এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অর্জুন অভিষেক | ২৭ এপ্রিল ২০১৯ ০০:৫৬408540
  • এখানে যারা খিল্লি বনাম সিরিয়াস আলোচনা করছেন তারা কিরকম একটা অদ্ভুত জারগন ব্যবহার করে কথা বলছেন। বরোদার প্রফেসর কর বলতেন তাত্ত্বিকরা নিজেদের মধ্যে ঝগড়া করলে ওসব ব্যবহার করে। মানে স্পিভাক আর হোমি ভাবার মধ্যে লড়াই হলে ওরা এমন ভাবে তার জবাব দেবে যেটা শুধু ওরাই বুঝতে পারবে, বাকীরা নয়। এখানে এখন ঠিক তাই ঠেকছে। ঃ-)
  • অর্জুন অভিষেক | ২৭ এপ্রিল ২০১৯ ০০:৫৩408539
  • @এলেবেলে, একদম ঠিক কথা। শিরধার্য। তবে ১৯২১- '৪৭ পুরোটাই একটা 'হিস্ট্রি অব নেগসিয়েশন'। চিত্তরঞ্জন দাশ, সুভাষ বোশ, রাসবিহারী বসুকে নিয়ে আপনার কাছ থেকে একটা লেখা দাবী করতেই পারি।
  • sm | ২৭ এপ্রিল ২০১৯ ০০:৪৩408538
  • আরে আপনি তো আগে থেকে ফিক্সড ভিক্টিম এর পক্ষ নিয়ে নিয়েছেন।তাই আপনার খিল্লির কোন বিপরীত বা দুসরা অবস্থান নাই।শাস্তির ব্যাপার ও নাই।
    ধর্ম নিয়ে খিল্লি করলেন।ভালো কথা। প্রতিবাদী মুখ।কিন্তু
    গোঁড়া রিলিজিয়াস কান্ট্রিতে করতে যাবেন না।সাহসী পদক্ষেপ হবে।কিন্তু আইন ছাড়বে না।উটি হলো গিয়ে বোকামি।কারণ রাষ্ট্রের দিকেও যুক্তি থাকবে,আপনি আম জনতার বিশ্বাসে আঘাত দিয়েছেন।
    রেসিজম,নারীবাদ,বর্ণ বৈষম্য,জাতপাত কোন কিছুই নির্দিষ্ট নয়।জাতপাত নিয়ে খিল্লি ভারতে আইনে আটকাবে,বিদেশে নয়।সুতরাং খিল্লিটাই একমাত্র অভীষ্ট না হওয়াই উচিত।
    ন্যায় নিষ্ঠ হলে,একই গুরুবাদের দুদিকে খিল্লী করুন।তাতে আবার নিজের বিশ্বাসে টান পড়বে।
  • Atoz | ২৭ এপ্রিল ২০১৯ ০০:৪১408536
  • ভাটে হারিয়ে যাবে। আলাদা থ্রেডে নেতাজী সুভাষকে নিয়ে সমস্তরকম লেখাগুলো হোক। একজায়্গায় থাকবে, হারাবে না। প্লেনে চড়েই বা উনি নিরুদ্দেশে যেতে রাজী হলেন কেন? জেলেনৌকোয় করে চলে যেতে পারতেন জেলেদের ছদ্মবেশে, ধরা অনেক কঠিন হত। যুদ্ধের সময় আর সদ্য যুদ্ধ শেষ হয়েছে এমন সময় প্লেন অতীব খতরনাক জিনিস। তাও আবার সেই আমলের প্লেন।
  • Ishan | ২৭ এপ্রিল ২০১৯ ০০:৪১408537
  • “একটা সময় ডেল টি তে দাঁড়িয়ে, হাজার তর্কের পরেও অবস্থানটা স্থির। ” কাদের কাছে স্থির? একটা সেক্টের কাছে,, তাদের বিশ্বাসের কাছে, যারা এই মুহূর্তে প্রিভিলেজড পাওয়ার পোজিশনে আছে। এবং সেই জন্যই তারা মনে করছে এইটাই একমাত্র বিশ্বাস এবং সত্য। এটাই ধর্মবিশ্বাস বা গুরুবাদ। এটাই আমার আর্গুমেন্ট।
  • S | ২৭ এপ্রিল ২০১৯ ০০:৩৯408535
  • রাষ্ট্র তথা আম জনতার প্রতিনিধিরা একসময় ইহুদিদের পুড়িয়ে মেরেছে। কালোদের কৃতদাস করে রেখেছে। শ্রীলন্কায় অত্যাচার করেছে। ভাষার দাবী করলে বাঙালী যুবকদের গুলি করেছে। তিব্বতে দশ লক্ষ বুদ্ধিস্টদের মেরেছে। রোহিঙ্গাদের দেশ থেকে তাড়িয়েছে। অন্য দেশে বোমা ফেলেছে। গুজরাতে হাজার মুসলমান মেরেছে। এখন মন্দির বানাতে চলেছে। আরো অনেক অনেক আছে।

    অতেব রাষ্ট্র তথা আম জনতার প্রতিনিধিরা, এমনকি আম জনতার মতামতও এমন কিছু একটা ধৌত ব্যাপার স্যাপার না।

    মাথা থাকলে সেটা নিয়ে প্রশ্ন তোলা জরুরি এবং মাঝে মাঝে রাষ্ট্র নামক দেওয়ালকে ধাক্কা দেওয়াও জরুরি।
  • Ekak | ২৭ এপ্রিল ২০১৯ ০০:৩৩408534
  • এটা কতবার বললে বোঝা যাবে, যে সংলাপরতো দুই পার্টি কী সম্পর্কে আছে তার ওপর ডিপেন্ড করে যে খিল্লিটা সংলাপের পার্ট হবে কি হবে না।

    হিউমার /খিল্লি যে নামেই ডাকা হোক, এগুলো ওরকম অল এনকোম্পাসিং ঈশ্বর কিস্যু নয়। যে আমার তুলনায় কম প্রিভিলেজে আছে তাকে নিয়ে খিল্লি বলে কিছু হয়না। বুলি হয়। যেটা কলেজ কালচারে চলে - বড়রা জুনিয়রদের বুলি করে, তারপর চেপে ধরলে বলে রসিকতা করছি।

    এবার -কে বড় কে ছোট সে অবস্থান তর্কযোগ্য ইত্যাদি -সে নিয়ে আগেই উত্তর দিয়েছি। একটা সময় ডেল টি তে দাঁড়িয়ে, হাজার তর্কের পরেও অবস্থানটা স্থির। কেও একটা ওপরে -কেও নীচে। সেখানে ওপ্রেসরের জায়গা থেকে : নো খিল্লি।
  • S | ২৭ এপ্রিল ২০১৯ ০০:৩১408533
  • কমেডির কিছু ব্যাপার স্যাপার আছে।

    ১) কমেডিতে কোনো কিছুই আউট অব লিমিট নয়। কারণ গন্ডি কাটতে শুরু করলে সবকিছুই গন্ডির বাইরে চলে যাবে।
    ২) সবাইকে খুশি করতেই হবে, এমন মাথার দিব্বি কেউ কাউকে কখনো দেয়নি। কমেডিতেও নেই।
    ৩) আপনি ভিক্টিমদের নিয়ে কমেডি করতেই পারেন। কারোর ক্ষমতা থাকা উচিত না সেটা আটকানোর। কিন্তু সেটাকে সাধারনতঃ বাজে কমেডি হিসাবেই ধরা হয়। কারণ সেটা করা খুব সোজা। যেমন ক্রসড্রেসিং। আপনার ভালো লাগতেই পারে।
    ৪) সাধারণতঃ লোকজন থেকে এক্সপার্ট সকলেই পার্পেট্রেটারের বিরুদ্ধে করা কমেডিকে ভালো কমেডি মনে করে। কারণ সেটা করতে সাহস লাগে। কড়া আইন এবং বাটামের বিরুদ্ধে দাঁড়িয়ে করতে হয়।

    ভিক্টিম আজ ভিক্টিম কারণ পার্পেট্রেটারের জন্য এবং রাষ্ট্র ও সমাজ বহুদিন ধরে সেটাকে মদত দিয়েছে।
  • sm | ২৭ এপ্রিল ২০১৯ ০০:২৮408531
  • কড়া আইন আর রাষ্ট্রীয় বাটাম,রাষ্ট্র তথা আম জনতার প্রতিনিধিরা তৈরি করেছে।ওটি হলো দুর্ভেদ্য পাঁচিল।অত্যন্ত নিরেট মাথা(ডাবল বুল এর এড) হলে সেটি গুঁতিয়ে ভেদ করে চলে যাওয়া যায়।
    তখন সেটি আর খিল্লি থাকে না।লোকজন ইগনোর করতেই পারে।
  • Ishan | ২৭ এপ্রিল ২০১৯ ০০:২৮408532
  • সুভাষ বসুর অবস্থান নিয়ে আমার যেটুকু মনে হয়, ওঁর লেফট আইডিওলজি নিয়ে কোনো কনভিকশন ছিলনা। খুব চুলচেরা রাজনৈতিক বিচারে এমনকি নেহরুর থেকেও সামান্য ডাইনে ছিলেন মনে হয়। ১৯৩৮ এ। কিন্তু সমস্যা হচ্ছে রাজনীতি তো ক্রিয়া ওপ্রতিক্রিয়ার ব্যাপার। ফলে জাজমেন্ট টা যার যার মতো নেওয়াই ভাল।

    তবে যে দুটো ব্যাপারে সুভাষ খুব কনসিসটেন্ট, তা হল ব্রিটিশের বিরুদ্ধে যুক্তফ্রন্ট — ডান বাম মজুর শিল্পপতি সবাইকে নিয়ে। আর দুই হল সাম্প্রদায়িকতা বিরোধিতা।

    এইটা আমার রিডিং। আমি যতটা পারি ল্লেিখব। আপনিও লিখুননা। এলেবেলে কে বললাম।
  • S | ২৭ এপ্রিল ২০১৯ ০০:২৩408529
  • তাহলে কড়া আইন আর বাটামের কথা আসছে কেন? পাগল ভেবে সব খিল্লি ইগনোর করতে শিখুন।
  • sm | ২৭ এপ্রিল ২০১৯ ০০:২৩408530
  • ঈশানের মূল বক্তব্যই তো তাইকিছু জনতা ধর্ম নিয়ে খিল্লি করবে।লোকের বিশ্বাস নিয়ে করবে, কিন্তু তাতে হাততালি পাবে।
    উল্টো দিকে,কিছু বিষয় আছে যেগুলো নিয়ে খিল্লি করতে গেলেই লোকজন দাঁত খিচিয়ে ছুটে আসে।
    হরভজন আর সিমনডস এর তরজা ভাবুন।আমাদের দেশে হনুমান বললে পুজো করবে।ওদের দেশে বিরাট অপরাধ।
    সুতরাং খিল্লি করতে গেলেও দেশ, কাল, প্রেক্ষিত বুঝে করতে হয়।
    দেখছেন তো দেশদ্রোহী সংখ্যায় কতো বেড়ে গেছে।
  • Ishan | ২৭ এপ্রিল ২০১৯ ০০:২১408528
  • টিম হান্টকে যেভাবে আটকানো হয়েছে। যদিও ওঁর টা খিল্লিও ছিলনা। পাতি রসিকতা ছিল।

    আর এককের বক্তব্যটা ঠিক বুঝলামনা। খিল্লি আর সংলাপ দুটো আলাদা মেরুতে দাঁড়িয়ে আছে? খিল্লি মানে কোনো জিনিসকে সম্পূর্ণ অস্বীকার করা, আর ডিবেট মানে সবাই সেজেগুজে এসে গম্ভীর মুখে সিরিয়াস কথা বলছে?
  • sm | ২৭ এপ্রিল ২০১৯ ০০:১৭408527
  • সে তো পাগলেও যখন তখন খিল্লি করে।তাঁর খিল্লির কি দাম!
  • Ekak | ২৭ এপ্রিল ২০১৯ ০০:১৬408525
  • পার্সোনালি আমি হলে পাত্তা দেবোনা। বেশিরভাগ প্রব্লেম ইগনোর করে মেটাই :) আর যদি সোশ্যাল বিহেভিয়ার নিয়ে প্রশ্নটা করেন তাহলে, কেও অপ্রেসর পজিশন থেকে গায়ে পরে খিল্লি করলে, ট্যিপিকাল চিম্প বিহেভিয়ার শো করবো। অর্থাৎ ভিকটিমরা মিলে দল বেঁধে দাঁত খিঁচিয়ে খ্যাক খ্যাক, মুনিং ইত্যাদি ইত্যাদি :))
  • S | ২৭ এপ্রিল ২০১৯ ০০:১৬408526
  • আমি তারপরেও খিল্লি করবো। কড়াআইন আর রাষ্ট্রীয় বাটামএরও খিল্লি করবো।
  • sm | ২৭ এপ্রিল ২০১৯ ০০:১৪408524
  • কড়াআইন দিয়ে।রাষ্ট্রীয় বাটাম দিয়ে।
  • S | ২৭ এপ্রিল ২০১৯ ০০:১১408523
  • আমার যদি খিল্লি করতে ইচ্ছে করে কোনোকিছু নিয়ে, তারপরেও সিরিয়াস ডিবেট করতেই হবে? কে মাথার দিব্বি দিয়েছে? আপনার করতে ইচ্ছে করলে করুন। আমি তাও খিল্লি করে চলবো। এইবারে বলুন সেটা আটকাবেন কি করে?
  • Ekak | ২৬ এপ্রিল ২০১৯ ২৩:৫১408522
  • এই রিলায়েন্সের ফসল বিএম স্ক্যামটা নিয়ে কেও বিশদে লিখুন না ! আজব দেশ মাইরি। ফসল বীমা নিয়ে কত আলোচনা হতো আগে, যে আধুনিক টেকনোজি ইউস করে কত ভাবে ফসল বীমা সাকসেসফুল করা সম্ভব ইত্যাদি .........শেষমেশ হলো যদি তো জোচ্চোরের কোম্পানি বরাত পেলো :}
  • Ekak | ২৬ এপ্রিল ২০১৯ ২৩:৪৯408521
  • ঈশানকে যা বলার ছিল :

    বানর সেনাকে খিল্লি করি কারণ বাঁদরদের সঙ্গে ডিবেট করতে চাই না।

    এইটাই তো বারবার বলছি যে খিল্লি আর ডিবেট এর উদ্দেশ্য আলাদা। বাঁদররা কিছু একটা বুঝতে ভুল করছে এরকম আদৌ ভাবি না। ওরা জেনেবুঝে বদাম করছে এবং তার বিরুদ্ধে আমি খিল্লিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছি যাতে, পাওয়ার এর ভেতরের ভালনারেবিলিটিটা নেকেড হয়। এটাই পলিটিকাল কমেডির ও যুক্তি।

    ঈশান কি কালো মানুষদের সঙ্গে ডিবেট চাও না অলরেডি এটাক করাটাই একমাত্র কাজ হিসেবে ঠিক করে নিয়েছো সেটা ক্লিয়ার না। ডিবেট চাইলে, আরেকপক্ষ যদি বলে সে ভিকটিম পজিশনে আছে তাহলে তাকে খিল্লি করে, আদৌ কোনো ডিবেট এগোবে না।

    এবার দাবি করতেই পারো যে, সে নয় একচুয়ালি তুমিই কালো মানুশদের হাতে ভিকটিম। সেটা এস্ট্যাব্লিশ করতে হবে। কালো মানুষরা ভিকটিম -নারীরা ভিকটিম এগুলো দীর্ঘদিনের একাডেমিক্যালি-সোশালি স্বীকৃত থট মডেল। সো, এর বিরুদ্ধে যথেষ্ট শক্তিশালী থট মডেল এস্ট্যাব্লিশ হবে তবে তো তুমি, নিজেকে ভিকটিম দেখাতে পারবে :))

    নইলে পুরো তর্কটা : আপনারা সবুজকে সবুজ বলেন তো কী হয়েছে, সবুজকে আমি লাল বলে ডাকবো, এই জায়গায় চলে যাচ্ছে। আর যতক্ষণ ওই ভিকটিম পাসপোর্ট টি পাওয়া না যাচ্ছে ততক্ষন, যাদের হাতে পাসপোর্ট তাদেরকে সেভাবেই মান্যতা দিতে হবে। পাসপোর্টগুলো জোগাড় করতে তারাও অনেক কাঠখড় পুড়িয়েছে।
  • Pm | ২৬ এপ্রিল ২০১৯ ২২:৫৭408520
  • আজ আরেকটা বড় করপোরেট স্ক্যম ওর্ধেক প্রকাশ পেয়েছে।
    ইয়েস ব্যন্কের প্রতিষ্ঠাতা
    রানা কাপুর কে কদিন আগে আরবিআই ম্যানেজ্মেন্ট থেকে সরায়। Kইছুদিন আগে নতুন ম্যানেজমেন্ট আসে আর তারপর প্রথম ত্রৈমাসিক ফল আজ বেড়িয়েছে। কোম্পানি ১৫০০ কোটি টাকা লস দেখিয়ে্যেছে --- কারন প্রভিসনে ৩০০০ কোটি টাকা সম্ভাব্য খরচ দেখিয়েছে।

    এখন এই প্রভিসনের কারন সম্ভবত বিগত পরিচলন কতৃপক্ষ যিনি প্রোমোটর ও বটে বেশ কিছু লস বা নন পারফর্মিং অ্যাসেট শো করেন নি। মানে ব্যালেন্স শিট এ ঘাপলা।

    আঅরো কতো আছে কে জানে -- ক্রমশঃ প্রকাশ্য---
  • এলেবেলে | ২৬ এপ্রিল ২০১৯ ২২:৪৫408519
  • @অর্জুন অভিষেক, আমার কাছে তাই 'নির্মোহ' যা প্রচলিত ধারণাকে নস্যাৎ করে, প্রি-কনসিভড নোশনকে পাল্টে নিতে উদ্বুদ্ধ করে, বস্তাপচা উক্তিগুলোকে নতুন আলোয় চিনতে শেখায়। অবশ্যই খিল্লির সহজতম রাস্তা পরিহার্য, তথ্যের সংগ্রহ-বিন্যাস-বিশ্লেষণে যা ভক্তিবাদীকে যুক্তিবাদীতে পরিণত করতে সাহায্য করবে সেই রকম সৎ, পরিশ্রমসাধ্য, গভীর আলোচনা কাম্য। মত বিনিময় হবে খোলা মনে, আলোচনার উদার পরিবেশ বজায় রেখে। উদাহরণস্বরূপ গুরুতেই আলোচিত বিবেকানন্দ সম্পর্কিত তিন নম্বর আলোচনাটির উল্লেখ করতে পারি যেখানে 'দুখে' এবং 'দীপ' নিকে দু'জন আমাকে তাঁর সম্পর্কে নতুন করে ভাবার অনেক রসদ দিয়েছিলেন।

    হ্যাঁ, নেতাজি নিয়ে আলোচনার উপযুক্ত ব্যক্তিদের তালিকায় h বাদ পড়ে গেছেন, তাঁর ইতিহাসবোধকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি। এখানে সৈকতবাবুও লিখছেন দেখছি এ ব্যাপারে। তাঁকে আমি দু'টো অনুরোধ করব। ১) নেতাজি নিয়ে নির্মোহ ব শুরু করার জন্য উপযুক্ত লোক বেছে নিতে (তিনি নিজেও সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ঝেড়ে ফেলে লিখতে পারেন, সে যোগ্যতা তাঁর আছে বলেই আমার বিশ্বাস), ২) গুরুর পাতায় রামমোহন-বিদ্যাসাগর-গান্ধীকে নিয়ে আলোচনা হয়ে থাকলে তার লিঙ্ক দিতে।
  • dc | ২৬ এপ্রিল ২০১৯ ২২:১৮408518
  • আমার তো গম্ভীর আলোচনা দেখলেই খিল্লি করতে ইচ্ছে করে ঃ(
  • Ishan | ২৬ এপ্রিল ২০১৯ ২২:১১408517
  • একই তো কথা রাম বা রসুলকে নিয়েও। তাদের নিয়ে ইয়ার্কিই বা জরুরি কেন? বা বানর সেনাকে নিয়ে? গম্ভীর মুখে আলোচনা করলেই হয়।

    আর পাওয়ার পোজিশন নিয়ে কথা নিশ্চয়ই আসবে। কেন আসবেনা? কে কোথায় ভিক্টিম কে প্রিভিলেজড এইগুলোর ফর্মেশন নিয়েই কথা হওয়া দরকার। আগেই এগুলো স্থির করে ফেলা হয়ে গেছে, আর আলোচনার স্পেস নেই — এইটাই তো গুরুবাদ।
  • Ekak | ২৬ এপ্রিল ২০১৯ ২১:৫৬408516
  • ডিবেট করার্জন্যে খিল্লি করা আদৌ জরুরি কেনো ?

    রিলিজিআস টেনশন নিয়ে আলোচোনায় কাটুআর বচ্চা বা মোচোল্মানের মুর্গি পোষা সন্গ্ক্রান্ত খিল্লি ঠিক কোন সদর্থক এঙ্গেল যোগ কর্বে, তা জান্তে ইছ্ছুক।

    খিল্লি এক্টা রাজনীতি জা এলে, পওআর পোজিসন এবঙ্গ প্রিভিলেজ এর কথা আসবেই।

    আলোচোনার স্পেসের সঙ্গে এর সম্পোর্ক নেই।
  • Ishan | ২৬ এপ্রিল ২০১৯ ২১:৩৬408515
  • এই একই অ্যাটিটিউড ছিল ইসলামি সন্ত্রাস নিয়ে। ১৯৯০ এর দশক পর্যন্ত ওটা আলোচনার স্পেসের বাইরে ছিল। ক্ষমতাসীনরাই ডিকটেট করতেন সেটা। এখন ওয়ার অন টেরর ইত্যাদি নানা ঢাক পেটানোর পর এই আলোচনাটা জাতে উঠেছে। পুরোটাই বড়দার ডিকটেশন।
  • Ishan | ২৬ এপ্রিল ২০১৯ ২১:৩৩408514
  • গুরুদেবের জায়গায় পৌঁছয়নি কে কইল?

    খুব পলিটিকালি ইনকারেক্ট দুটো কথার উদাহরণ দিই।
    ১। আমেরিকায় গরীব,মূলত কালো লোকেদের ভরতুকি দিয়ে সরকারি টাকার নয়ছয় করা ছাড়া
    ২। ভারতবর্ষে সংরক্ষণ আসলে ভোটব্যাংকের রাজনীতি।

    কোনো সন্দেহ নেই, এই ১ এবং ২ অতিসরলীকরণ। কিন্তু এটা একটা পয়েন্ট অফ ভিউ, যা আলোচনার যোগ্য। লিবারাল গুরুবাদ যেটা করেছে এগুলোকে ‘স্লার’ ইত্যাদি ( একক পুরো যুক্তিপরম্পরাটাই নিচে বলেছে) আখ্যা দিয়ে আলোচনার স্পেস থেকে বহিষ্কার করেছে। তাতে লাভ কী হয়েছে? কথাগুলো জনসমষ্টি থেকে উবে গেছে? তাপ চেয়েও বড় কথা হল, পাবলিক পলিসি যখন, তখন তা নিয়ে পাবলিক ডিবেট হবে নাই বা কেন? পাবলিক ডিবেট যাঁরা আটকাচ্ছেন তাঁরা তো যথেষ্ট ক্ষমতাশালী বলেই আটকাচ্ছেন?
  • Ekak | ২৬ এপ্রিল ২০১৯ ২১:১২408513
  • গুরুদেবের জায়্গায় পৌছোলে তবে তো গুরুবাদ, তার্পর তার খিল্লি।

    যেমন, কারো রেসিস্ট স্লার করার ইচ্ছে চাগাতেই পারে, কিন্তু উদ্দিষ্ট রেস টির পাওআর পলিটিক্স এ অবস্থান অলরেডি রীসিভিঙ্গ এন্ড ভিক্টিম হলে, ঐ বক্তব্য কে রেসিস্ট স্লার হিসেবেই নেওআ হয়। খিল্লি নয়।
  • অর্জুন অভিষেক | ২৬ এপ্রিল ২০১৯ ২১:০১408512
  • @এলেবেলে, 'নির্মোহ' হবার মাপকাঠি কি? কোন লেখা বা ভাবনাকে আপনি 'মোহমুক্ত' বলবেন ?
  • অর্জুন অভিষেক | ২৬ এপ্রিল ২০১৯ ২০:৫৫408511
  • বয়স্কা কোনো মহিলাকে 'আন্টি' বলার প্রচলন কবে থেকে? @আতোজ বলতে পারেন ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত