এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৬৯৯৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Bhagidaar | 218.*.*.* | ০৩ মে ২০১৫ ০৮:২০661619
  • অভ্যু, বেশি কথার দরকার কি?
  • lcm | 118.*.*.* | ০৩ মে ২০১৫ ০৮:২৬661620
  • আমি তো ঘাবড়ে গেছিলাম এই ভেবে যে যাদবপুর/শিবপুর থেকে কেউ চাকরি পায় না।
  • Abbe Plumpness Calm | 47.*.*.* | ০৩ মে ২০১৫ ০৮:২৮661621
  • খুব খেয়াল করে ভাবলে কলেজের রেজাল্টও কি বেল কার্ভ নয়? অধিকাংশ ক্ষেত্রে রিক্রুটমেন্টও মনে হয় সেই মতই হয়।
  • lcm | 118.*.*.* | ০৩ মে ২০১৫ ০৮:৩৩661622
  • আগে তো তাই হত - টপার্স লক ফিউ টপ জব্‌স।
  • Abbe Plumpness Calm | 47.*.*.* | ০৩ মে ২০১৫ ০৮:৩৯661623
  • তবে এটাও ঠিক যে কলকাতায় আরেন্ডি ইউনিট বেশ কম। অল্প কয়েকটা আছে - আরেন্ডি/সিওই মিলিয়ে। প্রোডাক্ট কোংও ছিলো, তিন বছর কাজ করেছিলাম - চুরি করে তুলে দিলো। এই মুহুর্তে আমি কলকাতায় সিমিলার চাকরি পাবো না, কারণ নেই। তবে আমার তাই নিয়ে চাপও নেই (যদি না ল্যাব বন্ধ করে দেয়), কারণ আঃকঃবাঃ।

    আর বাঙালী রিস্ক নিতে চায় না - এটাও ঐতিহাসিক সত্য।
  • pi | 233.*.*.* | ০৩ মে ২০১৫ ০৯:১৪661624
  • পিণ্টুবাবু, প্রথমে দেওয়া রিপোর্টটাতে বা এখানে (http://www.bengalchamber.com/economics/westbengal-industry2013.pdf) সেক্টর ভিত্তিক কন্ট্রিবিউশন, গ্রোথ আর তাতে কী পরিবর্তন এসেছে, আসেনি, তাও দেওয়া আছে। আর এম্প্লয়মেন্ট রেট পরিবর্তন নিয়ে বলা হয়েছিল। এর মধ্যে বোধহয় কোটিপতি বাড়ার ফ্যাক্টরটা ম্যাটার করেনা।
  • dc | 132.*.*.* | ০৩ মে ২০১৫ ০৯:২৬661625
  • গতকাল পাইয়ের দেওয়া লিংক আর রিপোর্ট পড়ে মনে হলো পবতে গতো এক বছরে জিডিপি আর এম্প্লয়মেন্ট অনেকটা বেড়েছে। সেটা স্বীকার করে নেওয়ার জন্য রোবু হঠাত আমাকে গোয়েবেলসিয় কেন বল্লেন আর পাই তাতে সহমত কেন হলেন বুঝিনি, তবে খারাপ লাগল।
  • pi | 233.*.*.* | ০৩ মে ২০১৫ ০৯:৩০661626
  • সরি, আপনার পোস্ট পড়ে বারবার মনে হচ্ছিল, আপনি খিল্লি করছিলেন। হয়তো বারবারই আপনি তৃণমূলের সাইটের রিপোর্টের কথা বলছিলেন বলে। এই রিপোর্টের সাথে তৃণমূলের কী যোগাযোগ তো জানিনা, ওটা তো আলাদাও রয়েছে, তৃণমূল ওদের সাইটে সেটা রেখেছে, এই মাত্র। বোঝার ভুল হয়ে থাকলে দুঃখিত।
  • pi | 233.*.*.* | ০৩ মে ২০১৫ ০৯:৩১661627
  • সরি, আপনার পোস্ট পড়ে বারবার মনে হচ্ছিল, আপনি খিল্লি করছিলেন। হয়তো বারবারই আপনি তৃণমূলের সাইটের রিপোর্টের কথা বলছিলেন বলে। এই রিপোর্টের সাথে তৃণমূলের কী যোগাযোগ তো জানিনা, ওটা তো আলাদাও রয়েছে, তৃণমূল ওদের সাইটে সেটা রেখেছে, এই মাত্র। বোঝার ভুল হয়ে থাকলে দুঃখিত।
  • sm | 233.*.*.* | ০৩ মে ২০১৫ ০৯:৩৩661629
  • টপ কোম্পানিরা যখন রিক্রুট করে, তারা স্থানীয় বা অস্থানীয় দেখেনা। দেখে অপেক্ষাকৃত কম বেতন দিয়ে কাজের দক্ষ লোক কোথায় পাওয়া যাবে। যদি দেখা যায় একই যোগ্যতার (কোম্পানির নিরিখে) ছেলে কলকাতা, ভুবনেশ্বর আর লুরুতে পাওয়া যাচ্ছে। তাহলে রিক্রুট ভুবনেশ্বর থেকেই করবে; কারণ সেখানে বেতন কম দিতে হবে।
    যদুপুর, শিবপুর ছেড়ে দিন পবর প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বড় কোম্পানির কম রিক্রুটমেন্ট হয় কারণ এক কথায় মান খারাপ, ইংলিশে অতটা দক্ষ নয়, আর চাকরি দিলেও নখরাবাজি সাউথের ছেলেদের তুলনায় বেশি করবে। এটা মোটামুটি ধারণা হয়ে গেছে; বড় কোম্পানির কর্মকর্তা দের মাথায়।

    যদি ডাক্তারির কথা ধরেন,ইউ এস বা ইউ কে তে ভারতীয় ডাক্তার দের মধ্যে সাউথের ডাক্তারের সংখ্যা অত্যধিক বেশি। এর মধ্যে শুধু অন্ধ্রথেকে আগত বা তেলুগু স্পিকিং ডাক্তারদের সংখ্যায় সর্বাধিক। অর্থাত যদি বাঙালি আর তেলুগু কম্পেয়ার করি তাহলে, তেলুগু স্প্কিং ডাক্তারের সংখ্যা বাঙ্গালী স্পিকিং( ভারতীয়) প্রায় চার গুন হবে।
    মানে এই নয় শুধু যোগ্যতার নিরিখে এরা মাইগ্রেট করেছে। বরঞ্চ যোগ্যতা অপেক্ষকৃত কম থাকলেও, পাস করার পরই কয়েক দশক ধরে, এরা দল বেঁধে বিদেশে যাবার প্রস্তুতি নিয়েছে। কারণ অন্ধ্র প্রদেশে কাজ করে ডিগনিটি নিয়ে বেঁচে থাকা মুশকিল ছিল, সেই সময়।

    লুরুতেও দশ লক্ষ বাঙালি থাকে, এটাকে এক অর্থে ভালই বলা চলে। প্রথমত দশ লক্ষ লোকের ক্ষুন্নিবৃত্তি দূর হয়েছে। দ্বিতীয়ত লুরু তে থাকার জন্য পরের প্রজন্ম বেশি সুযোগ নিতে পারবে; অর্থাত সদার ভাষায় এদ্ভ্য়ান্তেজ্দ পসিশনে থাকবে। ডিসি বা সিকি যেমনটি বললেন; পাকাপাকি চেন্নাই বা দিল্লি তে থেকে যেতে চান। এটা শুভ লক্ষণ। কারণ তিন দশক আগেও, চেন্নাইতে সেটেল্ড করার কথা কেউ ভাবত না।এই মাইন্ড সেট পরিবর্তন, বাঙালির ভীষণ জরুরি।
  • sm | 233.*.*.* | ০৩ মে ২০১৫ ০৯:৩৮661630
  • তুমি লুরু, পুনা মায় জাহন্নমে গিয়ে কাজ করো। আমরা কেয়ার করি না। মোদ্দা কথা কোল্কতায়/পঃবঃ এ আমরা ইন্ভেস্টমেন্ট হতে দেবো না। আজুহাত কখনো জমি হবে কখোনো অন্য কিছু। কিছুই না পেলে প্রাদেশিকতা থেকে বেড়োনোর সৎ পরামর্শ। কিন্তু ইন্ভেস্ত্মেন্ট/প্রফিট /স্টার্ট আপ/ভেচার ক্যাপিটাল এসব ঘৃন্য ব্জিনিষ এখানে চলবে না পষ্ট বলে দিলুম।
    --- পি এম, এর এই কথা গুলো তো আসি নব্বইয়ের দশকে বামপন্থীদের হুবহু প্রতিধ্বনি শুনতে লাগছে।!এনারাই পব তে কম্পু ঢুকতে দেবনা বলে আন্দোলন করেছিলেন। কর্পোরেট দের পুঁজিবাদের দালাল বলতেন আর ইংলিশ তুলে দিয়েছিলেন।
  • dc | 132.*.*.* | ০৩ মে ২০১৫ ০৯:৪০661631
  • নানা সত্যিই খিল্লি করিনি। দেখুন ডেটা ইজ ডেটা, তার বিরুদ্ধে কেন লড়তে যাব? মোটামুটি মনে হয়েছে ডেটাটা ঠিকঠাক, তাই মেনে নিয়েছি (যদি কোন কঠিন উপায়ে বিকৃত করা হয়ে থাকে যেটা চোখে পড়ছে না তো সে অন্য কথা, যতক্ষন না সেরকম কিছু বেরোচ্ছে ততক্ষন মেনে নিতে অসুবিধে নেই)। আমি বামপন্থীদের কোনদিন সাপোর্ট করিনি, কিন্তু যেদিন থেকে মনে হয়েছিল বুদ্ধবাবু পবতে ইনভেস্টরদের আনার জন্য সত্যি চেষ্টা করছেন সেদিন থেকে ওনাকে সাপোর্ট করতে শুরু করেছি। আবার তিনোদের কোনদিন সাপোর্ট করিনি, কিন্তু যদি দেখি মমতা সত্যিই পবর ডেভেলপমেন্ট করছেন আর এমপ্লয়মেন্ট করছ্নে তো নিশ্চয়ই ওনাকে অভিনন্দন জানাবো। আমার কোন আইডিওলজি নেই, কেউ সত্যি কাজ করে দেখালে তাকে সাপোর্ট করতেও কোন অসুবিধে নেই।
  • pi | 233.*.*.* | ০৩ মে ২০১৫ ০৯:৪৫661632
  • আচ্ছা, এর মধ্যে কোনগুলো অমিত মিত্রের ঢপ ? এই সব নিয়ে খবর রাখা লোক্জন হয়তো বলতে পারবেন।

    Tata group company TCS is building 40-acre campus to house 20,000 IT professionals. Tata Metaliks also plans to expand capacity, while Tata Hitachi Construction Machinery Co. plans investment in R&D and upgradation work, he said.

    Among other mega investment projects, Anil Ambani-led Reliance Group is investing Rs 600 crore for its proposed cement plant on 100 acres of land. Orissa Cement and Emami Group are also investing Rs 600 crore each for setting up cement facilities in the state.

    State-run NTPC is setting up the largest power plant having 1,300 MW capacity with an investment of Rs 10,000 crore, he said.

    Matix Fertilisers and Chemicals' plant near Panagarh in West Bengal will use coal-bed-methane (CBM) as feedstock for its Rs 5,500 crore fertiliser unit,
  • pi | 233.*.*.* | ০৩ মে ২০১৫ ০৯:৪৬661633
  • আচ্ছা, এর মধ্যে কোনগুলো অমিত মিত্রের ঢপ ? এই সব নিয়ে খবর রাখা লোক্জন হয়তো বলতে পারবেন।

    Tata group company TCS is building 40-acre campus to house 20,000 IT professionals. Tata Metaliks also plans to expand capacity, while Tata Hitachi Construction Machinery Co. plans investment in R&D and upgradation work, he said.

    Among other mega investment projects, Anil Ambani-led Reliance Group is investing Rs 600 crore for its proposed cement plant on 100 acres of land. Orissa Cement and Emami Group are also investing Rs 600 crore each for setting up cement facilities in the state.

    State-run NTPC is setting up the largest power plant having 1,300 MW capacity with an investment of Rs 10,000 crore, he said.

    Matix Fertilisers and Chemicals' plant near Panagarh in West Bengal will use coal-bed-methane (CBM) as feedstock for its Rs 5,500 crore fertiliser unit,
  • dc | 132.*.*.* | ০৩ মে ২০১৫ ০৯:৪৭661634
  • একটা প্রশ্ন আমার আছে, সেটা হলো, পবতে তো সত্যিই তেমন কোন বড়ো ইনভেস্টমেন্টও হচ্ছে না, প্রোজেক্টও চালু হয়নি, মা সারদার কৃপা ছাড়া টাকা সার্কুলেট করারও কোন রাস্তা বার হয়নি - তাহলে এই জিডিপি আর এমপ্লয়মেন্ট গ্রোথ কিভাবে হলো। তার উত্তরে তিনোরা বা মমতা হয়তো বলবেন যে আমরা স্মল সেক্টরে খুব বেশী জোর দিয়েছি বলে ইমপ্রুভ করেছে, আমরা বড়ো প্রোজেক্টে বিশ্বাস করিনা বা পবতে ওটার দরকার আছে বলে মনে করিনা। আমরা হাতে কলমে করে দেখিয়ে দিয়েছি। আবারও বলি, ডেটায় গলতা ধরা না পড়া ওবধি (আশা করবো গলতা নেই) তিনোদের এই ডেভেলপমেন্ট মডেল মেনে নিতে আমার কোন অসুবোধে নেই। বোধায় কল্লোলবাবু বলেছিলেন, একেক রাজ্যের উন্নয়ন মডেল একেক রকম হবে। তিনোরা যদি সত্যি এটা করে দেখাতে পারে তো মমতাকে অভিনন্দন জানাতে আমার কোন অসুবোধে নেই।
  • pi | 233.*.*.* | ০৩ মে ২০১৫ ০৯:৫০661635
  • কী যন্ত্রণা ! পোস্ট করতে গেলেই বলে আপডেটে অসমর্থ, আবার সাবমিট করি, তো দেখি দু'বা পোস্ট হয়ে রয়েছে !

    যাইহোক, অমিত মিত্র র দাবি সঠিক হতেও পারে, কিন্তু এরকম দাবি তো কয়েক বছর ধরেই হচ্ছে, এই দাবি মত ইম্প্লিমেন্টেশন কদ্দুর কী হচ্ছে, সে নিয়ে কেউ জানলে বলুন।
  • dc | 132.*.*.* | ০৩ মে ২০১৫ ০৯:৫৩661636
  • sm তিন দশক কি বলছেন, আমার জেনারেশনেও এখনও অনেকে চেন্নাইতে সেটল করবে না :d যদিও চেন্নাইতেও এখন বাঙ্গালি গিজগিজ করছে, দুর্গাপুজোর সংখ্যাও বাড়ছে। তবে আমার এখানকার লোকেদের বেশ কিছু ব্যাপার ভাল্লাগে, আর চেন্নাই এখানকার সব সিটিগুলোর সাথে ভালো কানেক্টেড (দক্ষিনের সব শহরই তাই), তাই এখানে সেটল করতে আপত্তি নেই।
  • S | 139.*.*.* | ০৩ মে ২০১৫ ০৯:৫৪661637
  • @dc আগের অনেক লেখা পড়লাম না, ইচ্ছাও নেই। আপনার কোস্নোটা খুব ভ্যালিড। কিন্তু আমার মনে হয় তিনটে ব্যাপারের ফলে পবে জিডিপি গ্রোথ হচ্ছে। পপুলেশন বাড়ছে, রিয়েল এস্টেট, সরকারি বিনিয়োগ। প্রাইভেট ইনভেস্টমেন্ট কত হয়েছে তার কোনো ডেটা থাকলে বোধয় পস্ট করে বোঝা যেত।
  • dc | 132.*.*.* | ০৩ মে ২০১৫ ০৯:৫৫661638
  • আমি যদ্দুর দেখেছি, সব রাজ্যের সব অর্থমন্ত্রীই একগাদা প্রোজেক্টের দাবী করেন, আসলে হয়তো তার কুড়ি শতাংশ বাস্তবে হয়। আসলে মৌ সই করার পর বেশ কিছুদিন টাফ নেগোসিয়েশন চলে, অনেক কোম্পানি সেই স্টেজে পিছিয়ে যায়।
  • নাম প্রকাশে অনিচ্ছুক | 172.*.*.* | ০৩ মে ২০১৫ ০৯:৫৭661640
  • যাদবপুর-বেসুর প্রবলেম ছেলেপুলে নয়, বাঙালির ম্যাদামারা ভাব। যখন ইয়াহু ব্যাঙ্গালোরে ছিলাম, আর প্রচুর হায়ারিং হচ্ছিল - মেল আসত প্লিজ অমুক ক্যাম্পাসে চল, তমুক ক্যাম্পাসে চল। পস্চিমবঙ্গে কোন ক্যাম্পাস নেই। আমি চেষ্টাচরিত্র করলাম আমার আলমা মাটার-কে যদি ঢোকানো যায়। কোম্পানির রিক্রুটিং এক পায়ে খাড়া। আমিই মেল-টেল পাঠালাম ইউনিভার্সিটির প্লেসমেন্ট অফিসে। আমারও স্বার্থ ছিল। এক বোনপো ইন্টার্নশিপ করতে চেয়েছিল। তিনবার না চারবার তাগাদা দেওয়ার পরে বাবুরা অল্প গা-ঝাড়া দিলেন। অন্যদিকে অপরাপর কলেজের প্লেসমেন্ট আফিস প্রায় হত্যে দিয়ে পড়ে থাকত কি করে কোম্পানিগুলোকে ক্যাম্পাসে নিয়ে যাবে,
  • Abbe Plumpness Calm | 47.*.*.* | ০৩ মে ২০১৫ ০৯:৫৮661642
  • টিসিএস এর নতুন ক্যাম্পাসটা বহু পুরনো খবর যেটা অমিতবাবু রিপ্যাকেজ করেছেন। ঐ জমিটা শেষ sez, বেশ কয়েকবছর আগে পাওয়া, ২০১১ র শুরুতে কন্সট্রাকশন শুরু হয়েছে।
  • S | 139.*.*.* | ০৩ মে ২০১৫ ০৯:৫৮661641
  • আমি দুটো শহরে থেকেছি। ব্যাঙ্গালোরে তো চোখের সামনে দেখেছি অনেক কোম্পানি খুলতে। মুম্বাইতেও একই দেখেছি। মুম্বাইয়ে যে ভাবে ইন্ডাস্ট্রি চলে, কোলকাতায় ভাবাও যায়্না। পুরো শহরে বোধয় এমন কোনো জায়্গা নেই সেখানে অফিসপাড়া নেই।
  • S | 139.*.*.* | ০৩ মে ২০১৫ ১০:০০661644
  • যদুপুরের প্লেসমেন্ট সেল? কী কাজ করে? আমাদের ব্যাচে (ডিপে) আমরা নিজেরা টাকা তুলে চিঠি লিখে ইমেইল করেছিলাম একগাদা কোম্পানিকে। তখন কোম্পানির সংখ্যাও কম ছিলো, স্কোপও অনেক কম। তবুও মনে হয় কিছু কাজ হয়েছিলো।
  • dc | 132.*.*.* | ০৩ মে ২০১৫ ১০:০০661643
  • S না, তিনোরা যে ছবি দেখাচ্ছে সেখানে পার ক্যাপিটা রিয়েল জিডিপি গ্রোথ ইয়ার অন ইয়ার দেখানো হয়েছে। এটা অস্বীকার করার সত্যি কোন উপায় নেই, কারন পার ক্যাপিটা, তার ওপর রিয়েল জিডিপি। লাস্ট তিন চার বছরের এরকম ডেটা পেলে হয়তো ট্রেন্ডটা আরো ভালো বোঝা যাবে। আর সরকারি ইনভেস্টমেন্ট হয়েছে কি? সরকারের তো নাকি হাতে টাকা নেই!
  • pi | 233.*.*.* | ০৩ মে ২০১৫ ১০:০৩661645
  • ডিসি,
    মিডিয়াম আর স্মল স্কেল ইন্ডাস্ট্রির ২০১৩-১৪ র ন্যাশানাল রিপোর্ট টা দেখতে পারেন। http://msme.gov.in/WriteReadData/DocumentFile/ANNUALREPORT-MSME-2013-14P.pdf

    The ten leading States, in terms of
    enterprises, are Uttar Pradesh (44.03
    lakh), West Bengal (36.64 lakh)....

    The ten leading States, in terms of
    employment, are Uttar Pradesh (92.36
    lakh), West Bengal (85.78 lakh)..

    এবার দ্বিতীয়টা পপুলেশন দিয়ে নর্মালাইজ করলে কী দাঁড়াবে জানিনা। আর আগের কিছু বছরের রিপোর্ট দেখলে বোঝা যাবে, কতটা কী বেড়েছে ইঃ।

    বাংলা স্বনিভর কর্ম সংস্থান প্রকল্প কবে থেকে কাদের চালু করা জানিনা, ন্যাশানাল রিপোর্টে বলছে এটার পারফর্ম্যান্স ভাল এবং এটার ও গুজরাতের প্রকল্পর মডেলে নতুন করে ন্যাশনাল স্কিম হবে।
  • Abbe Plumpness Calm | 47.*.*.* | ০৩ মে ২০১৫ ১০:০৫661647
  • আর গীতাঞ্জলি পার্ক (নতুন ক্যাম্পাসের নাম, কার দেওয়া বলার দরকার নেই) শেষ হলে যদ্দুর জানি কনসোলিডেশন প্ল্যান, সেক্টর পাঁচ আর এইটা ছাড়া বাকি সব ছেড়ে দেওয়া হবে। ২০০০০ জব ক্রিয়েশন কোদ্দিয়ে এলো?
  • S | 139.*.*.* | ০৩ মে ২০১৫ ১০:০৫661646
  • @dc ডেটাটার লিন্ক একটু পোস্ট করবেন? কেন্দ্রিয় সরকারের প্রচুর প্রজেক্ট চলে তো।
  • Arpan | 233.*.*.* | ০৩ মে ২০১৫ ১০:০৭661649
  • শ্রীসেন্নাইতে সেটল করার কথা আমি দুঃস্বপ্নেও ভাবতে পারি না। সে লাখ বেলাখের প্যাকেজ দিলেও।
  • S | 139.*.*.* | ০৩ মে ২০১৫ ১০:০৯661651
  • কিন্তু পাইদেবীর আগের ডেটাটা তো আনরেজিস্টার্ড সেক্টরের নাকি? সেকশন 2.3.4.3
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন