এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | ১৭ এপ্রিল ২০১৯ ২১:২৪408060
  • এক্টু আধ টু নয়, বেশির ভাগ।হিন্দি গানের দুটো মুল ধারা।উর্দু ঘেষা আর দেহাতি বুলি মেশনো।

    বরোঙ্গ ঔ মেরা কুছ সামান টাইপের ভাষাই খুব হাতে গোনা।
  • sm | ১৭ এপ্রিল ২০১৯ ২১:২৩408059
  • আমার মনে হয় এই হিন্দি আগ্রাসনের পেছনে কিছু লাক ফ্যাক্টর ও কাজ করেছে।
    যেমন ধরুন,কেউ ভোজপুরী, পাঞ্জাবী, গুজরাটি ভাষায় প্রাথমিক শিক্ষা লাভ করলো।কিন্তু হাইয়ার স্টাডি করার সময় হিন্দি বেটার অপশন।এবং এসব অঞ্চলের জনতা চট করে হিন্দি পিক আপ করে নেয়,কারণ ভাষাগত সিমিলারিটি আছে।একটা ভালো কাগজ,পত্রিকা বা সিনেমা দেখতে বা পড়তে গেলেও হিন্দি ই বেটার অপশন হয়ে ওঠে।
    এরাই পরবর্তী তে বৃহত্তর হিন্দি গোষ্ঠীর অংশ হিসেবে গর্ব বোধ করে ও নিজের আই ডেন টি টি খুঁজে পায়।
    অন্য দিকে দেশে ইংলিশ স্পিকিং সিমিলার এলিট গোষ্ঠী ও আছে।
    যাঁরা দেশ এর মূল ক্ষমতাকে করায়ত্ব করে রেখেছে।
    অর্থাৎ,হিন্দি গোষ্ঠী হলো একটি সস্তাকর ডিভিডেন্ট প্রদান কারী বিকল্প ছাড়া কিছু নয়।
  • de | ১৭ এপ্রিল ২০১৯ ২১:২১408058
  • কিন্তু মামু, এসব যদি ওই হিন্দী চাপিয়ে দেওয়া লোকেরাই না জানতে পারলো যে আমরা কতোটা বিক্ষুব্ধ, তাইলে শুধু শুধু নিজেরাই লিখে আর নিজেরাই পড়ে কি লাভ?

    আশি-নব্বইয়ের হিন্দী সিনেমা বাদ্দিয়ে পুরনো এবং এখনকারো বেশ কিছু ছবিতে উর্দু, মৈথিলি বা ব্রজবুলির গান ব্যবহৃত হয়/হয়েছে - তবে হ্যাঁ, ভাষাটা বেশীর ভাগ সময়েই টপোরী হিন্দী - যেটা মোটেও সংস্কৃতায়িত হিন্দী নয়, বরং মুম্বইয়া টপোরী - এখন তো প্রচুর মারাঠীও মিলিয়ে দেয় হিন্দী সিনেমায়, এটাই নতুন ট্রেন্ড!
  • Ishan | ১৭ এপ্রিল ২০১৯ ২০:৫৩408057
  • একদিনে তো হয়নি। খুব রেজিমেন্টেড ভাবে করাও হয়নি। যেতওনা। মান্টো নিজেই তো হিন্দি সিনেমার ডায়লগ লিখতেন। কিন্তু নানা আঞ্চলিকতাকে আস্তে আস্তে হিন্দিস্তান গিলে খেয়েছে, তার একটি প্রমাণ হল কানহাইয়া নিজে। তার মাতৃভাষা হিন্দি নয়, কিন্তু শিক্ষাদীক্ষা, বুলি, সবই হিন্দি। আর একটি প্রকৃষ্ট প্রমাণ হল হিন্দি ডায়লগে কতটা উর্দু এই নিয়ে আমরা বাংলা ভাষায় মনোজ্ঞ আলোচনা করতে পারি, এই এখানেই করছি। কিন্তু বাংলা সিনেমায় কোনটা পুরুলিয়া আর কোনটা ময়মনসিংহের এই নিয়ে আলোচনায় কোনো হিন্দিভাষীকে পাওয়া যাবেনা। সে না যাক, কেসটা একই ধরণের। বাংলা সিনেমায় যেমন 'সাঁওতালি' বা 'বাঙাল' ডায়লেক্টকে একটু আধটু ঢুকতে দেওয়া হয়, এক আধটা লোকগীতি বা বাউলও ঢুকে পড়ে, কিন্তু মূল ধারাটা হল প্রমিত বাংলা, হিন্দিতেও তাই। তফাত হল বাঙলা কিছু ডায়লেক্টকে ডিকটেট করে, যাদের বড়জোর উপভাষা বলা যায়, আর হিন্দি সর্বভারতীয় স্কেলে উত্তর, পশ্চিম এবং পূর্বভারতীয় সমস্ত ভাষাকে ডিকটেট করে। পরিমানগত এবং গুণগত তফাত আকাশ-পাতাল।
  • | ১৭ এপ্রিল ২০১৯ ২০:৪১408055
  • রামগুহ আর বিপানচন্দ্র দুইজনেই নেহেরুভিয়ান ন্যাশনালিস্ট। আমি এখন পড়ছি ত ৫২-৬৫ পিরিয়ড বোঝার জন্য।

    বুনুটা সান্দকফু থেকে ফিরে কেমন ঝাপসা হয়ে গেছে।
  • | ১৭ এপ্রিল ২০১৯ ২০:৪১408056
  • রামগুহ আর বিপানচন্দ্র দুইজনেই নেহেরুভিয়ান ন্যাশনালিস্ট। আমি এখন পড়ছি ত ৫২-৬৫ পিরিয়ড বোঝার জন্য।

    বুনুটা সান্দকফু থেকে ফিরে কেমন ঝাপসা হয়ে গেছে।
  • Ekak | ১৭ এপ্রিল ২০১৯ ২০:৩৯408054
  • কিছু হিন্দি সিনেমার গান ও ডায়ালগের উদাহরন রাখা হোক জা ঐ সর্কারি হিন্দি তে লিখিত। দেখবেন আবার ভুল করে নুক্ত আচিন, বা আজ ফিসল জায়ে বা যিমি যিমি আজা আজা লিখে বসবেন না ঃ) ওগুলো ঊর্দু, দেহাতি ও অর্বন মওঅলি, ভেবেচিন্তে লিখুন সময় রইলো,,,,

    সেষে, অল ইন্ডিআ রেডিওর সঙ্গবাদ পাঠক আর সর্কারি দস্তাবেজ ছারা কোথাও ইশান কথিত হিন্দি পাচ্ছেন কিনা দেখুন ঃ)

    সেটা না পেলে আবার ইন্দি সন্স্ক্রিতির আগ্রাসন থিওরি ভুস করে ডুবে জাবে।
  • Ishan | ১৭ এপ্রিল ২০১৯ ২০:৩৩408053
  • আর্কাইভ ওআরজি তে আছে।
    https://archive.org/stream/in.ernet.dli.2015.178441/2015.178441.India-The-Most-Dangerous-Decades_djvu.txt

    এছাড়াও খুব সুখপাঠ্য একটা বই আছে মিহির বোসের। হিস্ট্রি অফ বলিউড, বা এইরকম কিছু। সেটা বোধহয় ফ্রি তে পাওয়া যায়না। আর রাবিম্ব এবং বুনান দুজনেই রহস্যজনকভাবে গা ঢাকা দিয়েছে।

    রামচন্দ্র গুহ-টুহ তে এসব পাবেননা। আগেই বলে দিলাম। উনি পোচোন্ডো জাতিয়তাবাদী।
  • | ১৭ এপ্রিল ২০১৯ ২০:২২408052
  • এই হ্যারিসন সায়েবের বইটা পড়তে হবে তো। ইপাব আছে?
  • Ishan | ১৭ এপ্রিল ২০১৯ ২০:১৫408051
  • হিন্দি আর হিন্দুস্তানি তো আলাদা। হিন্দুস্তানি কোনো ভাষা নয় (বা ছিলনা), একটা ভাষাগোষ্ঠী, তার মধ্যে পূর্বের মৈথিলী, উত্তরের আওধী, পশ্চিমের উর্দু, সবই নিজের জায়গা নিয়ে বসে ছিল। মৈথিলী বা আওধীর গীতিকবিতা প্রাচীন, সুললিত। উর্দুর ইসমত চুঘতাই, ফয়েজ, মান্টো, এসব নো সর্বজনবিদিত। কিন্তু এগুলো তো হিন্দি নয়। হিন্দি হল সরকারি ভাষা, খড়িবোলির সংস্কৃত্যায়ন করে বানানো। পুরো কৃত্রিম একটা ভাষ। এই বানানোর প্রোজেক্টটা স্বাধীনতার আগে শুরু হলেও জোর পায় দেশভাগের পর, যখন উর্দু বিতাড়ন সহজ ছিল। এই হিন্দি ভাষার বস্তুত কোনো ঐতিহ্যই নেই। এই নিয়ে যথেষ্ট হাসাহাসি হয়েছে এবং এভিডেন্সও আছে। ধরুন হ্যারিসন মোস্ট ডেঞ্জারাস ডেকেডস এ এই হিন্দি নির্মানের সময়টার বর্ণনা দিয়েছেন। ৫১ থেকে ৬১। সে সময় হিন্দিভাষীরা(যেমন ধরুন নেহরু) নিজের ভাষায় বক্তব্য রাখতেননা, কারণ ভাষাটি রাজনৈতিক বক্তব্যের জন্য তৈরি ছিলনা। এমনকি রেলগাড়ির মতো জিনিসেরও প্রতিশব্দ তৈরি করতে হচ্ছিল (লৌহপথশকট -- এই জাতীয় কিছু)। এই নিয়ে দক্ষিণী কাগজে প্রবল খিল্লিও হত। এবং হ্যারিসন পরিষ্কার লিখেছেন, শিক্ষিত বাঙালি মাত্রেই যেমন ইংরিজির পাশাপাশি অবলীলায় চাট্টি রবীন্দ্রনাথ এবং অন্য সাহিত্যিকদের উদ্ধৃত করতে পারতেন, চর্চা করতেন নিজের ভাষায়, এই নব্য ভারতীয় হিন্দিতে চর্চার চলও ছিলনা, কোনো ঐতিহ্যও ছিলনা।

    ফলে হিন্দি একটি অর্বাচীন এবং ঐতিহ্যহীন ভাষা, এ হল ফ্যাক্ট। ভদ্রতার খাতিরে সেটা এড়িয়ে যাওয়াই যেত। অন্যের নিন্দে করে কী লাভ। সমস্যা হচ্ছে, ভারতীয় 'জাতিয়তা'র খাতিরে সেটাকে আমাদেরও মাথায় চাপানো হয়েছে। সেটাও সুকৌশলে। যেহেতু সমৃদ্ধ ভাষা নয়, ইতিহ্য ফৈতিহ্যেরও বালাই নেই, তাই ভারত রাষ্ট্রের পক্ষ থেকে মোটা দাগের বোম্বাই সিনেমাকে প্রোজেক্ট করা হয়েছিল। সেই ৫০ থেকেই। বাঙলা সিনেমা সেখানেও অনেক অনেক এগিয়ে ছিল। যাঁরা বাঙলা সিনেমা কম্পিটিশনে টিকতে পারলনা, ইত্যাদি বলে থাকেন, তাঁরা একটু খোঁজ নিয়ে দেখুন, ওটা কস্মিনকালেও ফেয়ার কম্পিটিশান ছিলনা। নেহরুর আমল থেকেই বোম্বে সিনেমা ক্রোনি ক্যাপিটালিজমের আদর্শ। তা, এই প্রচার এখন অনেকটাই সম্পূর্ণ হয়েছে। অমিতাভ বচ্চনের চিৎকার, মিঠুন চক্কোত্তির লাল-নীল জামা, শাহরুক খানের আদ্যন্ত ভাঁড়ামোকে আমরা এন্টারটেনমেন্ট বলে গ্রহণ করতে শিখেছি। কিন্তু তাতে করে হিন্দির অর্বাচিন ঐতিহ্য উবে যায়না। চাপিয়ে দেওয়াও উবে যায়না। সাম্রাজ্যবাদও উবে যায়না।
  • T | ১৭ এপ্রিল ২০১৯ ১৯:৫৮408050
  • দূর বাবা। তা বলছি না। বাদ্দিলাম।
  • de | ১৭ এপ্রিল ২০১৯ ১৯:৫৫408049
  • নাঃ - হিন্দী আগ্রাসনের তো আমিও বিরোধী - আপিসের হিন্দী পরীক্ষাটাই এখনো দিয়ে উঠলাম না - সে ইউপি ওয়ালা হিন্দী তো সবাইকেই গিলে ফেলে -

    তবে কিনা হিন্দী বলতেই তো আর নাগপুরী হাপ্প্যান্ট বোঝায় না, মাঝে আরো অনেক জিনিস আছে - সেগুলো মিসাতে রাজী নই -

    আমাদের ভালো সাহিত্য, ভালো আলোচনা, এগুলো হিন্দীভাষীদের কাছে পৌঁছনো দরকার - তার জন্য হিন্দী অনুবাদক রেখে এসব ছড়ানো উচিত। সেক্যুলার মতবাদ ছড়াতে গেলে মোস্ট নন-সেক্যুলার পার্টের কাছে পৌঁছতে হবে তো!
  • T | ১৭ এপ্রিল ২০১৯ ১৯:৪৭408048
  • ল্লেহ, ঃ))) আচ্ছা যখন খিল্লি হচ্চে, তখন হোক।
    বাংলার কমলকুমার, বিনয় ঐ দুচাট্টে লোক পড়ে। আম আদমি সুবোধ। তো,

    হিন্দীতে কমলকুমার তো নেইই। আম আদমি সবিতা ভাবী। :)
  • T | ১৭ এপ্রিল ২০১৯ ১৯:৪২408047
  • পাইদি, দেখো আমার বক্তব্য খাজা, কী খাজা নয় সেসব নয়। এই যে একক বলছে বাঙালী দিয়ে দিল্লী ঘেরা অ্যাপ্রোচ। আমি যা বুঝেছি সেটা হ'ল এককের দাবী অনুযায়ী উচ্চবর্গের হিন্দী ভাষায় দখল বাড়িয়ে বাঙালী সেনানায়ক আর্যাবর্তের প্রান্তিককে টেনে এনে ফৌজে সামিল করবে। এইকাজের জন্য বাঙালী হিন্দী শিখবে, প্রাতিষ্টানিক ভাবে। তাহলে আমরা হিন্দী আগ্রাসনের চক্রান্ত আরো বেশী বুঝব। ফলে রুখে দিতে পারব।
    আমার বক্তব্য হচ্চে হিন্দী আগ্রাসনের চরিত্র খুবই রাজনৈতিক, ব্লাটান্ট, এমনিই বোঝা যায়। তারজন্য হিন্দী শিখে প্রান্তিককে আপন করার মানে হয় না। নর্থ ইন্ডিয়ার পলিটিকাল কালচার যেমন হাইলি শ্রেণি অনুযায়ী, হায়ারার্কিকাল চরিত্রে এবং প্রান্তিকদের আত্তীকরণ সম্পূর্ণভাবেই বাদ রেখে চলে, জাস্ট ভোট ব্যাংক হিসেবে পরিগণিত হয়, তো তেমনই এরই সঙ্গে সঙ্গতি রেখে হিন্দী ভাষা বা সাহিত্য কখনো এই আত্তীকরণ হিসেবে ধরে চলেনি। উর্দু যেমন উদ্ভবই হয়েছিল ভাড়াটে মিলিশিয়ার দেহাতি ভাষা থেকে নিজেদের সরিয়ে রাখার জন্য (যদ্দুর খ্যাল পচ্চে), তেমনই উচ্চবর্গের হিন্দীর ইতিহাসও ওইরম। লিঙ্গুইস্টিক ক্যাপার জন্য নয় বা আপামর জনতার প্রাণের ভাষা হিসেবে নয়, স্রেফ গায়ের জোরে অন্য লোকাল ভাষাকে গাপ করে এগোচ্চে। দন্তমাঞ্জন চিবোও, এবং লাইনে এসো তো দুপয়সা মিলবে। তো এইই যদি হয় তো, বাঙালীর কী দায় পড়েচে সেসব শিখে, প্রান্তিক সাহিত্য বানিয়ে, আত্তীকরণ করে হিন্দী আগ্রাসন রুখবে। যেখানে উল্টো সুযোগেই এরা প্রচুর ক্ষতি করে দিতে পারে। বিশেষতঃ যেখানে ক্ষমতার বিকেন্দ্রীকরণ জাস্ট আটকানো যাবে না দিনে দিনে।
    এই আমার কথা। এখন এসব না বুঝে ওমা হিন্দুস্থানী গজল শুনতে বারণ কচ্চে বলে চেনা নদীর রচনা লিখে লাভ নেই। সবারই কান্ডজ্ঞান আছে।
  • Ekak | ১৭ এপ্রিল ২০১৯ ১৯:৩২408046
  • আপাততো, হিমুবিলাসি বান্গ্লাদেশিদের খিস্তি খাওঅর জন্যে কুলো বেন্ধে রাখ্লূম।
  • র২হ | ১৭ এপ্রিল ২০১৯ ১৯:২৮408045
  • হাহাহা, ত্রিপুরায় একসময় দলিত সাহিত্য লিখলে অনিল সরকারের আনুকূল্যে কলাটা মুলোটা পাওয়া যেত, তো খুব ধুম পড়েছিল।

    তা, ‘উপজাতি’ বা ‘জনজাতি’ মানেই দলিত, আর মহিলারাও। একটা তিনশো পাতার সংকলন বেরিয়েছিল দলিত সাহিত্য - তাতে সংখ্যাগুরু লেখক তালিকায় রাজপরিবারের মহিলারা - জনজাতি আর মহিলা মিলিয়ে দলিত’র ত্রহ্যস্পর্শ।
  • Ekak | ১৭ এপ্রিল ২০১৯ ১৯:২৬408044
  • ঐ আরেক। একজন আল মাহমুদ, একজন ইলিয়স। তর্ক তুল্লেই এ দুজনের নাম এনে ফাল পাড়বে, এদিকে পড়ছে কি না হিমু সমগ্র
  • Pm | ১৭ এপ্রিল ২০১৯ ১৯:২৩408043
  • বাংলাদেশে লোকে নিমসি ববুকে কি পরিমান ভক্তি শ্রদ্ধা করে কি বলবো। বই মেলাতেও দেখ্লাম হটকেক
  • Ekak | ১৭ এপ্রিল ২০১৯ ১৯:১৬408042
  • সে যখের ধন নাড়নোর জায়্গায় কটা বাঙ্গালি আছে
  • T | ১৭ এপ্রিল ২০১৯ ১৯:১২408041
  • এবাবা, দেদি দরজা বন্ধ বলতে কী বোঝাতে চেয়েছি বোঝেননি। এটা অর্গানাইজড অ্যাপ্রোচের বিরোধীতা। কারণ, এইসবের মূল উদ্দেশ্য আদতে আরেসেসের হাপপ্যান্ট্যের বিক্রী ও বিস্তার। তা থাক।
    রসাস্বাদন যত খুশি করুন না, কিন্তু এই বিপুল সম্ভারটি ঠিক কী? কিভাবেই বা ইনক্লুসিভ। বাপ তুই মর নয়তো আমার বিয়ে দে (প্যরাফ্রেজিত), উত্তরবঙ্গের জাগের গান। কোনোদিন রসাস্বাদন করেছেন? ঃ))) তো মানে, যেকোনো ক্ষেত্রজ ভাষাতেই এইরম 'বিপুল সম্ভার' পাওয়া যায়। কিন্তু কালোত্তীর্ণ কিছু মানে যা চুম্বকে আসে তার সংখ্যাটাই ধল্লে ভালো হয়, তাই না? এদিকে ক্যাম্পাস কারিওক্রম দিয়ে আমেরিকান পাই জাতীয় মহৎ সাহিত্যও রচনা হতে পারে ঃ)))

    একক, বস দলিত সাহিত্যের অ্যাঙ্গেল এনে ফেলো না। ওটা অনেকের প্রিয় বিষয়। রচনা কমন পড়ে গিয়ে হুড়মুড়িয়ে বেরোবে। ঃ))

  • dc | ১৭ এপ্রিল ২০১৯ ১৯:০৩408040
  • বাংলার ঘরে যখের ধন আছে। হিন্দির ঘরে আছে?
  • Ekak | ১৭ এপ্রিল ২০১৯ ১৮:৫৯408039
  • বাঙ্গলার রিসেন্ট ঘরে অদম্য সেন আছে। ধন ঈ বটে
  • Ekak | ১৭ এপ্রিল ২০১৯ ১৮:৫৮408038
  • যে হিন্দিকে আক্রমন করা হচ্চে সেই ব্রাহ্মিনিক্যাল লীগ্যাসি কবে মরে ভুত। সেই বামুনের পোলা রা অল্রেডি ইঙ্গরেযি তে লেখে বা আদৌ লেখে না। রিসেন্ট হিন্দিতে দলিত সাহিত্য হচ্চে। পন্কজ সুবিরের লেখা পড়ুন।

    দিস ইস হাই টাইম জখোন হিন্দির মধ্যোমে প্রন্তিক সহিত্যের হাত ধরা জেতে পারে।
  • র২হ | ১৭ এপ্রিল ২০১৯ ১৮:৫২408037
  • তা ঠিক আছে, তবে বাংলার ঘরে যে ধন আছে হিন্দীর ঘরে সে ধন আছে কিনা তার বিচারে একটু গোলমাল হয়ে যাচ্ছে।

    আমি অবশ্য ঠিক হিন্দি গান টান খুবই ভালোবাসি; কিন্তু সে তো অন্য প্রসঙ্গ।
  • de | ১৭ এপ্রিল ২০১৯ ১৮:২৩408036
  • ঐ শ'খানেক বছরের জিনিসই তো এজনমে শেষ হবে না - আধুনিক গুলোর জন্য পরজন্ম রৈলো - তখন আবার অবশ্য ওগুলোই পুরনো হয়ে যাবে - সে যাক - পুরানো আমি ভালোইবাসি-
  • pi | ১৭ এপ্রিল ২০১৯ ১৬:৫৮408035
  • আবাপ র দিল্লির্র দখল কারের বিলবোর্ডে তো দিল্লি মোড়া!

    কিন্তু মামু বা টি, যারা বলছে হিন্দি সাহিত্য মূলত খাজা, হিন্দি না পড়েই কীকরে বলছে? অনুবাদ পড়ে?
  • র২হ | ১৭ এপ্রিল ২০১৯ ১৬:১৫408034
  • কবীর নানক সুরদাসদের গান তো শ’খানেক বছর হলো। আধুনিক সাহিত্য কিছু হচ্ছে না? ফিকশন, গদ্য এসব নিয়ে কথা হচ্ছিল যে।
  • dc | ১৭ এপ্রিল ২০১৯ ১৬:১৩408033
  • জলপুত্র তো অ্যাকুয়াম্যান!
  • de | ১৭ এপ্রিল ২০১৯ ১৫:২৪408032

  • গান শোপ্পেন -
  • | ১৭ এপ্রিল ২০১৯ ১৫:১৯408031
  • অ্যালল! জলদাস না 'জলপুত্র' 'জলপুত্র'
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত