এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ১৬ এপ্রিল ২০১৯ ২২:৪৯407970
  • হিন্দি জানা এবং মিডিয়ার লাইমলাইটে থাকাটা যেমন কারোর কোয়ালিফিকেশন হতে পারেনা, তেমনি এগুলো অটোমেটিকালি ক্রাইটেরিয়া ফর ডিসকোয়ালিফিকেশনও হতে পারেনা। আরো যুব বাম নেতা উঠে আসুক দেশের বিভিন্ন প্রান্ত থেকে। পান্জাব, রাজস্থান, গুজরাত থেকে মনিপুর অন্যদিকে তেলেঙ্গানা থেকে কেরল - সর্বত্র বামপন্থী লোকেদের কোয়ালিশান চাই। নইলে দেশ টিকবে না।
  • S | ১৬ এপ্রিল ২০১৯ ২১:৫২407969
  • মিডিয়া বলতে এনডিটিভি, তার মধ্যেও স্পেশালি রভীশ কুমার এবং বরখা দত কিছুটা তোল্লাই দিয়েছিলো। বাকিরা গাল দিতে গিয়ে সেলেব বানিয়ে দিয়েছে। রভীশ কুমার যখন জে এন ইউর ক্যাম্পাস থেকে রিপোর্টিঙ্গ করছে, তখন তিনি আনন্দে হাসি চাপতে পারছেন না, মাঝে মাঝে আবেগে গলা কেঁপে যাচ্ছে। সে ভিডিও এখনো ইউটিউবে আছে।
  • dc | ১৬ এপ্রিল ২০১৯ ২১:২৯407968
  • আর ইয়ে, কানহাইয়া আর রভিশ কুমারকে নিয়ে এই লেখাটাও ভালো লাগলোঃ

    https://thewire.in/politics/bihar-media-kanhaiya-ravish-kumar

    হতে পারে কানহাইয়ার পেছনে মিডিয়া খুব পাবলিসিটি করছে আর রভিশ তো নিজেই মিডিয়ায় কাজ করেন। তাও আমাদের দেশের এখন যা হাল আর পলিটিশিয়ানদের যা স্ট্যান্ডার্ড, তাতে এরকম সব লোকজন এগিয়ে এলে তো ভালোই হবে মনে হয়।
  • dc | ১৬ এপ্রিল ২০১৯ ২১:২৬407967
  • ঈশান, তা কেন, সোশ্যাল সিকিউরিটি অবশ্যই সবারই দরকার, তবে এখানে লেখিকা গৃহশ্রমিকদের নিয়ে বলেছেন। সবার কথা লিখতে গেলে তো একটা আর্টিকেলে আঁটবে না, তো উনি কোন একটা সেগমেন্টের কথা লিখেছেন। অন্যদের কথা হয়তো উনি পরে লিখবেন, বা হয়তো অন্য কেউ লিখবে। তবে গৃহশ্রমিকদের ব্যপারটা তো রোজ খুব কাছ থেকেই দেখি, তাই এই লেখাটা খুব যথাযথ মনে হলো।
  • Ishan | ১৬ এপ্রিল ২০১৯ ২১:০৬407966
  • এইটা দেবব্রতবাবু লিখেছেন ফেবুতে। আমি দেবলীনা নিয়ে বললাম, উনি বলেছেন রাজকুমার নিয়ে।
    —————-

    কানহাইয়া কুমার কে সবাই চেনেন,মিডিয়ার পছন্দের ছেলে, ভালো বক্তা, এক্স জে এন ইউ, প্রথম নির্বাচন, সিপিয়াই প্রার্থী, বিহারের উচ্চ জাতের উজ্জ্বল ছেলে। কেউ কেউ তো তার মধ্যে ভবিষ্যতের বিহারের মুখ্যমন্ত্রী অবধি দেখে ফেলেছেন।

    কিন্তু রাজকুমার যাদব কে কতজন চেনেন? রাজকুমার যাদব কোডারমায় সিপিয়াই এম এল প্রার্থী। ম্যাট্রিক পাশ। রাজকুমার যাদব যখন ২০০৪ সালে জেলের ভেতর থেকে প্রথম লোকসভা নির্বাচনে লড়েন সেই বছর ভোট পেয়েছিলেন ১,৩৬,০০০। ২০০৯ এর নির্বাচনে ১,৫০,০০০ ভোট পেয়ে দ্বিতীয় হন। ২০১৪ সালে মোদি ঝড় অগ্রাহ্য করে ২,৬৭,০০০ ভোট পেয়ে আবার দ্বিতীয় হন। বিভিন্ন গন আন্দোলনের সাথে যুক্ত এই জননেতা ২০১৪ সালের ঝাড়খন্ড বিধান সভা নির্বাচনে প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডি কে পরাজিত করে বর্তমানে এম এল এ।

    রাজকুমার যাদবের কাছে হেরে যাওয়ার ভয়ে বিজেপি তাদের কোডারমার বর্তমান এম পি কে টিকিটই দেয়নি।

    আসলে মিডিয়া যাকে পাম্প দিয়ে ফোলায় আমরা অগ্রপশ্চাৎ বিবেচনা না করে তার পশ্চাতে ছূটি, তার সাথে বাগ্মিতা আর জে এন ইউ এর স্ট্যাম্প থাকলে কথাই নেই।

    রাজকুমার যাদব এবং কানহাইয়া কুমার তার উজ্জ্বল উদাহরণ।
  • Ishan | ১৬ এপ্রিল ২০১৯ ২১:০৩407965
  • এই দাবীগুলোর মানে আমি সত্যি বুঝিনা। গৃহশ্রমিকদের সোশাল সিকিউরিটি খুবই দরকার। নি:সন্দেহে। কিন্তু বাকিদের দরকার নেই? কারো একই রকম, কারো একটু বেশি, কারো একটু কম, কিন্তু দরকার। বিভিন্ন সেগমেন্টের আলাদা দাবী করার মানে কী?
  • | ১৬ এপ্রিল ২০১৯ ১৮:১৪407964
  • স্মৃতি ইরানি, মোদী দুজনের ই জেল হওয়া উচিত, স্টেল বলে কোর্ট হাত ঝাড়ার প্রিসিডেন্স তৈরী করছে। খুব ই ডিসাপয়েন্টিং। সামবডি শুড টেক ইট আপ, হলফনামায় ঢপ দিলে আর হলফনামার কি গুরুত্ত্ব বুঝি না, সাধারণ মানুষ কেন অনেক অসাধারণ মানুষ ও এটা করে পার পাবে না। ইলেকশন কমিশন এর কি পাওয়ার বুঝি না, সব রিপ্রাইজাল এর সমস্ত দায় কমিশন ঝেড়ে ফেলছে কেবল ই আছে ভালো। খ
  • dc | ১৬ এপ্রিল ২০১৯ ১৫:৫৯407962
  • এটা একটা খুব দরকারী লেখা গৃহশ্রমিকদের নিয়ে। এনাদের সোশ্যাল সিকিউরিটি ভীষন দরকারঃ

    https://thewire.in/labour/domestic-women-workers-informal-sector
  • | ১৬ এপ্রিল ২০১৯ ১৫:৫৩407961
  • না ট যাদের শু-বা বলছে এদের খাব না। আর্সেনিকের চেয়েও খারাপ বিষক্রিয়া হবে।

    আসোল জ্যান্ত শু-বাদের কথা বলছি। এই প্রসঙ্গে স্মর্তব্য হুতোর সেই কালজোয়ী লাইন
    'শুবাদের আমি ত্রুবাদুর' (আমি মানে হুতো)
  • de | ১৬ এপ্রিল ২০১৯ ১৫:৪৩407960
  • এদেরো পকোড়া বানিয়ে খাও?
  • | ১৬ এপ্রিল ২০১৯ ১৫:১৪407959
  • হ্যাঁ এনাকে নিয়ে কদিন আগেই পড়াশুনো করছিলাম। আজ কাগজে দেখতে পেয়ে মজা লাগল।

    কিন্তু সত্যি শু-বাদের নিয়ে টানাটানি কেন বাপু! নাহয় ওরা ধেড়ে -শু'দের মত অত সুস্বাদু নয়, তাই বলে খারাপ ও নয় খেতে।
  • b | ১৬ এপ্রিল ২০১৯ ১৫:০৮407958
  • অহে টি, শু বা-রা তোমার কি করেছে হে? খামোখা গালি দিচ্ছো?
  • T | ১৬ এপ্রিল ২০১৯ ১৫:০৬407956
  • আরে এ তো নামকরা শু বা। খোঁচড়গিরি করেছে অনেকদিন।
  • b | ১৬ এপ্রিল ২০১৯ ১৫:০৬407957
  • এই গুন্ডাটাকে নিয়েই বোধ হয় মহাশ্বেতা দেবী-র `বৈসূচনের সেনা' উপন্যাস।
  • | ১৬ এপ্রিল ২০১৯ ১৪:৪৯407955
  • :-) কি ত্যাজ!
  • | ১৬ এপ্রিল ২০১৯ ১৩:৫০407953
  • আচ্ছা মোদীর ল্যান্ড স্ক্যামটা আপনারা জানেন তো?
  • sm | ১৬ এপ্রিল ২০১৯ ১৩:৪৯407952
  • রাহুল অপরিণত।কি কারণে পি এম হবে সেটাই বুঝতে পারছি না।মাঝে মাঝেই কোথায় উধাও হয়ে যায়। তৃতীয় ফ্রন্ট এর কেউ হলে ভালো।অন্তত কংগ্রেস আর বিজেপি, এই ভিসিয়াস সাইকেল থেকে মুক্তি মিলবেক।
  • de | ১৬ এপ্রিল ২০১৯ ১২:৫৭407951
  • রিনোভেশন করতে গিয়ে নতরদাম পোড়ানোর কোন মানে হয় - ইস্‌ ওপরের ওই কাঠের মিনারটা দাউদাউ জ্বলছে দেখলাম - দেখা হয়ে থাকলে আরো কষ্ট হয় ডিসি -
  • Rouhin Banerjee | ১৬ এপ্রিল ২০১৯ ১২:২৮407950
  • মোদীর বিকল্প মমতা হলে সে বিকল্পের প্রয়োজনটা কি?

    এই মুহুর্তে রাগাই ঠিক আছে। বাবার চেয়ে কম ছড়াবে
  • sm | ১৬ এপ্রিল ২০১৯ ১০:৪০407949
  • না, আপাতত মমতা বেটার চয়েস।পিএম হিসাবে।তারপর আসবে চন্দ্রবাবু।
  • pi | ১৬ এপ্রিল ২০১৯ ১০:৩৫407948
  • মোদীর বিকল্প হিসেবে এস এম বাবু ভাল চয়েজ।
  • sm | ১৬ এপ্রিল ২০১৯ ১০:২০407947
  • কিন্তু হিন্দি না বলতে পারলে জাতীয় নেতা হওয়া যাবে না;এই দ্বিঘাত সমীকরণ টি বুঝতে পারলুম না।
    হিন্দি বলয়কে ইগনোর করেও জাতীয় নেতা হওয়া যায়।মনমোহন সিং জিন্দেগি তে কোন ভাষায় বক্তৃতা করেছে আর আমি শুনেছি বলে মনে পড়ছে না।
  • S | ১৬ এপ্রিল ২০১৯ ১০:১১407946
  • রাজ ঠাকরেও জাতীয় গুন্ডা। নিজে তো হিন্দি বলেইনা, কেউ বললে পিটিয়ে দেয়।
  • sm | ১৬ এপ্রিল ২০১৯ ১০:০৬407945
  • সোনিয়া জাতীয় নেতা হতে পেরেছে। চন্দ্রবাবু, মমতা হতে পেরেছে। সাপোর্ট মিললে আরো বড় ইমেজ তৈরি করতে পারবেন।
    জ্যোতি বসু,একদিন ও দিল্লি সংসদে না গিয়ে জাতীয় নেতা হতে পেরেছেন।
    দু চারটে কাগজ আর মিডিয়ায় ছবি ছাবা দিয়ে বক্তব্য পেশ করলেই,আমাগো দেশবাসী সন্তুষ্ট।জাতীয় নেতা পরীক্ষায় উত্তীর্ণ।
    কোথাকার কোন গড়করি,সেও নাকি জাতীয় নেতা;পি এম পদের উপযুক্ত!উনি নাকি মোদীর বেটার বিকল্প। হতেও পারে।মোদীর বিকল্প যে কেউ হতে পারে।
  • S | ১৬ এপ্রিল ২০১৯ ০৯:৩৭407944
  • "'জাতীয় নেতা' হতে গেলে হিন্দি বলা কেন দরকার।"

    নেসেসারি কন্ডিশান নয়। কিন্তু ভারতের যে ভাষাগত স্ট্রাকচার, তাতে সুবিধে অনেক বেশি। আপনার ভাষা আর বিজেপি উত্থানের সম্পক্কটাও বুঝতে পারছি। কিন্তু সে সমস্যা কি কোনোদিনও সমাধান হলে বামেদের হাত ধরেই হবে। তার আগে বিজেপি বা কঙ্গ দেশ শাসন করে গেলে প্লুরালিজম এমনিতেই নস্ট হয়ে যাবে। এটাও কানহাইয়া কোথায় একটা বলেছে দেখলাম।

    আর ভাষাটা ঠিক হিন্দি নয়, হিন্দুস্তানি।
  • b | ১৬ এপ্রিল ২০১৯ ০৯:১৮407943
  • জ্যোতিবাবুর বাংলাও বেশ খারাপ ছিলো। একটা তো এখুনি মনে পড়ছে, বাবরি মসজিদ ভাঙার পরে রেডিও-তে বক্তৃতাঃ
    "সাম্প্রদায়িক শক্তিরা দেশের মধ্যে বিভাজনের চেষ্টা করছে। আপনারা, শুভবুদ্ধিসম্পন্ন মানুষেরা ওদের কথায় কান দেবেন না। ওদের সবরকমভাবে পরাস্ত করুন। ওরা যেন এ দেশে শিকড় গাড়তে না পারে। (এর পরে এক সেকেন্ড থেমে) আমার সাথে ওদের ফোনে কথা হয়েছে। ওরা বলেছে, সবরকম সাহায্য করবে। প্রয়োজনে ওরা কিছু সশস্ত্র বাহিনী পাঠাবে। আপনারা ভয় পাবেন না"।

    দ্বিতীয় "ওরা" কেন্দ্রীয় সরকার।
  • sm | ১৬ এপ্রিল ২০১৯ ০৮:৫৭407942
  • কি যে আলতু ফালতু আলোচনা হচ্ছে বুঝি না। ইন্ডিয়ার অন্তত দু জন পি এম বা সম্ভাব্য পি এম এর কথা বলতে পারি যাদের ইংলিশ ও হিন্দির ওপর দখল বেশ খারাপ ছিল।
    দেবেগৌড়া ও সোনিয়া গান্ধী।
    জ্যোতি বসুর ইংলিশ ঠিক ছিল।কিন্তু ওঁর হিন্দি শুনে লোকজন ছুটে পালাতো।
    চন্দ্রবাবু নাইডু পি এম হলে, হিন্দি ও ইংলিশ ভালো না জেনেও কাজ চালিয়ে নেবে।কারণ ভদ্রলোক স্মার্ট।
    আর কানহাইয়া কি করেছে যে,এতো আলোচনা চলছে?আগে একটা কেন্দ্র থেকে জিতুক।
    আগে শুনতাম শত শত জিগনেশ চাই।তা, তিনি কোথায় গেলেন?
    অলপেশ তো বিজেপির সঙ্গে আছে বলছেন।
    হার্দিক কি করছে কে জানে
  • dc | ১৬ এপ্রিল ২০১৯ ০৮:৫০407941
  • ইয়ে আমার একটা প্রশ্ন আছে, একেবারেই অপ্রাসঙ্গিক। খ দার পোস্ট পড়তে পড়তে মনে হলো।

    খ দা অতীত এর ঘটনাকেও বর্তমান হিসেবে লেখেন কেন? যেমন ধরুন "অনেক চাওয়ার পরে যখন কিছু কাপড় জামা এসে পৌঁচচ্ছে, তখন মেয়েদের জন্য হঠাত সালোয়ার কামিজ এসে পৌচছে, ৫০ এর দশকে সম্ভবত"। মানে এমনিতে এটা লেখার কথা "অনেক চাওয়ার পরে যখন কিছু কাপড় জামা এসে পৌঁচেছিল..." ইত্যাদি। এটা পড়তে গিয়ে কেমন যেন হোঁচট খেতে হয়। (তাই বলে এটা ক্রিটিসিজম না, যার যেমন লিখতে ইচ্ছে হবে লিখবেন, সে নিয়ে আমার কোন বক্তব্য নেই)।

    এরকমভাবে বোধায় গুরুতে আরও এক দুজনের লেখা দেখেছি মনে হচ্ছে, নাম মনে পড়ছে না। এটা কি গুরুর নিজস্ব লেখার স্টাইল? জাস্ট কিউরিয়াস।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত