এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • de | ১৭ এপ্রিল ২০১৯ ১৫:১৭408030
  • পান্তাভাত খেয়ে এলুম বড়াভাজা আর ঝিঙে ছেঁচকি দিয়ে -

    বাছা টি, ঐ ভাষাগুলো আর উর্দু বাদ্দিয়ে হিন্দুস্তানী সংগীত, কবীর, নানক, সুরদাস, তুলসীদাসের ভজন, ঠুমরী, গজল, টপ্পা এসবের রসগ্রহণ সম্ভব নয় -

    দরজা বন্ধ করলে কি এসব মেলে?
  • | ১৭ এপ্রিল ২০১৯ ১৫:১৬408029
  • লেখকের ব্যক্তিজীবন নিয়ে আগ্রহী নই খুব একটা (যদি না খুব বড়সড় কিছু বিচ্যুতি থাকে)

    কিন্তু তিস্তাপাড়ের বৃত্তান্ত, ঢোঁড়াই চরিত বা ধরুন 'জলদাস' এই উপন্যাসগুলোতে কী ধরণের বায়াসনেস দেখেছেন সেইটা জানতে আগ্রহী। উপন্যাসের উপর কোনও প্রশ্নই অস্বস্তিকর মনে হয় না আমার। কোনও লেখকের প্রতি অচলা ভক্তি টাইপও কিছু নেই। কাজেই আপনি স্বচ্ছন্দে বলতে পারেন।
  • S | ১৭ এপ্রিল ২০১৯ ১৪:১৫408028
  • 'তিস্তাপারের বৃত্তান্ত'এর লেখক কে? ঢোঁড়াই চরিত মানস পড়িনি। কিন্তু আপনি যদি এক্সেপশান নিয়ে আলোচনা শুরু করেন, তাহলে আমাকে বেশ কিছু অস্বস্তিকর প্রশ্নও করতে হয়। সেগুলো কিন্তু অনেকেই সহ্য করতে পারবেন না।
  • | ১৭ এপ্রিল ২০১৯ ১৪:০৯408027
  • 'তিস্তাপারের বৃত্তান্ত' বা "ঢোঁড়াই চরিত'এ কিরকম বায়াসনেস আপনার অপত্তি বা অস্বস্তির কারণ হচ্ছে জানতে আগ্রহী বড় এস।
  • T | ১৭ এপ্রিল ২০১৯ ১৪:০৬408026
  • যা বলেচেন, বন্দ্যো চট্টোরা খালি চট্টো বন্দ্যোদের কথাই লিখেচে। এ ব্যাপারে রাতের বেলা আতোজ এসে আরো আলোকপাত করবেন। গিলতে যাই। জ্জয় ছেঁড়াম।
  • S | ১৭ এপ্রিল ২০১৯ ১৪:০১408025
  • সত্যি বলতে বাঙলা সাহিত্যের কন্টেন্টও খুব বায়াসড বলেই মনে হয়েছে আমার। সেটা লেখকদের নিজস্ব পরিচয়ের জন্য হয়েছে বলেই মনে হয়। হিন্দি সাহিত্য পড়িনি, তাই বলতে পারবো না। তবে বিগত দুদশকে হিন্দি সিনেমা-সিরিয়ালের সঙ্গে বাঙলা সিনেমা-সিরিয়ালের পার্থক্য তো তেমন দেখিনা।
  • T | ১৭ এপ্রিল ২০১৯ ১৩:৫৯408024
  • না না, উন্নাসিক হতে বলচি না। সাংস্কৃতিক আগ্রাসনের প্রাথমিক প্রতিরোধ দরকার। সেটা দরজা খুলে না বন্ধ করে সেইটেই চেল্লামেল্লির বিষয়। :))

    এ বাদে, দেদি যদি একটু মৈথিলী, ভোজপুরী বা রাজস্থানী ইত্যাদি প্রান্তিক ভাষার বিশাল সমাহার ব্যাপারটা যদি একটু বোঝান। এই 'বিশাল সমাহারটা' কী ব্যাপার? ক্ষেত্রজ যেকোনো ভাষাই তো তার নিজস্ব বিপুল সমাহার নিয়ে বসে আচে। একদম উত্তরবঙ্গ থেকে শুরু করে সাগর অবদি যে ভেরিয়েশন ও 'বিশাল সমাহার' পাবেন তা পড়ে শেষ কত্তেই তো লাইফের ইয়ে হয়ে গ্যালো আর কী ঃ))
  • sm | ১৭ এপ্রিল ২০১৯ ১৩:৫৩408023
  • হিন্দির কথা হয়েছে।উর্দুর নয়। বাংলা সাহিত্য অনেক উচ্চ মানের।সুতরাং আলাদা করে সাহিত্য চর্চা করতে গেলে ইংলিশ বেটার অপশন।আর ভাষার ওপর আধিপত্যের জন্য আলাদা করে হিন্দি শেখা প্রয়োজনীয় নয় বলে মনে করি।
    কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন ধরে হিন্দির প্রচার চালাচ্ছে।টিভি, সংবাদ মাধ্যম ও অন্যান্য মিডিয়া দ্বারা।
    কিন্তু অ হিন্দিভাষী জনতার কাছে হিন্দি শিক্ষা ওই বলিউড সিনেমা আর শাঁস কি বহু সিরিয়ালে আটকে গেছে।
    ,পোস্ট অফিসের ফর্মে হিন্দি ও ইংলিশ অপশন থাকে।কেউই হিন্দিতে ফরম ফিল আপ করে না।দায়ে পরে অফিসে কেউ কেউ হিন্দি শেখে,সাধ করে নয়।
  • T | ১৭ এপ্রিল ২০১৯ ১৩:৪৫408022
  • একটু ভালো করে পড়লেই তো বোঝা যায়। আমি লেখকের কথা বলিনি। লেখার কথা বলেছি। বাংলা সাহিত্যে নিম্নবর্গের (কারেন্ট রাজনীতির দলিত সেন্সে অদ্দুর না গেলেও হবে) কথা দেখেন নি? ঃ))
  • de | ১৭ এপ্রিল ২০১৯ ১৩:৪২408021
  • এইরে মাঝে এতোগুলো পোস্ট ঢুকে গেছে -

    আমি এসেমের লেখার পরে লিকলাম -
  • de | ১৭ এপ্রিল ২০১৯ ১৩:৪০408020
  • *জন্য

    এই অটো কারেক্ট - জঘন্য একটা জিনিস - আরেসেসের মতো -
  • de | ১৭ এপ্রিল ২০১৯ ১৩:৩৯408018
  • এই কথাগুলো একজন শিক্ষিত উচ্চবর্গের বাঙালীর লেখা!!! আমি অবাক হতেও ভুলে যাচ্ছি -

    মৈথিলি, ভোজপুরী, রাজস্থানী - আরো কত কত অসংখ্য প্রান্তিক ভাষার বিশাল সমাহার আমাদের হাতের বাইরে থেকে যাবে এই উন্নাসিকতার কারণে - উন্নাসিকতাও ঠিক কথা হোলো না - এটা সিম্পল অজ্ঞানতা -

    উর্দু তো সমুদ্রের মতো একটা ভাষা, যতো পড়া যায় ততো বুঁদ হয়ে যেতে হয় - ভাষায় ভাবের প্রকাশ এতো সুন্দর খুব কম ভাষায় হয়েছে -

    বাঙালী বাংলায় থেকে এমন কথা বলছে - বরং প্রবাসীরা অনেক বেশী সাংস্কৃতিক মনস্ক -

    এখানে এটাও বলতে ইচ্ছে হোলো -

    গুরুতে শিবাংশুদার লেখাগুলো পড়ি আর ভাবি কতো খানি নিজের ভাষাকে ভালোবাসলে সারাজীবন প্রবাসে থেকেও এই ভাবে চর্চা করা যায়। শুধু ওনাকে নয়, ওনার বাবা-মাকেও মনে মনে প্রণাম করি, এই ভাবে ভাষার প্রতি ভালোবাসা জাগিয়ে রাখার যয়। আমাদের প্রজন্মের কেউই বোধহয় এটা পারলাম না -
  • S | ১৭ এপ্রিল ২০১৯ ১৩:৩৯408019
  • এপাড় বাংলার সাহিত্য থেকে সিনেমা - কজন অন্যধর্মের লোক প্রথম সারিতে রয়েছেন? কেউ আবার রায় বাবুর কথা তুলে স্মার্ট হতে যাবেন না প্লিজ। অন্য ধর্ম ভুলে যান। কজন নিম্নবর্গের হিন্দু রয়েছেন? বেশিরভাগই তো ব্রাহ্মণ।

    নিজেদের অতটাও ধোয়া তুলসিপাতা না ভাবলেও চলবে।
  • S | ১৭ এপ্রিল ২০১৯ ১৩:৩৫408017
  • "সামাজিক সর্বস্তরের ইনক্লুশন"? বাঙলায়? সাংস্কৃতিক স্তরে? সেকি? দেখিনা তো।
  • T | ১৭ এপ্রিল ২০১৯ ১৩:২৯408016
  • 'হিন্দুস্থানী' সংস্কৃতিকে চেনার জন্য, হিন্দি সিরিয়াল বিজ্ঞাপন এবং বলিউডি 'গানা' থেকে বেরোতে হ'লে নিজস্ব সাংস্কৃতিক বুনিয়াদটা তো থাকা জরুরী। কিন্তু বর্তমান হিন্দি হিন্দু প্রোজেক্টটা তো বাঙালীকে সেখান থেকে বার করে ফ্লোটিং কিশু করার চেষ্টা, কারণ আর্যাবর্তে এইটেই আপাতত সবচেয়ে শক্ত প্রতিপক্ষ। তো, এইটাকে আটকাবে কী করে, আরো দরজা খুলে দিয়ে ? ঃ((( যে মেইনস্ট্রিম অলরেডি ভোজপুরী মৈথিলী ইত্যাদিকে খেয়ে ফেলেচে তার চিহ্ন তো একমাত্র ক্ষমতার আগ্রাসন। সে তো আমরা চিনি। লিঙ্গুইস্টিক সেরম কিশু না। মানে কিশুই নেই। ওঁয়াদের নৃতাত্ত্বিক যাতায়াতটি ওঁয়াদের রাজনীতির ঢঙের সঙ্গে একদম ওতপ্রোতভাবে জড়িত, যেকারণে বেচারাদের সাহিত্য সিরিয়াল বিজ্ঞাপন সব কিছুতে সামাজিক সর্বস্তরের ইনক্লুশন কিশুতো দেখি না। মানে শুনি ফুনি নি। ঃ)) বাংলাতেও যে এরকম হুলিয়ে উদা রয়েচে বলছি না, কিন্তু আছে। বাম রাজনীতির ফলে কিংবা অন্য যেভাবেই হোক তবু কিছু ইনক্লুশন দেখা যায়। 'চেনা' অর্থে যে লেভেলের স্টাডি কথা বলছ সেটা তামিল ইত্যাদির জন্য খাটে, হিন্দীর জন্য খাটে না।
  • sm | ১৭ এপ্রিল ২০১৯ ১৩:২১408015
  • এগুলো হচ্ছে আদ্যন্ত ভাট বাজি। যে,আধিপত্য বিস্তার করতে গেলে বা সর্ব ভারতীয় রাজনীতি তে অংশীদার হতে গেলে,হিন্দি কবিতা,চুটকুলা এসব শুনতে হবে।আর ঐ প্রেমচাঁদ হোক বা যে চাঁদ ই হোক,বাংলা সাহিত্যের কাছে গুনমানে অনেক ছোট।তাই কষ্ট করে হিন্দি শেখার দরকার নেই। ভারতে রাজ করতে গেলে একটা জিনিস জরুরি,তা হলো ইংলিশ ভালো করে জানা।ওটাই মূল রেসিপি।
    তামিলরা ওরকম দাঁত ভাঙা ইংলিশ প্রনানসিএশন নিয়ে,এক বর্ণ হিন্দি না জেনে করে খাচ্ছে।
    বাঙালি উন্নতি করতে গেলে ভালো করে ইংলিশ শিখুক।বাকি হিন্দিভাষী জনতা পকেটে থাকবে।
  • Ekak | ১৭ এপ্রিল ২০১৯ ১৩:০৫408014
  • বাকি ভারতকে না জানলে বাকি ভারতের ওপর প্রভাব বিস্তারের আশাও ছেড়ে দেওয়া ভালো। হিন্দি আধিপত্যকে সমস্যা মনে করলে হিন্দি সংস্কৃতি অবসসই জানতে হবে ওই হিন্দি সিরিয়াল আর বিজ্ঞাপন থেকে বেরিয়ে। বাঙালি মানেই যেমন "রসোগুল্লা " আর " হামি আপুনাকে বালুবাসি " নয়, ওগুলো মিডিয়ার বানানো স্টিরিওটাইপ, তেমনি শিক্ষিত হিন্দি বর্গ মানে হনুমান চল্লিশা আর সিরিয়ালবাজি নয়। "হিন্দি " বলে যেটাকে গাল পারা হচ্ছে সেটা কিন্তু বিশাল একটা অংশের সংস্কৃতিকে এক ছাতার তলায় এনে পুষ্ট। উর্দু থেকে ছাপড়ামারি থেকে মৈথিলী সে এক বিশাল বর্গ। এদের গান কবিতা কালচার এসব মিলেমিশেই হিন্দি। দিল্লির "হিন্দুস্তানী " সংস্কৃতি আমাদের প্রিডেটর যেমন তেমন, মৈথিলীর ও, হিমাচলির ও। তো, মেইনস্ট্রিম কে আঘাত করতে হলে তাকে জানা জরুরি। তার ভাষার বুনন, কিভাবে বদলে দিলে সেটা হিন্দি খবরের টিপিক্যাল ভাষা হয় আর কিভাবে বদলালে বিষ্ণু খারের সাংবাদিকতার ভাষা আর কখন সেটা দেহাতি গানের ভাষা আবার শহুরে হিন্দি কবিতার ভাষা। এই নৃতাত্বিক যাতায়াত গুলো না জানলে, আমরা কেন্দ্রের বিরুদ্ধে থাকা ওই মৈথিলী থেকে হিমাচলী এদের লড়াইয়ের শরিক হবো কিকরে ?? জাস্ট ঘরে বসে হিন্দিকে গাল পেরে ? ডিসেন্ট্রালাইজড হতে গেলে সাবটেজিং এজেন্টদের হাত ধরতে হয়, লড়াই থেকে আলাদা হয়ে নয়।

    এইযে উর্দুকে কুলোর বাতাস দিয়ে বিদায় করা হচ্ছে সম্পূর্ণ ধর্মীয় একটা জিগির তুলে, ফয়েজ আহমেদ ফয়েজ বা বশির বদর বাদ্দিয়ে হিন্দি সংস্কৃতি সম্ভব ? আমরা হাঁ করে দেখছি। ভাবছি ওটা তো ওদের লড়াই। এরকম নয় ব্যাপারটা। বাঙালিকেও ফয়েজ পড়তে হবে (পড়েন অনেকে অবশ্যি ), আজকালকার হিন্দি কবিতার আসরে যেতে হবে। মতামত রাখতে হবে।

    সৈকত দেখলুম এক জায়গায় সাক্ষাৎকার নিয়েছো শাক্যর, রিগার্ডিং হিজ ক্যাম্পাস পলিটিক্স রিলেটেড ফিকশন। এবার হতেই পারে শাক্য রাইটস ওয়ে বেটার দ্যান ব্যাস। কিন্তু সেটা কি শুধু তুমি জানবে আর আমরা কজন ? তুলনামূলক আলোচনার জায়গা থাকবেনা কেন ? মানে আমরা লেখক কে - নাট্যকার কে - সিনেমা করিয়েকে সাক্ষাৎকার নেওয়ার সময় সর্বভারতীয় প্রেক্ষাপট থেকে প্রশ্ন ছুঁড়বো না কেন ? তবেই তো কাল আমাদের বাংলা জনপ্রিয় বইটা হিন্দিতে বা তামিলে বা ওড়িয়ায় অনুবাদ হবে।

    দন্তমঞ্জন মার্ক হিন্দির প্রতি আমার কোনো প্রীতি নেই। ওটা সব নয়। ওদের ছাতার তলায় যারা আছে তাদের সঙ্গে কানেক্ট করার ব্রিজ হলো হিন্দি। বাঙালির সঙ্গে তাদের কানেকশন তৈরী হলে একটা নতুন সম্ভাবনা খুলতে পারে। উন্নাসিক হয়ে ঘরে বসে থাকলে সেটা হবেনা।
  • Amit | ১৭ এপ্রিল ২০১৯ ১২:২২408013
  • কয়েক পাতা পড়ে হটাৎ কেমন মনে হলো : আজকাল দেশের প্রতি ভালোবাসা পাকিস্তান এর প্রতি ঘৃণা দিয়ে মাপা হয়। সে রকম বাংলার প্রতি ভালোবাসা কি হিন্দি কে ঘৃণা দিয়ে মাপা হবে ? তাহলে চাড্ডি দের সাথে তফাৎ কোথায় ?
  • S | ১৭ এপ্রিল ২০১৯ ১১:৩৮408012
  • কানহাইয়া ইন্ডিয়ার জন্য খুব ভালো ফেস। একদম ঠিক ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসছে। কোনো ব্যাগেজ নেই। অথ্চ ভালো পেডিগ্রী। লেখাপড়া অনেক। ইন্টেলিজেন্ট। ভালো ওরেটরি স্কিল। লোকের সাথে খুব তাড়াতাড়ি কানেক্ট করতে পারে। আগে আরো অনেক গুণ লিখেছি।

    কিন্তু একজনকে দিয়ে তো হয়্না। পিছনে আরো অন্যরকম লোক চাই। পলিসি ফর্মুলেট করার লোক চাই। সেই পলিসি ইমপ্লিমেন্ট করার লোক চাই। বুরোক্র্যাসি সামলানোর লোক চাই। পার্টির কাজের লোক চাই। কাজের কথা লোকেদের জানানোর ক্যাম্পেইনের লোক চাই। সংঘবদ্ধ দল চাই। এবং সারা দেশ জুড়ে চাই।

    অবশ্যি এগুলো চাই যদি ভবিষ্যতে ইন্ডিয়াকে সেকুলার প্লুরালিস্ট ডেমোক্র্যাসি হিসাবে দেখতে চাই তবে। নইলে যেমন চলছে চলুক।
  • Amit | ১৭ এপ্রিল ২০১৯ ১১:১৯408011
  • শুধু গান কেন, হরিবংশ রাই, সুমিতানন্দন পন্থ, আরো কতজনের কবিতা, প্রেমচাঁদ মুন্সী, দিনকার বা ধারামবির এদের কত শত গল্প, নভেল পড়তে ভালো লাগে। বাঙালিদের একটা অদ্ভুত নাক উঁচু ভাব আছে, আমরা অন্যদের লেখা পড়বো না বা পড়াবো না, শুধু ফাঁকা আওয়াজ মেরে যাবো। ওদিকে চাইবো বাংলা লেখা সবাই পড়ুক।
  • S | ১৭ এপ্রিল ২০১৯ ১১:০৮408010
  • হিন্দি সিনেমা মানেই খারাপ?
  • dc | ১৭ এপ্রিল ২০১৯ ১১:০০408009
  • কিন্তু হিন্দিতে তো কতো ভালো ভালো গান আছে! এইটা শুনুন, আরডি আর আশার গোল্ডেন কম্বিনেশানঃ

  • dc | ১৭ এপ্রিল ২০১৯ ১০:৫১408007
  • আসলে আমিও ভেবেছিলাম ইন্টারেস্টিং করে যদি প্রোগ্রামিং শেখানো যায়। তারপর সবার পোস্ট পড়ে মনে হলো ঠিকই, ছুটির কদিন নিজের মতো করেই কাটাক। এমনিতেও মা ফিরে আসবে হপ্তাখানেক পর, তারপর তো বেচারাকে আবার পড়তে বসতে হবেই।
  • lcm | ১৭ এপ্রিল ২০১৯ ১০:৫১408008
  • হ্যাঁ, কম বয়েসই ভাল, বড় হয়ে স্ট্যাকওভারফ্লো, গুগল সার্চ - এসবে রপ্ত হওয়ার আগেই যা শেখার...
  • de | ১৭ এপ্রিল ২০১৯ ১০:৫০408006
  • ইয়ার্কি নয়, মামু! এতো ভালো ভালো লেখাপত্তর হিন্দীভাষীরা পড়তে পাচ্ছে না বলেই না দেশের এমন অবস্থা - গুরুর একটা হিন্দী ভার্সান চালু করে একককে তার হেড বানানো হোক -
  • de | ১৭ এপ্রিল ২০১৯ ১০:৪৭408005
  • প্রোগ্রামিং ঠিক বড়োদের মতো করে শেখালে ভালো লাগবে না অতো ছোট বয়সে - জাস্ট লজিক্যাল থিংকিং গ্রো করানোর জন্য মজা পাবে এমন ভাবে শেখাতে হবে। অল্প স্বল্প খেলার মতো করে, ড্রইং-ট্রইং করা - এইসব শেখাতে পারেন। তবে তার জন্য বড়ো কাউকে একটু খাটতে হবে। দাবা, সিম্পল ব্রিজ খেলা শেখান, একটু গান-বাজনা শেখান। এইসব করে সামার ভেকেশন কাটান। এই ছোটবেলার সামার ভেকেশান আর ফিরে আসে না!
  • নৈঋত | ১৭ এপ্রিল ২০১৯ ১০:৪৫408004
  • বাংলা দিয়ে হিন্দী (নাকি বাঙালি দিয়ে হিন্দুস্থানী) ঘেরার প্রকল্পটা বেশ লাগছে - ব্যপারটাকে কাল্টিভেট করতে হচ্ছে মশাই।
  • Ishan | ১৭ এপ্রিল ২০১৯ ১০:৩৯408003
  • ধুর একক ইয়ার্কি মারছে। হিন্দিতে আবার ফিকশন। হয় নিশ্চয়ই কিছু। হিন্দি সিনেমার মতো সেগুলোও যেকোনোদিন ‘ভাল’ হয়ে যেতে পারে এই আশঙ্কায় ভুগি।
  • dc | ১৭ এপ্রিল ২০১৯ ১০:৩৫408002
  • এখন সেটাই ঠিক হয়েছে, কদিন খেলেধুলে কাটাক, মাবাবা ফিরলে দেখা যাবে।
  • S | ১৭ এপ্রিল ২০১৯ ১০:৩২408001
  • সে বেচারা বোধয় স্বপ্ন দেখছিলো যে এই একমাস নির্ঝন্ঝাটে একটু আমোদ করে কাটাবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত