এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • র২হ | ২০ এপ্রিল ২০১৯ ১৩:০১408210
  • না:, করবে না। কর্পোরেট চাকুরেদের অধিকাংশের কোনভাবে এমন একটা মগজ ধোলাই হয় যে এরা প্রশ্ন, দাবী এগুলোকে কোন পথ বলে আর ভাবতেই পারে না।
    যা দেখি আরকি চারদিকে।
  • PT | ২০ এপ্রিল ২০১৯ ১২:১৬408209
  • জেটের কর্মচারীরা কি এবারে কান্নাকাটি না করে ইউনিয়ন করার উপকারিতা উপলব্ধি করবে?
  • sm | ২০ এপ্রিল ২০১৯ ০৮:২১408208
  • এই তো ব্যাংক ইউনিয়ন কেমন সদর্থক ভূমিকা নিচ্ছে।সব কিছু টপ ম্যানেজমেন্ট এর দায়িত্ব বলে, চুপ করে বসে থাকছে না।
    খুব ভালো পদক্ষেপ।
  • Ishan | ১৯ এপ্রিল ২০১৯ ২১:১২408204
  • জেট কি তবে বেল আউট হবে? মুক্ত বাজার অর্থনীতির নতুন ফর্মুলা অনুযায়ী?
  • Pm | ১৯ এপ্রিল ২০১৯ ১২:৪৬408203
  • লেখাপত্তোর পোরে কুমুদিকে যেরকম ভাবে ভেবেছিলাম কুমুদির ওজোন তার ১/৪

    আনেক শুভেছা।

    বিয়ের দিন গুড ফ্রাইডে হওয়টা কিন্তু গবুদার জন্য খুব প্রতিকী
  • Kumu | ১৯ এপ্রিল ২০১৯ ১২:২৬408202
  • সকলকে ভাল বাসা। শুভকামনা।
  • pi | ১৯ এপ্রিল ২০১৯ ১১:৪৪408201
  • এইযে, পাওয়া গেছে। কুমুদিরই বই হাতে!!

  • Tim | ১৯ এপ্রিল ২০১৯ ১০:৩৫408200
  • কুমুদি, ভুলি নাই। শুভেচ্ছা নিও, ভালো থেকো।
  • pi | ১৯ এপ্রিল ২০১৯ ১০:২৪408199
  • গোবুদা কেবলীদিকে বিবাহবার্ষিকীরও শুভেচ্ছা!
    আপাতত তৃতীয় ব্যক্তি ছাড়া ছবি পেলাম না!


  • collegestreet.net | ১৯ এপ্রিল ২০১৯ ০৯:৪৪408198
  • পাওয়া যাবে...এই নম্বর এ what's app করুন: ৮৯১০২০৩৩৮৮
  • Ruchira | ১৯ এপ্রিল ২০১৯ ০৯:১৭408197
  • কুমুদির বইটা কোথায় কিভাবে পাওয়া যাবে? আমেরিকায় পাওয়া যাবে কি? কিভাবে আনাব?
  • i | ১৯ এপ্রিল ২০১৯ ০৪:১৯408196
  • এমনভাবে পরপর লিখেছি, মনে হবে 'ইরম বিলাসিতা' লাইনটা ভূতজ্যোৎস্নার। তা নয়- বোরজের লাইন। সেও এক অসাধারণ গল্প।
  • উনি | ১৯ এপ্রিল ২০১৯ ০৪:০১408195
  • জেলাভিত্তিক গল্প প্রতিযোগীতার আয়োজন করেছিল - কোন সে পত্রিকা, যুগান্তরই হওয়া উচিত। আশির কোন সময়। প্রতি মাসে নতুন নতুন জেলা - এমনি ছিল, মানে এমনই থাকার কথা। একটা ছোট সাপ্লিমেন্ট আসত দৈনিক কাগজের সাথে, মাসে মাসে। তখনি প্রথম পরিচয় নলিনী বেরার সাথে। কোন এক বার, জিতেছেন। বয়স অল্প তখন, আমার। উনারও, নিশ্চয়ই।
    এমন নয় তবে থেকে খুঁজে খুঁজে নলিনী বেরা পড়ি। কিন্তু, পত্রিকা হাতে নিলে, সূচিপত্রে উনার নাম দেখলে বের করে আগে পড়ে নি, নামধারিদের লেখা পড়ার আগেই। সম্পর্কটা এমনই।
    ভাল লাগল।
  • i | ১৯ এপ্রিল ২০১৯ ০৩:১৯408194
  • নলিনী বেরার বরফপড়ার দিনগুলোয়, বর্ষামঙ্গল, মাথার ভেতর গজগজ করেছে কত কত দিন। ভূতজ্যোৎস্নার মত গল্প যে হতে পারে ভাবতেও পারি নি কোনদিন। এক একটা লাইন গুনগুন করেছে কতদিন- যেমন 'ইরম বিলাসিতা কি পুষায়, মধ্যবিত্ত না?'
    প্রতিক্ষণ থেকে প্রকাশিত ১০টি গল্পের সেই পুরোনো সংকলন আমার সঙ্গে সঙ্গে ঘোরে সবখানে।
    এবারে গুরুর পুজোসংখ্যায় ওঁর লেখার তলায় মন্তব্য করতে গিয়ে সুবর্ণরেখা সুবর্ণরেণুর কথা লিখেছিলাম (আমার এখনও পড়া হয় নি যদিও)-অসম্ভব প্রশংসা শুনছিলাম তখনই।
    প্রতিক্ষণের সংকলনে উনি বলেছিলেছিলেন -' আমি তো মেদিনীপুরের গল্প লিখি না, গল্প লিখি মেদিনীর। সে -মেদিনীর মানুষগুলোকে মিথ্‌ করে গড়ে তোলার চেষ্টা করি। এই কারণে, একথা ভালোমতো জানি যে, মিথ্‌ - রূপকথার কোনো সীমা -চৌহদ্দি নেই, দেশ -কাল নেই।'

    এই লেখকরা পুরস্কারের তোয়াক্কা করেন না। অভিনন্দন, প্রশংসা, প্রণামেরও না। আমার তো তাই মনে হয়।

    তবু,এ' অধমের নমস্কার রইল।
  • i | ১৯ এপ্রিল ২০১৯ ০৩:০৬408193
  • কুমুদিদিকে অভিনন্দন, শুভেচ্ছা। বই প্রকাশ ও ঊনিশে এপ্রিল- দুই কারণে। ভালো থেকো।
    ছোটাই
  • S | ১৯ এপ্রিল ২০১৯ ০২:২১408192
  • ঈশানদা শুধু অভিনেত্রীর ঘটিয়া-বাটিয়াই শুনেছেন। দেবের এই ইন্টারভিউয়ের কেউ যদি বাংলা অনুবাদ করে লিখতে সক্ষম হন, তাহলে তাঁকে ইমিডিয়েট আরেকটা আনন্দ পুরষ্কার দেওয়া উচিত। পুরো চর্যাপদের বাংলা বলছে দেব।

  • Pi | ১৯ এপ্রিল ২০১৯ ০১:৩৮408191
  • ভোটের আগে সুষ্মা স্বরাজ কেন বলতে গেলেন তাই ভাবছি!
  • T | ১৯ এপ্রিল ২০১৯ ০১:৩২408189
  • :)) হক্কলকেই।
    আশীর্ব্বাদ সহ
  • Tim | ১৯ এপ্রিল ২০১৯ ০১:১০408187
  • বি দা, ঃ-))
  • Tim | ১৯ এপ্রিল ২০১৯ ০১:১০408188
  • টি ট্রিট দিচ্ছে? গুড গুড। একবারে তো সবাই হবেনা, কয়েকবারে দিস।।
  • | ১৮ এপ্রিল ২০১৯ ২৩:৪৪408186
  • এইবেত হিন্দি বাংলা ইংরিজি দেখে মনে পড়ল হারারি সায়েব স্যাপিয়েনস বইটা লিখেছিলেন আসলে হিব্রু ভাষায়। হিব্রুকে একটা লুপ্ত ভাষা বলেই মনে করা হত। হারারির আগে সাম্প্রতিক অতীতে কেউ স্বপ্নেও বোধহয় হিব্রুতে বই লেখার কথা ভাবে নি।
  • | ১৮ এপ্রিল ২০১৯ ২৩:৩১408185
  • টি এর কাছে আরো খাওয়া বাকী। হুঁ হুঁ।
  • pi | ১৮ এপ্রিল ২০১৯ ২৩:২৫408184
  • হ্যাঁ হ্যাঁ, টি, কবে খাচ্ছি?
  • Ishan | ১৮ এপ্রিল ২০১৯ ২৩:১২408183
  • আরে জ্জিও। কে যেন খাওয়াবে? :-)
  • Ishan | ১৮ এপ্রিল ২০১৯ ২৩:১১408182
  • কিন্তু আমরা পেটের দায়ে বা স্বইচ্ছায় হিন্দি বা ইংরিজি শিখলাম কবে? হিন্দি শিখেছি টিভিতে হিন্দি সিরিয়াল হত বলে, আর কিছুটা বোম্বে ফিলিম দেখে। ইংরিজি শিখেছি ইশকুলে পড়াত বলে। এর মধ্যে স্বেচ্ছা, পেটের দায় কিছুই নেই।
  • pi | ১৮ এপ্রিল ২০১৯ ২৩:০৩408181
  • নলিনী বেরা আনন্দ পুরস্কার পেলেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত