এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ১৮ এপ্রিল ২০১৯ ০৩:১৪408120
  • আদা না ওটা অদা। হা হা হা। বাঙালী আদা - রসুন- পেঁয়াজের বাইরে ভাবতে পারছে না।
  • Amit | ১৮ এপ্রিল ২০১৯ ০২:৫০408119
  • নানা। ওনার হাসব্যান্ড র ছবি দেখেছি কোনো ম্যাগাজিনে, বেশ গোলগাল চেহারা। লম্বাটে মুখ মোটেই না।
  • Atoz | ১৮ এপ্রিল ২০১৯ ০২:৪৭408118
  • "গোরাচাঁদ ও জোড়াচাঁদ" বলে একটা বই লেখা উচিত কারুর। ঃ-)
  • Atoz | ১৮ এপ্রিল ২০১৯ ০২:৪৪408117
  • রাজামশাই(অথবা রাজপুত্তুর)কে দেখতে পেলে বোঝা যেত, রাইমার কেন হাফ পরোটা টেনে লম্বা করে মাঝে দুটো ডিমসেদ্ধ বসানো মুখ(এই বিখ্যাত বর্ণনা ঋদ্ধিমান এর সৌজন্যে পাওয়া ) ঃ-)
  • Atoz | ১৮ এপ্রিল ২০১৯ ০২:৪১408116
  • ওনার গলা বসেছিল কবে? কোনোবার সাংঘাতিক ঠান্ডা লেগে কি পার্মানেন্টলি গলা বসে গেছিল? আর ওঠে নি? ঃ-)
  • Amit | ১৮ এপ্রিল ২০১৯ ০২:৪০408115
  • তবে সত্যি রূপ দেখতে হলে মাধুরী কে দেখতে হয়। ওনার নিশ্চয় ৫০+ হয়ে গেছে, এখনো কি গ্ল্যামার। কলঙ্ক-এ ওনাকে দেখে চোখ ফেরানো যায়না। পাশে ইয়ং নায়িকা গুলো জাস্ট দাঁড়ায় না।
  • r2h | ১৮ এপ্রিল ২০১৯ ০২:২৭408114
  • আমি হীরের আংটি ছাড়া মুনমুন সেনের কোন সিনেমা দেখিনি, তবে বয়েসকালের রূপমুগ্ধ। ওনার ন্যাকামি বা ছলাকলা বা উর্দুতে বোধয় যাকে আদা বলে তাতেও বেশ অনেকটা। মুনমুন সেনকে নিয়ে আমার একটা পদ্যও আছে (আসলে দুটো, পরে জুড়ে দিয়ে একটা বানিয়েছি, দুর্দিনের বাজার, একটু লম্বা না হলে লোকে পদ্য বলে মানে না)।
    তার ওপর আবার ত্রিপুরার ত্রিপুরার রাজপরিবারের বধুও বটে, কি সুন্দর ত্রিপুরার নদীর নামে মেয়েদের নাম রেখেছে।

    কিন্তু বালিগঞ্জের ত্রিপুরা হাউস নাকি ভেঙে ফেলছে, এটা শুনে খারাপ লাগলো।
  • Amit | ১৮ এপ্রিল ২০১৯ ০২:০৯408113
  • তবে যাই বলেন, বয়সকালে ওনাকে দেখতে ভালো ছিল। গলা আর কে শোনে, মনে রাখার মতো একটা মুভি ও ভেবে পেলাম না, শুধু ম্যাগাজিনের ফটো গুলোই মনে পড়লো।
  • Amit | ১৮ এপ্রিল ২০১৯ ০২:০৬408112
  • ওকে ওকে। এবার চিনেছি। :) :)
  • S | ১৮ এপ্রিল ২০১৯ ০১:৫৪408111
  • জোড়াচাঁদ নায়িকাকে চিনলেন না? ছ্যা ছ্যা। বলি পাক প্রধানমন্ত্রীর গার্লফ্রেন্ডকে চেনেন তো?
  • S | ১৮ এপ্রিল ২০১৯ ০১:৫৩408110
  • জোড়াচাঁদ ম্যাডাম তো উনাদের গুরু। সেই একবার সাক্ষাৎকার দিয়েছিলেন অনেকটা এরকমঃ

    তার পরে তো উনি আমাকে বম্বেতে ডেকে পাঠালেন "অ্যান্ড" আমি তো তাড়াতাড়ি চলে গেলাম "অ্যান্ড" উনি আমায় বললেন যে এরকম একটা রোল রয়েছে "অ্যান্ড" আমার তো দেখেই খুব পছন্দ হয়ে গেলো।
  • Amit | ১৮ এপ্রিল ২০১৯ ০১:৪৮408109
  • জোড়াচাঁদ নায়িকা আবার কে ?
  • Ishan | ১৮ এপ্রিল ২০১৯ ০১:৪৭408108
  • আমি বুঝবনা কেন। লোকে কী বোঝে বললাম। :-)
  • Atoz | ১৮ এপ্রিল ২০১৯ ০১:৪৬408107
  • এর সঙ্গে আবার গলা বসা টাইপের একটা ভয়েস তৈরী করেছিলেন জোড়াচাঁদ নায়িকা। লোকে উলুতোপুলুতো। ঃ-)
  • Atoz | ১৮ এপ্রিল ২০১৯ ০১:৪৪408106
  • বলার ট্রেনিংও ন্যান। নইলে লোকে খামোখা পয়সা দেবেই বা ক্যানো? এ তো পাড়ার পান্তি বুল্টি হাবলি বাবলির লীলাখেলা দেখা নয়!
  • S | ১৮ এপ্রিল ২০১৯ ০১:৩৮408105
  • আরে নায়িকারা চিরকালই ওরকম ভাবেই কথা বলেন। ওতে উনাদের আবেদন বৃদ্ধি হয়। বোঝেন না কেন?
  • Atoz | ১৮ এপ্রিল ২০১৯ ০১:২৪408104
  • খুব চমৎকার লাগলো "ঘটি-বাটি হারানো বাক্য" কথাটা। ঃ-)
  • Ishan | ১৮ এপ্রিল ২০১৯ ০০:৪৭408101
  • অবশ্যই বিপক্ষে। বলব কেন, কতবার বলেছি। গালও খেয়েছি। অভিজ্ঞতার কথাই লিখলাম তো। এটা আবাপর একটা লেখার অভিজ্ঞতা। বাংলা টিভি শোতে ইংরিজি বলা নিয়ে। মূলত মেয়েরাই বলছিলেন। তা থেকে ইংগবংগ বুদ্ধিজীবি ও সাংস্কৃতিক উচ্চবরণরা যা উদ্ধার করেছিলেন তার কথা বললাম।
  • Atoz | ১৮ এপ্রিল ২০১৯ ০০:৪৭408102
  • বাম্লিবেরাল ----অতি চমৎকার শব্দ। একটা কিক আছে মশাই। ঃ-)
  • S | ১৮ এপ্রিল ২০১৯ ০০:৪৩408100
  • আপনি ইংরেজির পক্ষে বলবেন না বিপক্ষে বলবেন, সেটা অন্তত জানান।
  • Ishan | ১৮ এপ্রিল ২০১৯ ০০:৪১408099
  • ও আমার মতো আইটি গাইদের কথা বাদ গেছে, যাঁদের একমাত্র মূলধন হল ইংরিজি জানা। মানে জমিদাররা “ওরে একটু পা টা টেপ” বললে আমরা বুঝতে পারি পা টিপতে বলছে। চিনেরা পারেনা। এইটাই আমাদের জোর।

    এইসব বললে আমাকে কে বাঁচায় দেখি। হা হা হা।
  • Ishan | ১৮ এপ্রিল ২০১৯ ০০:৩৮408097
  • ইংরিজি নিয়ে লেখার নানারকম বিপদ আছে। আমি যা ফেস করেছি। ইংরিজি নিয়ে বলতে গেলেই অবধারিতভাবে সেই সমস্ত ইঙ্গভারতীয় বিদ্বান ও বিদূষীদের নিয়ে বলতে হবে যাঁরা একটা বাংলা বা অন্য ভারতীয় ভাষার বাক্য শুরু করে তিনটে ইংরিজি বাক্য বলে তবে আবার ভারতীয় ভাষায় ফেরেন। এবার ঘটনা হল এঁদের মধ্যে মহিলারাই সংখ্যাগুরু, তাঁদের চটকও বেশি। এবং এঁরা ফেমিনিস্টও। এই নিয়ে বললেই কেন মেয়েদের নিয়ে বলা হচ্ছে বলে আঙুল চলে আসবে। মানে এসেছে। ক্ষমতায়িত মেয়েদের দেখতে পারছিনা পুরুষ হিসেবে ইত্যাদি।

    এখানেই বিপদ শেষ নয়। এরপর আসবেন দলিতবান্ধবরা। তাঁরা ইংরিজিকেই আশা ভরসা ধরে রেখেছেন সেই ব্রিটিশ আমল থেকে। এখন তাঁদের পিছনে সমস্ত বাম-লিবারাল গোষ্ঠী। ইংরিজি নিয়ে বলা মানে এঁদের ক্ষমতায়নের বিরুদ্ধতা করা। এখন এসব করলে লোকে মারবে। কারণ দলিতবন্ধু, নারীবান্ধব, রেসিজমবিরোধী গুষ্টিরা সবাই ইংরিজিকেই বাপ-মা মনে করেন। আগে বামপন্থী আমলে ইংরিজি বিরোধিতা করলে সাম্রাজ্যবাদ বিরোধিতা করছে ভেবে লোকে খুশি হত টত। এখন বাম লিবারাল রাজনীতিতে সেই পরিসর নেই। পশ্চিম শুধু হলিউডের মূল ধারাটা নয়, বিরোধিতার পরিসরটাকেও গিলে ফেলেছে। ডিকটেট করছে।
    এই বাজারে আমিই যা গাল খেয়ে টেয়ে পশ্চিমের বিরোধিতা করি। আর কেউ করেনা। কাজেই আমাকে দোষ দিয়ে লাভ নেই।
  • S | ১৮ এপ্রিল ২০১৯ ০০:৩৮408098
  • নোট্র ডামের আগুন নেভানোর জন্য ট্রাম্প পরামর্শ দিয়েছিলো "উড়ন্ত জলের ট্যান্কার" ব্যবহার করার জন্য। ফ্রেন্চ অথরিটি জানিয়েছে যে ওটি ছাড়া বাকি সব কিছুই ব্যবহার করা হচ্ছে, কারণ ওটি ব্যবহার করলে পুরো স্ট্রাকচারটাই ভেঙ্গে যেতে পারে।
  • S | ১৮ এপ্রিল ২০১৯ ০০:২৪408096
  • বার্ণী ফক্স নিউজে টাউনহল করেছেন। সেখানে ওভারহোয়েল্মিঙ্গ সাপোর্ট পেয়েছেন সরকারি হেলথ প্ল্যানের জন্য।
  • Atoz | ১৮ এপ্রিল ২০১৯ ০০:২১408095
  • আচ্ছা, উনি কি অনেকদিন নতুন কবিতা লিখছেন না? দেখি না তো আর তেমন ফেবুতে !
  • Atoz | ১৮ এপ্রিল ২০১৯ ০০:১৯408094
  • একটা কবিতায় ছিল, "গান হোক, বৃষ্টি হোক খুব। মিথ্যা ধুয়ে যাক" ঃ-)
  • S | ১৮ এপ্রিল ২০১৯ ০০:১৬408093
  • হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গান হোক। গান হোক।
  • Atoz | ১৮ এপ্রিল ২০১৯ ০০:০৫408092
  • হোক হোক। আলোচনা হোক। ঃ-)
  • T | ১৭ এপ্রিল ২০১৯ ২৩:০৮408091
  • আচ্ছা, ইংরিজি নিয়ে একটু পরে শুরু হবে। সে হবে লেভেলের আলোচনা। :))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত