এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ১৮ এপ্রিল ২০১৯ ২১:১০408179
  • বি, জগৎসিংহ ( আর তাঁর বাবা মানসিংহও ) কোন ভাষা বলতেন? সংস্কৃত, ফার্সী, বাংলা, খাড়িবোলি, ভোজপুরী নাকি অন্য কোনো ভাষা? ঃ-)
  • pi | ১৮ এপ্রিল ২০১৯ ১৮:২৩408178
  • আজ কুমুদির বইয়ের উদ্বোধন হল।
  • S | ১৮ এপ্রিল ২০১৯ ১৬:৫৫408177
  • ওপারেশন ব্লু স্টারের পরে অকাল তখ্তও এইভাবেই তৈরী করেছিলো শিখ সম্প্রদায়।
  • pi | ১৮ এপ্রিল ২০১৯ ১৬:৩৩408175
  • বিদা ঃ))
  • pi | ১৮ এপ্রিল ২০১৯ ১৬:৩৩408176
  • কিন্তু এই পরকাল নিয়ে ভাবনা তো ক্রিশ্চিনিয়াটি, ইসলামেও আছে আর পরকালের বন্দোবস্ত ভাল করতেই তো দান ধ্যান নামক টুলের ব্যবহারও আছে। হিন্দু ধর্মে কি সেটা কম?

    অনেকদিন আগে আম্রিগায় কার সঙ্গে কী প্রসঙ্গে আলোচনায় এই কথা এসেছিল মনে নেই, কোন রিপোর্ট বা স্টাডি ছিল কিনাও মনে নেই, তবে একেবারে এই অব্সারভেশন, তথ্যের একটা ইন্টার্র্স্টিং ব্যাখ্যার কথা মনে আছে। ভারতীয়দের নিজেদের পরিবারের লোকজনকেই এত অর্থনৈতিক সাহায্য করতে হয় বা লোকজন করেনও, বিদেশে সেটা অনেক কম, তো সেটাই বাইরে চ্যারিটি যথাক্রমে কম ও।বেশির একটা বড় কারণ, এরকম কিছু।
  • | ১৮ এপ্রিল ২০১৯ ১৫:৪৪408174
  • বর্তমানের চেয়ে কোনও এক অনির্দেশ্য 'পরকাল' নিয়ে বেশী মাথা ঘামালে যা হয় আর কি।

  • sm | ১৮ এপ্রিল ২০১৯ ১৫:০৪408173
  • এ আবার কে?কাদের হয়ে কাজ করতো?
  • b | ১৮ এপ্রিল ২০১৯ ১৪:১৭408171
  • "বাবল বেবি সিনড্রোম" এর চিকিৎসা বেরিয়ে গেলো।
  • sm | ১৮ এপ্রিল ২০১৯ ১২:৫৯408170
  • শুনে ছিলাম,জাহাঙ্গীর নাকি বহুদিন বাদশা হবার জন্য অপেক্ষা করে বোর হয়ে গিয়েছিল।
    তা, যা হয় আরকি।একদিন রাত্রে বেলায় তলোয়ার নিয়ে,বুড়ো আকবরের ঘরে প্রবেশ করে।
    আকবর ছিল বর্ণ ফাইটার-
    সামান্য আওয়াজেই ঘুম ভেঙে যায় ও মোক্ষম জায়গায় এক লাথি কষিয়ে জাহাঙ্গীরকে অজ্ঞান করে দেয়।পরে,অনেক সেবা শুশ্রুষা করে তাঁকে বাঁচানো হয়।আকবর ও ক্ষমা করে দেয়।যেটা, তখনকার মুঘল রাজত্বে বিরল ছিল। আবুল ফজল নাকি ফার্সিতে লিখে গেছেন।ঘটনার সত্যতা কিছু জানেন?
  • b | ১৮ এপ্রিল ২০১৯ ১২:৪১408169
  • @ টিম। শিখেছিলুম তো। তখন আকবার বাদশার আমল। এদিকে টোডর্মল যা খুশি তাই করছেন। কুমার জগতসিংহ তিলোত্তমা আর আয়েশার মাঝখানে খাবি খাচ্ছেন। এক তঙ্কায় বাইশ সের কাটারিভোগ চাল। সন্দেবেলায় তাড়ি আর মাছভাজা আর ঝেঁপে বৃষ্টি। হমীনস্ত ওয়া হমীনস্ত।
  • S | ১৮ এপ্রিল ২০১৯ ১২:২৯408168
  • সেদিন কমল হাসান এনডিটিভিতে বললেনঃ

    ১) আমিই সবকটা সীটে ক্যান্ডিডেট।
    ২) আমি যে সিনেমা বানিয়েছিলাম, সেখানে দেখিয়েছিলাম যে আজকের এই খারাপ সময় একদিন দেশে আসবে।
    ৩) তামিলনাডুর স্বার্থে কেন্দ্রে বিজেপি সরকারের সঙ্গে জোট করতে রাজি আছি।
  • sm | ১৮ এপ্রিল ২০১৯ ১২:২৩408167
  • বড় S কে প্রশ্ন।হিন্দি সিনেমা মানে দিল্লি ও পাঞ্জাবী কালচার প্রমোট করার জায়গা। বলিউডি হিন্দি মানে ঐ ঐ।
    দিল্লীর কথা ছাড়ুন।ওটা হলো একটা আস্ত ধোবিঘাট।কিন্তু অরিজিনাল পাঞ্জাবি ল্যাঙ্গুয়েজের তো হাল খারাপ।এঁরা তো নিজের ল্যাঙ্গুয়েজ কেই রক্ষা করতে পারছে না।ধীরে ধীরে ডোডো পাখি হয়ে যাচ্ছে।
  • | ১৮ এপ্রিল ২০১৯ ১২:১৭408166
  • বিজেপীর প্রার্থী পোর্টফোলিও কি চমৎকার ডাইভার্স সেটা খেয়াল করেছেন আপনারা?
    রেপিস্ট আছে, মবলিন্চার আছে, মার্ডারার আছে, টেররিস্ট আছে। ডাইভার্সিটি এন্ড ইন্ক্লুসিভিটির হদ্দমুদ্দ এক্কেরে।
  • dc | ১৮ এপ্রিল ২০১৯ ১২:০৮408165
  • তবে শুধু টাকার জন্য না, ওনার সাথে কথা বলে এই এই কারনগুলো জানতে পারলামঃ আগের বার যখন ডিএমকে এসেছিল তখন নাকি ওনাদের ওখানে অরাজকতা হয়েছিল আর মেয়েদের খুব একটা শান্তি ছিল না। আর লাস্ট দুটো টার্মে নাকি এআইএডিএমকে নাকি ভালো কাজ করেছে আর রাস্তাঘাট বানিয়েছে। তাছাড়া মোডি ভালো লোক (এখানে সবাই মোডি উচ্চারন করে)।

    আমি আর আমার স্ত্রী বললাম যা কাজ করার সে তো আম্মা করে গেছে, আর আম্মা থাকলে তো মোডিপার্টির সাথে জোটও করতো না। তাতে উনি বললেন এখন তো আম্মাও নেই আর আন্নাও নেই, এখন মোডি পার্টির সাথে জোট থাকলে আরও কাজ হবে (ওনারা ধরে নিয়েছেন কেন্দ্রে মোডি জিতবে)।
  • dc | ১৮ এপ্রিল ২০১৯ ১১:৫৮408163
  • আমাদের বাড়িতে যিনি গৃহশ্রমের কাজ করেন তাঁর সাথে কথা হলো। ওনাদের পাড়ায় সবাই নাকি বিজেপি/এআইএডিমকে কে ভোট দিয়েছে কারন ওরা দু হাজার করে দিয়েছে, আর ডিএমকে পনেরশো করে দিয়েছে।
  • S | ১৮ এপ্রিল ২০১৯ ১১:৫৮408164
  • ব্যাঙ্গালোর ডেন্জারাস রাইট উইঙ্গ। লোকজন শুধু ভদ্দরলোকের মুখোশটা থাকে। ইংরেজি বললে, অনসাইট গেলে, আর উইকেন্ডে মলে শপিং করলে কি হবে আইটির জনগনও সব গুচ্ছের চাড্ডী। বাম দিকের কথা বললেই সব ভয় পেয়ে যায় যে এই বোধয় সব আনডিজার্ভিং প্রিভিলেজগুলো চলে গেলো।
  • dc | ১৮ এপ্রিল ২০১৯ ১১:৪৯408162
  • শুনলাম ব্যাঙ্গালোরে নাকি ঢেলে বিজেপিকে ভোট দিচ্ছে!
  • dc | ১৮ এপ্রিল ২০১৯ ১১:৪৬408161
  • নানাভাবে দেওয়া হয়। সাধারনত নিউজপেপারের মধ্যে করে দেয়, তাছাড়া অনেক সময়ে বাড়িতে এসে দিয়ে যায়। এবার আমাদের কাছের একটা পাড়ায় শুনেছি আম্মা ভেজিটেবিল শপ থেকে দিয়েছে, তবে এটা শোনা কথা, শিওর নই।
  • S | ১৮ এপ্রিল ২০১৯ ১১:৪২408160
  • অসাধারণ। বহুকাল আগে (তখনও বাম যুগ) এক তামিল বন্ধুকে বলেছিলাম যে বাংলার পলিটিশিয়ানরা প্রচুর পাওয়ার চায়, কিন্তু পয়সা কড়ির দিকে তেমন লোভ নেই। করে, কিন্তু তেমন বিশাল কিছু নয়। সে কিছুতেই বিশ্বাসই করতে পারেনা। এটা অন্য রাজ্যেও দেখেছি। পবে এক এমপি বা এমেলে যদি ৫ বছরে একটা বাড়িও বানায়, তবে লোকে সেই নিয়ে কথা বলবে। অন্য অনেক রাজ্যে যদি গোটা পাঁচেক প্রাসাদ না বানায়, লোকে অকর্মন্য মনে পরের বার হারিয়ে দেবে। রাজনীতিতে এসেছে পয়সা করার জন্য, এটা সবাই জানে, এবং মেনেও নিয়েছে।
  • de | ১৮ এপ্রিল ২০১৯ ১১:৪০408159
  • ডিসি, কিভাবে দেয়? মানে, টাকা -
  • dc | ১৮ এপ্রিল ২০১৯ ১১:৩৫408158
  • বেশীর ভাগ জায়গায় শুনেছি দুদলই দেয়। কিন্তু আমাদের এখানে তো একবারই টাকা পাই, বিধানসভাতেও একবারই পেয়েছি। অবশ্য আমাদের এখানটা আম্মার স্ট্রংহোল্ড বলে সবাই জানে, সেজন্য এক দলই দেয় কিনা জানিনা।

    সবচেয়ে মজা হলো ভেলোরের জনতার। ডিএমকে অফিসে অনেক ক্যাশ পেয়েছে বলে আপাতত ভেলোরে ভোট বাতিল হয়েছে, পরে হবে। এদিকে ভেলোরের লোকজন অলরেডি এক রাউন্ড পেয়ে গেছে, পরের বার ঘোষনার পর আবার পাবে। ক বছর আগে আরকে পুরমে ভোট বাতিল হয়েছিল, সেবারও ওখানকার লোকেরা দুবার পেয়েছিল। এখন সবাই বলছে প্রত্যেক কন্স্টিটুয়েন্সিতেই একবার করে ভোট বাতিল হয়ে আরেকবার হওয়া উচিত।
  • T | ১৮ এপ্রিল ২০১৯ ১১:৩৩408157
  • স্ট্যান্ড আপ কমেডিয়ানের সাজেশনটা দারুণ। পীড় কী ওটা 'চেয়ারহীনতা' থেগেই দিলেন ঃ)
  • Amit | ১৮ এপ্রিল ২০১৯ ১১:২৫408156
  • ডিসি, টাকা কি দু দলই দেয় ? নাকি চেনে কে কাকে ভোট দেবে ?
  • dc | ১৮ এপ্রিল ২০১৯ ১১:১৩408155
  • আমি মনে মনে নাম রেখেছি দেড় কিলো, তবে মেয়ের সামনে ওটা বলিনা। আর মেয়ে নাম রেখেছে বুল্টি (ওর ঠাম্মার সাজেশান)।
  • pi | ১৮ এপ্রিল ২০১৯ ১১:১০408154
  • মুরগিছানার নাম কী রাখা হল?
  • dc | ১৮ এপ্রিল ২০১৯ ১১:০৭408153
  • গোরু বলবেন না, মনে আঘাত লাগে। গোমাতা।
  • S | ১৮ এপ্রিল ২০১৯ ১১:০৪408152
  • পরের ইলেকশান থেকে তো গরুরাও ভোট দেবে। সেইজন্যই তো আধার করা হচ্ছে।
  • dc | ১৮ এপ্রিল ২০১৯ ১১:০৩408151
  • নাঃ ওর তো ভোটার আইডি করা হয়নি! টাকা শুধু তিনজন ভোটারের জন্য পেয়েছি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত