এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২৩০৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Sibu | 118.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ১২:২৪520188
  • চীনে বিচারকদের ঘুষ দেবার একটা সিস্টেম ছিল। বিচারকের সাথে কোন একটা অসম্ভব ব্যাপার নিয়ে বাজী লড়া। বাজী হেরে বিচারককে পয়্সা দেওয়া।

    মমতার ছবি এঁকে পয়সা তোলা দেখলে আমার এই চৈনিক কায়দাটি মনে আসে।
  • sch | 132.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ১২:৩৪520189
  • অনেক কঠিন কথা হয়েছে - এইটা দ্যাহেন - গংগাসাগর মেলায় রাণিমা-র বাংলো




    এবারে তৈরী হয়েছে সাড়ে তিন কোটি টাকা খরচে - কেউ কিন্তু থাকে নি - সেথায় - তবে ভারী সুন্দর দেখতে এটি
  • PT | 213.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ১২:৪০520190
  • পোচুর আগাম পাবলিসিটি হয়ে যাওয়াতে থাকতে যায়নি। পরের বারে যাবে।
  • T | 24.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:১২520191
  • "জেলার মাছ বিক্রেতাদের জন্য ‘সাউন্ড সিস্টেম’ বসানো মাছ বিক্রির ভ্যান দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। সেই গাড়ি থেকে সাউন্ড সিস্টেমের মাধ্যমে মাছ কেনার কথা বলা হবে। এমনই কয়েকটি ভ্যান এ দিন বিলিও করেন মুখ্যমন্ত্রী। "---আবাপ,
  • j | 230.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:২১520192
  • অবিলম্বে মদ-অনকেও এরকম কয়েকটি ভ্যান দেওয়া হউক

    "সিস্টেমের মাধ্যমে ইসে কেনা কথা বলার জন্য"
  • T | 24.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:৫৬520195
  • পুলিশটা মরে গিয়ে বেশ হয়েছে। শান্তিপূর্ণ জনতা চাট্টী পেটো ছুঁড়েছে, গুলি চালিয়েছে। অমন তো হয়ই। তা বলে পুলিশ গুলি চালাবে নাকি? পুলিশ মরেচে বেশ হয়েচে।
  • pinaki | 132.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ১৫:০০520197
  • হুমম, কটা ছাত্রকে গুলি করে না মেরে পুলিশের ওখান থেকে ফেরাই উচিত নয়।
  • কারিয়া পিরেত | 131.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ১৫:০১520198
  • এই চাপান-উতোরটা বহুৎ বোরিং, ধুস্‌স্‌স্‌
  • pinaki | 132.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ১৫:০২520199
  • প্রসেনজিৎ বসুর লেখাটা ভালো লাগল।

    একটা আদ্যন্ত স্নব, রাইট উইং লোককে সামনে রেখেই শেষ অব্দি সিপিএমকে ঘুরে দাঁড়ানোর লড়াই লড়তে হচ্ছে? খুবই দুঃখজনক।
  • কারিয়া পিরেত | 131.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ১৫:০৬520200
  • আমার ভাল্লাগলো না, বড্ড কনজার্ভেটিভ লেফ্‌ট। আমরা সব মইদ্যখানে এসে গেছি;-)

    বাই দ্য ওয়ে - সেদিন কেউ মনে হয় পলিটিক্যাল কম্পাসের খোঁজ করছিলেন - এই যেঃ

    http://www.politicalcompass.org/
  • lcm | 34.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ১৫:৫৭520201
  • নাহ, পিনাকি-র সাথে একটু ভিন্নমত পোষন করি, দুকথা লিখেই ফেলি।
    শুধু বুদ্ধদেববাবুর (দম্ভ, ঔদ্ধত্য ইত্যাদি) জন্যে গত ইলেকশনে সিপিএমের ভরাডুবি হয়েছে বলে মনে হয় না। এখানে রাইট উইং বলতে পিনাকি বোধহয় শিল্পনীতিতে টাটা-দের একটু খাতির (কনভেনশ্যনাল ইন্ডিয়ান লেফ্টিস্ট আইডিয়ার সঙ্গে যা যায় না) - এই সব বলতে চেয়েছে। এই শিল্পনীতির জন্যেও সিপিএম-এর ভরাডুবি হয়েছে বলে মনে হয় না। শিল্প আনার নীতি খারাপ ছিল না, ইমপ্লেমেন্টশনে কিভাবে হয়েছে সেটা অন্য কথা।
    এ সব না হলেও লেফ্‌ট হারতেই পারত, সিঙ্গুর/নন্দীগ্রাম না হলেও হারতে পারত - তবে ২২৭-৬২ হত না।
    কেন, হারতে পারত?
    ২০০৬-এর লেফ্‌ট-এর ২৩৫-৩৫ এ জয় সাংঘাতিক ক্ষতি করেছিল - মুশকিল হল ওটা যে ক্ষতি হয়েছিল সেটা লেফট নেতৃত্ব ধরতে পারে নি বা মানতে চায় নি।
    কেন্দ্রে কংগ্রেসের বিরোধিতার ফলে বিরোধীরা একজোট হয়ে প্রার্থী দিল - এর আগের ইলেক্শনে অনেক সময়ে ৪৮% ভোট পেয়ে লেফ্ট জিতে গেছিল কারণ বিরোধী ভোট ভেঙ্গে যায়। বিরোধী এবং অল্টারনেটিভ নেতৃত্বে মমতা ব্যানার্জি একটা ইমেজ তৈরী করেছিল সেটাও অস্বীকার করা যাবে না। সব মিলিয়ে লেফ্ট হারতেই পারত। মনে রাখতে হবে ২২৭-৬২ ফলেও লেফ্ট-এর ভোট % যে খুব কমেছে তা নয়।
  • PT | 213.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:০৪520202
  • অন্যতম পকাবু, সুগত মার্জিৎ, যিনি এখন শিক্ষা দপ্তরের কি যেন জানালেন যে আজকের পুলিশের গুলি খাওয়াটা বিছিন্ন ঘটনা। "সিপিএম যাক, অন্য যে কেউ আসুক" ক্রমাগত বলতে থাকলে শেষ পর্যন্ত নিন্দেটাও সততার সঙ্গে করা যায় না।
  • চান্দু মিঁঞা | 127.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ১৮:১৯520204
  • lcm Date:11 Feb 2013 -- 07:34 AM
    এবং শিবুদার Date:11 Feb 2013 -- 07:50 AM কোন মতেই মানা যাচ্ছেনা।

    প্রথম কথা সি পি এম অসুখ নয়, আর সেটা যদি হয়েও থাকে তৃণমূল কোন অসুখের ওষুধ হতে পারে না। যে দলের একমাত্র উদ্দেশ্যে কারু ব্যক্তিগত আকাঙ্খা পূরণ এবং সেই পথের একমাত্র পাথেয় দিবারাত্র মিথ্যা তারা কারু বিকল্প হতে পারে না।
  • চান্দু মিঁঞা | 127.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ১৮:৩০520205
  • তা পিনাকিবাবু কি ঐ ছাত্রকে পাদ্য অর্ঘ্য দিয়ে পূজো করতে বলছেন? অমন বিপ্লবী ছেলে !
  • a | 132.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ১৮:৫৫520206
  • ববি হাকিম আর পাথ্থোদাঅ তো বলেই দিয়েছেন কং আর সিপিয়েমের ষড়যন্ত্র। আর তদন্ত করেই বা কি হবে!!
    পিনাকি বাবু ছাত্র কোথায় দেখলেন? বোমা পেটো আর ওয়ান শটার নিয়ে কেউ কলেজে যায়? নাকি এটাও বাজারি চ্যানেলের অপপোচার?
  • bb | 127.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:২৪520208
  • আরে ওনারা আগে দেখবেন এরমধ্যে রাষ্ট্রের চক্রান্ত আনা যায় কিভাবে, আর সিপিএমকে কিভাবে আনা যায়। ঝুড়ি ঝুড়ি মিথ্যাভরা একটা লেখা বেরবে ছাত্র সংগ্রামের ওপর রাষ্ট্রীয় দমন নিয়ে, বা হরিমোহন ঘোষ কলেজটা কোথায় এই নিয়ে। তারপর ১৯৯২ এর জেনেভা কনভেনশনে কোথায় বলা হয়েছে পুলিশের এই অব্স্থায় কি করা উচিত ছিল তা কেন পালন করা হয় নি এই নিয়ে হরেন পোদ্দারের প্রবন্ধ বেরবে তার প্রথম প্রশ্ন হবে ঐখানে পুলিশ কেন গিয়েছিল এর উত্তর চাই বলে।
    তারপর এই লিং আর বিভিন্ন লিং নিয়ে তবেই না আসল শ্রেনী চরিত্র- এত সহজে 'পুলিশ' কে নিরীহ বলা যায়??
  • quark | 24.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:৩৪520209
  • ক্রীড়ামন্ত্রী বলেছেন "এমন দেব না কানের গোড়ায়, পরের দিন সকালে খুঁজে পাওয়া যাবে না"

    মুখ্যমন্ত্রী বলেছেন "আপনাদের চাবকানো উচিৎ"

    তারপরেও আবার পুলিশ-ফুলিশ নিয়ে এত কথা কিসের?
  • MR | 183.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ২০:৪৭520210
  • বর্তমান সরকারের দুর্নীতির জবাবে বুদ্ধদেবের মেয়েকে আক্রমণ। very classy and appropriate। এটাই তো তৃণমূলীদের থেকে এক্সপেক্টেড।
  • PM | 93.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ২১:২০520211
  • PT র ১১ঃ৪২ এর সাথে একমত নয়। আমার মতে দৃশমান ছোটো ছোটো ব্যক্তিগত লাভ গুলো-ই একমাত্র কারন হতে পারে না সব বুদ্ধিজীবিদের একসাথে ঐ ইন্টেন্সিটি-র আক্রমনের। অপর্না সেন ঐ সময় পলিটিক্যালি চুড়ান্ত অ্যাক্টিভ ছিলেন। গুচ্ছ মিথ্যকথাও বলেছিলেন পুরুলিআ গিয়ে ক্যামেরার সামনে ( যেমন সেনারা গ্রামের মানুষের স্তনব্রৃন্ত কেটে নিয়েছে) অথচ তার আগে পরে রাজনীতির মাঠে ওনার কোনো পাত্তা ছিলো না বা নেই। অপর্নার ঐ সময়্কার বিহেভিয়র ওনার দীর্ঘ্য দিনের বিহেভিয়ার এর সাথে খাপ খায় না মোটেও।

    আমার মতে দুটো সম্ভব্য কারন হতে পারে-

    ক) সত্যি সব বুদ্ধিজীবিরা কোনো সঙ্গত কারনে বহুদিনের পুষে রাখা ক্ষোভ উগরে দিয়েছিলেন। সেটা সিপিয়েমের দীর্ঘকালীন চরম অত্যচার-ও হতে পারে যেটা ব্রতীন বা রন্জন্দা বলছেন। এই ব্যপার্টা বোধ হয় এখন বাংলা দেশে শাহবাগ এ হচ্ছে। অনেকদিনের ক্ষোভের বিষ্ফোরন

    খ) এরকম টাও হতে পারে যে বুদ্ধিজীবিরা এক অনেক বড় পরিকল্পনার সাথে জান্তে বা অজান্তে যুক্ত হয়ে গেছিলেন। যেটা অরিজিত বার বার বলেন, এই রকম ঘটনা হতে দেখা গেছিলো ১৯৩০ দশকে জার্মানীতে। সেক্ষেত্রে এই বুদ্ধি বিশ্ফোরনের সাথে পরমানু চুক্তিতে বাম বিরোধিতা, কেন্দ্রীয় সরকার থেকে সমর্থন প্রত্যাহারের কোনো লিন্ক এর কথা ভাবা যেতেই পারে।

    নন্দীগ্রামে গুলি চলনার সাথে সাথে বুদ্ধিজীবিদের একত্র হওয়া আর আর আতো সামন্য সময়ে ঐ তীব্রতার প্রতিবাদ সংঘঠিত করা দেখে কেউ মনে করতেই পারেন যে ওনারা তৈরী হয়েই ছিলেন, শুধু খবর্টা আসার প্রতিক্ষা করছিলেন।
  • প্পন | 190.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ২১:২৫520212
  • ঃ)
  • PM | 93.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ২১:৪০520213
  • রন্জনদা, আপত্তি নেই বুদ্ধি জীবিদের সাধারন মানুষ হিসেবে বক্তব্য রাখার জন্য। আপত্তি নিজেদের স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠাকে কাজে লাগিয়ে হোলিয়ার দেন দাও ভাব করার আর ভাবমুর্তি কে কাজে লাগিয়ে মিথ্যা কথা গুলোকে এন্ডোর্স করে মান্যতা দেবার। যেমন-
    - নন্দিগ্রামে হলদি নদী লাল হয়ে গেছিলো মানুষের রক্তে
    - রক্তে লাল পুকুরের জল পাম্প করে হলদি নদীতে ফেলতে হয়েছিলো
    -হাজারের ওপোর মানুষ মৃত/নিখোঁজ নন্দীগ্রামে
    - পুরুলিয়ায় সেনা অভিযানের শুরুতে সেনা গ্রামের মেয়েদের একধারসে স্তনবৃন্ত কেটে নিয়েছিলো ইত্যদি

    বিভিন্ন সময় বিভিন্ন বুদ্ধিজীবি ( সুমন, নচি, ব্রত্য, অপর্না শুভা ইত্যদিরা) ওপোরক্ত দাবীগুলো সমর্থন করে তার মান্যতা দিয়েছিলেন।

    নন্দী গ্রামে ১৪ জনের মৃত্যুর বিরুদ্ধে মনুষ বলতেই পারেন। কিন্তু রোজ নন্দীগ্রামে যাওয়া বুদ্ধীজীবিদের একজন-ও কি তখন বলতে পারতেন না যে হাজার হাজার মানুষের মৃতু /নিখোজ এর গল্পো গুলো মিথ্যা। ১৪ জনের মৃত্যু-ই তাঁদের কছে যাথেষ্ঠ বাম সরকারের পদত্যগ দাবী করার জন্য।

    তাহলে আমাদের প্রতারিত হবার এই অনুভুতিটা থকতো না। আজ্কের দিনে দাঁড়িয়ে সকলে বুদ্ধি যিবীদের বাপান্ত-ও করতো না
  • aranya | 154.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ২২:০৩520214
  • নন্দীগ্রাম নিয়ে প্রচণ্ড অপপ্রচার হয়েছিল, এমন লেভেলে যার জাস্ট কোন মা-বাপ নেই। আবাপ-র রিপোর্টেও দেখেছি - বাচ্চাদের দু পা ধরে দুদিকে টান মেরে জরাসন্ধের মত মাঝখান থেকে চিরে মেরে ফেলা হয়েছে। সুনীল এটা কাউন্টার করেছিলেন এই বলে যে এত জোর কোন মানুষের থাকতে পারে না।
    তৃণমূল এতদিন ক্ষমতায় থেকেও এই অসম্ভব ক্লেমগুলো একটাও প্রমাণ করতে পারল না, হাজারের ওপর মানুষ মৃত/নিখোঁজ হলে পরবর্তী কালে তাদের নাম ধাম নিশ্চয়ই জানা যেত। 'অপপ্রচার' শব্দ-টা এখন নিশ্চিতভাবেই ইউজ করা যায়।
  • Yan | 161.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:২৮520216
  • কুমীরও ছিল, নাকি সমুদ্র থেকে কুমীর এসে পড়ছিল খাওয়ার জন্য।
  • Yan | 161.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:৩০520217
  • আরো ছিল, বাচ্চাদের নাকি পুঁতে ফেলে তার উপরে কন্স্ট্রাকশন বানিয়ে ফেলছিল। সেই শুনে একজন আর না থাকতে পেরে বলে ফেললেন, এটা শুনে তো সিভিল ইঞ্জিনিয়ার প্রতিবাদ করবে।
  • bb | 127.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:৪৭520219
  • আরে aএই মিথ্যার বেসাতিরাই তো সিঙ্গুরে অনিচ্ছুক চাষীদের নিয়ে ক্রমাগত মিথ্যা বলে গেছেন, জ্ঞানেশ্বরী মত জঘন্য হত্যাকান্ডের পরও মাওবাদীরা এই কাজ করতে পারেনা বলেও গলা ফাটিয়েছেন।
  • lcm | 138.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:৫৮520220
  • আজও বুঝি না, কি এমন ব্যাপার হাতিঘোড়া ব্যাপার হচ্ছিল ছিল যে মিডিয়া কে আটকে দেওয়া হল, কাউকে যেতে দেওয়া হবে না। প্রশাসনের এই লুকোচুরি গুজব তৈরীতে প্রশয় দেয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন