এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | ১১ মে ২০১৯ ১১:৪৭408960
  • কৃষ্টাল গেজ করা খুব কিছু কঠিন ব্যপার না। আমার টেবিলেও একটা কৌটোতে অনেকটা করে কৃষ্টাল থাকে, সেটার দিকে মাঝে মাঝেই কঠিন দৃষ্টি ফেলে তাকিয়ে থাকি। অনেক সময়ে খাবারেও দি, বেশ নোনতা হয়ে যায় আর ভবিষ্যতের অনেক কিছু ভাবনাচিন্তা করতেও ভাল্লাগে।
  • Tim | ১১ মে ২০১৯ ১১:৪০408959
  • আগেও মনে হয় কোথাও লিখে থাকবো। আমাদের পাড়াতেও একজন কৃষ্টাল গেজার ছিলেন। সকালে বিকেলে কৃষ্টাল আর রবিবার ঘটকালি করতেন। ওঁর নাম ছিলো রবি ঠাকুর। জানি আপনারা বিশ্বাস করবেন না। তেলচিটে একটা মাদুরে বসে দিবারাত্র অন্যের ভাগ্যগণনা করতে করতে একদিন মরেই গেলেন।
  • অর্জুন অভিষেক | ১১ মে ২০১৯ ১১:১১408958
  • *এরপর নাকি তিনি convinced হন যে '৪৫ র মধ্যেই সুভাষচন্দ্রের মৃত্যু হয়েছে এবং বিমান দুর্ঘটনার কাহিনীটা তিনি মেনে নেন।
  • অর্জুন অভিষেক | ১১ মে ২০১৯ ১০:৫৭408957
  • প্যারিসে এইরকম একজন বিখ্যাত<crystal gazerর কাছে এডয়ুনা মাউন্টব্যাটেন গিয়েছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। বর্মার পোস্টিং নিয়ে মাউন্টব্যাটেনরা খুসী ছিলেন না। ল্যাডি মাউন্টব্যাটেনকে সেই crystal gazer জানান তার স্বামী ডিকি শীঘ্রই ব্রিটিশ রাজের 'জুয়েল ইন দ্য ক্রাউন' ভারতে সর্বচ্চো পদে আসীন হবে ও এক ঐতিহাসিক ভূমিকা পালন করবে। এক বান্ধবীর সঙ্গে ঘটনাচক্রে যাওয়া, ফ্যাবিয়ন সোশ্যালিজম দ্বারা উদ্বুদ্ধ এডয়ুনা এসব একেবারে বিশ্বাস করতেন না, পাত্তাও দিতেন না। কিন্তু ঘটনাটি ফলে! সম্ভবত এটি তার ডায়রিতে লিখে রেখে যান।

    ইউরোপে এরকম আরো কত <crystal gazer দের ঐতিহাসিক কাহিনী আছে! ঃ-)
  • অর্জুন অভিষেক | ১১ মে ২০১৯ ১০:৪৮408956
  • নেতাজীর মৃত্যু নিয়ে আরেকটা গল্প জানি। এটা পড়া ও যিনি লিখেছেন তার মুখে শোনা। নেতাজী পত্নী এমিলিয়ে শেংকল অনেককাল বিশ্বাস করতেন না বিমান দুর্ঘটনায় সুভাষচন্দ্রের মৃত্যু গল্প। ভাবতেন ওটা জাপানীদের কোনো কারসাজি বা নেতাজী নিজেই অসব রটিয়ে আত্মগোপন করে আছেন। সময় বিশেষ দেখা দেবেন। কিন্তু মানসিক ভাবে তিনি খুব ভেঙে পড়েছিলেন। এটা বোধহয় ষাটের প্রথমদিকের সময়ে। ইউরোপে crystal gazerদের কথা বোধহয় অনেকেই জানেন। ওখানকার তন্ত্র সাধনা। এমিলিয়েকে একজন এই রকম খুব সফল ও নামকরা crystal gazer র সন্ধান দেয়। জার্মানিতে। উনি সেখানে যান এবং সেই ক্রিস্টাল গেজারের এমিলিয়েকে জানান সুভাষচন্দ্রের লাইফ সার্কেল ১৯৪৫ র পরে আর মুভ করছেনা। একবার নয়, বেশ কয়েকবার সেই <crystal gazer এমিলিয়ের অনুরোধে সেটা করেন। এরপর নাকি তিনি হন যে '৪৫ র মধ্যেই সুভাষচন্দ্রের মৃত্যু হয়েছে এবং বিমান দুর্ঘটনার কাহিনীটা তিনি মেনে নেন।

    *জানি আপনারা আবার হাসবেন।
  • T | ১১ মে ২০১৯ ০৯:৪৫408955
  • উফফ, বাবা, এই শেলিব্রিটি গশিপ আর নিতে পারছি না। কী বোরিং!
  • | ১১ মে ২০১৯ ০৪:৫৭408953
  • দেকোচো, পুরো 'সেটিং' ;-)
  • jhNaakidarshan | ১১ মে ২০১৯ ০২:৫৪408952
  • দুখেবাবুর লেখাটা এখানেও এককপি ছিল না কোথাও?
    উনার আই এস আই এর বন্ধু অর্ঘ্য বলেছিল ...
  • Atoz | ১১ মে ২০১৯ ০১:৫০408951
  • শাব্বাশ! এই তো সেই। ঝাঁকিদর্শন। থ্রী চিয়ার্স ফর হুতো। ঃ-)
  • S | ১১ মে ২০১৯ ০১:২৪408949
  • ইমেইল করেছি।
  • Atoz | ১১ মে ২০১৯ ০১:২২408948
  • পরবাসের আর্কাইভিং ব্যবস্থা আগে বেশ ভালোই ছিল, পুরনো লেখা সহজেই খুঁজে পাওয়া যেত। ইদানীং গিয়ে দেখি কিছুই খুঁজে পাই না। একেবারে ঘোর জঙ্গলে পড়লাম অবস্থা হয়েছিল। ঃ-)
  • Atoz | ১১ মে ২০১৯ ০১:২১408947
  • হুতো,
    লেখার লিংক থাকলে আরো ভালো হত। নাটকের থেকে ঠিক লেখার আমেজটা পাওয়া যায় না ( নাটক যদিও খুবই ভালো )।
  • অর্জুন অভিষেক | ১১ মে ২০১৯ ০১:১৬408946
  • @আতোজ, রবীন্দ্রনাথের দাড়ি বিধান রায় কেটে নিয়েছিলেন জানেন তো!
  • র২হ | ১১ মে ২০১৯ ০১:১৫408944
  • লেখার লিংক নেই তাই গুড়ং দদাৎ
  • অর্জুন অভিষেক | ১১ মে ২০১৯ ০১:১৫408945
  • @দ, হ্যাঁ, আপনার সঙ্গে ২০১৮ র বইমেলায় কথা হল। ফেসবুকে কাঁথা স্টিচ, পৈথনী ও পুনা টয় নিয়ে গপ্প হল। ফোন করেছিলাম। আপনার বইটা কিনব বলেই। এবার লিটল ম্যাগে টেবিলের দায়িত্ব থাকায় পরের দিকে ওঠার অবকাশ একেবারে হয়নি।

    কি জানি! আপনার কমেন্ট পড়ে মনে হয়েছিল আপনি বোধহয় চটে আছেন!
  • Atoz | ১১ মে ২০১৯ ০১:১৪408943
  • থ্যাংকু থ্যাংকু, হুতো।
    ঃ-)
  • র২হ | ১১ মে ২০১৯ ০১:০৪408942
  • Du | ১১ মে ২০১৯ ০১:০১408941
  • গুরুতে হাইলকান্দির কেউ আছে?
  • Atoz | ১১ মে ২০১৯ ০০:৫৮408940
  • হ্যাঁ হ্যাঁ সেটাই। লিংক উঠে আসতো আগে আগে। এখনও কি লিংক পাওয়া যায়?
  • র২হ | ১১ মে ২০১৯ ০০:৫৬408939
  • ওটা তো পরবাসে চিরন্তন কুন্ডুর লেখা।
  • Atoz | ১০ মে ২০১৯ ২৩:৫৪408938
  • রবীন্দ্রনাথ নিয়ে একটা দারুণ লেখা ছিল, রবীন্দ্রনাথ অমর্ত্য জট পাকিয়ে একশা, শেষে একজন বলবে সেই যে "শান্তিনিকেতনে সাইকেল কিনেছিলেন", সেই লেখাটা গেল কই? আগে প্রতিবার ২৫শে বৈশাখ ওটা উঠতো। ঃ-)
  • dc | ১০ মে ২০১৯ ১২:২২408937
  • *ধমকের
  • | ১০ মে ২০১৯ ১১:৫০408936
  • বোঝো!
  • dc | ১০ মে ২০১৯ ১১:৪৮408935
  • ওটা ভালোই আছে, এখন আর ছানা নেই। বেশ খানিকটা বড়ো হয়েছে, এখন ওটাকে নিয়ে কি করবো সে নিয়ে আলোচনা চলছে। এদিকে আমাদের বাড়িতে একটা বেড়াল আসে মাঝে মাঝে, সেটা এতোদিন আশায় আশায় ছিল যদি ছানাটাকে বাগে পাওয়া যায়, তবে আমার মেয়ের চমকের ভয়ে চুপ করে থাকতো। এখন বুঝে গেছে মুর্গিটাকে আর পাওয়া যাবেনা।
  • | ১০ মে ২০১৯ ১১:৪৩408934
  • আচ্ছা ডিসির সেই মুরগীছানাটার কী খবর?
  • | ১০ মে ২০১৯ ১১:৩৫408933
  • এমনকি গাইড বুক ও আমার মহান অবদানের অপেক্ষায় নেই, ইত্মধ্যেই ভালো কিছু গাইড বুক প্রকাশ হয়েছে।
  • | ১০ মে ২০১৯ ১১:৩৪408932
  • ইশ আরেকটু হলেই দমু আর এস পি হয়ে যাচ্ছিল। ঝুড়ি কোদাল থেকে কোদাল বেলচা আর কতই বা দূর।
  • | ১০ মে ২০১৯ ১১:১৯408931
  • বিলেতে এক ওয়াইল্ড লাইফ ফোটোগ্রাফার বাগানের কোণে ইঁদুরদের জন্য একটা গ্রাম বানিয়ে দিয়েছেন। কি মজার দেখতে পুঁচকি পুঁচকি ঘরবাড়ি গর্ত, তাতে আবার ইঁদুরেরা দল বেঁধে এসে থাকছেও! কে জানে উনার ঘরে ঢুকে কাপরচোপড় কাগজপত্র বই কেটে দেয় কিনা।

    https://www.boredpanda.com/miniature-mice-family-house-simon-dell/?utm_source=google&utm_medium=organic&utm_campaign=organic
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত