ এপ্রিল ২০১৯ ১২:২৫407718
  • এটা দাদু,ঠাকুমার রাজত্বের চেয়ে বেটার।
    এই রকম লোকের ভিশন দাদু,ঠাকুরমার চেয়ে বেটার।
  • dipanjan | ১২ এপ্রিল ২০১৯ ১১:২২407716
  • "অথচ উনি তখনও গান্ধী বাবা বলে মাথায় করে রেখেছেন" - এটা পুরোপুরি ঠিক না। সুভাষ গান্ধীকে ১৯২১ থেকেই নিচু চোখে দেখতেন। কিন্তু চিত্ত ১৯২৫ এ মারা যাবার পর বাংলার স্বার্থেই রিয়েলপলিটিক্ খেলতে হয়েছে। গান্ধী ঘৃণা প্রকাশ করলে জাতীয় রাজনীতিতে জায়গা হতো না। তবে গান্ধী সুভাষের মধ্যে ওয়ার্কিং রিলেশনশিপ কখনোই তৈরি হয়নি। ১৯২১-১৯৩৭ ষোলো বছর পাশে দাঁড়িয়ে লড়েছেন অন্তরের ঘৃণা চেপে। গান্ধীর জাতীয় ও আন্তর্জাতিক প্রতিপত্তি আর ক্ষমতা সুভাষ উপেক্ষা করতে পারতেন না আর গান্ধীও বাংলা রাজ্যটাকে আর বাংলার প্রতিনিধিকে ফেলতে পারতেন না। ৩৭-এ অন্তত জনসমক্ষে যখন গান্ধীকে জামাই-বরণ করলেন তখন সাময়িকভাবে বসু ব্রাদার্স ভাবলেন হয়তো শীত কমলো, বরফ গললো। সে ভুল কাটতে এক বছরও লাগেনি।
  • sm | ১২ এপ্রিল ২০১৯ ১০:৫২407715
  • আবার পব সেরার সেরা পুরস্কার পেলো।
  • sm | ১২ এপ্রিল ২০১৯ ১০:১৮407713
  • রায়টের চেয়ে দেশ ভাগে বেশি মৃত্যু হয়েছে বেশি, লুঠ পাঠ,বেশি অর্থনৈতিক ক্ষতি হয়েছে।
  • lcm | ১২ এপ্রিল ২০১৯ ১০:১২407712
  • না না, ১৯৪৭-এর আগেই সব বিশাল বড় হয়ে গেছে --
    https://en.wikipedia.org/wiki/List_of_riots_in_India
    সে সময়ে - দ্য কান্ট্রি ওয়াজ ইন দ্য ভার্জ অফ এ সিভিল ওয়ার
  • sm | ১২ এপ্রিল ২০১৯ ১০:০৪407711
  • ওসব হলো মিথ। পৃথিবীর বড় বড় যুদ্ধ রিলিজিওনের জন্য হয়নি।ইউরোপের দেশ গুলোর মধ্যে রক্তক্ষয়ী সংগ্রাম চিরকাল ই ছিল।লোভ,ঘৃণা ও জাতি বিদ্বেষ হলো বড় বড় যুদ্ধ ও প্রব্লেম এর মূল কারণ।
  • S | ১২ এপ্রিল ২০১৯ ১০:০০407710
  • পলিটিক্সের সাথে রিলিজিয়ন মেশালে পৃথিবীর সবথেকে ডেন্জারাস ওয়েপেন তৈরী হয়। সেইটাই হয়েছিলো।
  • lcm | ১২ এপ্রিল ২০১৯ ০৯:৫৭407708
  • ক্ষত যখন সেপটিক হয়ে ছড়িয়ে পরে, তখন কাটাকুটি ছাড়া আর উপায় থাকে না ---
  • S | ১২ এপ্রিল ২০১৯ ০৯:৫৭407709
  • দাঙ্গা চিরকালই ছিলো। এখনো কমেনি। কিন্তু মেজর দাঙ্গা শুরু হয়েছে দেশ ভাগ হওয়ার ডিসিশানের পরে।
  • lcm | ১২ এপ্রিল ২০১৯ ০৯:৫৫407706
  • মানে, দাঙ্গা টাঙ্গা হয়ে তখন যা অবস্থা, ভাগ না হয়ে উপায় ছিল না
  • S | ১২ এপ্রিল ২০১৯ ০৯:৫৫407707
  • কিন্তু ভারত অভিভক্ত থাকলে এইসব যুদ্ধু টুদ্ধু বাতিল হতো। চীনও সামলে থাকতো। আজকের পয়সায় কত বিলিয়ন ডলার খরচ করেছে দুদেশ (এখন তো তিন দেশ)?

    আমার মনে হয় মাইনরিটি নিধনও কম হতো।
  • lcm | ১২ এপ্রিল ২০১৯ ০৯:৫০407705
  • তখন ভাগ করে ভাল হয়েছে না? নইলে পরে দীর্ঘদিন ধরে রক্তক্ষয়ী সিভিল ওয়ার ---
  • S | ১২ এপ্রিল ২০১৯ ০৯:৪৭407704
  • কঙ্গ্রেস দুদিকেই খাতা খুলে রেখেছিলো। যে পক্ষই জিতুক না কেন, আমাদের স্বাধীন ভারতের দাবী রইলো। দেশভাগটা সবকিছু গন্ডগোল করে দিয়েছে। ওটা বোধয় কারোর ইকুয়েশনেই ছিলোনা। ওটা ইংরেজদের মাস্টারস্ট্রোক।
  • lcm | ১২ এপ্রিল ২০১৯ ০৯:৪৪407703
  • বুড়ো ভার্সেস ইয়াং
  • lcm | ১২ এপ্রিল ২০১৯ ০৯:৪৩407702
  • আরে সেই জন্যেই তো গান্ধী চিথিতে সুভাষকে লিখেছিলেন -(১৯৩৯) -
    ...
    But as I have told you I am an old man perhaps growing timid and over-cautious and you have youth before you and reckless optimism born of youth. I hope you are right. I am wrong. I have the firm belief that the Congress as it is today cannot deliver the goods, cannot offer civil disobedience worth the name. Therefore if your prognosis is right, I am a back number and played out as the generalissimo of Satyagraha.
    ...

    আর কংগ্রেসে যে করাপশন ঢুকেছে সে কথা মেনে নিয়েছেন, ঐ চিঠিতেই গান্ধী লিখছেন - -

    We seem to differ as to the amount of corruption in the Congress. My impression is that it is on the increase. I have been pleading for the past many months for a thorough scrutiny.
  • S | ১২ এপ্রিল ২০১৯ ০৯:৪০407701
  • ইংরেজরাও সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার জিতে গিয়ে বেশ সাধুপুরুষ বনে গেলো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত