এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | ২৯ এপ্রিল ২০১৯ ০০:৩৯408630
  • পেটেন্ট এবং কন্ট্রাক্ট ফার্মিং এর ব্যাপারটা সত্যি বলেই জানি। পেপসিকোকে গাল দিয়ে আদৌ কোনো লাভ হবে কিনা জানা নেই। ব্যাপার হলো সরকার। সরকার যদি ফর্মারের ভালনারেবিলিটিকে প্রটেক্ট না করে, তাহলে এরকম সিচুয়েশন আরও হবে।
  • pi | ২৮ এপ্রিল ২০১৯ ২১:২২408629
  • আচ্ছা, পেপসিকো কেস নিয়ে একটু ধন্দ আছে। আমি খুব ভাল পড়ে দেখিওনি। একজন এটা লিখেছেন গ্রুপে, ঠিক না ভুল?

    ""'পেপসিকো'র করা এই কেস সরাসরি এদেশের 'ফসলের বৈচিত্র্য রক্ষা এবং কৃষক অধিকার আইন ২০০১'- কে লঙ্ঘন করে। এই আইনে স্পষ্টত উল্লেখ করা আছে যে এ দেশের কৃষক ব্র্যান্ডেড বীজ ব্যতীত তাঁর ক্ষেতের ফসল এবং বীজের বৈচিত্র্য সংরক্ষণ, ব্যবহার, বপন, পুনঃবপন, আদান-প্রদান, বিক্রি করতে পারেন।" (কণিষ্ক)

    এমনভাবে লিখেছে, যাতে পাঠকের মনে হবে যে, কৃষক আবহমান কাল ধরে এই প্রজাতির আলু চাষ করে আসছিলো — হঠাৎ পেপসিকো সেই ট্রাডিশনাল প্রজাতির আলুর চাষ বন্ধ ক'রে, একমাত্র পেপসিকো নিজেই সেই আলু চাষ করতে পারে, এমন চাইছে!

    কিন্তু, ঘটনাটা তো এখানে তা নয় — এই প্রজাতি-টা কোনো ট্রাডিশনাল প্রজাতিই নয়; পেপসিকোর নিজের জেনেটিক ইঞ্জিনিয়ারিং করে তৈরি প্রজাতি। উপরে পাঠককে যেভাবে বোঝানো হচ্ছে সেটা মিসলিডিং। হান্নান মোল্লা-র লেখা যে চিঠিটা ঘুরছে সেটাও পাঠককে একইভাবে মিসলিড করছে।

    এখন, মামলাটা পেপসিকো জিতবে কি না, সেটা আইনী প্রশ্ন। আলাদা।

    বামপন্থীরা যখন সাধারণের জন্যে লেখা লিখি, তখন ঘটনাটা সঠিক কী ঘটেছে, সেটা তো তুলে ধরতে হবে।

    "চালাকির দ্বারা কোন মহৎ কর্ম সিদ্ধ হয় না", এটা মনে রাখতে হবে।

    মানুষকে যখন কিছু বলছি, তখন সত্য চিত্রটা অনেস্টলি উপস্থাপিত করতে হবে।

    নইলে, আখেরে বামপন্থার-ই ক্ষতি হয়।"
  • pi | ২৮ এপ্রিল ২০১৯ ২১:১৪408628
  • দেবানন্দকে নিয়ে কোন বাজে কথা শুনতে চাইনা, লিখতে যাচ্ছিলাম, তারপর মনে হল এতো রংীন সিনেমার যুগ। সে যুগের দেবানন্দ অন্য কোন লোক, তাকে নিয়ে মাসিমা যা বলেছেন, সে নিয়ে কোন আপত্তি নাই।

    সাদা কালো আর রংীনে এত তফাত নিশ্চয় বয়স হওয়ার জন্য না, অন্য কিছুও ছিল! আর কাউকে এমন আলাদা লাগেনি!
  • র২হ | ২৮ এপ্রিল ২০১৯ ২০:১৫408627
  • টিভিতে মেরি সপনো কী রানী গান হচ্ছে। মা জিজ্ঞেস করলো- এটা কি দেবানন্দ?
    -না, রাজেশ খান্না।

    - রাজেশ খান্নাকে দেখতে এত বিচ্ছিরি?
    -উম, হ্যাঁ।

    - এত বিচ্ছিরি তো হওয়ার কথা না। এই তো শর্মিলা ঠাকুরকে সুন্দর লাগছে। এর ছবিটা বোধয় ভালো ওঠেনি।
    ~~~
    আমার মনে হচ্ছিল দেবানন্দ হলে কেন বিচ্ছিরি হওয়াটা জাস্টিফায়েড হতো। কিন্তু কিছু বললাম না।
  • I | ২৮ এপ্রিল ২০১৯ ১৯:৫১408626
  • সিকি, আমার দেশভাগ নিয়ে লেখাটা খুঁজে পাচ্ছি না। তোমার কাছে কি পিডিএফ আছে?
  • র২হ | ২৮ এপ্রিল ২০১৯ ১৯:২০408625
  • সেটাই; ভলান্টারি বয়কটে এদের আটকানো যাবে না, সংগঠিত পিকেটিং, সাপ্লাই চেন বন্ধ - এইগুলি দরকার।

    এসব করতে গেলে আবার শিল্প বন্ধ করে দিচ্ছে বলে এক প্রস্থ।

    দীনবন্ধু মিত্র দরকার। পপুলার মিডিয়া, শিল্প, সাহিত্যে। বড় মিডিয়া তো সব মোটামুটি বিজেপি কিনে বসে আছে।
  • pi | ২৮ এপ্রিল ২০১৯ ১৭:০৯408624
  • পেপসিকোর প্রোডাক্ট রেন্জ তো লম্বা। বয়কট করলে সবই করতে হয়।
  • b | ২৮ এপ্রিল ২০১৯ ১৭:০২408623
  • হাতে আধখাওয়া আলুর চপ থাকলে সেটাও কি খবরের কাগজের হেডিং এ আসতো?
  • dc | ২৮ এপ্রিল ২০১৯ ১১:৩৪408621
  • যার স্ত্রী এরকম সব পোস্ট করে তার চাইতে ভাগ্যবান লোক আর কে আছে!
  • pi | ২৮ এপ্রিল ২০১৯ ১১:১৮408620
  • এই সময় জুড়ে ওঁ্র স্ত্রী এরকম সব পোস্ট করে গেছেন, যা ভাইরাল হয়েছে। এখন তো প্রশ্ন উঠবেই!

    "আমি সকলের কাছে হাতজোড় করে অনুরোধ করছি, যে আমার স্বামী অর্ণব রায়কে আমার কাছে ফিরিয়ে দিন।

    আমি জোর গলায় বলতে পারি, ও খুবই সৎ এবং নির্ভীক মানুষ এবং সারাদিন কাজ নিয়েই থাকতো এবং কর্তব্যরত অবস্থাতেই নিখোঁজ হয়েছে। আজ ছয়দিন হলো, এখন ও তার কোন খবর আমি পাইনি।

    আমি মানসিক ভাবে বিপর্যস্ত এবং যারা ওর নামে ভ্রান্ত ধারণা সৃষ্টি করছেন এবং নানা গুজব ছড়াচ্ছেন, তাদের আমি দৃঢ়তার সাথে জানাচ্ছি যে আগে ওর সম্পর্কে খোঁজ নিন ভাল করে, অফিসের সকল কর্মচারীদের কাছে খোঁজ নিন। অনর্থক ভিত্তিহীন গুজব ছড়াবেন না।

    সকলের কাছে আমার আন্তরিক অনুরোধ, সকলে আমাকে সর্বোতোভাবে সাহায্য করুন, যাতে আমার স্বামীকে আমি ফেরত পাই।

    ওর বাবামায়ের ও একমাত্র সন্তান, তাই ওকে ছাড়া ওর বাবা, মা এবং আমার বাঁচার অবলম্বন নেই।

    অনিশা যশ (অর্ণব রায়ের স্ত্রী)।"
  • sm | ২৮ এপ্রিল ২০১৯ ১১:১১408619
  • উনি নির্বাচনে ইভিএম এর দায়িত্ব প্রাপ্ত অফিসার ছিলেন।শোরগোল ওঠা স্বাভাবিক।
    প্রশ্ন হচ্ছে, বাড়ির লোক জানতেন কি না।তাহলে খুব ই অবাক করা ঘটনা।
  • dc | ২৮ এপ্রিল ২০১৯ ১১:০১408618
  • একটা লোক বেচারা কাজের চাপে অতিষ্ঠ হয়ে পালিয়ে গিয়ে শ্বশুরবাড়িতে কদিন ভালোমন্দ খেয়েছে। সে নিয়ে খবরের কাগজওলাদের এতো জল ঘোলা করারই বা কি আছে?
  • S | ২৮ এপ্রিল ২০১৯ ০৩:১০408615
  • pi | ২৮ এপ্রিল ২০১৯ ০০:০৩408614
  • মনীষী মানে হল খাস। আম এবং খাস।
  • T | ২৭ এপ্রিল ২০১৯ ২৩:৫৯408613
  • শুদু তোয়ালে সম্বল করে খালি গায় একঝুড়ি আম এবং মনীষীদের জীবনী নিয়ে বসে যান।
  • অর্জুন অভিষেক | ২৭ এপ্রিল ২০১৯ ২২:৫৪408612
  • আজকের গরমটা আর নেওয়া যাচ্ছে। রীতিমত ব্রিদিং প্রব্লেম হচ্ছে।
  • র২হ | ২৭ এপ্রিল ২০১৯ ২২:২৫408611
  • ‘পেরোলে পঁয়ত্রিশ বয়স বাঘের মত তেড়ে আসে’ কার লেখা যেন? পরের লাইন গুলি কী?
  • Du | ২৭ এপ্রিল ২০১৯ ২১:৪৫408610
  • মানুষের মধ্যে নির্মোহ লি কিছু হয়? কাল প্ল্যানেট আর্থ টু দেখছিলাম, এক দ্বীপে থাকে ইগুয়ানারা। সামুদ্রিক উদ্ভি এইসব খায় আর তীরে বসে রোদ পোহায়। ডিম পেড়ে রাখে দ্বীপের ভেতর বালিতে। সেই দ্বীপেই থাকে অজস্র রানিং স্নেক। তারা অপেক্ষায় থাকে ডিম ফুটে ইগুয়ানা শিশুদের বেরোনোর। শিশুরা যখন সমুদ্রের তীরে তাদের দলের দিকে যাত্রা শুরু করে ঝাঁকে ঝাঁকে সাপ তাদের পেছনে দৌড়য়।
    প্রকৃতি এখানে নির্মোহ। বাচ্চার যদি শক্তি আর সাহসে কুলোয় সে পৌছে যায় গন্তব্যে। নইলে সাপেরা পেটপুরে খেতে পায়।
  • Ekak | ২৭ এপ্রিল ২০১৯ ১৫:৫৩408607
  • ব্লাড টেস্ট বা এক্স রে করে মানসিক অসুখ সনাক্ত করা গেছে এরকম শুনিনি। কিন্তু পেট স্ক্যান করে আলাদা আলাদা মানসিক অসুখে আলাদা বৈশিষ্ট সনাক্ত করা গ্যাছে। যদিও পেট স্ক্যানের রিপোর্ট ডিসিএম ফাইভ এর এতো ভ্যারিড ব্যান্ড জুড়ে ডেটা দেখায় যে এখনো এটা রোগ সনাক্তকরণের মাধ্যম হিসেবে মার্কেটে ব্যবহৃত নয়।

    অর্থাৎ -ব্যাপারটা জাস্ট একটা "সামাজিক নির্মাণ " নয়, এইটাই বক্তব্য ছিল। প্যথলজিকাল রিপোর্ট কথাটা সেই সূত্রে বলা। সেটা না বলে পেট স্ক্যান বললে অবশ্য কারেক্ট হতো।
  • sm | ২৭ এপ্রিল ২০১৯ ১৫:৩৩408606
  • গত রাতে,এককের পোস্ট তা পরে কুলকুলিয়ে হাসি পাচ্ছে।সাই কিয়াট্রি, মেডিসিনাল সাবজেক্ট।তার নাকি প্যাথলজিক্যাল রিপোর্ট হয়!
    তা,চারটে কিলার ডিজিস,এংজাইটি,ডিপ্রেশন,বাই পোলার, আর সিজোফ্রেনিয়া এর ইনভেস্টিগেশন টেস্ট ও প্যাথলজিক্যাল রিপোর্ট কোন ডাইগ্নোসিটক সেন্টারে করা হয়?
    আমার জরুরী দরকার।
  • S | ২৭ এপ্রিল ২০১৯ ১৪:০৭408605
  • নাসা নিয়ে এমনিতেও ভারতীয়দের একটা উৎকট আদিখ্যেতা আছে। যেটা আম্রিগানদের মধ্যেও দেখিনা।
  • Ekak | ২৭ এপ্রিল ২০১৯ ১৩:৪২408604
  • যিনি তো নাসা থেকে পাস্ করা জ্যোতিষী। আবার বিশেষ অনুরোধে দুষ্ট গ্রহ ধ্বংস করতে মহাকাশে মিসাইল ও পাঠিয়ে থাকেন বলে বিজ্ঞাপন। লোকে হেবি খাচ্ছে আজকাল এসব !
  • PM | ২৭ এপ্রিল ২০১৯ ১৩:৩৯408603
  • "ছেলে মেয়ে অবাধ্য, পড়শোনায়, অমোনোযোগী, প্রেমে বাধা, চাকরীতে বাধা, মামলায় হার? --- আপনার ওপোর কৃষ্ণ গহ্বরের দৃষ্টি পড়েছে। দোষ কাটাতে আজ-ই আসুন চেম্বারে-- জ্যোতিষী *** শাস্ত্রী

    এক জ্যোতিষীর নতুন বিজ্ঞপন।

    মাইরী কি অ্যাডভান্স আর বিজ্ঞান মনস্ক হয়ে যাচ্ছে জোতিষীরা !!!
  • S | ২৭ এপ্রিল ২০১৯ ১১:৪৫408601
  • মোদিটা হারবে না। হারলে এরা সক্কলে কেমন উল্টো গীত গাইতো, সেটা দেখতাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত