এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ২৭ এপ্রিল ২০১৯ ০৩:১০408570
  • একদিন একটা ডিবেট দেখছিলাম ইউটিউবে। রেস অ্যাঙ্গেল নিয়ে কথা হচ্ছে। হোয়াইট প্রিভিলেজেরও মানে বোঝেনা ব্যাটা। যাইহোক অন্যদিকের লোকটিকে পিটারসন জিগালো যে আমার সম্বন্ধে তুমি কি বলবে? তাতে লোকটা জবাব দিয়েছে যে তুমি আবার অপ্রেস্ড নাকি? তুমি বই লিখলেই মিলিয়ন কামাও, ইউনিতে পড়াও, আরো অনেক এরকম কথা বলেছে। তখন দেখি সে কি রাগ যে আমার ব্যক্তিগত লাইফ সম্বন্ধে তুমি কিছু না জেনে এমন কথা বলো কি করে? এদিকে নিজেই বললো যে আমার সম্বন্ধে কি বলবে?

    এরা ভেবেছে যে ঠোঁট ফুলিয়ে গোসা করলেই সক্কলে ওলে বাবা বলে বুকে জড়িয়ে ধরবে। সেটা কেউ করছে না, পাত্তাই দিচ্ছে না, তাই এখন এদের রাগ হয়েছে।
  • Ekak | ২৭ এপ্রিল ২০১৯ ০৩:০৯408569
  • এখন যে মতামতটা (স্বীকৃত বলা যায়না কিন্তু আন্ডার কন্সিডারেশন ) যে রেপ ইজ নট অনলি (আন্ডারলাইন ) এবাউট পাওয়ার।

    এখন এই সিদ্ধান্তের পেছনে কিছু ডেটা আছে বলে দাবি করা হচ্ছে। শুধুই থিওরি নয়। আর আছে পিডোফিলিয়া ট্রেট কে মডেলে ফিট করানোর তাগিদ। কারণ সেক্ষেত্রে ওটা বায়লোজিকাল আকর্ষণ -টেকনিক্যালি রেপ হলেও। কাজ চলছে এসব নিয়ে।
  • Ishan | ২৭ এপ্রিল ২০১৯ ০৩:০৮408568
  • আর হ্যঁ, কোনোদিকে কোনো লেখা বেরোয়না একেবারেই নয়। প্রবলেম হচ্ছে, তর্ক করতে হলে এগুলো না পড়লেও চলে। আমি আগেও কটা নাম বললাম। নাম ড্রপ করছিনা একেবারেই, কিন্তু প্রত্যেকটা নিয়ে লিখতে গেলে সময় লাগবে। সুসান ব্রাউনমিলারের রেপ, সেক্সপজিটিভ ফেমিনিস্টদের সেক্সুয়াল পাওয়ার, ফুকোর স্টিমুলেশন, থর্নহিলের রেপ, এবং সেক্স অ্যাট ডনের সেক্স, প্রত্যেকটা নিয়ে লিখতে গেলেই সময় লাগবে। এছাড়া লিবারাল এবং র‌্যাডিকাল ফেমিনিস্ট স্কুল অফ থট তো আছেই। সময় দাও, লিখব। কিন্তু কথাটা হল কোনো সর্বজনস্বীকৃত তত্ত্ব নেই লিবারালদের। রিপ্রেসড এবং রিপ্রেসার মাপার কোনো সর্বজনস্বীকৃত যন্তরও নেই। ওগুলো মার্কেটিং মিথ মাত্র।

    পুঃ পিটারসন খুব খারাপ সন্দেহ নেই, কিন্তু তুমি যেমন পিটারসন বললে, আম্মো তেমন গ্লোরিয়া বললাম। উদাহরণ মাত্র।
  • Ishan | ২৭ এপ্রিল ২০১৯ ০২:৫৫408567
  • কী মুশকিল, আমি গোলাব কেন, গোলালে ওঁরাই গুলিয়েছেন। আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন সমকামিতাকে ডিসঅর্ডার বলত। পরে মূলত সামাজিক চাপে, ডিসঅর্ডারের লিস্টি থেকে সরান। যদিও সাইকিয়াট্রি, ডিসঅর্ডার এসবও এখন ধর্মবিশ্বাসে পরিণত হয়েছে, তবুও এই ট্র‌্যাক রেকর্ডটা মনে রাখা ভাল।

    তবে আগেরটা ভুল বলেছি। এরকম দুমদাম করে কত আর মনে রাখব। পাওয়ার রিলেশনের সঙ্গে রেপের একটা সম্পর্ক আছে, এটাও সর্বজনস্বীকৃত না। সোশিও-বায়োলজি বস্তুটি অন্যরকম করেও দেখেছে। এখন আবার সেটারও বেশ চল হয়েছে। থর্নহিল ২০০০ সাল নাগাদ ন্যাচারাল হিস্ট্রি অফ রেপ বলে একটি বই লেখেন, সেখানে বস্তুটি মূলত বায়োলজিকাল বলেই বর্ণনা করা হয়েছে। তার জবাবে আবার চাট্টি রিবুটাল এসেছিল। এছাড়াও ক্রিস্টোফার রায়ানের আরও একটি বই আছে, আরও সাম্প্রতিক, সেক্স অ্যাট ডন (এটা কিনতে হয়নি, থ্যাংকস টু ব্ল্যাংকি অ্যান্ড রাবিম্ব)। তিনি ওই ডায়মন্ড-হারারি ঘরানার, তিনি আরেকটি র‌্যাডিকাল ঘরানার বস্তু লিখেছেন, সেদিন বাংলা সিনেমার আড্ডায় লিখলাম, এই নিয়ে। :-)

    নতুন বলতে এইগুলোই আছে। আর পুরোনো তুমি যা নাম বলেছ। কোথাও কোনো ঐকমত্য নেই। ডিটেলে পরে লিখব।
  • Ekak | ২৭ এপ্রিল ২০১৯ ০২:৫৪408566
  • লোকটা কী অসম্ভব আকাট ভাবা যায়না। ও যে লাইনে লড়ছে সেটা নিজেই প্রপারলি দাঁড় করাতে পারেনা। একদিন দেখি একটা ইন্টারভিউতে অনেক্ষন ঘ্যানঘ্যান করে বললো : পুরুষরা মেয়েদের অপ্রেস করছে এই ফেমিনিস্ট এঙ্গেল টা ভুল কারণ - পুরুষরাও পুরুষদের অপ্রেস করছে, আসলে কিছু প্রিভিলেজড পুরুষ যারা দুনিয়া চালাচ্ছে তারা সবাইকে অপ্রেস করছে।

    এবার যিনি ইন্টারভিউ নিচ্ছিলেন তিনি অমনি -সেক্সুয়াল অপ্রেসনের কথা তুলে চাপে ফেলে দিলেন। পিটারসন ততক্ষনে ঘটি হারিয়ে ফেলেছে -কারণ ও নিজেই আইদার না বুঝে কিংবা বুঝে অথচ স্বীকার না করে ------- ক্লাস স্ট্রাগলের এঙ্গেলে খেলছিল -যারা বলে লিবারেলিজম এবং ফেমিনিজম একচুয়ালি ক্লাস স্ট্রাগল এর লেয়ারকে লম্বালম্বি জেন্ডার বরাবর ভেঙে কোমরেডশিপকে নষ্ট করে দিচ্ছে এবং স্টেট্ ক্যাপিটালের হাত শক্ত করছে। এই একই এঙ্গেল থেকে সেক্সুয়াল অপ্রেশনকেও সাবসেট হিসেবে ট্যাকল করা হয়ে যায়। এভাবে আরো কয়েক স্টেপ তর্কে যেটা যেত।

    কিন্তু পিটারসন তো পিটারসন। ক্লাস স্ট্রাগল টেনে আনলে ওর জাত যাবে। তাই প্রচুর আমতা আমতা করে গোলের কাছে বল নিয়ে গিয়ে বারে বল মেরে ফিরে এলো।

    আমেরিকান টেলিভিশন যে কাকে হিরো বানায় - এ এক হানাবাড়ির রহস্য !
  • S | ২৭ এপ্রিল ২০১৯ ০২:৪৫408565
  • দক্ষীনপন্থীরা পলিটিকালি ইনকারেক্ট কথা বলতে চায়, পলিটিকাল কারেক্টনেসের কথা বললে লিবারেলদের স্নোফ্লেক্স বলে খিল্লি করে। কিন্তু ওদেরকে ডিপ্লোরেবল ডাকলেই, রেসিস্ট বললেই গাল ফুলিয়ে কথা বলবো না বলে গোঁসা করে আর ট্রাম্পকে ভোট দেয়। এই তো অবস্থা। ধুস।
  • S | ২৭ এপ্রিল ২০১৯ ০২:৪৩408564
  • জর্ডন পিটারসন একটা একনম্বরের ফালতু লোক। একটু ভদ্রলোক টাইপের দেখতে, ইনুইতে পড়ায়, আর সিউডি ইন্টেলেকচুয়ালদের মতন কথা বলে, তাই সেন্ট্রিস্ট রাইটিস্টরা ওকে নিয়ে লাফায়। কিন্তু ওর বক্তব্যের সারমর্ম সেরকম কিছুই নেই। শুধু আমায় কেউ বলতে দিচ্ছে না, আমায় কেউ মত প্রকাশ করতে দিচ্ছে না এই কথাই বলে গেলো।
  • Ekak | ২৭ এপ্রিল ২০১৯ ০২:৩৬408563
  • তুমি সাইকিয়াট্রি আর সাইকোলজিতে গুলিয়েছো। সাইকিয়াট্রি একটা মেডিসিনাল সাবজেক্ট। তার প্যাথলজি রিপোর্ট হয়। সমকামিতা সাইকিয়াট্রির এরিয়া না। যতক্ষণ না সমকামিতার কারণে কেও কোনো সাইকিয়াট্রিক সমস্যার সম্মুখীন হচ্ছেন।

    সাইকোলজি রাদার একটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং সিস্টেম বলতে পারো।
  • Ekak | ২৭ এপ্রিল ২০১৯ ০২:৩৩408562
  • এদের অনেক কথাবার্তায় এরকম। এই গ্লোরিয়া ই তো একসময় বলতেন : উওমেন ইজ টু মেন্ ইজ এজ বাইসাইকেল ইজ টু ফিশ। এরকম হাবিজাবি অনেকের অনেক আছে।
    আমি থোড়ি ফেমিনিস্ট স্কলারদের সমর্থন করার দায় নিয়েছি। আমার একটাই বক্তব্য : থেকে থেকে শুনি উল্টোপক্ষের কথা নাকি শোনা হচ্ছেনা ---------তা কী করলে শোনা হবে ? উদ্যোগটি যেখানে এক পক্ষের আর আরেকপক্ষের যাবতীয় উদ্যোগ উল্টোদিককে মক করতেই শেষ। একটাও পেপার বেরোয় না।

    এন্টি ফেমিনিস্টস আর প্রোডিউসিং এসহোল্স লাইক জর্ডন পিটারসন। দুটো সেন্টেন্স ঠিক করে বলতে পারেনা যে।
  • Ishan | ২৭ এপ্রিল ২০১৯ ০২:৩০408561
  • রেপ হ্যাজ লিটল টু ডু উইথ সেক্স -- এ মোটেই সর্বজনস্বীকৃত কিছু না। পাওয়ার রিলেশনের সঙ্গে রেপের একটা সম্পর্ক আছে, এইটুকু সর্বজনস্বীকৃত। বাকিটা হবেই বা কীকরে, জেনারালাইজেশন খুবই চাপ। তারপর সাইকিয়াট্রি আরেক জিনিস, যারা সামাজিক চাপেই "বিজ্ঞান" তৈরি করে। ভোটাভুটি করে। হ্যাঁ, আমি সমকামিতাকে স্বীকৃতি দেবার কথাই বললাম। :-)
  • Ishan | ২৭ এপ্রিল ২০১৯ ০২:২৬408560
  • তুমি নিজেই লিখলে জেন্ডার স্টাডি। স্টাডি হল অনেক মতবাদের একটা ছাতা। ইউনিভার্সিটি টাইপ। কোনো সর্বজনস্বীকৃত থিয়োরি নয়। থিয়োরিই নয়।

    তুমি যে চারটে নাম লিখলে তাঁদের মধ্যেই চিন্তাভাবনার বিস্তর ফারাক। থিয়োরি অফ পাওয়ারে নানা ইশকুলে যেমন ফারাক, র‌্যাডিকাল আর লিবারাল ফেমিনিজমে তেমনই বিস্তর ফারাক। অপ্রেসর চিহ্নিত করার কোনো সহজ পদ্ধতি কোথাও নেই। ডিটেলে লিখতে হবে। লিখব। তবে গ্লোরিয়ার একটা মন্তব্য ঝট করে মনে পড়ে গেল এই বাজারে। বছর চারেক আগে তিনি বলেছিলেন, মেয়েরা বার্নিকে সমর্থন করছে "ফর বয়েজ"। তাতে করে সমর্থন থামেনি। কিন্তু আইডিওলজির তো এই দশা।

    সে যাই হোক, এঁরা এবং এঁদের উল্টোদিকের কিছু ভাবনা (মূলত ফুকোর), তার সমালোচনা, সবকটাই লিখব। একটু টাইম দাও।
  • Ekak | ২৭ এপ্রিল ২০১৯ ০২:২৩408558
  • সর্বজনস্বীকৃতির একটা স্পেসিফিক উদাহরণ দিয়ে যাই : এইযে এই সময়ের স্বীকৃত ধারণা যা সাইকোলজির লোকেরাও বলে থাকেন : রেপ হ্যাজ লিটল টু ডু উইথ সেক্স ------------- এটা ব্রাউনমিলারের, যদ্দুর মনে পড়ছে ৭৫ এ প্রকাশিত স্কলারলি আর্টিকল এর প্রতিপাদ্য ছিল -যার ওপর দাঁড়িয়ে পুরো সেক্সুয়াল এবিউস এর থিওরি। হুইচ রিলেটস টু সাইকোএনালিসিস এস ওয়েল। বিশাল প্রভাব এবং পরিধি।
  • Atoz | ২৭ এপ্রিল ২০১৯ ০২:২৩408559
  • সেই টিম হান্টের কী হল? আর সেই ডিএনের জেমস ওয়াটসন ? সেই ভদ্রলোকও শুনি নানারকম আপত্তিযোগ্য কথা বলেন। তাঁরই বা কী হল? (এই লোকের ডাবল হেলিক্স বইটা পড়লাম সম্প্রতি, ওরে বাবা, বই ভর্তি সেক্সিজম। এক মহিলাকে দেখিয়েছেন এত বোকা যে তিনি ভাবেন পৃথিবীপৃষ্ঠ থেকে বাইরের দিকে মাইল দুয়েক প্রভাব থাকে মাধ্যকর্ষণের, তারপরেই হা হা, সব ওয়েটলেস। আর এক মহিলা, তিনি দেশে দেশে ঘুরে প্রেম করে বেড়ান। আর এক মহিলা, তিনি গবেষণা করেন কিন্তু খুব রাগী, ওয়াটসনকে তেড়ে মারতে যান। এই বই আবার এত বিখ্যাত, এত জনপ্রিয় যে নাকি কয়েকবার বেস্ট সেলার লিস্টে উঠেছিল। )
  • Ekak | ২৭ এপ্রিল ২০১৯ ০২:১৭408557
  • খুব কাছের এবং সহজলভ্য উদাহরণ দিচ্ছি। জেন্ডার স্টাডি সাব্জেক্টটাই গড়ে উঠেছে ধরো সুসান ব্রাউনমিলার থেকে শুরু করে এই আজকের দিনে জুডিথ বাটলার --- এগুলো এই বিষয়ে এখন অবধি স্বীকৃত থিওরি - এর উল্টোদিকে েকে কাউন্টার করে কী আছে ?

    "কাউন্টার করে " কথাটার স্কোপটাও ক্লিয়ার করে দি। যেমন ধরো : "সম্পদের বন্টন" একটা সমস্যা। এই নিয়ে একটা লাইন অফ থট হলো কান্ট্ -স্মিথ -হায়েক আর উল্টোদিকে ফয়েরবাখ - এঙ্গেলস -মার্ক্স্ ইত্যাদি। একটা নির্দিষ্ট সমস্যা কে মাঝখানে রেখে দুদল লোক পরস্পরকে কাউন্টার করছে। কে ঠিক কে ভুল পরের কথা।

    এবার -জানানো হোক : লিঙ্গ রাজনীতিকে মাঝখানে রেখে এই গ্লোরিয়া -বোভেয়ার -ব্রাউনমিলার -বাটলার এদের উল্টোদিকে কোন লেখাপত্র আদৌ হয়েছে যা লিঙ্গ রাজনীতিকে অন্যভাবে দেখছে এবং সমাধান করার চেষ্টা করছে ?

    উল্টোদিকে যা হয়েছেঃ -সবই হলো ঘুরে ফিরে : ফেমিনিস্টরা দুষ্টু লোক - তারা ভন্ড ইত্যাদি। আদৌ ডিবেট কোথায় ? মার্ক্স্ তো অল্টারনেটিভ মডেল দিয়েছিলেন। উল্টোদিকের লোকদের মডেলটা কি লিঙ্গ রাজনীতি নিয়ে ?? কাজেই যা কাউন্টেবল আছে -যেটুকু একনলেজড তা ওই হাতে গোনা কয়েকজন ফেমিনিস্ট স্কলারের কাজ। একমাত্র ওঁনাদেরি লিঙ্গআছে। বাকিরা লিঙ্গহীন। বোধ হয়।
  • S | ২৭ এপ্রিল ২০১৯ ০২:১৪408555
  • সেক্সিজম আর রেসিজমের ব্যাপারে আম্রিগায় অন্তত কে অপ্রেস্ড আর কে অপ্রেসর, সেই নিয়ে বিতর্ক আছে নাকি?
  • T | ২৭ এপ্রিল ২০১৯ ০২:১৪408556
  • একক বোধহয় বলচে যে এইসময়ে দাঁড়িয়ে অপ্রেসর এবং অপ্রেসনের মডেলটি ইন্সটিট্যুশনালাইজড বা স্বীকৃত। তো, মাইনরিটি রাইট নিয়ে খিল্লি করলে সেটা আদতে মাইনরিটি অপ্রেসনের অ্যাকাডেমিক ডকুকেই অস্বীকার করা হয়। সে খুব কাজের কথা না।
    যদিও এর উল্টোটা, মানে 'খিল্লি করবেন না' - এই ঢালটার দরকারই বা পড়ছে ক্যানো যদি লিবারালপন্থার আত্তীকরণ ঘটেই থাকে, সেও একটা ব্যাপার। হতে পারে যে জনসমর্থনের প্রশ্নে লিবারাল সর্ব্বজনবোধ্য রেটোরিক এখনো এস্টাবলিশড সেরম কিছু নয় বা সাবঅল্টার্ন লেভেলে খিল্লির হুড়ুদ্দুম গ্রহণযোগ্যতা রয়েছে। এছাড়া রাষ্ট্রীয় বাটাম তো আছেই। তো গোদামাপের খিল্লি মোড আলোচনার পরিসরকেই সেক্ষেত্রে ছোট করে দেয়।
    খুবই সূক্ষ্ম ও গোলমেলে, ঐ হুতোদা য্যামন বলেছে, পীড়ই বিষয়টি একটু দেখেশুনে নিয়ন্ত্রণ করলে ভালো :))
  • Ishan | ২৭ এপ্রিল ২০১৯ ০২:০৮408554
  • সে ঠিক আছে। কিন্তু কোন সর্বজনস্বীকৃত লিবারাল থিয়োরি বাজারে এসেছে, যা দিয়ে অপ্রেসর এবং অপ্রেসড চিহ্নিত করে সংখ্যায় মেপে ফেলাও যাচ্ছে?
  • Ekak | ২৭ এপ্রিল ২০১৯ ০২:০৫408553
  • ভোটাভুটির কথা বলেছিলুম একটা ভোটার পরে থেকে আরেকটা ভোটার আগে অবধি দুম করে স্টেট্ পাওয়ার আর তার সাব্জেক্টস এই সমীকরণ বদলে যায়না --------- এই তুলনা দিয়ে বোঝাতে।

    অবসসই - লিবারাল থিওরিগুলো ভোটের মাধ্যমে এসেছে এরকম কিছু কনভে হয়ে থাকলে দুঃখিত। সেটা হলেই বরং আসার সম্ভাবনা ক্ষীণ ছিল।
  • Ishan | ২৭ এপ্রিল ২০১৯ ০২:০১408552
  • ভোটাভুটির কথা তো তুমিই বললে।

    সে যাই হোক, কোন থিয়োরি অপ্রেসর এবং অপ্রেসড চিহ্নিত করা শেষ করে ফেলেছে এবং সামাজিক এবং অ্যাকাডেমিকালি সমস্ত পক্ষের কাছে স্বীকৃত? আমি এইটা জানতে চাই। শেষ যা জানি, লেফটদের অনেককাল আগে এরকম একটা ছিল, মার্কসের লেখা, সেটাও সর্বজনগ্রাহ্য নয়, আর তার সঙ্গে আজকের লিবারালপনার বিশেষ যোগও নাই।
  • Ekak | ২৭ এপ্রিল ২০১৯ ০১:৫৩408551
  • কোথাও এখনো অবধি "সংখ্যাগরিষ্ট " বলাই হয়নি।

    যারা ওপ্রেসর তারাই সংখ্যাগরিষ্ট। বরং তারা এবং অপ্রেস্ড, দুজনেই ভালো করে জানে কে অপ্রেসর কে অপ্রেস্ড। সখ্যাগরিষ্টরা খামোখা লিবারাল হতে যাবে কেন। লিবারাল থিওরীগুলো সোশালি -একাডেমিক্যালি একনলেজড। এপর্যন্ত। উল্টোদিকের লোকেরা সংখ্যায় অনেক বেশি কিন্তু তাদের কোনো একনলেজড থিওরি নেই। কাজেই -গালাগাল দিলেও সেই লিবারাল দের থিওরিকে একসেপ্ট করেই করতে হচ্ছে।
  • Ishan | ২৭ এপ্রিল ২০১৯ ০১:৪৬408550
  • ভোট আবার কোথায়? ভোটে তো ট্রাম্প জিতেছে আমেরিকায়। ভারতে জিতেছিল মোদী। এবার কী হবে জানিনা, তবে ভোট নিলে লিবারাল মতবাদ অবশ্যই হারবে। ফলে ভোটাভুটির কোনো ব্যাপার নেই। আমেরিকায় যেটা হয়েছে, সেটা হল নিও-লিবারাল ক্যাম্প আর রিপাবলিকান দের মধ্যে অর্থনীতি বা বিশ্বরাজনীতি নিয়ে তো বিশেষ তফাত নেই। উনিশ-বিশ। লিবারাল ক্যাম্প তাই 'প্রগ্রেসিভ' হতে গিয়ে জেন্ডার, রেস এগুলোকে মার্কেটিং ক্যাম্পেনের বিষয় করেছিল। লিবারাল মিডিয়াও ব্যাপারটাকে লুফে নিয়েছে। বেশি র‌্যাডিকালও হতে হলনা, প্রগ্রেসিভ হওয়ার একটা আইডিওলজিও পাওয়া গেল। ওঁদের কথা শুনলে মনে হয় সেক্সিজম আর রেসিজম আর টেররিজম, এ ছাড়া পৃথিবীতে আর বিশেষ সমস্যা নাই। এর কোনোটার বিরুদ্ধেই যুদ্ধ কেউ করেননি অ্যাজ সাচ, কারণ যুদ্ধ করতে গেলে স্ট্রাকচারের গভীরে ঢুকতে হবে। কিন্তু সে অন্য কথা। এখানে পয়েন্ট হল, মেনে নেওয়া, ভোট এসব কিছু হয়নি। আমেরিকায় এরকম জুজু পঞ্চাশের দশকে ছিল কমিউনিস্টরা। তখন ছিল ম্যাকার্থি জমানা। ব্ল্যাকলিস্টিং ইত্যাদি হত। তখনও ভোটাভুটি, র‌্যাশনালিটির কোনো জায়গা ছিলনা এখনও নেই।

    তার চেয়েও বড় কথা হল, যদি মেনেও নিই যে ভোটাভুটি করলে আজকের লিবারাল থিংকিং জিতবে, তাহলেও এর কোনো জাস্টিফিকেশন নেই। মাইনরিটি রাইট হল গণতন্ত্রের সবচেয়ে বড় চিহ্নায়ক। যাঁরা মাইনরিটি রাইট নিয়ে কথা বলেন, তাঁরা নিজেরাই যদি বলেন আমরা সংখ্যাগরিষ্ঠ, অতএব আমাদের নিয়ে খিল্লি করা চলবেনা, তবে তাঁদের বিশ্বাসযোগ্যতা থাকেনা।
  • একক | ২৭ এপ্রিল ২০১৯ ০১:২৩408548
  • name: Ishan mail: country:

    IP Address : 89900.222.34900.92 (*) Date:27 Apr 2019 -- 12:41 AM

    “একটা সময় ডেল টি তে দাঁড়িয়ে, হাজার তর্কের পরেও অবস্থানটা স্থির। ” কাদের কাছে স্থির? একটা সেক্টের কাছে,, তাদের বিশ্বাসের কাছে, যারা এই মুহূর্তে প্রিভিলেজড পাওয়ার পোজিশনে আছে। এবং সেই জন্যই তারা মনে করছে এইটাই একমাত্র বিশ্বাস এবং সত্য। এটাই ধর্মবিশ্বাস বা গুরুবাদ। এটাই আমার আর্গুমেন্ট।

    --------------

    না। ডেল টি তে দাঁড়িয়ে, সেই অবধি হয়ে যাওয়া একাডেমিক পেপার -তথ্য ইত্যাদির স্বাপেক্ষে উভয় পক্ষই গ্রহণ কর নিয়েছে যে কে অপ্রেসর -কে অপ্রেস্ড। এটা ভোটের মতো। এই মুহূর্তে ক্ষমতায় মোদী এবং আমরা রিসিভিং এন্ডে। মোদী এখন আমাদের নিয়ে খিল্লি করলে চাড্ডি ছাড়া সবাই খেস্তাবে।

    এটাকে গুরুবাদ তখনি বলা যেত যদি পুনরায় ভোটের মাধ্যমে পজিশন চেঞ্জের সুযোগ না থাকতো । ওরকম ট্যাগিয়ে দিলেই সেটা ধর্মবিশ্বাস হয়ে যায়না। এইটা একটা বড়ো ফাঁকিবাজি -যে "সবকিছুই আপেক্ষিক " আর তার বাইরে মানেই ঈশ্বর। এতো সহজ না :) "কিপিং অল আদার প্যারামিটার কনস্ট্যান্ট" সর্বদাই প্রতি একটি অবস্থান চূড়ান্ত। ঈশ্বর -ঈশ্বর কারণ -ঈস্বরতত্ব দাবি করে যে একমাত্র ঈশ্বর কনস্ট্যান্ট।

    আর আমরা যে মডেল নিয়ে কথা বলছি সেখানে, এই মুহূর্তে, একর্ডিং টু অল নোন থিওরি এন্ড ফ্যাক্টস - এই মুহূর্তে -কে অপ্রেসর -কে অপ্রেস্ড সেটা ফিক্সড, এবং পরমুহূর্তেই সেটা একশোবার পাল্টাতে পারে যদি নতুন থিওরি এবং ফ্যাক্ট এস্ট্যাব্লিশড হয়। এই মুহূর্তে দাঁড়িয়ে একইসঙ্গে আমি অপ্রেসর /অপ্রেস্ড এর মাঝামাঝি ক্লাউড বিশেষ এরকম কিছু না :)) ওসব পরমাণুর জগতে হয় হয়তো --- সামাজিক ইতিহাস একটু গোটা গোটা হিসেবে চলে। গেট ইওর পাসপোর্ট - প্লে ভিকটিম কার্ড - ডান :)
  • Atoz | ২৭ এপ্রিল ২০১৯ ০১:২৩408549
  • ওহ্হ্হ্হ, এতক্ষণে বুঝলাম। কৈবর্ত্ত্য (ধীবর)। ওটা থেকে অপভ্রংশে ক্যাওট হয়ে গিয়েছে।
    এতক্ষণ আমি খুব সাংঘাতিক কোনো গালাগাল ভেবে আকাশপাতাল হাতড়াচ্ছিলাম। একবার ভাবলাম ক্যাওটিক বুঝি। ঃ-)
  • অর্জুন অভিষেক | ২৭ এপ্রিল ২০১৯ ০১:১৬408547
  • @এলেবেলে, জ্যোতির্ময় দত্তের লেখা যে 'দেশ' সংখ্যায় বেরিয়েছিল, সেটায় দিলীপকুমার রায়ের রচনাবলীর প্রথম খণ্ডের একটা ভাল রিভিউ আছে সুধীর চক্রবর্তীর। এত বছর পরে পড়ে কি যে ভাল লাগল।
  • এলেবেলে | ২৭ এপ্রিল ২০১৯ ০১:১১408546
  • আমার জ্ঞান অনুযায়ী 'ক্যাওট' হচ্ছেন মাহিষ্য সম্প্রদায়ের লোকজন। চলতি বুলিতে ক্যাওট।
  • syandi | ২৭ এপ্রিল ২০১৯ ০১:০৮408545
  • 'ক্যাওট' কথাটার মানে কি? একটা গ্রামে এই শব্দটা 'জেলে' অর্থে ব্যব্হৃত হতে শুনেছিলাম অনেকদিন আাগে। প্রশ্ন হল এটা কোন ভাষার শব্দ বাংলা না ইংরাজী?
  • অর্জুন অভিষেক | ২৭ এপ্রিল ২০১৯ ০১:০৭408544
  • @আতোজ, সুভাষ বসু ছিলেন একটা টোটাল প্যাকেজ যাই বলুন আর তাই বলুন। সুদর্শন, তেজদীপ্ত, বুদ্ধিমান, বর্ণ লিডার আবার স্বভাবে একটুকরো দুষ্টুমী যাতে পুরোটা পরিপূর্ণতা পায়। তুখোড় ছাত্র, আই সি এসে র‍্যাংক করেও বুড়ো আঙুল দেখিয়ে ছেড়ে দেবার ক্ষমতা ছিল, এদিকে কেমব্রিজ ফেরত হয়ে দুর্দান্ত ইংরেজি জেনেও নিপাট বাঙালী। কংগ্রেসে থেকেও ওলোয়েজ অ্যান আউটসাইডার। গান্ধীকে ইগ্নর করার মত হিম্মত আবার এদিকে ঘোড়ায় চড়ে পৃথ্বীরাজের মত একটা স্বপ্নের নায়কের মত ব্যাপার ছিল। এল্গিন রোডের বাড়ি থেকে রাতের অন্ধকারে ছদ্মবেশে সোজা জার্মানি পালানো কি অত সহজ! তাও দুর্গম সব পথ অতিক্রম করে। সেখানে গিয়ে সেনা বাহিনী গঠন করে চিতকালের শত্রুর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। তাকে নিয়ে গবেষণা করতে গেলে আপনার একটা ওয়ার্ল্ড ট্রিপ হয়ে যাবে। প্রেমিক হিসেবেও দুর্দান্ত সফল। ইউরোপীয় সেক্রেটারির সঙ্গে চুটিয়ে প্রেম করে তাকে বিয়ে করে ফেললেন। তার 'মৃত্যুরহস্য' নিয়ে প্রায় ৭৫ বছর জেরাবার হতে হচ্ছে। একদম ১০০/১১০ পাওয়া ছেলে উনি।
  • এলেবেলে | ২৭ এপ্রিল ২০১৯ ০১:০৬408543
  • @অর্জুন অভিষেক, আমাকে যতটা এলেমদার ভাবেন তার পাঁচ শতাংশও আমি নই। আমি প্রকৃতই এলেবেলে। আমি প্যানেলিস্ট নির্বাচন করেছি আমার মতো করে। তাঁদের যে কেউ নেতাজি-চিত্তরঞ্জন-রাসবিহারী নিয়ে আমার পাঁচশো শতাংশ ভালো লিখবেন। আমি ভাটিয়ালিতে ভাটাচ্ছি কেবলমাত্র নেতাজির থ্রেড খোলার অনুরোধ জানিয়ে, না হলে কখন কাটতাম!
  • Atoz | ২৭ এপ্রিল ২০১৯ ০১:০১408542
  • রামমোহন, গান্ধী, বিদ্যাসাগর ---এঁদের নিয়ে আলোচনার থ্রেড আছে কি? রামকৃষ্ণ আর বিবেকানন্দ নিয়ে এককালে একাধিক থ্রেডে প্রচুর আলোচনা হয়েছিল মনে পড়ছে, কিন্তু বিদ্যাসাগর রামমোহন গান্ধী ---- মনে পড়ছে না। হয়তো হয়েছিল, আমার চোখে পড়ে নি, তাও হতে পারে।
  • এলেবেলে | ২৭ এপ্রিল ২০১৯ ০১:০০408541
  • হ্যাঁ, আমিও নেতাজিকে নিয়ে আলাদা থ্রেডই চাইছি। ভাটিয়ালিতে পাঁচমিশালীর মধ্যে তা হারিয়ে যাক সেটা চাই না বলেই। সৈকতবাবু নেতাজির যে অসাম্প্রদায়িক অবস্থানের কথা বলেছেন তার সঙ্গে আমি সহমত। কিন্তু উনি বাম বা বামমনস্কদের নিয়ে চলতে চাইলেও বামেরা তাঁকে সঙ্গ দেননি। বিড়লা-ফিড়লাও নেহরুর র‍্যাডিকালিজম-এ বিরক্ত হয়ে গান্ধীবাবার কাছে নালিশ ঠোকেন। কাজেই নেতাজির সঙ্গে শিল্পপতিদের খুব একটা সুসম্পর্ক বোধ হয় ছিল না। বাংলার বিগ ফাইভের দু'জন বিধান রায় আর কিরণ রায় তাঁর সঙ্গে শেষ অবধি ছিলেন না কিন্তু।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত