এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | ১৩ মে ২০১৯ ২৩:৩৮409050
  • "তবে ট আর টিম যে এক ব্যক্তি সেটা আন্দাজ করলেও এক ব্যক্তি জানতাম না। আজ ধরে ফেললাম।"

    প্রচন্ড বৈদ্যুতিক ভুল। ঃ-)
  • T | ১৩ মে ২০১৯ ২৩:৩৩409048
  • অর্জুন অভিষেক অশ্বে আরোহণ করিলেন। সম্মুখে বালুকাময় প্রান্তর, দূরাগত ঘন্টাধ্বণি, অশান্ত সমুদ্র --- আর কিছু নাই। আকাশ অংশত মেঘলা ছিলো, শত্রুপক্ষের রাডারে ধরা পড়িলো না ধূমকেতুর বেগে কী তাহাদের দিকে ছুটিয়া আসিতেছে। শুধু চন্দ্রালোকে মুষ্টিবদ্ধ তরবারি ঝলসিয়া উঠিতে লাগিল।
    এসময় প্রান্তরে কিছু ছাগল চরিতেছিল, উহারা সভয়ে চিন্তা করিয়া উঠিল। এ কে? ইহা কী? নিরুত্তর চরাচর উত্তরিল না কেবল মেঘগর্জন শোনা যাইল, 'চল পঢ়ে'।
    শুনিয়া মুখ টিপিয়া চন্দ্রাবতী সখি চপলাকে বলিলেন, " কী বলেছিলাম? সেই লেট করলো! সেলফিস্টিকটা নিয়ে আয় হারামজাদি!"
    শুনিয়া চপলা সত্ত্বর ছুটিল ভাঁড়ার ঘরের উদ্দেশ্যে। কিন্তু বিধিবাম। আঙিনা জুড়ে নায়েবমশাই অবস্থান করিতেছেন। হন্তদন্ত অবস্থা। কোলাহল প্রচন্ড। মেলা গোলমাল। মহারাজ তাঁহার লিখিত প্রশ্নোত্তরের পত্রটি ফেলিয়া যুদ্ধে গিয়াছেন।
  • অর্জুন অভিষেক | ১৩ মে ২০১৯ ২৩:৩৩409049
  • @. তো কোনো উপগার করিনি, তবুও। মনে রাখবেন এটা বিদ্যাসাগরের দ্বিশতবর্ষ। ঃ-)
  • অর্জুন অভিষেক | ১৩ মে ২০১৯ ২৩:৩০409047
  • 'সম্মুখে বালুকাময় প্রান্তর, দূরাগত ঘন্টাধ্বণি, অশান্ত সমুদ্র...' @Tim দারুণ তো! আই এম হাইলি ইম্প্রেসড।

    তবে T আর Tim যে এক ব্যক্তি সেটা আন্দাজ করলেও এক ব্যক্তি জানতাম না। আজ ধরে ফেললাম। ঃ-)

    বিশ্বম্ভর রায়ের মত দু, একজন ২৪*৭ অ্যাটেন্ড থাকলে কি ভাল হত! বাবা, মা'র তাদের বাড়ির দায়িত্ব দিয়ে গেছে। কাজের থেকে ফিরে মা'র গয়নার চেয়েও প্রিয় বাড়ি গুছিয়ে রাখতে রাখতে হেজে যাচ্ছি। কোথায় কখন কি দাগ লেগে যায়, এটা ভেঙে যায়!

    তবে ঝাড়লন্ঠন না থাকলেও, ডাইনিং টেবিলের উপর ঝুলছে একটা বেতের ল্যাম্প, আর তার নীচে কাঁচের গ্লাসে জলে পড়েছে তার প্রতিবিম্ব! ঃ-) ঃ-)
  • Tim | ১৩ মে ২০১৯ ২৩:২৯409046
  • অর্জুন অভিষেক অশ্বে আরোহণ করিলেন। সম্মুখে বালুকাময় প্রান্তর, দূরাগত ঘন্টাধ্বণি, অশান্ত সমুদ্র --- আর কিছু নাই। আকাশ অংশত মেঘলা ছিলো, শত্রুপক্ষের রাডারে ধরা পড়িলো না ধূমকেতুর বেগে কী তাহাদের দিকে ছুটিয়া আসিতেছে। শুধু চন্দ্রালোকে মুষ্টিবদ্ধ তরবারি ঝলসিয়া উঠিতে লাগিল।
    এসময় প্রান্তরে কিছু ছাগল চরিতেছিল, উহারা সভয়ে চিন্তা করিয়া উঠিল। এ কে? ইহা কী? নিরুত্তর চরাচর উত্তরিল না কেবল মেঘগর্জন শোনা যাইল, 'চল পঢ়ে'।
    শুনিয়া মুখ টিপিয়া চন্দ্রাবতী সখি চপলাকে বলিলেন, " কী বলেছিলাম? সেই লেট করলো! সেলফিস্টিকটা নিয়ে আয় হারামজাদি!"
  • T | ১৩ মে ২০১৯ ২৩:২০409045
  • অর্জুন অভিষেক অশ্বে আরোহণ করিলেন। সম্মুখে বালুকাময় প্রান্তর, দূরাগত ঘন্টাধ্বণি, অশান্ত সমুদ্র --- আর কিছু নাই। আকাশ অংশত মেঘলা ছিলো, শত্রুপক্ষের রাডারে ধরা পড়িলো না ধূমকেতুর বেগে কী তাহাদের দিকে ছুটিয়া আসিতেছে। শুধু চন্দ্রালোকে মুষ্টিবদ্ধ তরবারি ঝলসিয়া উঠিতে লাগিল।
    এসময় প্রান্তরে কিছু ছাগল চরিতেছিল, উহারা সভয়ে চিন্তা করিয়া উঠিল। এ কে? ইহা কী? নিরুত্তর চরাচর উত্তরিল না কেবল মেঘগর্জন শোনা যাইল, 'চল পঢ়ে'।
  • sm | ১৩ মে ২০১৯ ২২:৫৪409044
  • এই ফুটকি চিন্হটা কে?মাঝে মধ্যেই অর্জুন কে আজে বাজে আওয়াজ দিয়ে যাচ্ছে?
    এর সঙ্গে তো ওনার কোন মিনিময় হয় নি!
  • Tim | ১৩ মে ২০১৯ ২২:৪৮409043
  • অর্জুন অভিষেক অশ্বে আরোহণ করিলেন। সম্মুখে বালুকাময় প্রান্তর, দূরাগত ঘন্টাধ্বণি, অশান্ত সমুদ্র --- আর কিছু নাই। আকাশ অংশত মেঘলা ছিলো, শত্রুপক্ষের রাডারে ধরা পড়িলো না ধূমকেতুর বেগে কী তাহাদের দিকে ছুটিয়া আসিতেছে। শুধু চন্দ্রালোকে মুষ্টিবদ্ধ তরবারি ঝলসিয়া উঠিতে লাগিল।

    --এইরকম মর্মে চমৎকার গল্প হয়। ব্রাহ্ম অ্যাঙ্গেলও আছে, ক্লাইমেক্সে বোঝা যাবে। এরপর কী হলো জানতে হলে সত্বর বুকিং করুন। অগ্রিম দশ লাখ, শেষ হলে আরো কুড়ি।
  • . | ১৩ মে ২০১৯ ২২:৪৬409042
  • এ ওজ্জুন মালটা বিশ্বগাঁম্বাট
  • Tim | ১৩ মে ২০১৯ ২২:৩০409041
  • ঝড়, জানলার ওড়াউড়ি, বাড়িতে একা। ঠিক যেন জলসাঘরের ছবি বিশ্বাস। ঘোড়া আছে?
  • T | ১৩ মে ২০১৯ ২২:২৯409040
  • হায় খোদা। আবাপ হচ্ছে আনন্দবাজার পত্রিকা।
  • অর্জুন অভিষেক | ১৩ মে ২০১৯ ২১:৪৯409039
  • ঝড় উঠল। বাড়িতে একা থাকলে সব দরজা, জানালা বন্ধ করা দায়িত্ব পরে। এদিক বন্ধ করলে ওদিক ওড়ে।

    @টি, না জানিনা। ব্রাহ্ম'রা সফিসটিকেটেড হয়, এসব 'বাপ' টাপ তুলে কথা বলেনা। ঃ-) ঃ-)
  • dd | ১৩ মে ২০১৯ ২১:২০409038
  • সাধে কি বলে বাঙালী আত্ম বিস্মৃত জাতি? আপনেদের তো পড়াশুনা করা ধাতেই নেই।

    হনুবাবুর আত্মজীবনী (পুর্ণাংগ) প্রকাশিত হয়েছিলো
    ২০১৫ খ্রীষ্টাব্দের ১০ই জুনMJAL নামক টইতে। সে সময়ে উটি এক দারুন ইনটের্স্টং টই ছিলো - পরে উটি নিতান্ত ধাপার মাঠ হয়ে যায়।

    আমি তো জানিই আপনেরা কতোটা অলস। তাই আমিই টুকে দিচ্ছি।

    "উইদাউট ডিসরেসপেক্ট, আমার আবার হয়েছে কি, ছোটোবেলাটা এত ঘটনাবিহীন বোরিং ছিল, যে আমি বেশিটাই ভুলে গেছি। আমি দেখেছি, আমার কলেজ রাজনীতি করার আগে পর্যন্ত কোনো ডিটেল স্মৃতি নেই। অনেক বন্ধুর, মাশ্টারমশাই দিদিমনি পাড়ার লোকের নাম ই মনে নেই। চিনতেও পারি না অনেক সময়। অনেকে রাগ করেন, মা বলেন, কি রে এটাও মনে নেই, বাবা বলেন, সে কি এতো কথা হল এত উত্তেজনা হল বেমালুম মনে ভুলে গেছো, আমার সিরিয়াসলি কিস্যু মনে নেই, আমি স্মৃতি বলে যে চালাই অনেকটাই ধার করা বা বানানো বা অন্যের কাছ থেকে শুনে গড়ে নেওয়া।
    এক ডাক্তার কে বলেছিলাম, উনি বলেছিলেন, এটা কিছুই না, তুমি ছোটো বেলায় বোর ছিলে, কিসুই পোসাতো না, জীবন সম্পর্কে আগ্রহ তোমার বার্ধক্যে বেড়েচে। তো আমি বললাম, কিন্তু আমার তো ধরুন ভীমরতি তে যা হয়, নতুন মেয়েদের সংগে শুতে ইচ্ছে করে, ক্ষমতার একটা চাহিদা হয়, টাকার একটা লোভ হয়, যশের লোভ হয়, সেগুলো হছে না কেন, মানে ইছাও তো করে না। ল্যাদ। জীবনে কিসু তো ঘটুক রে বাবা, এতো একেবারে ঠান্ডা মাড়ের মত জেবন, বিপ্লব তো হলই না, অন্তত একটু আধটু ইসে হবে তাও হল না। তো উনি বল্লেন, এটা অমাদের পড়ায় নি, ছোটো বেলার বোরডমের সংগে বড়বেলার বৌ এর ভয় যোগ করে পড়ায় নি ;-)

    অ্যাকচুয়ালি রাজনীতির বন্ধুরাও বলে তোর ভুল ভাল মনে আছে, অনেকক্ষেত্রেই এসব কিস্যু হয় নি, হত ও না ঃ-) এটাতে আমি খুব ই কনফিউজ্ড, পরে দেখেছি, আমি গল্পে পড়া বিভিন্ন প্রোটাগোনিস্ট দের জীবন টুকে টুকে নিজের কথা বলি, কোন বিশ্বাস্যোগ্যতা নাই অথবা আই ক্যানট টেল আ ব্যাড স্টোরি, ইট হ্যাজ টু বি আ ফানি স্টোরি, এই নেশা থেকে জীবন টা সইত্য থেকে সম্পূর্ণ গুল হয়ে মনে আছে, যেটা সংগে ব্যক্তি আমি র কোনো সম্পর্ক নাই, ব্যক্তি অন্যান্য রা তো অনেক দূরে। শুধু এক বাবর বাদশা এর কাছাকাছি, যে কিনা তরমুজ ভালোবাসতো।"

    ব্যাস।
  • T | ১৩ মে ২০১৯ ২১:০৯409037
  • আবাপ কী জানেন না এদিকে ব্রাহ্মসমাজ (আদি) জেনে বশে আছেন। ছি ছি ছি। এ যে ঘরে নেই নুন, ছেলে মিঠুন কেস হয়ে গ্যালো। কী দুঃখের কতা। হায়।
  • b | ১৩ মে ২০১৯ ২১:০৩409036
  • সেক্ষেত্রে ঐ বিবলিওগ্রফি-র `ফি'টাকে রবীন্দ্রনাথের দাড়ির মত নাবিয়ে দিতে হবে, যাতে লোকজন বোলপুর কানেকশনটা বুঝতে পারে।
  • Ishan | ১৩ মে ২০১৯ ১৯:৪৩409034
  • ওহো ভুলে গিয়েছিলাম। লিখছি।
  • এলেবেলে | ১৩ মে ২০১৯ ১৯:২৫409033
  • @এসেম, এলেবেলে বলে নাই, সে শুনিয়াছে মাত্র। এলেবেলে অত্র ২০১৬র বিধানসভা নির্বাচনের পরে প্রবেশ করে, সে কাউকেই খুব ভালো চেনে না যেমন গুরুর গুরুজনেরা এলেবেলেকে চেনেন না। কাজেই আপনার ল্যাখাল্যেখি কিংবা না ল্যাখালেখির অজুহাত হিসাবে এই অধ্মকে দায়ী করিবেন না। আর ঈশান সবই লিখিবেন, বাণীও বিতরণ করিবেন কিন্তু কিচুতেই নির্মোহ হইবেন না বলিয়া পণ করিয়াছেন। হামি গরিব আদমি আছে বাবু, হামাকে ছোড়িয়া দিন।
  • Ishan | ১৩ মে ২০১৯ ১৯:০৮409032
  • রুটি-রুজি, ডাল-ভাত-পোস্ত মেরি আঁতোনেত এবং জুলিয়াস সিজার। একটি কালো বইয়ের প্রাস্তাবনা সম্পর্কিত সম্ভাব্য বিবলিওগ্রাফি।

    অনুবাদ করলে বাংলায় এই নামটা থাকবে।
  • Ishan | ১৩ মে ২০১৯ ১৯:০৫409031
  • ক্যাপিটাল লেটারে যেটা, সেটা বইয়ের নাম হিসেবে ফোকাস করা হবে। বিল কাটার সময় লোকে লিখবে আর কি। বাকিটা মলাট জুড়ে ছড়ানো থাকবে।
  • Ishan | ১৩ মে ২০১৯ ১৯:০৪409030
  • From the avant garde to the post-collonial
    An intercontinental ballistic missile from the perspective of a proposed counter-intergency
    SKEPTICAL, NERD AND ABSURD
    A DREAFT
  • অর্জুন অভিষেক | ১৩ মে ২০১৯ ১৮:৪১409029
  • আবাপ'টা কি? @সরল প্রশ্ন

    আজ দেখি সব্বাই খুব খোশ মেজাজে ঃ-)
  • | ১৩ মে ২০১৯ ১৭:১১409028
  • একটা পরোপকারী লোক নাই। আমার আত্মজীবনী টার সন্ধান কেউ দিতে পারল না।
  • sm | ১৩ মে ২০১৯ ১৪:০৪409027
  • এই দেখুন কান্ড!এই মাত্র এলেবেলে মহাশয়/শয়া লিখে জানিয়েছেন তিন জনের কথার গুরুত্ব নাই।সুতরাং এ দায় থেকে মুক্ত।
    হি, হি।
  • | ১৩ মে ২০১৯ ১৩:৫৮409025
  • এস এম দা মাইরি আপনি একটু ল‍্যাখালিখি করেন না কেন, একটা ব্লগ খুলে নিন না। হেল্থকেয়ার নিয়ে ই ল‍্যাখেন না।
  • | ১৩ মে ২০১৯ ১৩:৫৮409026
  • এস এম দা মাইরি আপনি একটু ল‍্যাখালিখি করেন না কেন, একটা ব্লগ খুলে নিন না। হেল্থকেয়ার নিয়ে ই ল‍্যাখেন না।
  • | ১৩ মে ২০১৯ ১৩:৪৮409024
  • sm | ১৩ মে ২০১৯ ১৩:৪১409023
  • শ্রী চরনেষু, খ, বাবাজীবন।অত্র মানি অর্ডারে একশত পঞ্চাশ টি টাকা পাঠাইলাম।টাকা,পাইবা মাত্র, স্থানীয় মিষ্টান্ন ভান্ডার হইতে,জিলিপি, আমৃতি কিনিয়া খাইও।
    ম্যাজিক শো বা সিনেমা দেখিও।ফালতু,প্রবন্ধ লিখিয়া সময় অপচয় করিও না।
    তোমার শারীরিক কুশল প্রার্থনা করি।
    ইতি,পাঠক বাবু।
  • dc | ১৩ মে ২০১৯ ১৩:৩৫409022
  • :d
  • | ১৩ মে ২০১৯ ১৩:২৮409021
  • আমি অপমানিত বোধ করলেই কিন্তু অসম্ভব বোরিং বিষয়ে অসম্ভব লম্বা পোবন্দ লিখে ফেলব, মালের জন্য কোং দায়ী না, ইউ হ‍্যাব বিন ওয়ার্নড।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত