এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অর্জুন অভিষেক | ১৫ মে ২০১৯ ০১:০৪409110
  • আজ অফিস ফেরতা আমাদের পত্রিকার সম্পাদকের বাড়ি গেছিলাম। 'বিদ্যাসাগর' নিয়ে একটি বিশেষ সংখ্যার পরিকল্পনা অনেকদিনের। আজ সে বিষয়ে আলোচনা ছিল। ফেরার পথে ফেসবুকে আপডেটে শুনলাম। এটা কলেজ স্কোয়ারের মূর্তিটা নয়! বিদ্যাসাগর কলেজের মূর্তি !
  • Du | ১৫ মে ২০১৯ ০০:৫৪409109
  • মোদীর সাথে ট্রেণে আগুনের সম্পর্কটা কি কে জানে। প্রায়ই দেখি ট্রেনে আগুন লাগে। আগে এটা সিনেমা হবার মত রেয়ার ছিলো।
  • I | ১৫ মে ২০১৯ ০০:৫১409108
  • বোলতা কামড়ালে ভিনিগার আর মৌমাছি কামড়ালে খাবার সোডা কাজ দেয়।Vinegar for Vasp(wasp) n Bicarbonate for Bee।পুরো লাভ বেইলি টুকে দিলাম।ডাক্তারীর ছোটবেলায় পড়া।
  • Ishan | ১৫ মে ২০১৯ ০০:৩৫409107
  • সুতানুটির বাবুঘাটে
    অমিত শা ধুনুচি নাচে
    দিলীপ ধরেছে তার ঠ্যাং রে

    দুগ্গাপুজোর গঙ্গাচানে
    যাবে যতেক হনুমানে
    বিসর্জনে যাবে গোটা গ্যাং রে।

    যাবার পথে কলেজস্ট্রিটে
    বিদ্যেসাগর-মুন্ডু কাটে
    মূর্তি ভেঙে চলে ড্যাং ড্যাং রে।

    হাতি নাচে ঘোড়া নাচে
    বানরও লাফায় গাছে
    সব চেয়ে ভাল কোলা ব্যাং রে।

    কে যেন এই শুভক্ষণে
    ধুতি ধরে দিল টেনে
    বিজেপিকে মেরে দিল ল্যাং রে।

    বঙ্গজাতি কাংলা বেশে
    মুর্গি মাটন দিল ঠুসে
    সঙ্গে দিল বাছা বাছা স্ল্যাং রে।

    দুগ্গাপুজোর গঙ্গাচানে
    ছিল যতেক হনুমানে
    বিসর্জনে গেল গোটা গ্যাং রে। ( বিষাদ)

    মিছিলে গেলে অবশ্যই এই গানটা গাইবেন। নবদ্বীপের বাঁধাঘাটে কিংবা আজি এ বসন্তদিনের সুরে।
  • | ১৪ মে ২০১৯ ২৩:৪৭409106
  • মেসেজ টা নিজে রা ভেরিফাই করে নিন, আমি রিলায়েবল সোর্স থেকেই পেয়েছি।
  • | ১৪ মে ২০১৯ ২৩:৪৫409105
  • "নির্বাচনী ক্ষমতাদখলকে কেন্দ্র করে রাজ্যে দুই রাজনৈতিক দলের পারস্পরিক সংঘাত
    এমন চরম পরিণতিতে পৌঁছেছে যে আজ বাংলার গর্ব বিদ্যাসাগরের মূর্তি আক্রান্ত ও ভুলুণ্ঠিত। এই অন্ধকারের শক্তিকে আর বাড়তে দেওয়া যায়না। কাল বামপন্থীরা এই অভাবিত নৈরাজ্যকে ধিক্কার জানিয়ে কলেজ স্কোয়ার থেকে হেদুয়া অব্দি পদযাত্রার আহবান জানিয়েছেন। আসুন রাজনৈতিক ভেদ সরিয়ে এই মিছিলে রাজ্যের সুস্থতা রক্ষা করতে পা মেলান।
    কাল দেখা হোক কলেজ স্ট্রিট ১১টায়। "আমি যাব।
  • T | ১৪ মে ২০১৯ ২৩:৪৪409104
  • আহা এটা লজিস্টিক প্রবলেম। কোলকাতা পুলুশ যে মিডনাপুরে ভোট করাইটে গিয়াছিল। সবকটি ফেরেনি।
  • PT | ১৪ মে ২০১৯ ২৩:০৬409103
  • বিজেপি যে হুজ্জুতি করার ধান্ধা করছে সেটা হগ্গলেই জানত। তো পুলুশ কি কচ্চিল?

    "শিক্ষা প্রতিষ্ঠান থেকেই যে এই বিক্ষোভ-হামলা হতে পারে, তা জানা সত্ত্বেও বিদ্যাসাগর কলেজের মতো এত স্পর্শকাতর কলেজে আগে থেকে পুলিশি প্রহরা কেন ছিল না? কী করে হস্টেল বিল্ডিংয়ের মধ্যে এতজন তৃণমূলের কর্মী-সমর্থক আগে থেকেই রয়ে গেলেন এবং বিনা বাধায় তাঁরা এতগুলো বোতল এবং ইট ছুড়লেন?......প্রত্যক্ষদর্শী কলেজের এক কর্মীর দাবি, অমিত শাহের রোড শো দেখতে কলেজের অনেক কর্মীই তখন হার্ডিঞ্চ হস্টেলের সামনে দাঁড়িয়েছিলেন। সে সময়ই হঠাৎ কলেজের ভিতর থেকে কাচের বোতল এবং মুহূর্মুহু ইট পড়তে শুরু করে অমিত শাহের গাড়ির সামনে। "
    https://www.anandabazar.com/state/lok-sabha-election-2019-despite-advance-reports-police-couldn-t-avoid-disorder-in-road-show-dgtl-1.992601

    কে কাকে ব্যবহার বা সাহায্য করছে ফায়্দা তোলার জন্য??
  • S | ১৪ মে ২০১৯ ২২:৫৬409102
  • আচ্ছা ভ্যানিশ বললে কি আমাকে তিনোগুন্ডারা মারবে?
  • Atoz | ১৪ মে ২০১৯ ২২:৪৫409101
  • এ তো একেবারে -
  • Tim | ১৪ মে ২০১৯ ২২:৩৯409099
  • সোনার কেল্লা দেখুন

  • Ekak | ১৪ মে ২০১৯ ২২:৩৯409100
  • নিন, এবার বিদ্যাসাগরকে গাল দিতে চাইলে নিয়ম করে ব্র্যাকেটে লিখে দিতে হবে যে আপনি মূর্তি ভাঙা সমর্থন করেননা ! চিন্তাহীন ছাগল নীতি এটাই করে। জরুরি অবস্থার দিকে ঠেলে দিয়ে স্বাধীন ভাবনাচিন্তা ভুলিয়ে দিতে চায়। আগেও। এখনো।
  • Ishan | ১৪ মে ২০১৯ ২২:২২409098
  • কোথায় গন্ডগোল? বিজেপি হুজ্জুতি করেছে, আমি সেই নিয়ে অমিত-সংকীর্তন লিখে ফেললাম। এই সব হচ্ছে।
  • dc | ১৪ মে ২০১৯ ২২:১৪409097
  • কলকাতাউ নাকি খুব গন্ডগোল হচ্ছে?
  • Atoz | ১৪ মে ২০১৯ ২১:৪৯409096
  • ওদিকে আবার সেই বিদ্যাসাগরের মূর্তি!!!!! ভদ্রলোক মনে হয় তিতিবিরক্ত হয়ে গেলেন। আগেই কার্মাটারে চলে গিয়ে মূর্তি টুর্তি বানাতে নিষেধ করে দিলে ভালো করতেন, এই হয়তো ভাবছেন।
  • Atoz | ১৪ মে ২০১৯ ২১:৪৪409095
  • সেই রুটির কী খবর? উল্টে দিয়েছিল যেটাকে? ঃ-)
  • Tim | ১৪ মে ২০১৯ ২১:০২409094
  • ছি ছি একটাও বডি না ফেলে গল্প সেশ করে দিলো।
  • Atoz | ১৪ মে ২০১৯ ২০:২৫409093
  • ভালো কথা, সেই ভবদুলাল টইটা কোথায়? ধারাবাহিক গণগল্পের?
  • Atoz | ১৪ মে ২০১৯ ২০:২১409092
  • লেনোর ?
  • aka | ১৪ মে ২০১৯ ১৯:১৮409091
  • আর ন্যাড়াদাকে, হেরণ নয় থেরন। ক্যুইজ হল ম্যানড্রেকের বোনের নাম কি?
  • T | ১৪ মে ২০১৯ ১৯:০৬409090
  • ...মুশকিল হল খাওয়া শেষে, অশ্বকে তো পাওয়া যায় না, চোখ পড়ল অশ্বের এক মূর্তি চড়িলেন তারওপর। বাকিটা তো ইতিহাস ও বর্তমান সবাই জানেন। যেটা জানেন না সেইটে হ'ল সেই বীর তেজদৃপ্ত মুরতি দেখিয়া সকলেই যখন আবিষ্ট, ত্রস্ত ও নমো নিত্যং, ঠিক সেই সময় অকস্মাৎ উড়িয়া আসিয়াছিল এক জান্তব কাক বা গ্রে হেডেড সাবপিজিয়ন ক্যাটেগরি কর্কশ অর্নিথপ্টার। শব্দ হইয়াছিল 'প্যাৎ'। বড় মর্মান্তিক।
  • Kaju | ১৪ মে ২০১৯ ১৯:০০409089
  • গুরুচন্ডালি তে থেকে আকাকাকার গুরুচন্ডালি দোষ-ও ঢুকে গেছে। সাধু চলিত ঘ্যাঁট পাকাইসে।
  • aka | ১৪ মে ২০১৯ ১৮:৫২409088
  • অশ্বপৃষ্ঠে অর্জুন অভিষেক চলিয়াছেন দেশ হইতে দেশান্তরে, মালভূমি হইতে সমুদ্র সৈকতে। জিওর টাওয়ার, শ্রান্ত অশ্ব, কোন কিছুই তাহাকে লক্ষ্যচ্যুত করিতে পারে নাই। এগিয়ে চলাই জীবন, কত প্রান্তর, কত জনপদ, কতরকমের মানুষ দেখিলেন পথে। শ্রান্ত অশ্ব ও অর্জুন অভিষেক অবশেষে থামলেন এক বিশেষ স্থানে, অশ্ব থেকে নামলেন, এগিয়ে চললেন কিসের এক অমোঘ টানে। আশেপাশে কোলাহল - 'ইনি কে"? "ও দাদা" ইত্যাদি। লক্ষ্য এখনও অবিচল, সুচরু দক্ষতায় টেনে নিলেন মোক্ষ, হুকুম দিলেন "খানে কা হাতিয়ার পেশ কিয়া যায়"। মুখে দিলেন গোলবাড়ির মাংস - মনে মনে ভাবিলেন, ধন্য হল এই যাত্রা। মুশকিল হল খাওয়া শেষে, অশ্বকে তো পাওয়া যায় না, চোখ পড়ল অশ্বের এক মূর্তি চড়িলেন তারওপর। বাকিটা তো ইতিহাস ও বর্তমান সবাই জানেন।
  • | ১৪ মে ২০১৯ ১৮:৪২409087
  • যেখানে আছে, সেখানে বোল বা ভীমরুল নিজেরা বোরোলিন আর চাট্টি দিয়াশলাই কাটি ক্যারি না করলে এসব পাবে কিনা কেউ জানে না।
  • Kaju | ১৪ মে ২০১৯ ১৮:৩৬409086
  • আদা-র হোটেল? সে তো other সাইড অফ আগরতলা। খাবেন আর কী, আদা-র চা খে' আসুন একদিন পড়ন্ত বিকেলে 'দিন ঢল যায়ে' গাইতে গাইতে সূর্যাস্ত দেখতে দেখতে।
  • b | ১৪ মে ২০১৯ ১৮:৩১409085
  • আগরতলাবাসীরা যাঁরা আছেন,
    জিঞ্জার হোটেল মূল শহর কতদূরে? যাওয়া আসা করা যাবে?
    আর একদিন (রোব্বারের) মধ্যে আগরতলার কি খাইলেই নয় তাড়াতাড়ি লিখে পাঠান।
  • | ১৪ মে ২০১৯ ১৮:২৬409084
  • মধু তো কাজ করে।
    যাই হোক বোরোলিন গরম করে লাগাও। ঝটপট কাজ হবে।
  • Kaju | ১৪ মে ২০১৯ ১৮:১৩409083
  • "কজ কড়ে নস।ফুলে ঢোক ওব্শ" - টা ডিকোড করতে পেরেছি।
    "কাজ করে না। ফুলে ফুলে ঢোলে ঢোলে অবশ।
  • Pi | ১৪ মে ২০১৯ ১৭:৩৫409082
  • বোলতা ভিমরুল হুল ফোটালে কী দেয়? চুন মধু কজ কড়ে নস।ফুলে ঢোক ওব্শ
  • Ekak | ১৪ মে ২০১৯ ১৭:২৬409081
  • আপনদের গল্পে বডি কাউন্ট এতো পুওর কেনো
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত