এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ২৪ এপ্রিল ২০১৯ ১৪:০৬408330
  • চীনে ইন্ডিয়া, ইন্ডিয়ানস, ইন্ডিয়ান কালচার, ইন্ডিয়ান ডেমোক্র্যাসি, রিলিজিয়ন প্রায় সব কিছু নিয়েই প্রচন্ড ভুল ধারনা ছড়িয়েছে চীনের সরকার/পার্টি। রীতিমত হেয়/খিল্লি করা হয়। এবং এটা ওরা পস্চিমেও ছড়ানোর চেস্টা করে থাকে, আজকেও।
  • | ২৪ এপ্রিল ২০১৯ ১৪:০১408329
  • এস কিন্তু খুব সূইট, এ বিষয়ে জল নতুন করে কি আর ঘোলা হবে, ঝেড়ে কাশুন।
  • S | ২৪ এপ্রিল ২০১৯ ১৩:৫৩408328
  • চীন নিয়ে বাঙালী কমিউনিস্টদের প্রচন্ড ভুল ধারণা আছে। দেশ হিসাবে, দেশের/পার্টির ইন্ডিয়া পলিসির ক্ষেত্রে, দশের মধ্যে ইন্ডিয়ার ইমেজ নিয়ে রাশিয়া আর চীনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। এর থেকে বেশি বলতে গেলে জল অনেক ঘোলা হবে।
  • | ২৪ এপ্রিল ২০১৯ ১৩:৪১408327
  • শুধু শশী থারুর ই না এমনকি চেয়ারম্যান মাও ও আদি ব্রাহ্মসমাজ এটা জানতাম না। ট,এফ ওয়াই আই।
  • রঞ্জন রায় | ২৪ এপ্রিল ২০১৯ ১৩:১০408326
  • @এতোজ,
    "রঞ্জন্দা, ধন্যবাদ। কিন্তু বইয়ের খবর জানতে চাইছি না, চিশিন লু র বই পড়েই প্রশ্নটা মনে এল। সত্তরের দশকে ওই কান্ড যখন চলছিল, তখন এঁরা(স্লোগানদাতারা) জানতেন না কিছু?"
    -- লজ্জার সঙ্গে মাথাটাথা চুলকে জানাচ্ছি --না। তখন চিনের কাগজ পত্তর ভারতে পাওয়া কঠিন। মাত্র তিনবছর আগে চিন ভারত সীমান্ত সংঘর্ষ হয়ে গেছে।
    চিনের কালচারাল রেভোলুশন নিয়ে সিপিএম এর পার্টি অর্গানে (ইং এবং বং) ওদের সেন্ট্রাল কমিটির অফিসিয়াল ডকু ছেপেছিল। সিপিএম এটা নিয়ে আদৌ উৎসাহী ছিল না। ি বরং উৎপল দত্ত একটি খাসা প্রবন্ধ লিখেছিলেন প্রসেনিয়ম পত্রিকার শারদ সংখ্যায়। আমরা জানলাম ব্রিটেন ঠেকে জোসেফ নীডহ্যাম এবং জোয়ান রবিন্সন (চায়না পলিসি স্টাডি গ্রুপ) চিন ঘুরে দেখে টেখে একে সমর্থন করেছেন, তারপর নিউজিল্য্যান্ডের রেউই অ্যালে। আম্মাদের পায় কে ! পরি হাফ প্যান্ট, কিন্তু উদ্বাহু হয়ে নাচতে বাধা নেই।
    এহ বাহ্য!
    'চিনের চেয়ারম্যান আম্মাদের চেয়ারম্যান' স্লোগানটির জনক চারু মজুমদার ৬৯ এর শেষে। আমরা জানলাম সত্তরের গোড়ায়। বাবা বললেন-- 'তোদের কি মাথা খারাপ হইছে?'
    কিন্তু সত্তরেই চিনের পার্টি ভারত থেকে আসা প্রতিনিধিদলকে এই শ্লোগানটির জন্যে ঘটি ভাষায় যাকে বলে 'ঝেড়ে কাপড় পরিয়ে দিল'। কিন্তু নেতারা ফিরে এসে সেটা বেমালুম চেপে গেছলেন। শুধু অসুস্থ চারুবাবুর কাছ থেকেই নয়, সাধারণ ক্যাডারদের থেকেও।
  • S | ২৪ এপ্রিল ২০১৯ ১০:৫৮408325
  • মোদি দিদির নামে কি বললো?
  • অর্জুন অভিষেক | ২৪ এপ্রিল ২০১৯ ১০:৩১408324
  • নেতাজীর মৃত্যুরহস্য নিয়ে অনুজ ধরের বইটা স্টারমার্কেও দেখেছি (টপিকটা যন্ত্রণাদায়ক হয়ে গেছে অনেককাল)। অনুজ ধর টিভির আলোচনায় এসেছিল, নেতাজী ফাইলস ওপেন হল যখন। মনে হয় ওর বিশ্বাস নেতাজী এখনো বেঁচে।
  • Atoz | ২৪ এপ্রিল ২০১৯ ০৮:০৮408323
  • সদ্যোজাত ছেলেকে ঝুড়িতে নিয়ে মাথায় করে বসুদেব ঘোষ যমুনা পার হবেন কী হবেন্না দোলাচলে আছেন, এক শেয়াল এসে দিব্যি নদী পার হল।
    ঃ-)
  • dc | ২৪ এপ্রিল ২০১৯ ০৮:০০408322
  • আমি ছোটবেলায় গান্ধীর জন্ম নিয়ে একটা গল্প শুনেছিলাম। তবে কিনা সেটা তো ছোটদের গল্প, তাই এখানে বড়োদের মাঝে সেটা বলা যাবেনা।
  • Atoz | ২৪ এপ্রিল ২০১৯ ০৪:২৮408321
  • ভীষ্ম। উনি ভীষ্ম ইকুইভ্যালেন্ট। ঐ সাধু। ইচ্ছামৃত্যু পারতেন। তিনিই জহরলাল হয়ে জন্মালেন? অর্থাৎ ভীষ্মই এলেন। ঃ-)
    ( তাই তো বলি, ভারতে কুরুক্ষেত্র কেন লেগেই আছে? )
  • অর্জুন অভিষেক | ২৪ এপ্রিল ২০১৯ ০৩:১৯408320
  • আমার ঠাকুমার কাছে জওহরলাল নেহেরুর জন্ম সঙ্ক্রান্ত একটা গল্প ছোটবেলায় শুনতাম। এখানে বলে রাখি নেহেরুকে নিয়ে আমাদের বাড়িতে একটা মুগ্ধতা বোধ ছিল বেশ। আমি গান্ধী, নেহেরু'র ব্যাপারে একেবারে গালাগাল শুনে বড় হইনি। এদিকে নেতাজী ভক্তিও কম ছিল না। যাইহোক, গল্পটা হল মতিলালের প্রথম স্ত্রী এক পুত্রের জন্ম দিতে গিয়ে মারা যায়, পুত্রটি মারা যায় কদিন পরে। কিছুদিন বাদে তার দ্বিতীয় বিবাহ হয়। বোধহয় বছর খানেক বাদে একটি পুত্র জন্মায় ও সঙ্গে সঙ্গেই মারা যায়। মতিলালের কুষ্ঠী দেখে পণ্ডিতরা বলে তার কপালে পুত্রলাভ নেই। মতিলাল মানসিক ভাবে ভেঙে পড়ে। বন্ধু মদন মোহন মালব্য তাকে সান্ত্বনা দিয়ে বলে তিনি কেদারনাথের কাছে এক সাধুকে জানেন তার কৃপালাভ করলে সব সম্ভব। প্রথমে রাজী না হলেও পুত্রের আশায় মালব্যের সঙ্গে সেখানে যেতে তিনি রাজী হন। কিন্তু ওই দুর্গম স্থানে পৌঁছতে পারলেও সাধু সহজে দর্শন দেননা। মালব্যের সাধাসাধিতে অবশেষে তিনি দেখা দেন ও মতিলালের হস্ত্রেখা পরীক্ষা করে বলেন তার এই জীবনে কোনো পুত্রলাভ হবেনা। তার সে আশা ত্যাগ করা ভাল। তবে একটা অভিনব উপায় আছে। এই সাধু যদি ইচ্ছামৃত্যু বরণ করে পরের জন্মে মতিলালের পুত্র হয়ে জন্মাতে রাজী হন তবে পুত্রলাভ হবে। সাধুকে রাজী করানো কি আর অত সহজ। যাইহোক অনেক সাধ্যি সাধনার পরে তিনি বোধহয় রাজী হন এবং দুজনকেই গৃহে ফিরে যেতে বলেন। তারা ফিরে আসে। এর কিছুদিন পরেই মতিলালের স্ত্রী স্বরূপরাণী সন্তানসম্ভবা হন। জানা যায়, এর ঘটনার দুদিন আগেই সেই সাধুকে মৃত অবস্থায় সেই গুহায় পাওয়া গেছিল। স্বরূপরাণীর সেই সন্তানই জওহরলাল।

    এই গল্প একটু বড় হয়ে ঠাকুমা আবার বললে আমরা হেসে উড়িয়ে দিতাম। সত্যি ভাবতাম, নেহেরু ম্যানিয়া ছাড়া কিছু নয়, কোন থার্ড গ্রেডেড সংবাদ পত্র এসব বের করেছে।

    কিন্তু শশী থারুরের নেহেরু জীবনীতে এই ঘটনাটার পুরো বিবরণ আছে। তবে জওহরলাল নিজে এই গল্প নাকি বিশ্বাস করতেন না।
  • S | ২৪ এপ্রিল ২০১৯ ০৩:১৫408319
  • আচ্ছা ইন্দিরা একাদশী কি বই নাকি সিরিজ? আমি জানতাম সিরিজ।
  • S | ২৪ এপ্রিল ২০১৯ ০৩:১১408318
  • এইটা দেখুন।
    https://www.quora.com/Was-Ghiyasuddin-Ghazi-the-real-name-of-Motilal-Nehrus-father-Gangadhar-Nehru

    "নার্গিস জননী জদ্দবাঈ নাকি মতিলাল নেহেরুর এক কন্যা (তার মুসলমান মিস্ট্রেসের)।"
    এইটা আমিও শুনেছি। অনেকে তখন বলতো যে এই কারণেই নাকি সন্জয় দতের কোনো শাস্তি হলোনা।
  • অর্জুন অভিষেক | ২৪ এপ্রিল ২০১৯ ০৩:০৩408317
  • মতিলাল নেহেরু'র বাবা গঙ্গাধর নেহেরু' ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন কিছুকালের জন্যে। নেহেরুদের মধ্যে ইসলামীয় সংস্কৃতির প্রভাব ছিল।

    এইরকম অনেক কথাই চাউর আছে। নার্গিস জননী জদ্দবাঈ নাকি মতিলাল নেহেরুর এক কন্যা (তার মুসলমান মিস্ট্রেসের)। সেই জন্যে জওহরলালের হাতে জদ্দনবাঈ রাখি বাঁধতেন।
  • S | ২৪ এপ্রিল ২০১৯ ০৩:০১408316
  • হ্যাঁ আনন্দবাজারেই। উনিই বোধয় পরে বেড়িয়ে গিয়ে বর্তমান শুরু করেন। নাকি? আর জরুরী অবস্থার সময়ে না, জরুরী অবস্থার সময় নিয়ে হবে। হ্যাঁ, তখন আর কে কি প্রিন্ট করছে? স্টেটসম্যান নাকি ফাঁকা পাতা বের করেছিলো।
  • অর্জুন অভিষেক | ২৪ এপ্রিল ২০১৯ ০২:৫৮408315
  • কংগ্রেসের জাতীয়তাবাদী আন্দোলনের ইতিহাসটাই হল 'a history of negotiation'। @আতোজ
  • S | ২৪ এপ্রিল ২০১৯ ০২:৫৭408313
  • নেহেরু-গান্ধী পরিবার নিয়ে এমনিতেই লোকেদের উৎসাহের শেষ নেই। তার উপরে তারা একেকজন ছিলেনও সব ইউনিক আইটেম। ফলে লোকে যত পেরেছে কুচ্ছ করেছে।

    সেদিন শুনলাম একজন মহিলা বলছেন মতিলাল নেহেরু আসলে মুসলমান ছিলেন। তা ইন্টারনেটে সার্চ করলে সে কথা পাওয়াও যাচ্ছে।
  • Atoz | ২৪ এপ্রিল ২০১৯ ০২:৫৭408314
  • নেতাজীর অন্তর্ধানরহস্য নিয়ে বহুদিন কাজ করছেন যে অনুজ, ওঁর বইটা কেউ পড়েছেন? সেই বইয়ে কোনো মীমাংসায় কি পৌঁছোনো গিয়েছে?
  • অর্জুন অভিষেক | ২৪ এপ্রিল ২০১৯ ০২:৫৬408312
  • @এস

    'বর্তমান' তো জরুরী অবস্থার সময় ছিল না। 'বর্তমান' তো আশির দশকে এল! আর ' জরুরী অবস্থার' সময় ইন্দিরাকে প্রিন্টে গালাগাল দেবার সাধ্য কি ছিল! তখন তো হাই সেন্সরশিপ চলছে। নাকি ওটা '৭৭ এ বেরিয়েছিল আনন্দবাজারে ?
  • Atoz | ২৪ এপ্রিল ২০১৯ ০২:৫২408311
  • মধ্যরাত্রে স্বাধীনতা এল ধান্দাবাজ বেঁটে লোকেদের হাত ধরে। যেন কার্টুন সিনেমা।
  • অর্জুন অভিষেক | ২৪ এপ্রিল ২০১৯ ০২:৪৯408310
  • ফিরোজ গান্ধী বেশ ভাল রেবেল ছিলেন। ইন্দিরা গান্ধীর সাধ্যি হয়নি ওকে বাগে আনার।
  • S | ২৪ এপ্রিল ২০১৯ ০২:৪৫408309
  • জরুরী অবস্থার সময় বরুন সেনগুপ্ত বর্তমানে রেগুলার "ইন্দিরার একাদশী" নামে একটা সিরিজ লিখেছিলেন। সেটা ঐ সময়ের কোলকাতার মধ্যবিত্ত বাঙালীদের কাছে বেশ বিখ্যাত। এবং ইন্দিরা গান্ধীকে বোধয় অত গাল আর কেউ কোনোদিন দেয়নি (সুবু সামি ছাড়া)।
  • Atoz | ২৪ এপ্রিল ২০১৯ ০২:৪৪408308
  • কী সাংঘাতিক একটা গ্রুপের হাতে পড়েছিল দেশটা! নেপোটিজম ফেপোটিজম তো হরিল্লুঠের মতন করে গ্যাছে। অবশ্য পড়েছিলই বা কেন, এখনও তো প্রায় তাদের হাতেই আছে।
  • অর্জুন অভিষেক | ২৪ এপ্রিল ২০১৯ ০২:৪৩408307
  • আপনি 'লাইফ অব ইন্দিরা নেহেরু গান্ধী' টা একবার পড়ুন। আমোদ পাবেন। ওখানে এক জায়গায় আছে, নেহেরুর সঙ্গে ইন্দিরা প্রথমবার মার্কিন সফরে গেছেন। বিজয়লক্ষ্মী তখন সেখানকার ভারতীয় রাষ্ট্রদূত। নিউ ইয়র্কের সব 'হুজ হু' দের পার্টির গেস্ট লিস্ট থেকে ইন্দিরা বাদ। বেচারী সারাদিন হোটেল রুমে বসে কাটিয়েছিল। ইন্দিরার ধারণা পিসি বজ্জাতি করে ওকে বাদ দিয়েছে। ঃ-) ঃ-)
  • Atoz | ২৪ এপ্রিল ২০১৯ ০২:৪২408306
  • ওরা দেশবন্ধু, নেতাজী এই টার্মগুলো ব্যবহার করে না? নাম ধরে উল্লেখ করে। সি আর দাশ, সুভাষ বোস। মহাত্মা না বলে আমাদের দিকের লোকেরাও মোহনদাস কর্মচন্দ্র বলে উল্লেখ করলে পারে।
  • অর্জুন অভিষেক | ২৪ এপ্রিল ২০১৯ ০২:৩৯408304
  • @আতোজ, 'ইন্দিরা একাদশী' বইটা সম্ভবত জরুরী অবস্থা নিয়ে, আমি পড়িনি। কপিটা একদম পোকায় কাটা।
  • Atoz | ২৪ এপ্রিল ২০১৯ ০২:৩৯408305
  • আগেকার দিন হলে নেতাজীর কেসটা একেবারে রাসপুটিনের মতন কেস বানিয়ে ছেড়ে দিত।
  • অর্জুন অভিষেক | ২৪ এপ্রিল ২০১৯ ০২:৩৭408303
  • ঈশান, এই গল্পটা ছোটবেলা থেকে বাড়িতে যে কতবার শুনেছি। বিজয়লক্ষ্মী মস্কোতে বললেন 'আই হ্যাভ আ গ্রেট নিউজ ফর ইণ্ডিয়া রিগারডিং সুভাষ বোস' আর দিল্লীতে এসেই মুখে কুলুপ।
  • Atoz | ২৪ এপ্রিল ২০১৯ ০২:৩৫408302
  • কমলা যে অমন অল্পবয়সে মারা গেলেন, তার কারণ তো ঐ জটিলে কুটিলেরা। হাড়ে হাড়ে বজ্জাত।
  • Atoz | ২৪ এপ্রিল ২০১৯ ০২:৩২408301
  • ইন্দিরের জায়্গায় আমি থাকলে সো ও ও জা আন্দামানে পাঠিয়ে দিতাম। ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত