এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ০৬ মে ২০১৯ ০১:২৬408840
  • ওদিকে যাচ্ছেনই যখন নায়াগ্রাটা দেখে আসুক, যদি আগে না গিয়ে থাকেন। আম্রিগাতে ৫টি জিনিস দেখার থাকলে, নায়াগ্রা একটি।
  • অর্জুন অভিষেক | ০৬ মে ২০১৯ ০১:২৩408839
  • Du দারুণ তো! আপনি ডালাসে!! ওরা থাকে Murphy Drive Bedford এ থাকে। বাবা, মা সক্কাল সক্কাল মর্নিং ওয়াক করতে বেরোচ্ছে দুদিন হল। ওখানে তো বেশ গরম পড়ে যাচ্ছে। কাল সকালে নাকি একজন কৃষ্ণাঙ্গিনী দেখে চকলেট বিলোচ্ছে। বাবা, মাকে দিতেই, বাবা টাকা দিতে যাবে, মেয়েটি বলে ওঠে এসব এক সংস্থা থেকে ফ্রিতে সিনিয়র সিটিজেনদের জন্যে। মেয়েটি নাকি মা'র শাড়ির প্রশংসায় পঞ্চমুখ। এখনও ইণ্ডিয়ানদের এত কদর! এসব ষাট, সত্তরের দশকে হত। ঃ-)
  • S | ০৬ মে ২০১৯ ০১:১৫408838
  • ঐ আমগুলো খাওয়ার কথাই কি মোদি অক্ষয়কে শোনালো?
  • অর্জুন অভিষেক | ০৬ মে ২০১৯ ০১:১১408837
  • দুপুরবেলা সুভাষচন্দ্র মাজননী ঘুমলে বাগানের পিছনের গেটে গিয়ে রাস্তার যত ঝালমুড়ি, চপ, কাটলেট, তেলেভাজা, প্যাটিস ইত্যাদি পেট পুরে ভাইপো, ভাইঝি, ভাগ্না, ভাগ্নী সমেত খেতেন।, তখন পলিটিক্সে ভাল নাম হয়ে গেছে। ডাক্তারের নিষেধ তাই মা'কে লুকনো।

    সেসব বিক্রেতারা পরে 'নেতাজী আমার খাবার খেয়েছে' বলে দিব্যি বিজনেজ করতে পারত। বাঙালী ব্যবসা করতে জানল না।
  • অর্জুন অভিষেক | ০৬ মে ২০১৯ ০১:০৪408836
  • @আতোজ, এল্গিন রোডের বাড়িতে সুভাষচন্দ্রের মা প্রভাবতী গরমে এক হাজারটা আম কিনতেন। উনি প্রত্যেকটা আম পরখ করে দেখতেন, ব্যাপারি একটা আধ পচা আম দেবার সাহস করত না। ঃ-)
  • | ০৬ মে ২০১৯ ০০:৩৫408835
  • টিপু পাড়া র আনোয়ার শা বলতে ভুলে ই গেলাম, প্রচুর সাউথ ইন্ডিয়া ন সুফির দরগাহ আছে।
  • | ০৬ মে ২০১৯ ০০:৩১408834
  • প্রচুর ট‍্যূ্র হয় আজকাল, আমি একটা তে যাই, প্রতিবেশী কে চিনুন বলে, সেটা তে মুসলমান, খ্রিস্টান পাড়ায় ঘূরেছি কয়েক বার, অবশ্যই কমারশিয়াল স্কেল ধারেকাছেও না। আর গৃহশিক্ষকের সঙ্গে শ‍্যামবাজার, কলেজস্ট্রীট করেছি কয়েক বার,
    এই করে আমার কলকাতা চেনা কিছুটা হয়েছে। কিন্তু সাউথে একদম কামালগাজি একদম গড়িয়াহাট অব্দি আমার ই একটা করার ইচ্ছে আছে, আই ফাইন্ড ইট ফ‍্যাসিনেটিং। চৈতন্যের পুরী যাওয়ার রুটে যদি বারুইপুর বা গড়িয়া ধরি, কামাল গাজির মসজিদ আর এগিয়ে এসে তেভাগা আন্দোলন নের স্মৃতি বিজড়িত কালিকাপুর মন্দির পাড়া, আবার ওদিকে ফারুখশিয়রের রেকর্ডের গোবরা, রিফিউজি সেটলমেন্ট এর বিজয়গড় নেতা জিনগর, বুদ্ধদেব বসু দের রাসবিহারী, গড়িহাট এগুলো আছে, আমাদের শুধুই জাতি র অভিমান আছে, ইতিহাস বোধ কম।
  • Ekak | ০৫ মে ২০১৯ ২২:৪৪408833
  • খুবই দুঃখজনক এবং বিশ্রী ঘটনা। একশন ফিল্ম দেখে দেখে লোকের মাথাফাথা একদম গেছে আরকি !!!
  • Atoz | ০৫ মে ২০১৯ ২২:৪৩408831
  • ঘোড়ার গাড়ি
  • Atoz | ০৫ মে ২০১৯ ২২:৪৩408832
  • নেতাজী সুভাষ চপ খেতেন একটা দোকান থেকে। সেটার শো এর ব্যবস্থা করা যায়। ঃ-) তরুণ সুভাষ ঠোঙায় করে চপ নিচ্ছেন, খুচরো পয়সা দিচ্ছেন, হিসেব মিলছে না, তুমুল ক্যাচাল লেগেছে। এমন সময় ঠং ঠং খোড়ার গাড়িতে পাশ দিয়ে এসে পড়েছেন জানকীনাথ, তিনি এসব দেখে রেগে ফায়ার। লাফ দিয়ে নেমেছেন। সুভাষের চুলের মুঠি ধরেছেন। কী? রাস্তার চপ কিনে খাচ্ছিস? আজ তোরই একদিন কি আমরই একদিন। অন্য হাতে ছিল বন্ধ ছাতা, সেই ছাতা তুলেছেন।
    ঃ-)
  • S | ০৫ মে ২০১৯ ২২:৩৫408830
  • কেন? কোলকাতায় তো এখন অনেক এই ধরনের ট্যুর শুরু হয়েছে। কোলকাতা প্রচন্ড ইন্টারেস্টিং শহর হতে পারে যদি বাঙালীরা উদ্যোগ নেয় তবে। প্রচুর হেরিটেজ আর ইতিহাস।

    ভেবে দেখুন আমাদের প্রিয় আমিনিয়া রেস্তোরা তৈরী হয়েছে ১৯২৯ সালে। পরের বছর সামনের কর্পোরেশন বিল্ডিঙ্গে মেয়র হয়ে এলেন সুভাষ চন্দ্র বোস। তার পরের বছর বিধান রায়। ১৯৩২ সালে নিজাম তৈরী হলো পাশেই। তারাই প্রথম কাঠি রোল বিক্রি করতে শুরু করে।
  • | ০৫ মে ২০১৯ ২২:৩০408829
  • বেলেঘাটার ম‍্যান্চেস্টার
  • I | ০৫ মে ২০১৯ ২২:২৫408828
  • আমরা গরীব মানুষ, নিউইয়র্ক- বস্টন আর কোথায় পাবো বাবু!সোদপুর-বেলগেছে-বেলঘড়েতে আর মেমোরিয়ালই বা কী, আর্কাইভই বা কী!
  • S | ০৫ মে ২০১৯ ২১:২৮408827
  • বস্টন খুব সুন্দর শহর। ফুল অব হিস্ট্রি। ফ্রিডম ট্রেইলটা দারুন, আমি ফলো করেছিলাম। আর আছে কুইন্সি মার্কেট, খুব ইন্টারেস্টিং জায়্গা। সময় থাকলে ডাক টুওর নিতে পারেন। বস্টন থেকে ২ ঘন্টার ড্রাইভে প্রভিন্সটাউন যেতে পারেন। এইখানে একটা ল্যান্ডের দুদিকেই অ্যাটলান্টিক, অদ্ভুত সুন্দর জায়্গা।

    ডিসিতে হোয়াইট হাউস, ক্যাপিটল, লিন্কন মেমোরিয়াল, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার মেমোরিয়াল, ভিয়েতনাম ওয়ার মেমোরিয়াল, ওয়াসিংটন মনুমেন্ট ছাড়াও প্রচুর মিউজিয়াম আছে স্মিথসোনিয়ানদের। যেটাতে উৎসাহ, সেটা দেখতে পারেন। আমি স্পেস মিউজিয়ামে গেছিলাম। ওখানে একটা চাঁদের পাথর রয়েছে; হাত দেওয়া যায়। আর আমেরিকান ইতিহাস আর পলিটিক্স নিয়ে উৎসাহ থাকলে ন্যাশনাল আর্কাইভে গিয়ে ডিক্লারেশন অব ইন্ডিপেন্ডেন্স, কনস্টিটিউশান, আর বিল অব রাইটস দেখতে পারেন।
  • Du | ০৫ মে ২০১৯ ১৯:৩৫408826
  • বস্টন এহোয়েল টুর, হার্ভার্ড, সিটি টুর, ঐ চায়ের বস্তার জাহাজ (শো হয় টাইম মতো এক্টু টাইম জেনে গেলে দেখা যাবে)), ইউ এন এস কনস্টিটিউশন জাহাজ, আইন অমান্য জায়গাগুলো আর হার্ভার্ড এমইটি তো আছেই।
  • Du | ০৫ মে ২০১৯ ১৯:৩১408825
  • বস্টন এও ট্রেন আছে বা মার্থা এইগুলোতে যাবার বাস আছে।
  • Du | ০৫ মে ২০১৯ ১৯:৩০408824
  • @অর্জুন হয়তো একদিন দেখা হয়ে যাবে ওনাদের সাথে অজান্তেই ঃ)
    যাই হোক বাকিরা বলবে আমি শুধু বলি যদিও হোটেল বাইরে কম খরচ তাও সিটির ভেতরে থেকে হপ অন হপ অফ ইত্যাদি নেয়া বেটার। এয়ার বি এন বি, বা ইউনিভার্সিটিতে কেউ থাকলে তাদের কাছে থাকার জয়গা সম্বন্ধে খো`জ নিতে পারেন।
  • Du | ০৫ মে ২০১৯ ১৯:০৪408823
  • মহিলা কাউকে ফোন করেন নি আন্দাজ করছি। মেয়েদুটো তো তেমন বয়স বা অভিজ্ঞতা নেই। তাও ফোনময় এই সময়ে কেউ ফোন করলনা সিনেমা হলে আমরা এই পয়েন্টটা খুঁত ধরতাম।
  • aka | ০৫ মে ২০১৯ ১৮:৪৫408822
  • বন্ধ ফ্ল্যাটে কি বাচ্চা পাওয়া গেছে?
  • | ০৫ মে ২০১৯ ১৭:১৭408821
  • *লিফটের সিসিটিভি থেকে

    ফ্লোরে।কোন সিসিটিভি নেই। কাজেই সিঁড়ি দিয়ে কেউ এলে জানা যাবে না।
  • | ০৫ মে ২০১৯ ১৭:১৫408820
  • এই পুলুশের সাথে অধিবাসীদের মিটিন শেষ হল। রবিবার প্রায় সবাই থাকে বলে কমিউনিটি হলে ডেকেছিল সবাইকে। ছবি সিসিটিভি ফুটেজ ইত্যাদি দেখিয়ে জিগ্যেস টিগ্যেস করল কেউ কোন ঝগড়াঝাঁটি অশান্তির খবর জানে কিনা।

    কেস হল এই।প্য্রো গল্পটাই মেয়েদুটোর থেকেই জেনেছে সবাই। আর কোন প্রত্যক্ষ সাক্ষী নেই। মেয়েদুটোর ফ্লোরে একটা ফ্ল্যাটে লোক নেই। আর দুটো থেকে সবাই অফিস চলে গেসল। ল্ফটের সিসিটিভি থেকে ওই ফ্লোরে কাউকে নামতে দেখা যায় নি। ব্যালকনির রেলিঙ ৪'৩"'. রেলিঙের পাশে ছোট টুল যাতে চড়ে মহিলা টপকেছিলেন, সেটা পাওয়া গেছে। পুলিশের বক্তব্য কোন শত্রুতা যে ছিল না বা কেউ আগে থেকে এসে ওই ফ্লোরে ছিল না সেটা একেবারে নিশ্চিত হওয়া দরকার।

    এদিকে মেয়েদুটো এমন টিঙটিঙে রোগা যে ওরা ওঁকে কোনিক ভাবে তুলে বা টপকে ফেলেছে এ অসম্ভব। তাছাড়া মহিলার কোমরে তো বেডকভার বাঁধা পাওয়াও গেছে।
    অন্য মেয়েদুটোকেও পুলুশ বলেছে না জানিয়ে কোত্থাও না যেতে।
  • dc | ০৫ মে ২০১৯ ১৬:৩৭408819
  • খুব খারাপ লাগলো পড়ে।
  • T | ০৫ মে ২০১৯ ১৫:৫৮408818
  • কী সাংঘাতিক! ভদ্রমহিলা না হয় বিপদে মাথা গুলিয়েছেন, কিন্তু মেয়ে দুটির কোনো একটা আক্কেল নেই? এইরম কেউ করে!!
  • র২হ | ০৫ মে ২০১৯ ১৫:১১408817
  • কি ভয়ানক

    বিপদে যে মানুষের কত রকম মতিভ্রম হতে পারে।
  • | ০৫ মে ২০১৯ ১৩:১৩408816
  • আমাদের হাউসিঙে শুক্রবার একটা অদ্ভুত অ্যাকসিডেন্ট হয়েছে। এক ভদ্রমহিলা ছোট্ট বাচ্চা নিয়ে থাকেন, স্পাউস বাইরে কোথায় কাজ করেন মাঝে মাঝে ছুটিতে আসেন। এবার শুক্রবার এই এগারোটা সাড়ে এগারোটা নাগাদ কিছু জঞ্জাল দরজার বাইরে রাখবেন বলে বেরোতেই অসাবধানে দরজা দুম করে বন্ধ হয়ে যায়। চাবি নিয়ে বেরোন নি, এদিকে বাচ্চা ভেতরে। মহিলা নার্ভাস হয়ে উপরের ফ্ল্যাটে গিয়ে ধাক্কা দেন, সেখানে চারটে মেয়ে থাকে শেয়ারে। তখন দুজন বাড়ি ছিল, দেড়টার শিফটে বেরোবে। মহিলা গিয়ে নাকি কাঁদতে কাঁদতে ওদের বলেন যে এরম দরজা বন্ধ হয়ে গেছে, তোমাদের ব্যালকনি দিয়ে নামব, দড়ি দাও। মেয়েগুলো ঘাবড়ে বলে দড়ি তো নেই, অতটা দড়ি কোথায় পাওয়া যাবে পুরো একটা ফ্লোরের হাইট কভার করার মত।

    এরপরে মহিলা নাকি বলেন যত বেডকভার আছে দাও, পাকিয়ে বেঁধে দড়ি বানিয়ে কোমরে বেঁধে ব্যালকনি দিয়ে ঝুলে নামব আমার বাচ্চা একা ভেতরে কি না জানি করছে বলে বিশাল কান্নাকাটি করেন। এদিকে যে দুটো মেয়ে ছিলা না তাদের রুমটাও লক করা ফলে এরা নিজেদের বেডকভার দুট দেয়। তা কোমরে একপ্রান্ত বেঁধে আর একপ্রান্ত এদের ব্যালকনির লোহার পাইপে বাঁধায় মহিলা নিজের ব্যালকনির উপরের অংশে পৌঁছান, ধরে নামতে পারার মত অবস্থা না। এর মধ্যে শুনতে পান বাচ্চা ভেতর থেকে মাম্মি মাম্মি করে কাঁদছে। আরো নার্ভাস হয়ে উনি মেয়েদুটিকে বলেন উপরের পাইপ থেকে খুলে ওরা যেন হাতে ধরে ঝুলিয়ে দেয় তাহলেই উনি নিজের ব্যালকনির নাগাল পাবেন। মেয়েদুট কেন রাজী হল খোদায় মালুম ওরা তাই করার চেষ্টা করে এবং ভার সামলাতে না পেরে হাত থেকে দড়ি ছিটকে যায়।

    মহিলা ৭ তলা থেকে সোজা নীচে, পড়ার সময় আবার একটা পাইপ্লাইন গ্যাসের মোটা পাইপে মাথায় লেগেছে সম্ভবতঃ! থুতনি থেকে কেমন একটা কেটে না চোয়াল ভেঙে মুখ অদ্ভুত হাঁ হয়ে গেছে। সেই থেকে কোমায়, এখনও। এদিকে পুলিশ এসে মেয়ে দুটোকে ধরে নিয়ে গেছে। কাল তাদের সব বাড়ির লোকরা এলো, কিন্তু এখনো জামিন পায় নি। সোমবার কোর্ট খুললে তারপর। ভদ্রমহিলার স্পাউস আজ আসছেন শুনলাম। বাচ্চাটাকে পালা করে আশেপাশে বাড়িতে ভুলিয়ে রাখার চেশটা চলছে।

    আমরা ভেবেই পাচ্ছি না গেট সিকিউরিটিকে না ডেকে বা মেইনটেন্যান্স অফিসে না ফোন করে এ কি দুর্বুদ্ধি!! ওদের ডাকলেই ওরা এসে দরজা খুলে দিত।
  • অর্জুন অভিষেক | ০৫ মে ২০১৯ ১১:২৩408815
  • @Du, Dallas এ আমার বোন, ভগ্নীপতি থাকে।

    অ্যামেরিকা গেলে, নিউ ইয়র্কে না গেলে একটা বিশাল কিছু মিস করা হয়।
  • b | ০৫ মে ২০১৯ ১১:০১408814
  • এই মরেছে।
    আমি তো খ এর লেখাটা প্রিন্ট আউট রেখে দিলাম, কিছু কিছু আন্ডারলাইন করে। ভাবছি কি করে আত্মীয়দের কাটানো যায়। এরই মধ্যে এই অভিমানাহত পোস্ট।
    যাগ্গে। এখানে শহর থেকে শহরে বলে একটা টই ছিলো।
    http://www.guruchandali.com/guruchandali.Controller?portletId=8&porletPage=2&contentType=content&uri=content127&contentPageNum=1
  • S | ০৫ মে ২০১৯ ০৯:৪২408813
  • আচ্ছা আপনারা ধ্রুভ রাঠীর বিজেপি আইটি সেল নিয়ে ইন্টারভিউটা দেখেছেন? বছর খানেকের পুরোনো।
  • aranya | ০৫ মে ২০১৯ ০৭:২৯408811
  • অনেক কলেজ, ইউনি-র সমাহারে বস্টন এক ইউনিক শহর। ডিসি অত ভাল লাগে না
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত