এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | ১৬ এপ্রিল ২০১৯ ০৮:৪৬407940
  • আগেরটা এস কে। অমিতকে নয়। বিজেপি ভোগে যাক আমিও চাই। কিন্তু ফেডারালিজমকে অ্যাড্রেস না করে বিজেপির প্যান-ইন্ডিয়ান মতাদর্শকে ভোগে দেওয়া মুশকিল।
  • Ishan | ১৬ এপ্রিল ২০১৯ ০৮:৪৪407939
  • মানে না বোঝার কী আছে। এই নিয়ে কোনো সন্দেহ নেই, হিন্দি বলয়ের অভিশাপ বিজেপিকে তাড়াতে হিন্দিভাষীই দরকার। প্রশ্ন সেখানে নয়, প্রশ্ন 'জাতীয় নেতা' হতে গেলে হিন্দি বলা কেন দরকার। মোদী ইংরিজি জানেনা তো কী, হিন্দি খুব ভালো জানেন। স্রেফ গুজরাতি জেনে কোনোদিন প্রধানমন্ত্রী হতে পারতেননা। শুধু তামিল জেনেও কেউ কানহাইয়া হতে পারবেনা। কিন্তু স্রেফ হিন্দি জেনে পারবে। এটা লেভেল প্লেয়িং ফিল্ড নয়, আপনি মানেন কি মানেননা?
  • Amit | ১৬ এপ্রিল ২০১৯ ০৮:২৭407938
  • মাল্টি- ডিমেনশনাল
  • Amit | ১৬ এপ্রিল ২০১৯ ০৮:২৬407937
  • এই অবস্থায় মনে হয় বাংলা ভার্সেস হিন্দি বা কানহাইয়া ভার্সেস দেবলীনা ন্যারেটিভ এনে কোনো লাভ নেই। ইন্ডিয়ার মতো একটা মূলত ডিমেনশনাল, কমপ্লেক্স দেশে সব সমস্যা এক সাথে মিটে যাবে, এ আশা ভগবান ও করে না হয়তো (যদি থাকে আদৌ )।

    গত কয়েক বছরে কানহাইয়ার ভিসিবিলিটি বেশ ভালো, আর ও যে ভালো কথা বলতে পারে আর বেশি লোকের কাছে পৌঁছতে পারছে, তাতে কোনো সন্দেহ নেই। তার মানে এই নয় যে ও জিতলে দারুন কিছু হয়ে যাবে বা হারলে সর্বনাশ হবে। কিন্তু ওকে দেখে আরো এ রকম ছেলে মেয়ে উঠে আসুক, সেটাই চাই।

    এখন কোন ভাষার কতটা রিচ, সবাই এক লাইন এ শুরু করলো কিনা, আমার কাছে সেসব এখন আদৌ প্রাসঙ্গিক নয়। আগে চাড্ডি গুলো বিদায় হোক, তারপর অন্য ইসু নিয়ে ভাবা যাবে।
  • S | ১৬ এপ্রিল ২০১৯ ০৮:১৮407936
  • কিছুই বুঝলাম না আপনার কথা?

    হিন্দি হার্টল্যান্ড থেকে বিজেপিকে সড়াতে হলে কানহাইয়া বেশি কার্যকরি, নাকি দেবলীনা? পবে জননেতা হতে গেলে বাংলা জানাটা বেশি জরুরী নাকি নেপালি? তামিলনাডুতে বাংলা ভাষায় লড়া যাবে?

    আর মোদি তো ইংরেজি না জেনেও পিএম।
  • Ishan | ১৬ এপ্রিল ২০১৯ ০৮:১৩407935
  • এবং প্রশ্নটা কানহাইয়া হিন্দি জানা নিয়ে গর্ব করে কিনা নিয়ে নয়। হিন্দি জানা (যদিও হিন্দি তার মাতৃভাষা নয়, সেটাকেও হিন্দি গিলে খেয়েছে), জেএনইউ ব্যাকগ্রাউন্ড এবং সর্বভারতীয় (আবারও সেটা হিন্দি এবং ইংরিজি) মিডিয়া এবং পার্টিদের ব্যাকিং, এই হল কানহাইয়ার পশ্চাদপট। এ বাদ দিলে কানহাইয়া ভালো ঠিকই, কিন্তু ইউনিক কিছু না। ভারতবর্ষের কোনে কোনে ওরকম সুবক্তা ছাত্রসংসদের সভাপতি আছে। আমি নিজেই গোটা পাঁচেক দেখেছি। কিন্তু সংসদে স্টার হতে গেলে মাতৃভাষা জানলে হবেনা, যদিনা মাতৃভাষাটা হিন্দি হয়। ডান-বাম সব পক্ষেরই। ব্যতিক্রমবিহীন ভাবে। এটা লেভেলে প্লেয়িং ফ্লিল্ড নয়।
  • dc | ১৬ এপ্রিল ২০১৯ ০৮:১২407934
  • হ্যাঁ তাই দেখছি, এখন বলছে মেন স্ট্রাকচারটা বাঁচাতে পেরেছে।
  • Ishan | ১৬ এপ্রিল ২০১৯ ০৮:০৫407933
  • দেবলীনা হেমব্রমও বেশ তেজি বাংলা বলেন। সাঁওতালিটা অবশ্য বুঝিনা, জানিনা। কিন্তু তাঁর কোয়ালিফিকেশনের অভাব কোথায়? তিনি হিন্দি ভালো বলেননা। হিন্দি বলতেই হবে। লালুর মতো হলেও হবে, কানহাইয়ার মতো হলেও হবে। কিন্তু বলতেই হবে। কারণ হিন্দি হার্টল্যান্ডই হল ভারতের রাজনীতির চালিকাশক্তি, অতএব ওই ভাষাটা জানতেই হবে।

    এর সঙ্গে "ইংলিশ মিডিয়ামে না পড়লে মন্ত্রী হওয়া যাবেনা"র তফাত কোথায়? দেবলীনা হেমব্রম আর কানহাইয়া কুমার লেভেল প্লেয়িং ফিল্ডে লড়ছেননা। এটা হল তথাকথিত ভারতীয় গণতন্ত্রের অন্তর্নিহিত বৈষম্য। গ্লাস ওয়াল নয়, একদম পাথরের দেয়াল।
  • pi | ১৬ এপ্রিল ২০১৯ ০৭:৩২407931
  • আর নোতর্দামের ভাল আর্টওয়ার্ক সব বেঁচে গেছে বলছে, ডিসির দেখার জন্যই মনে হয়।
  • pi | ১৬ এপ্রিল ২০১৯ ০৭:৩০407930
  • তবে কং দেখছি পবর টিভি রেডিও তে বেশ ভাল জোরদার আন্টি বিজেপি, আন্টি তিনো ক্যাম্পেন চালাচ্ছে। আর আডগুলো বিজেপি তিনোর থেকে অনেক বেটার। পুরো আগেরবারের বিজেপির আডের লাইনে।
  • S | ১৬ এপ্রিল ২০১৯ ০৭:০১407929
  • "ভালো" হিন্দি বলতে পারাটা অন্তত এই মুহুর্তে জরুরী যদি অদুর ভবিষ্যতে হিন্দি হার্টল্যান্ড থেকে বিজেপিকে দুর করতে হয়। ভেবে দেখুন বিজেপির মুল শক্তি কিন্তু হিন্দি বলয়। কানহাইয়া নিজেই স্বীকার করে যে ইংরেজিতে একটু দুর্বল এবং অন্য আন্চলিক ভাষা জানেনা (হিন্দি জানা নিয়ে বিশেষ আলাদা কোনো গর্ব করতে দেখিনি)।

    এবারে আসল কথাটা হলো "ভালো" হিন্দি বলে (শুধু হিন্দি বলে, তা নয়)। খুব আর্টিকুলেট। প্রয়োজন মত হিন্দি, ইংরেজি, উর্দু কোট করে। আবার যখন দরকার পরে তখন লাইট কমেন্ট করে। অনেকরকম ডায়লেক্ট আর অ্যাক্সেন্ট জানে। ভারতের মতন গরীব অর্ধ্শিক্ষিতদের দেশে বামপন্থাকে সাধারণ লোকের ঘরে নিয়ে যেতে গেলে ঐরকম ওরেটরি স্কিলই লাগবে।
  • S | ১৬ এপ্রিল ২০১৯ ০৬:৫০407928
  • মোদি সরকারের সবথেকে বড় ঢপটা হলো ওরা নাকি কোরাপশানের বিরোধী। তাহলে ক্যাম্পেইন ফাইনান্স বিলে ঐসব অ্যামেন্ডমেন্ড করতো না।

    মোদি সরকার রাজনৈতীক দলগুলোকে বিদেশ থেকে এবং পুঁজিপতিদের থেকে আনলিমিটেড পয়্সা নেওয়ার উপায় সুগম করেছে। দলগুলোকে এখন আর জানাতে হয় না যে কোথা থেকে এবং কত ডোনেশান আসছে। এমনকি আগে নেওয়া বেআইনি ডোনেশানের উপরে যাতে কোনো তদন্ত না হয়, তার ব্যবস্থা করেছে।

    অথ্চ এনজিওরা যাতে বিদেশ থেকে টাকা না পায়, তার জন্য আইন এনেছে।
  • Ishan | ১৬ এপ্রিল ২০১৯ ০৬:৪৮407927
  • বিজেপিকে ঠুসে দিলে খুবই খুশি হব। কিন্তু লক্ষ্য করে দেখুন, কানহাইয়ার গুণের লিস্টিতে প্রথমটি হল "খুব ভাল হিন্দি বলতে পারে"। এস মোটেই বানিয়ে বলেননি। ভারতীয় রাজনীতিতে ওটা প্রাথমিক গুণ। ব্রিটিশ পার্লামেন্টে যেতে হলে যেমন ইংরিজি বলা আবশ্যক ছিল।
  • S | ১৬ এপ্রিল ২০১৯ ০৬:৪৪407926
  • ওখানে লালুর দল প্রার্থী না দিলেই পারতো, তাও মাইনরিটি। বিজেপির প্রার্থী যার সঙ্গে স্টেজ শেয়ার করে সেসব দেখলেই বোঝা যায় বিজেপি কি জিনিস।
  • | ১৬ এপ্রিল ২০১৯ ০৫:২৫407925
  • কানহাইয়া কে হারানো র জন্য ওরা অল আউট যাবে, তেজস্বী সহ নাকি গিরিরাজ কে মুরগি করবে এখান থেকে বুঝতে পারছি না খুব টেনসন হচ্ছে।
  • i | ১৬ এপ্রিল ২০১৯ ০৫:০৫407924
  • ১৪২৬ শুভ হোক সবার।
  • Amit | ১৬ এপ্রিল ২০১৯ ০১:৫৪407923
  • তবে কানহাইয়া এই বেগুসরাইতে জিতলে ভালো লাগবে। আশা করছি বেশ কিছু সিটে অপসিশন ক্যান্ডিডেট রা নিজেদের মধ্যে এলায়েন্স করে নেবে, ওপর মহলে হোক বা না হোক। ওর এগেইনস্ট যে মালটা দাঁড়িয়েছে চাড্ডি দের হয়ে, গিরিরাজ, জাস্ট একটা পাতি গুন্ডা।
  • Atoz | ১৬ এপ্রিল ২০১৯ ০১:২২407922
  • ডিসি, সেই এশারের টইটার কথা ভুলবেন না। তাছাড়া স্পন্টেনিয়াস সিমেট্রি ব্রেকিং নিয়েও আপনার একটা কী যেন দেবার ছিল।
  • Atoz | ১৬ এপ্রিল ২০১৯ ০১:১৯407921
  • নস্ত্রাদামুস এই নোটর ডামের ব্যাপারে কিছু বলে যান নি?
  • dc | ১৫ এপ্রিল ২০১৯ ২৩:৪৮407920
  • হায় হায় হায় নোটর ডামে আগুন লেগে ধ্বংস হয়ে গেল। এদিকে আমার এখনও প্যারিস ঘুরতে যাওয়া হয়নি ঃ(
  • dc | ১৫ এপ্রিল ২০১৯ ২২:৫১407919
  • কানহাইয়া নিঃসন্দেহে ভালো লিডার, প্রচুর পোটেনশিয়াল আছে। তবে ন্যাশনাল লিডার লেভেলে পৌঁছতে আরও অনেক বছর লাগবে। তবে ঠিকই, দেহা যাক আগামী দিনে কি হয়।
  • sm | ১৫ এপ্রিল ২০১৯ ২২:৪০407918
  • #টাকা
  • sm | ১৫ এপ্রিল ২০১৯ ২২:৩৯407917
  • S এর কিছু কিছু পয়েন্ট এর সঙ্গে একমত।কিছু পয়েন্টসের সঙ্গে নয়।
    একমত ইকোনোমিকালি গত 15বছর দেশের অবস্থা ভয়ানক স্টেজে পৌঁছেছে।ক্রোনি ক্যাপিটালিজম দাঁত বার করে পিশাচ হাসি হাসছে।
    যেকটা বড় বড় জাতীয় সরকারি সংস্থা ছিলো, তাদের সাড়ে বারোটা বাজিয়ে দিয়েছে।
    আম্বানি,আদানি,চকসি,নীরব,কোঠারি,দেওয়ান এরা যা খুশি তাই করছে।এদের হাত থেকে নিষ্কৃতি পেতে গেলে আর্মি রুল লাগবে।কারণ গণতন্ত্র এরা নিজেদের পকেটে পুরে নিয়েছে।
    কিন্তু ভারত বর্ষ মানেই জাত পাত, ধর্ম।এটাকে অস্বীকার করে রাজনীতি হয়?তাহলে বামেদের মতন পোড়া রুটি, প্রোডাক্ট হয়ে বেরুবে।
    তবে বিজেপি 15 লাখ টাস্ক,নোটবন্দি,2 কোটি চাকরি এসব বোদা বোদা ভুল যা করেছে,সে খান থেকে বেরিয়ে আসা চাপের।
  • S | ১৫ এপ্রিল ২০১৯ ২২:২৮407916
  • কানহাইয়া কুমার।

    খুব ভালো হিন্দি বলতে পারে। দারুন ওরেটরি স্কিল। প্রচুর পড়াশুনা আছে। ভালো আইডিয়া আছে। প্র্যাগমাটিক। বিজেপির চালাকি বোঝে। আরেসেসের প্রতি কোনোরকম দুর্বলতা নেই। বাম রাজনীতিকে ইন্ডিয়ান কন্টেক্সটে ডিফাইন করতে পারে। লড়াই করার মানসিকতা আছে। লোককে সংঘবদ্ধ করতে পারে। এইমুহুর্তের প্রয়োজনটা বোঝে। ডগমাটিজম নেই। বোঝে ইন্ডিয়ার মতন দেশে একবারে কিছু হবেনা। বেবি স্টেপস। প্রচুর পোটেনশিয়াল। দেখা যাক।
  • dc | ১৫ এপ্রিল ২০১৯ ২২:২১407915
  • S এর সাথে একমত। তবে প্রশ্ন হলো, বামেদের ন্যাশনাল লিডাররা, মানে কারাত ইত্যাদিরা, যেভাবে ডুবিয়েছে তার পর কি নতুন লিডারশিপ না এলে আবার শক্তিশালী হতে পারবে?
  • | ১৫ এপ্রিল ২০১৯ ২১:৫৩407914
  • এইবার খ একটা পাঁচ প্যারার প্রশ্ন নামাবে
    খিক!
  • S | ১৫ এপ্রিল ২০১৯ ২১:৪০407913
  • ভারতবর্ষের লোকেরা বুঝে গেছে রাম-বাম-ডান যেই ক্ষমতায় আসুক না কেন, কিচ্ছু কাজ হবেনা। তাই ধর্ম, জাত-পাতের লাইনে ভোট হচ্ছে।

    বিরোধী পক্ষে একটা ভ্যাকুম তৈরী হয়েছে। কোনো বিকল্প সর্বভারতীয় দল নেই। কঙ্গ অনেক ছোটো হয়ে গেছে। আর কয়েক বছরের মধ্যে মোদি-ভাজপার তেজও কমবে। এই সুযোগ বামেরা নিতে না পারলে ঐতিহাসিক ব্লান্ডার হয়ে যাবে। কে কত বাম - কে আসল বাম এইসব ভেদ ভুলে গিয়ে একটা অ্যাক্সেপ্টেবল অ্যালায়েন্স তৈরী করা উচিত ইমিডিয়েটলি। প্রচুর নতুন বামপন্থী ইয়ং লীডার তৈরী হয়েছে মোদির আমলে। অনেকেই অপেক্ষা করছে সেই অ্যালায়েন্সে যোগ দেওয়ার জন্য। ক্রোনি ক্যাপিটালিজম অসহ্য হয়ে উঠছে। দেশ সর্বনাশের দোরগোড়ায় পৌঁছে গেছে। দেশ জুড়ে শক্তিশালী বামফ্রন্ট চাই।
  • Du | ১৫ এপ্রিল ২০১৯ ২১:৩৭407912
  • এই বিজেপি বিজেপি ধোয়াঁ তোলার অন্যতম কারন পবতে সিপিএম ভোটারকে তৃণকে দেওয়ানোর। বিজেপি এদিকে ক্যান্ডিডেট ই পাচ্ছে না। একটা মহিলা নেই তাদের মিছিলে। লেফট ভোটার যারা এটা পড়ছেন তাদের সবিশেষ অনুরোধ চাপ খেয়ে ভোট দেবেন না।অ্যাসেম্বলির জন্য নিজের ভোটের হিসেব রাখুন। তৃণ জিতলে এমনিতেও জিতবে না হলে আমরা। বিজেপিকে নিয়ে পবত চাপ খাবার কিছু নেই। বিজেপি এই লোকসভা জিতবে না ভরসা রাখুন।
  • PT | ১৫ এপ্রিল ২০১৯ ২১:৩১407911

  • প্রশ্নটা কি ছিল সেটাই বুঝতে পারিনি!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত