এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ২৫ এপ্রিল ২০১৯ ০৬:৪২408420
  • হুকৌ সিস্টেমের কথা শুনে তো হৃৎকম্প হচ্ছে।
  • Atoz | ২৫ এপ্রিল ২০১৯ ০৬:৩১408419
  • চিন্তা করে দেখুন বড়েস, লাখে লাখে লোক মারা গিয়েছে কালচারাল রেভোলুশনের চক্করে, শিক্ষক অধ্যাপক বিজ্ঞানী প্রকৌশলী চিকিৎসক, এঁরাই প্রধানতঃ বলিপ্রদত্ত। প্রচুর তরুণ ছাত্রছাত্রীও। তারপরে উল্টোচক্করে আবার নতুন পলিসি এসে অনেকে পুনর্বাসন পেয়েছেন। কিন্তু ততদিনে ক্ষতি যা হবার সে তো হয়েই গিয়েছে। কিন্তু কী লেভেলের ব্রেইন-ওয়াশ হয়েছে দেখুন, ওসব ব্যাপার নিয়ে টু শব্দটি নেই! আজও নেই।
    আরে সেই তিয়েনানমেন এর ট্রেন চালিয়ে দিয়ে যেবার লোক মেরে ফেলল, সেবারও "দেশপ্রমিক" চীনারা অনেকে সেটাও সমর্থন করেছেন।
    নিজেদের ব্যাপারেই যখন এই, তখন তিব্বতের ব্যাপারে যে কী, সে তো আর বলাই বাহুল্য।
  • Atoz | ২৫ এপ্রিল ২০১৯ ০৬:২২408418
  • অর্জুন, বলেন কী? অনুজ এইরকম জিনিস দাঁড় করিয়েছেন এত খেটেখুটে গবেষণা করে? নেতাজী এখনও বেঁচে? (এ তো সেই বালক ব্রহ্মচারীদের দলের স্লোগান, স্টেশনে স্টেশনে আগে দেওয়াললিখন থাকতো, নেতাজী ফিরে আসবেন বীরের বেশে। )
  • Atoz | ২৫ এপ্রিল ২০১৯ ০৬:১৮408417
  • চীন নিয়ে যারা গদগদ, তারা তিব্বতের ব্যাপারটা কীভাবে সামলান?
  • S | ২৫ এপ্রিল ২০১৯ ০৫:৪৭408416
  • মালয়েশিয়ান বোধয়।
  • Atoz | ২৫ এপ্রিল ২০১৯ ০৫:৩৩408415
  • সেই যে আকাশের বার্মুডা ট্রাঙ্গেলে প্লেনটা ভ্যানিশ হয়েছিল, ওটা কি সিঙ্গাপুর লাইনেই ছিল? পরে কোনো কিনারা হল?
  • amit | ২৫ এপ্রিল ২০১৯ ০৫:১৪408414
  • হা, সার্ভিস, প্রফেশনালিজম আর হেল্প এর দিক দিয়ে দেখলে সিঙ্গাপুর বাকি দের থেকে ঢের এগিয়ে। অবশ্য শুধু এয়ারপোর্ট কেন, পুরো দেশ টাই তো চলে টপ কর্পোরেট এর মতো এফিসিয়েন্সি তে।
  • S | ২৫ এপ্রিল ২০১৯ ০৪:০৯408412
  • দুনিয়ার সেরা এয়ারপোর্ট এখনো সিঙ্গাপুর।
  • S | ২৫ এপ্রিল ২০১৯ ০৪:০৯408413
  • হ্যাঁ, এমিরেটসটা গেছে। কোলকাতা-দুবাই রুটে ওরা একটা আচার দেয়, ওটা খুব ভালো। একটা ভালো এয়ারলাইন্সের প্রয়োজন আছে। আম্বানিরা কেন যে এইসব করে রাফালে বানাতে যায়?
  • tania | ২৫ এপ্রিল ২০১৯ ০৩:৫৭408411
  • দুবাই এয়ারপোর্টে কিছু snooze room আছে, যেখানে ছ ঘন্টা করে বুক করা যায় রেস্ট নেবার জন্য। single, double দু রকমই পাওয়া যায়। সস্তা, পুষ্টিকর। আমি তো দিব্যি ঘুমিয়েছি। বুকিং আগে থেকে করতে হয়না। বোর্ডিং পাস আর পাসপোর্ট দেখালে অন দ্য স্পট দেয়।
  • Atoz | ২৫ এপ্রিল ২০১৯ ০৩:৪৮408410
  • কিন্তু উপন্যাসগুলোকে খুবই রাজনীতি সচেতন বলতেই হবে। অনুকূল ও প্রতিকূল রাজনীতি। ঃ-)
  • Atoz | ২৫ এপ্রিল ২০১৯ ০৩:৪৩408409
  • সার্থক শিল্প/সাহিত্যের নেপথ্যে রাজনৈতিক সচেতনতা আছে কি নেই সেই টইটাতে যদি এইবারে শীর্ষেন্দুর উপন্যাসগুলো আসতে থাকে আলোচনায়, তাহলে খ দা খচে বোম হয়ে যাবেন।
    ঃ-)
  • অর্জুন অভিষেক | ২৫ এপ্রিল ২০১৯ ০২:১৯408407
  • @এস, করলাম ফোন টোল ফ্রিতে। ওই ফ্যাসিলিটি ওরা পাবে না। কি বলল ফার্স্ট অ্যাভেলেবল ফ্লাইট আর ১০০০ ডলারের (ইচ) ওপর টিকিট না হলে ওই ফ্যাসিলিটি দেয় না। দুবাই- কলকাতা এমিরেটসের সার্ভিস বেশ ভাল পেয়েছি এক সময়। ওদের এখন বড্ড পায়া ভারী হয়ে গেছে!
  • অর্জুন অভিষেক | ২৫ এপ্রিল ২০১৯ ০১:৩৩408405
  • @S অনেক ধন্যবাদ। এটা সত্যিই জানতাম না। এমিরেটস এয়ারলাইন্স। ওদের কল সেন্টারে ফোন করলে কিরকম ঘুরিয়ে পেঁচিয়ে উত্তর দেয়, সদুত্তর পাইনা।
  • S | ২৫ এপ্রিল ২০১৯ ০১:২২408404
  • এমিরেটস এয়ারলাইন্স হলে হোটেল দেওয়ার কথা উইথ ড্রপ ইন-আউট এবং দুটো বাফে মীলস। তবে সী-ফিস সাবধানে খেতে বলবেন; অনেকের অ্যালার্জি থাকে। বাইরে খুব গরম কিন্তু।
  • অর্জুন অভিষেক | ২৫ এপ্রিল ২০১৯ ০১:১১408403
  • দুবাই এয়ারপোর্টে আমার বাবা, মা'র তেরো ঘণ্টা হল্ট। ইউ এ ই'র অন অ্যারাইভেল ভিসা পাওয়া যাচ্ছে মার্কিনী ভিসা হোল্ডার হলে। দুজনেই বুড়ো (৭৪/৬৬)। ওই তেরো ঘণ্টা ভিসা করিয়ে শহর ঘুরে দেখা ভাল নাকি এয়ারপোর্টে বসে থাকা! বুঝতে পারছিনা কি করব! একটু চিন্তায় আছি ওদের নিয়ে।

    এখানে অনেকেই মনে হয় ওই পথে যাতায়াত করেন, পারলে জানান।
  • র২হ | ২৫ এপ্রিল ২০১৯ ০১:০২408402
  • চন্দ্রিলের ভিডিওগুলি আমার খুব ভালো লাগে। আধমড়াদের ঘা মারা আছে, সাবলীল উপস্থাপনা আছে। প্রিটেনশনও অন্তত বুঝতে পারিনা, যেটা আদারওয়াইজ মেনস্ট্রীমে প্রতিষ্ঠিত আঁতেলদের কমন জিনিস।

    ওদের লিরিকের অনুরাগী অবশ্য আগে থেকেই।

    আর লোকে টিকিট কেটে বক্তৃতা শুনতে যাচ্ছে (ক’দিন আগে হলো) এইটা একটা সংস্কৃতি হিসেবে ভালো লাগলো।
  • অর্জুন অভিষেক | ২৫ এপ্রিল ২০১৯ ০০:৪৯408401
  • 'আদি', অনন্ত, 'সাধারণ' অসাধারণত্বের সব কোটা শেষ, তবে কপিরাইট বোধহয় রয়ে গেছে, @খ এবার একটা 'বর্তমান' ব্রাহ্মসমাজ খুলুন, একদম নূতন কপিরাইট নিয়ে বেশ টাইট হয়ে।
  • Atoz | ২৫ এপ্রিল ২০১৯ ০০:২১408400
  • দু দি, আরে ফেসবুকে তো উত্তাল শেয়ারিং দেখছি চন্দ্রিলের ভিডোগুলোর। অনেকে শুনছি এগুলো শুনে শুনেই ওঁর ফ্যান হয়ে যাচ্ছেন। ঃ-)
  • pi | ২৫ এপ্রিল ২০১৯ ০০:১১408398
  • আরে না। কিছুক্ষণ আগে কলিগদের রুম থেকে পালিয়ে এলাম। ম্যালেরিয়া নিয়ে কথা বলব কি, ম্যালেরিয়ার কাঁপুনি দিয়ে দিল, এসির চোটে। নিজের রুমে ঢুকে হাল্কা ফ্যান, কম্বলের তলায় কী আরাম। ফ্যানটা আরো না কমলে কাল আবার ভোর ভোর ঠাণ্ডায় ঘুম ভেঙ্গে যাবে মনে হচ্ছে।
    ওদিকে সকলে রাস্তায় বেরিয়ে দরদরিয়ে ঘেমে চান, কলিগরা অবাক,দিল্লিতে কোলকাতার মত ঘামছ!
    যাগ্গে, আমার ছোটবেলাতেও খানিকটা এম্নিই ছিল। এভাবে গরমকালগুলো অন্যদের থেকে আরামেই কাটবে। কাল রাত এয়ারপোর্টে কীকরে কাটাব ভাবতে অবশ্য ভয় লাগছে। লাউন্জে কম্বল দ্যায়?
  • pi | ২৫ এপ্রিল ২০১৯ ০০:১১408399
  • আরে না। কিছুক্ষণ আগে কলিগদের রুম থেকে পালিয়ে এলাম। ম্যালেরিয়া নিয়ে কথা বলব কি, ম্যালেরিয়ার কাঁপুনি দিয়ে দিল, এসির চোটে। নিজের রুমে ঢুকে হাল্কা ফ্যান, কম্বলের তলায় কী আরাম। ফ্যানটা আরো না কমলে কাল আবার ভোর ভোর ঠাণ্ডায় ঘুম ভেঙ্গে যাবে মনে হচ্ছে।
    ওদিকে সকলে রাস্তায় বেরিয়ে দরদরিয়ে ঘেমে চান, কলিগরা অবাক,দিল্লিতে কোলকাতার মত ঘামছ!
    যাগ্গে, আমার ছোটবেলাতেও খানিকটা এম্নিই ছিল। এভাবে গরমকালগুলো অন্যদের থেকে আরামেই কাটবে। কাল রাত এয়ারপোর্টে কীকরে কাটাব ভাবতে অবশ্য ভয় লাগছে। লাউন্জে কম্বল দ্যায়?
  • Du | ২৫ এপ্রিল ২০১৯ ০০:০৫408397
  • কোনটা কিছু নেই। হঅগ্গলডাই।
  • Atoz | ২৫ এপ্রিল ২০১৯ ০০:০৩408396
  • দু দি, চন্দ্রিলের কোন্‌টা শুনলে? গণতন্ত্র আর জনাদেশ নিয়ে যেটা? ওটা আমিও খানিক শুনলাম। ঃ-)
  • Du | ২৪ এপ্রিল ২০১৯ ২৩:৪৯408395
  • চন্দ্রিল এর কথা শুনলে আমার জোয়ান বায়াজ বর্ণিত ভেগনেস মনে পড়ে যায়।
  • Atoz | ২৪ এপ্রিল ২০১৯ ২৩:৩৭408394
  • খ দা, আপনি কি সম্প্রতি আদি ব্রাহ্মসমাজে ঘুরে এলেন নাকি অ গো র সঙ্গে? ঃ-)
  • | ২৪ এপ্রিল ২০১৯ ২৩:৩১408393
  • পাই আবার বর্ডারে র কৃত্রিম ভেদাভেদ না মেনে কারাকোরাম পর্বতে গিয়ে পড়েছে।
  • | ২৪ এপ্রিল ২০১৯ ২২:৫৩408392
  • খাইসে রে! পাই বোধয় সেই করুণাময়ীর মেলার মত দিল্লি ভেবে দেরাদুন বা আরো উত্তরে কোথাও চলে গেছে।
  • Tim | ২৪ এপ্রিল ২০১৯ ২২:১২408391
  • সঙ্গেসুমনের অনুষ্ঠানে বিসিস্টো নেতাদের বক্তব্য কেউ শুনলে/(ন)? চন্দ্রিলও এসেছিলো, এবং মানুষের অনাস্থা নিয়ে ভালো বলেছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত