এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | ২৪ এপ্রিল ২০১৯ ২২:০৮408390
  • পাই বাইরে বেরিয়ে লোককে জিগ্যেস করে নাও দিল্লিতেই আছো কিনা।
  • Ekak | ২৪ এপ্রিল ২০১৯ ২২:০০408389
  • প্রেসার চেক্কর। দিল্লিতে উধুম গরোম
  • | ২৪ এপ্রিল ২০১৯ ২১:৫৬408388
  • মোদী কে চীন অনুপ্রেরণা দিয়েছে।
  • | ২৪ এপ্রিল ২০১৯ ২১:৫৫408387
  • চীন গরমে র কষ্টের একটা ভালো সলিঊশন করেছে, সবাই কে বলেছে ওটাই ঠান্ডা। পেপার ও আছে।
  • pi | ২৪ এপ্রিল ২০১৯ ২১:৫৩408386
  • কিন্তু দিল্লিতে আমার শীত করছে কেন? রাতে, ঘরে বলছি। এসি অফ করেই।এসি সহ্যই হয়না।
  • Ekak | ২৪ এপ্রিল ২০১৯ ২১:৪৫408385
  • খী গোরোম রে বাপ, এ বোচ্চোর হায়েস্ট গোরোম হোবে নাখি।
  • | ২৪ এপ্রিল ২০১৯ ২১:১৮408384
  • এমনকি ডেলিভারি করা র সময়ে বিশ্ব জুড়ে বাঙালি যৌথ খামার বলে একটা গান ও গায়।
  • অর্জুন অভিষেক | ২৪ এপ্রিল ২০১৯ ২০:৫৩408383
  • Tashkent Files দেখে এলাম। ভালই লাগল। এই ধরণের মুভি অনেকদিন দেখিনি।

    CIA এবং KGB related বইয়ের নাম চাই।
  • | ২৪ এপ্রিল ২০১৯ ২০:১১408382
  • আচ্ছা আপনাদেরকে জানানোর ছিল যে রীডবেঙ্গলিবুকস খুবই ঝটপট ডেলিভার করে। শুক্কুরবার সুবর্ণরেণু অর্ডার কল্লাম আর সোমবারেই দিয়ে গেছে। খুবই চটপটে।
  • T | ২৪ এপ্রিল ২০১৯ ১৯:০৭408381
  • ঝুট নেহি কহনা হবে
  • de | ২৪ এপ্রিল ২০১৯ ১৮:২৮408380
  • যতনেতে বেছে আনি
    কুর্তা কি লুঙ্গী
    দিল্লীতে পাঠিয়েই
    হই রণরঙ্গী
    পাপীমন জনগণ
    হইওনা জঙ্গী
    রাজনীতি এরে কয়
    শিখে রাখো ভঙ্গী
    আজকের শত্রুরা
    কাল হবে বন্ধু
    সারদা-নারদা এলে
    লেগে যাবে ধুন্ধু
    ফুলে ফুলে ছয়লাপ
    বাংলার মাঠ হোলো
    পদ্ম কি ঘাসফুল
    তাতে কি বা এলো গেলো!
  • b | ২৪ এপ্রিল ২০১৯ ১৭:৩৬408379
  • হেই কবতেটা কি হল?

    দিদি কহে মোদীভাই দিনকাল ভালো নাই
    এরি মাঝে বলো তুমি কেম ছো?
    মোদী বলে বহনা, ঝুট মত কহনা
    ইধারেও হকিকত সেম ছো
    বঙ্গালে আমাদের ঝুটমুট ঝগড়া
    সকলেই বুঝে গেছেঃ গেম ছো।

    আরো কিসব যেন,
  • T | ২৪ এপ্রিল ২০১৯ ১৭:১৮408378
  • কান্ডারী বৃথা সংসারহালে,
    বিবাদীয় পাতি হংস মরালে
    বৃক্ষবলদ মইটি সরালে
    লুঙ্গিটা তবে থাক।
  • র২হ | ২৪ এপ্রিল ২০১৯ ১৬:৪৫408376
  • লুঙ্গী নিয়ে আপত্তি করলেই হলো?
    আজ সব বাঙালীর (ধর্ম নির্বিশেষ) লুঙ্গী কেড়ে নেওয়া হলে চারদিকে বাঙালী তোর কাপড় কোথায় বলে ছিছি রব উঠবে।
    লুঙ্গীতে টান পড়লে আর দাবায়ে রাখা যাবেনা।

    এই বিষয়ে আমার একটা কবিতাও আছে, যেটা কিনা জনৈকা ভোটপ্রার্থী রিক্সার সিটে তোয়ালে পাতার পর নতুন প্রাসঙ্গিকতা পেয়েছে।

    ~~~

    পাৎলুন জামা সকলি খোয়ালে
    বজ্র মুঠিতে শক্ত চোয়ালে
    তাড়িয়ে ফিরালে নিজের গোয়ালে
    বনমহিষের ঝাঁক!
    গ্রীষ্মাবকাশে রৌদ্র পোয়ালে
    ছিপ নিয়ে গেল রাঘব বোয়ালে
    ঝড়ে উড়ে গেলে গোলাপী তোয়ালে
    লুঙ্গীটা তবে থাক।

    ~~~
  • S | ২৪ এপ্রিল ২০১৯ ১৬:৪৫408377
  • দেশের লোক যদি দিদি আর মোদিকে ভোট দিয়ে ক্ষমতায় আনে, তাহলে সেটা তাদের ডিসিশান। কোনও আপত্তি নেই। কিন্তু এর ফলে পরবর্তি কালে যেসব সমস্যা হবে, তার জন্য তখন কাঁদতে এলে চলবে না।
  • | ২৪ এপ্রিল ২০১৯ ১৬:৩৮408375
  • কেন লুঙ্গী দিলে ক্ষতি কি, হুতোর এই সেন্টেন্স টা হিন্দু বাঙালি সাম্প্রদায়িক রা ব্যবহার করতে পারে। অবশ্য অত ভেবে কথা বলা যায় না। আসলে কি হয়েছে বলতো, হোয়াট্সায়াপে বামপন্থী বন্ধুরা যখন বিজেপির জোক শেয়ার করে তখন গায়ে লাগে। এই আর কি, তবে এটা অনেকটাই ইনকুয়াস, হোয়াট্স অ্যাপে আসলে এর পরেও আরো ফলো আপ মেসেজ আসে ঃ-) তাই খচে জেতে পারি বলে রাখলাম। তাচাড়া লুংগি নিয়ে আমি বহুদিন ধরেই আমি সেন্সিটিভ, বাংলা সাহিত্যে আমার লুংগি সংক্রান্ত অমর অবদান ও আছে। অবদান টি অমর হলেও স্মৃতিটি মৃত ঃ-)
  • | ২৪ এপ্রিল ২০১৯ ১৬:৩২408374
  • হ্যাঁ সেতো ঠিক ই আছে। একটা লোক একটা লোক কে কোন সস্তার উপহার দিলে সেটা নিয়ে খবর করার ই বা কি আছে বুঝি না। তাছাড়া আদি ব্রাহ্ম সমাজেও সেইটেই রীতি।
  • র২হ | ২৪ এপ্রিল ২০১৯ ১৬:২১408373
  • যা বাওয়ালি চলছে আমাদেরও হুকৌ না হোক তামাকৌ চালু হবে শিগ্গিরী।
  • র২হ | ২৪ এপ্রিল ২০১৯ ১৬:১৯408372
  • মমদিদির কাছে আমার দাবী লুঙ্গীই দেওয়া হোক।
  • T | ২৪ এপ্রিল ২০১৯ ১৬:১২408371
  • গুরু খচে যাচ্চ ক্যানো ঃ))) দিদি প্রধানসেবককে প্রতিবছর পয়লাবৈশাখে লুঙ্গি না কুর্তা কী একটা দ্যান, স্বহস্তে কাঁটা বেছে। এইই শুধু খবর এখানে। ফুর্ত্তি করো।
  • | ২৪ এপ্রিল ২০১৯ ১৬:০৩408369
  • টোটাল ক্রিমিনাল এনটারপ্রাইজ।
  • | ২৪ এপ্রিল ২০১৯ ১৬:০৩408370
  • সিকিম বেড়ানোর সঙ্গে কোন সম্পর্ক নেই, লেবার মুভমেন্ট এ বাধা দেওয়া একটা স্বৈরতান্ত্রিক কাজ সেটা চীনের সরকার করেছে। চীন কে নিয়ে এখন দক্ষিন পন্থী রা ছাড়া কেউ ই মুগ্ধ হবে না। তাদের প্রচুর অ্যাচিভমেন্ট, কিন্তু গণতন্ত্র কে উন্নয়নের বাধা হিসেবে দেখার এই যে হিড়িক পড়েছে, সেটা বিশ্ব কে দেওয়া চীনের উপহার। যত সালা আজে বাজে। ভারতীয় বামপন্থী দের মধ্যে নকু রা ছিল চীন পন্থী তারা খুন টুন করত, এখন হয়েছে রাম ছাগল কতগুলো উন্নয়ন্পন্থী, ক্লিয়ারলি তাদের মধ্যে প্রচুর বামপন্থী ছাগল আছেন, তারা উন্নয়নের চীনে মডেলে গদগদ, তাতে রিপ্রেসন সিদ্ধ। ভারতীয় দক্ষিন পন্থী রা আবার চীন নিয়ে লাজুক, তাঁরা পাকিস্তান এর সঙ্গে যুদ্ধ করে, নিজেদের দেশ কে আমেরিকার বেস বানিয়ে চীনের সঙ্গে যুদ্ধু যুদ্ধু খেলতে চান, আর ভারতীয় গণতন্ত্র যাঁর নাকি বড়াই তারা করেন বিদেশ মন্ত্রকে, স্বরাষ্ট্র মন্ত্রক গুলিতে তার ই প তে ম করার কোন বিরাম নেই। পৃঠিবীর বেশির ভাগ রাষ্ট্রই অতি শ বা বললে কম বলা হয়। এতে কেউ ছেন্ছিটিব হয়ে পড়বেন না, উপরের বাক্যে অসম্ভব রেস্ট্রেন্ট দেখানো হয়েছে। খ
  • lcm | ২৪ এপ্রিল ২০১৯ ১৫:৫৩408368
  • লিংকটা পেলাম না - তো মোদ্দা কথা --

    The Hukou System is designed to limit the amount of rural-urban migration. Rural Chinese would be far less likely to move to urban areas if it meant giving up their healthcare, education and social security.

    এটা হচ্ছে উদ্দেশ্য।
    গ্রামে থাকলে পার্ক্‌স দিচ্ছে সরকার - ফ্রি জমির প্লট, হেলথকেয়ার এডুকেশন, মান্থলি সোশাল সিকিওরিটি পেমেন্ট। এইসব আর কি।
    কিন্তু, রিয়ালিটি এমন নয়। অনেকেই শহরে আসতে চায়, বিশেষ করে ইয়াং জেনারেশন।
  • b | ২৪ এপ্রিল ২০১৯ ১৫:৫১408367
  • কলকাতা থেকে মাদ্রাজ তো গ্রাম থেকে শহরই হল।
  • lcm | ২৪ এপ্রিল ২০১৯ ১৫:৪১408366
  • না, কলকাতা থেকে চেন্নই নয়। গ্রাম থেকে শহরে। বিশেষ স্কিল দেখাতে হবে, না হলে পারমিট দেবে না।
  • dc | ২৪ এপ্রিল ২০১৯ ১৫:১৪408364
  • আমারও না। ভাগ্যিস ইন্ডিয়াতে হুকো সিস্টেম নেই, নাহলে কলকাতা থেকে চেন্নাইতে এসে সেটল করার জন্য আমায় সরকারের থেকে পারমিট চাইতে হতো।
  • lcm | ২৪ এপ্রিল ২০১৯ ১৫:১৪408365
  • অ্যাকচুয়ালি তা না। এটা অনেক ভেবে চিন্তে করেছে, বা, করতে বাধ্য হয়েছে। এনপিআর-এই তো বোধহয় - বেশ প্রশংসা করেছিল। দাঁড়াও দেখি লিংকটা পাই কি না।
  • S | ২৪ এপ্রিল ২০১৯ ১৫:১২408363
  • এর মানে হলো আমি আমার হোমটাউনের বাইরে পার্মানেন্টলি/টেম্পোরারিলি যেতে গেলেই পার্মিট লাগবে। আমার অন্তত এই সিস্টেম ভালো লাগেনা।
  • lcm | ২৪ এপ্রিল ২০১৯ ১৫:১০408362
  • হ্যাঁ এটা জানি, একটা বড় লেখা এ নিয়ে বেরিয়েছিল। যে রেটে চিনে রুরাল লোক মাইগ্রেট করছে, তাতে ডিস্‌ব্যালান্স হচ্ছে, সেটা কন্ট্রোল করার জন্য।
  • lcm | ২৪ এপ্রিল ২০১৯ ১৫:০৮408360
  • হুকৌ তো ভাল জিনিস। ওটা তো রেসিডেন্সি কন্ট্রোল, ট্রাভেল কন্ট্রোল না। আর্বান মাইগ্রেশন কন্ট্রোল করবার জন্য।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত