এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ২৩ এপ্রিল ২০১৯ ০৫:০৮408270
  • কিসব প্রোডাক্ট বানিয়েছে। ইনি নাকি দুনিয়ার সেরা ইন্জিনিয়ার।
  • Du | ২৩ এপ্রিল ২০১৯ ০২:১৫408269
  • কেন যে মনে হচ্ছে গত গুড ফ্রাইডেতেও কিছু একটা হানা হয়েছিল।
  • Du | ২৩ এপ্রিল ২০১৯ ০২:১৩408268
  • এই কমেডিয়ানকে নাকি দাঁড় করিয়েছিল সারনেম গোলানোর জন্য। আমি ভাবতাম এইরকম ফালতু বুদ্ধি শুধু দেশিদের হয়!
  • Atoz | ২৩ এপ্রিল ২০১৯ ০০:৩৮408267
  • রঞ্জন্দা, ধন্যবাদ। কিন্তু বইয়ের খবর জানতে চাইছি না, চিশিন লু র বই পড়েই প্রশ্নটা মনে এল। সত্তরের দশকে ওই কান্ড যখন চলছিল, তখন এঁরা(স্লোগানদাতারা) জানতেন না কিছু?
  • Atoz | ২৩ এপ্রিল ২০১৯ ০০:৩৪408266
  • ওদিকে এক গ্রুপে একজন উত্তেজনায় অ্যাডল্‌ফকে রুডল্‌ফ বানিয়ে ছেড়ে দিয়েছে। ঃ-)
  • | ২২ এপ্রিল ২০১৯ ২৩:৩০408265
  • ঃ-))) ট আমাকে প্রকারান্তরে হিন্দি তে বকচোদ বলল, বদলে আমার বাঙালি ন‍্যাশনালিস্তট সত্তা কত কি বলতে চাই ছে, সবটাই জীবনানন্দ এমনকি রবীন্দ্রনাথ পূর্ব হ ওয়ায় কিছু বললাম না
  • T | ২২ এপ্রিল ২০১৯ ২১:২৩408264
  • ভাগ্যিস একটা এক ত্রিশে বি দা ধন্যবাদ জানিয়েচেন :)) নইলে অপ্রকাশিত উপকূলীয় বার্তা (পশ্চিম) র তুফানই চলছিল একরকম বলা যায়।
  • S | ২২ এপ্রিল ২০১৯ ২০:৫৩408263
  • শ্রীলন্কার এথনিক মিক্সটা বেশ ইন্টারেস্টিঙ্গ। কয়েকদিন আগে ওখানকার কিছু বুদ্ধিস্ট প্রিস্টরা মুসলিমদের ডিমনাইজ করছিলো। অনেকটা মায়ানমারের মতন।
  • Ekak | ২২ এপ্রিল ২০১৯ ২০:৪৫408262
  • এটা খুব সম্ভব নিউজিল্যান্ডের বদলা।
  • | ২২ এপ্রিল ২০১৯ ২০:২১408261
  • শ্রী লঙ্কায় এর আগে ইসলামিক টেররিস্ট অ্যাটাক হয়েছে? আমার মনে পড়ছে না, এটা কিসুই বুঝলাম না। কোনো রেফারেন্স মনে পড়ছে না। ট্রটস্কি-ইস্ট দের সঙ্গে ঝামেলা, সিংহলা-তামিল এথনিক ক্ল্যাশ, এল টি টি ই ইত্যাদি তো ওয়েল ডকুক্মেন্টেড, এটার রেফারেন্স ই মাথায় আসছে না।
  • | ২২ এপ্রিল ২০১৯ ১৯:১৩408260
  • মিদনা পুরের লোক ছিল, খুব ভালো লোক। আমাদের স্নেহ করত। আর বলতো মাল বেশি খেয়ো না, বাড়িতে টাকা পাঠাতে পারবে না। অসম্ভব ভালো বড়ি ভাজা দিত, ডালের সঙ্গে। আমি পয়সা না থাকলে, শুধু বড়ি ভাজা খেয়ে চলে আসতাম। ঃ-))))))
  • | ২২ এপ্রিল ২০১৯ ১৯:১১408259
  • না, আমার মনে হয় কি যেন চ্যাটার্জি আছেন শেফ, ওনার একটা রেস্তোরা খুলেছিল, ও ক্যালকাটা হতে পারে, মহালক্ষ্মী নয়তো সেন্ট্রাল এর কাছে, ভেটকি/ইলিশ/পাবদা/চিঁগ্ড়ি ইত্যাদি পাওয়া যেত, আমি একবার গেছিলাম। আর একজন ছিল আন্ধেরি লোখান্ডালা তে, সে বাঙালি পাইস হোটেল গোছের চালাতো, আমরা সেখানে মাসে একদিন যেতাম, মাছ খেতে। মাসের প্রথম দিকে মাছ রান্নাও করতাম। তবে আমি মাছ রান্না করতে সময় নিতম উইকেন্ডে, পিট পিটে পরিষ্কারের বাতিক ছিল বলে, তো ততক্ষনে এত রাম খাওয়া হয়ে যেত আর রাঁধা মাছটি খাওয়া হত না, বাংআলিত্ত্ব রান্না ঘরে রেখে ঘুমিয়ে পড়তাম সকলেই ঃ-) পরের দিন ঘুম থেকে উঠেই আবার সাবেকি বা থিম বাঙালিয়ানা, ডিপেন্ডিং অন দ্য প্রেপ। ঃ-)))

  • ক.বি | ২২ এপ্রিল ২০১৯ ১৬:৫০408258
  • কলকাতা ইউনিভারসিটি থেকে ট্র্যানসক্রিপ্ট সংগ্রহ - নিজে না গিয়ে কি ভাবে করা যায়?
    কারো কোন এজেন্ট জানা আছে যে/ যাঁরা এটা করে?
  • b | ২২ এপ্রিল ২০১৯ ১৬:১৮408257
  • হ্যাঁ এর পরে ধরুন,পৃথিবীর কিছু রেয়ার জায়গায় পোস্টার মারা হবেঃ হনু এইখানে কখনো পদার্পণ করেন নি। সেগুলো দেখতে লোকে ভিড় জমাবে, টুরিস্ট স্পট, মেমেন্টো, ইত্যাদি।
    (এটা আসলে জেরোম কে জেরোম এর, আমি ঝেঁপে দিলাম)
    @ দে, না।
  • de | ২২ এপ্রিল ২০১৯ ১৫:২২408256
  • বি কি আইআইটি তে আসছেন?
  • | ২২ এপ্রিল ২০১৯ ১৫:০৫408255
  • আত্মপ্রকাশ এর প্রশ্নে মোটামুটি আমার এখন প্রতি যোগিতা কেবল সর্বত্র বিরাজমান পরমব্রহ্ম র সঙ্গে, সুমো রেসলার রা ও হার মেনে ছেন।
  • b | ২২ এপ্রিল ২০১৯ ১৪:৫৫408254
  • খচ্চা কমের কি আছে? এগুলো কয়েক বছর পরে অপ্রকাশিত হনু (বা খনু) নামে গুরু বের করবে। চারদিকে হই হই কান্ড, রই রই ব্যাপার।পশ্চারিটির প্রতি এটুকু তো আমাদের কর্ত্তব্য।
  • de | ২২ এপ্রিল ২০১৯ ১৪:৩৪408253
  • আমার বাংলা খাবার নিয়ে খুব একটা আহা-উহু নেই - নিজে বনিয়ে যা খাওয়া যায় তা বাইরে খাইনা - মহালক্ষ্মীর কাছে কি নিউ বেঙ্গল হোটেলের কথা বলছো?

    কমলা মিলসের বোহরি কিচেন শুরু হয়েছে ২০১৪ তে - মাল্টিন্যাশন্যালে কাজ করা ছেলে বিদেশের চাকরি ছেড়ে মায়ের হাতের রান্না আর বোহরি কুইজিন বাঁচিয়ে রাখার চেষ্টায় নেমেছেন। একটু ডিটেলে এই সাইটটা দেখো -

    https://thebohrikitchen.com/

    আগে থেকে বুক করে গেলে উইকেন্ডে ওনার বাড়ির লাঞ্চে যে কেউ স্বাগত - তবে হেভিলি বুকড থাকে - ওনাদের একটা ডেলিকেসি হোলো 48 hours marinated রান।

    হানুদা, বম্বে এলে জানাবেন। কমলা মিলসে খুব ভালো ভালো খাবার জায়গা আছে - তবে রিসেন্টলি একটা অগ্নিকান্ডে কুখ্যাত হয়েছে জায়গাটা -
  • | ২২ এপ্রিল ২০১৯ ১৪:০৫408252
  • সেটা আগে বললে খচ্চা কম হত
  • b | ২২ এপ্রিল ২০১৯ ১৩:৩১408251
  • হুম। অনেক থ্যাংকস। এতগুলো একবারে হবে না। তার ওপরে দুই তুতো দিদি আর এক তুতো দাদা নেমন্তন্নের থ্রেট দিয়ে রেখেছে, ওদের একজন আবার সেই সুদূর গোভান্ডিতে থাকে।
    দেকি, কদ্দুর কি করা যায়।
  • | ২২ এপ্রিল ২০১৯ ১২:৪৭408250
  • আ্চ্ছা মহালক্ষ্মীর কাছে একটা বাঙালি ছিল না ? আমরা ইলিশ খেতে যেতাম, আর বাই দ্য ওয়ে, পৃথ্বী থিয়েটার কি ফুল উঠে গেছে, নাকি অন্য মালিক কিন্তু শো হয়? আমরা ওখানে ও কিন্তু ইলিশ মাছ ভাত খেয়েছি সন্ধে বেলা গিয়ে, কেন ওখানে মাছ ভাত পাওয়া যেত জাস্ট জানি না, মারাঠি অ্যাকটর রা আসতেন, আমরা তাঁদের কে একটু স্টার গেজিং করতাম। খ
  • | ২২ এপ্রিল ২০১৯ ১২:৪৫408249
  • হ্যাঁ বম্বে তে কিছু লেবানীজ গোত্রীয় জায়গা আছে, মানে লেবানীজ জয়েন্ট চেন গুলো বেরোনোর অনেক আগে থেকে হুকা টুকা পাওয়া যায়, এটা বোধ হয় গাল্ফে মাইগ্রেশন বাড়ার পর থেকেই আছে, আগে থেকেও হতে পারে, আমি কোন একটা মেমোয়ারে পড়েছি, যে কোন এক আর্টিস্ট যেন আরবিক কফি ইথিওপিয়া থেকে কাউকে দিয়ে ইম্পোর্ট করাতেন, আর কোলাবার কোন কাফেতে সেটা সবাই মিলে খেতেন, এই মুহুর্তে মনে পড়ছে না। খ
  • | ২২ এপ্রিল ২০১৯ ১২:৪১408248
  • আমি মাঝে মাঝে লোয়্যার পারেল থেকে দাদর শিবাজি পার্ক, এমনকি মাহিম অব্দি হেঁটে হেঁটে আসতাম, একবার ভিটি থেকে দাদর হেঁটে এসেছিলাম, আসলে একজন জিউইশ ট্রেড ইউনিয়নিস্ট এর স্মৃতি চারণে এসব জায়গর কথা আছে, উনি নৌ বিদ্রোহএর সময় ঐ সব জায়গায় অর্গানাইজ করতেন। তাছাড়া মিল গুলোর বাইরের দিকে যেহেতু মল বা হাউজিং কমপ্লেক্স হয়ে গেছে, মানে সেটা গিরণগাওন তে গোটাটাই হয়েছে, তাই হেঁটে না ঘুরলে বোঝা যায় না। মাইরি বোহরি কুইজিন টা জানলে খেতাম, ৯৫-২০০০ বা পরে ২০০৬ এ কি ছিল জায়গাটা ? দে? খ
  • | ২২ এপ্রিল ২০১৯ ১২:৩৫408247
  • বোহরি কুইজিন যে আলাদা পাওয়া যায় জানতাম ই না, কমলা মিল্স টা লোয়ার পারেল এ চেনা লাগছে। থ্যাংক্স ফর দ্য রেকো। এটা গুড রেকো, পরের বার ট্রাই করব। আমার বম্বের সঙ্গে একটু একস্ট্রা ম্যারিটাল লাভ অ্যাফেয়ার আছে ঃ-))) খ
  • Pi | ২২ এপ্রিল ২০১৯ ১২:২০408246
  • আরে বাগদাদির কথা ভুলেই গেছিলাম। ওখানে বড়ে মিঁয়ার রোল পাওয়া যায় এখনো?
    আর তার পাশেই ছিল গোকুল। কিছুটা অলিপাব ইক্যুভ্যালেন্ট।
    ঐ চত্বরে শচিনের ঐ গলাকাটা দামে ভুলভাল খাবারে মুর্গি করা রেস্তোরাঁটা আছে এখনো?

    ওখানে একটা দারুণ মধ্যপ্রাচীয় রেস্তোরাঁ ছিল, ভারি সুন্দর আম্বিয়েন্স আর অথেন্টিক মেনু। নাম ভুলে গেছি
  • ranjan roy | ২২ এপ্রিল ২০১৯ ১১:৩১408245
  • @এতোজ,
    জনৈক চিনে মহিলার লেখা ( যিনি কালচারাল রেভোলুশনের সময় সক্রিয় রেড গার্ড ছিলেন এবং যাঁর বাবা পিএলএ'র কম্যান্ডার ছিলেন) থ্রি সোয়ানস এবং তা্র পরবর্তী বইটি পড়ুন, অ্যামাজনে পাওয়া যায়। আমার হাতের কাছে নেই বলে নামটা দিতে পারছি না। মোহ ও মোহমুক্তির হাতে গরম আন্তরিক বর্ণনা।
  • de | ২২ এপ্রিল ২০১৯ ১১:১১408244
  • বি কে,

    পার্সি খাবার জায়গা -

    ১) ব্রিটানিয়া - এটা সেরা জায়গা, তবে শুধু লাঞ্চ - রোব্বার বন্ধ, ব্যালার্ড এস্টেটে, কাস্টম আপিসের উল্টোদিকে। এখানে বেরি পুলাও, বোটি কাবাব, বম্বে ডাক ফ্রাই (মানে লইট্যা মাছ) খুব ভালো। শেষপাতে ক্যারামেল কাস্টার্ড অবশ্যই নেবেন।
    ২) সোডা বটল ওপেনারওয়ালা - বান্দ্রা ইস্ট
    ৩) জিম্মি বয় - চার্চগেট

    মোগলাই/বিরিয়ানি

    এইটে খাবার সেরা জায়গা গেটওয়ের আশেপাশে-

    ১) হোটেল বাগদাদি - খুব বেশী পরিচ্ছন্নতা নিয়ে খুঁতখুঁতানি থাকলে এখানে খাবেন্না - কিন্তু এদের বিরিয়ানি, বিশাআল নান+তন্দুরিচিকেন+আলু+লাল ঝোল, শিক কাবাব অসাধারণ -

    ২) দিল্লী দরবার - লিওপোল্ডের উল্টোদিকের ফুটে - এদেরো মোগলাই ভালো

    ৩) বড়েমিয়া - ফিরনি, শিক কাবাব -

    ৪) জাফরান - এটা একটা ফুড জয়েন্ট - বহু মলে থাকে - আমরা ঘাটকোপারেরটাতে যাই - এখানে পায়া শোরবা আর গলৌটি কাবাব খুব ভালো।

    কন্টিনেন্টাল/পিজ্জা ইঃ

    ১) পিজ্জেরিয়া 1441
    ২) কাফে লিওপোল্ড

    দুটোই খুব প্রিয়

    বোহরি কুইজিন সেরা পাওয়া যায় - কমলা মিলস কম্পাউন্ডে - লোয়ার প্যারেলে - দ্য বোহরি কিচেন - এরা হোম ডেলিভারিও দেয়। thebohrikitchen.com নামে এদের ওয়েবসাইটও আছে -

    এছাড়া ন্যাচারালস এর আইসক্রিম - কেভেন্টার্সের মিল্কশেক, এই গরমের সময় উদুপি, ভগত তারাচান্দ বা কামাথে গেলে পুরি আর আলফানসোর আমরস -

    এইসব - তবে গোরেঁগাও থেকে ট্রেন পাকড়ে এসে এগুলো করা মুশকিল -
  • aranya | ২২ এপ্রিল ২০১৯ ০৯:৩০408243
  • আজ প্রায় ১০০% বুথে কেন্দ্রীয় বাহিনী, বাংলা যেন যুদ্ধক্ষেত্র
  • Atoz | ২২ এপ্রিল ২০১৯ ০৭:০৯408241
  • আহা, এদের রাজৌরার দৌলতখানায় নিয়ে একসঙ্গে রাখা হোক। সকলে মিলে মৌজে থাকবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত