এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • র২হ | ১৭ মে ২০১৯ ২১:২৫409320
  • বিদা, ওসব কিছুই আর জানিনা! শুনেছি আজকাল খুব অথেন্টিক ত্রিপুরি খাবার পাওয়া যায় দোকানে, আগে যেসব বাড়িতে ছাড়া হতো না, যেমন শুয়োর ভর্তা, বাঙ্গুই, গোদক; তবে কোথায় পাওয়া যায় জানি না, খোঁজ নিয়ে বলছি। আর বটতলার নির্মলা হোটেলের ‘বিরানি’ মাংস, মেলারমাঠের ডালপুরি - ওসব আর আছে কিনা জানা নেই!
  • aka | ১৭ মে ২০১৯ ২০:২৯409318
  • আগরপাড়া হলে বলতে পারতাম।
  • এলেবেলে | ১৭ মে ২০১৯ ২০:২৯409319
  • হ্যাঁ, এই একজনের কথা বলতে ভুলে গিয়েছিলাম অর্জুন অভিষেক। যখনই দেখবেন কেউ কোনও নাম না দিয়ে কতগুলো চিহ্ন বসাচ্ছেন মানে ধরুন এই যে ;) বা ^ বা ~ বা ` সঙ্গে সঙ্গে বুঝে নেবেন ইনি আড়াল থেকে সব লক্ষ্য রাখেন, দুম করে টইয়ে ঢুকে এলেবেলেকে কমলকুমারের অমুকটা আছে কিনা জিগিয়ে ভুস করে উড়ে যান আর লিটল ম্যাগাজিন জমানোর পোকা। তবে হ্যাঁ, ওই পুটকি নিয়ে খুব সাবধান। পুটকি কিন্তু এই লিটল ম্যাগাজিন জমানোর পোকা নন। ভুল করবেন্নাকো।
  • b | ১৭ মে ২০১৯ ২০:২৮409316
  • অ্যাঃ। আগরতলা।
  • b | ১৭ মে ২০১৯ ২০:২৮409317
  • অহে আর২এইচ, আগরত্লায় একদিনের মধ্যে কোথায় কি কি খাওয়া যায় সেসব লেখো তো। রোব্বার সেসব দোকান খোলা থাকবে তো?
  • ;) | ১৭ মে ২০১৯ ১৯:১০409315
  • ওরম মনে হয়।
  • এলেবেলে | ১৭ মে ২০১৯ ১৮:২০409314
  • @অর্জুন অভিষেক, ব্যাজার মুখে বাজার করাটা মোটে ভালো কাজ না। শীর্ষেন্দুর এক গপ্পে এমনই এক বাজারু চরিত্রের মুখোমুখি হয়েছিলাম যার বাজার করাতেই তৃপ্তি। গপ্পের নাম অবিশ্যি ভুলে গেছি। এখানে কে যেন একজন খুব রা স্বা-র ভক্ত, তাঁকে জিগাতে পারেন। আর 'মাল'-এর মতো শব্দ বাংলায় আর দু'টো পাবেন না। আপনি যে মাল বলতে ওই একটি জিনিসই ভাবলেন তাতে আমার ঠাকুরঘরে কে সিন্ড্রোম মনে পড়ে গেল।

    প্রসঙ্গ উঠল তাই বলি। এখানে না আসলে ছাই আমিও কি জানতাম যে সৈকত আর ঈশান শিবপুর রথের মেলায় হারিয়ে যাওয়া জুড়ুয়া ভাই? জানতাম খ আর h একই লোক? যখন খ তখন খানুদা আর যখন h তখন হানুদা? এই তো আজই টের পেলাম র২হ-ও যা, হুতোদাও তাই। আর আপনি T আর Timকে মোট্টে গোলাবেন না। T হচ্ছেন যাকে বলে মহা ইয়ে আর Timকে উল্টে নিন, দেখুন কেবল পাল্টে গেছে। কেবল এলেবেলেকেই কেউ চেনে না। হুঁ হুঁ বাওয়া চেনা অত সহজ কম্মো নয় মোয়ায়। এমনকি আমার কপিরাইট না নেওয়া 'কলম্বিয়ায় কাঁঠাল চাষের সম্ভাবনা থেকে কাঁচরাপাড়ার কালোদার দোকানে কফির উর্ধ্বমূল্য পর্যন্ত প্রায় সব বিষয়েই অতীব মনোজ্ঞ বিশ্লেষণের অধিকারী' ব্যক্তিটিও আমি মহাশয় না শয়া তা বুইতে পারেন্নিকো। এ যে কী পুলক, পরম প্রাপ্তি ও চরম পারিতোষিকের ব্যাপার তা যদি বুঝতেন।
  • র২হ | ১৭ মে ২০১৯ ১৮:০৮409313
  • এসব, ফেসবুকের নানাবিধ ধাস্টামো পড়ে পড়ে লিখলাম আরকি।
    এছাড়া নানান তত পরিচিত নয়, ছোট পত্রিকা ইত্যাদি তো স্মরণ করেন, পবঙ্গের বাইরের বাংলা নিয়ে সচেতন এমনও আছেন অনেকেই।
  • র২হ | ১৭ মে ২০১৯ ১৭:০৩409312
  • ২১ নিয়ে বাংলাদেশে যে আবেগ তার সামান্য অংশভাগী ত্রিপুরা ছিল। পশ্চিমবঙ্গে কেমন কি ছিল জানি না তখন তো আর ফেসবুক ছিলনা। ২০০০সালে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার পর একরকম। তারপর একটু একটু এহ বাংলাদেশী মুখ্যুরা বাংলা ভাষার নিকনো হেঁশেলে মুখ দিয়ে দিল - ফলত, শিলচর - যতই অনাত্মীয় বাঙাল হোক, রাষ্ট্রটা এক আর মোছলমান তো নয়। কদিন আগে বইপোকা না কোন গ্রুপে শীর্ষেন্দু বক্তৃতা দিতে গিয়ে কোথায় ঢাকাকে নাকি ভালো বলেছেন সেই নিয়ে কি গালাগাল, কি শিলচর আস্ফালন। এরাই আবার কলকাতার বাইরের ডায়ালেক্ট শুনলে বাংলাদেশী ভাবেন!
  • | ১৭ মে ২০১৯ ১৬:০৯409311
  • রাইট। থ‌্য ঙ্লক ইউ। শিলচরে র শহীদ দিবসের দিনটা উনি শে মে জানতাম না, আর এটা ও জানতামনা এটা এখন কমিউনালাইজ করার চেষ্টা করছে অবশ্য কি বা বাকি রেখেছে। শিলচরে প্রচুর ভুলভাল লোক ভাবতাম আগে আমাদের আত্মীয় রা ছোটবেলাতেই দেখতাম সলিড কমিউনাল মুসলমান বিদ্বেষী। এখন যা অবস্থা সর্বত্র, একাধারে আত্মীয় বিদ্বেষী আর বিনয়ী হয়ে গেলাম।
  • অর্জুন অভিষেক | ১৭ মে ২০১৯ ১৫:০৯409310
  • @র২হ, তবে এই ভাষা উৎসব গুলোতে অনেকে চান্স পেয়ে সুক্ষ ভাবে কমিউনল মন্তব্য করে যায়। গত বছরই একজন বাংলায় উর্দুভাষীদের সংখ্যা বাড়ছে বলে এমন কিছু বললেন যা আমার কাছে বেশ সাম্প্রদায়িক মনে হয়েছিল। আমি সম্পাদককে অনুষ্ঠানের শেষে বলেছি 'এসব কাদের ডাকেন?' অনুষ্ঠান বড় হলে এসব ঝামেলা থাকে।
    তবে অনেকে ভাল বক্তব্যও রেখেছে। ভাল কবিতা পাঠ হয়েছে।
  • অর্জুন অভিষেক | ১৭ মে ২০১৯ ১৫:০৪409309
  • 'আপনার নাম ভেসে উঠলেই আমি ভাটিয়ালিতে একবার উঁকি দিয়ে যাই।' ইউ আর ওয়েলকম। :-P

    'অর্জূন অভিষেক এর বড় ফ‍্যান' তাই বুঝি! ঃ-) ঃ-)
  • অর্জুন অভিষেক | ১৭ মে ২০১৯ ১৪:৫৯409308
  • এই দেখুন স্টক বলতে যা বুঝলেন সেই একটা আইটেমের কথা ভাবলে হবে! আমি একদম বাজার কত্তে ভালবাসিনা। সকালে রান্নার লোক এলে মনে পড়ে, এই রে কাল বাজারে যাওয়া হয়নি। এবার ভোটের হাওয়া গরম। তাই বললাম, মানে সব স্টকই মজুত রাখতে হবে তো।
  • র২হ | ১৭ মে ২০১৯ ১৪:৫৭409307
  • হ্যাঁ, বুঝতে পারছি; ওই যে বললাম সন্দেহবাতিক হয়ে গেছে, সবেতেই সিঁদুরে মেঘ, রজ্জুতে সর্পভ্রম ইত্যাদি।

    অনুষ্ঠানের জন্যে শুভেচ্ছা রইলো।
  • অর্জুন অভিষেক | ১৭ মে ২০১৯ ১৪:৫৩409306
  • আমি যে পত্রিকার সম্পাদক মণ্ডলীর সঙ্গে আছি, সেই পত্রিকা বিগত পনেরো বছর ধরে ১৯ মে পত্রিকার বাৎসরিক উৎসব করে থাকে, পত্রিকার সামর্থ্য অনুযায়ী কখনও ঘটা পটা করে কখনও সাদামাটা ভাবে। এ বছর বাংলা একাডেমীতে হওয়ার কথা ছিল, সে মত আমিই অ্যাপলিকেশন জমা দিতে গিয়ে শুনলাম ১৯ মে এ বছর সারা কলকাতার 'বিশেষ দিন'। আমার বর্ষীয়ান সম্পাদক মশাই ভারী বিরক্ত। আর দিন পেল না এরা!

    এদিকে 'উনিশে মে' নামে একটি পত্রিকা প্রকাশ করেন শিলচর নিবাসী এক ভদ্রলোক, বিগত ১০-১২ বছর তিনি কলকাতায় স্থিত। ভদ্রলোক আমাদের সম্পাদকের প্রতিবেশী। তার গৃহেই দুই পত্রিকা মিলে এই উচ্ছব কচ্চে। কাজেই আমাদের উপস্থিতি মাস্ট।

    এখানে 'কলকাতাচাড্ডি'গিরি, '২১শে ফেব্রুয়ারির প্রতিপক্ষ' পাত একেবারে নেই, তবে '১৯শে কে প্রজেক্ট' করা অবশ্যই আছে। @র২হ
  • এলেবেলে | ১৭ মে ২০১৯ ১৪:১৭409305
  • খ আপনি যদি আমাকে ইতিহাস নিয়ে কোশ্নো করেন তবে দুককু কোতায় রাকি? উনিশ এখন ইন থিং। একুশে ফেব্রুয়ারি পুরনোপন্থীদের। উনিশ হচ্ছে শিলচর ভাষা আন্দোলন। ৬১ সালে সারা বরাক উপত্যকা জুড়ে যাতে এগারোজন বাঙালি শহিদ হন। না, তাঁদের স্মরণে কলকেতায় আজ অবধি কোনও স্মরণ ফলক বসানো হয়নিকো।
  • | ১৭ মে ২০১৯ ১৪:০৮409304
  • স‍রি, এলেবেলে?
  • | ১৭ মে ২০১৯ ১৪:০৭409303
  • বাই দ‍্য ওয়ে আমি ও অর্জূন অভিষেক এর বড় ফ‍্যান, হুতো উনিশে মে টা কি কেস?
  • এলেবেলে | ১৭ মে ২০১৯ ১৪:০৪409302
  • যাঁরা কলকেতায় উনিশ উৎসব বা মোচ্ছব করতে আগাম মালের স্টক করে রাখছেন তাঁরা এই কবিতাংশটা মুখস্ত করে যাবেন। গিয়ে স্রেফ উগড়ে দেবেন। ম্যালা হাত্তালিও পাবেন।

    ‘একুশের ফুল বাসি হয় না কখনো
    মাতৃগর্ভে জন্ম নেয় নিয়ত উনিশ
    বিশ্বাস না হয় যদি, তো জিজ্ঞেস করো
    বলবে, ভারত, বাংলাদেশের পুলিশ’ — বিজয় ভট্টাচার্য

    চাড্ডি নিধনও হবে, বাংলাদেশও থাকবে, আবার হাত্তালিও। এ সুযোগ কেবলমাত্র সীমিত সময়ের জন্য। আজ থেকেই মুখস্ত করার জন্য লেগে পড়ুন 'জয় বাংলা' বলে।
  • র২হ | ১৭ মে ২০১৯ ১৩:৫৮409301
  • ১৯শে মে ভাষা আন্দোলন উৎসব হচ্ছে?

    এমনিতে খুবই ভালো কথা, তবে সম্প্রতি দেখেছি কিছু কলকাতাচাড্ডি ২১শে ফেব্রুয়ারির প্রতিপক্ষ হিসেবে ১৯শে কে প্রজেক্ট করতে চায়, কারন বাংলাদেশিরা অশুদ্ধ ও মুসলমানি বাংলা বলেন। আরে মশাই ঢাকার বাঙালি আপনার যত অপরিচিত আসাম বা ত্রিপুরার বাঙালীও হরেদরে ততটাই অচেনা।

    যাগ্গে, সন্দেহবাতিক হয়ে গেছে, সবেতে সিঁদুরে মেঘ দেখি যেন। উৎসব সফল হোক।
  • এলেবেলে | ১৭ মে ২০১৯ ১৩:৫৫409300
  • আহা পাকা ধানে মই দেবেন কেন? আপনার তো সব কাজু, বিস্কিট (কদাচ বিস্কুট নহে) নিয়ে কারবার। তার ওপর আবার গাদাগুচ্ছের আত্মীয়ও যাঁরা কিছু না কিছুর সঙ্গে আপনার সইয়ের বৌ-এর বকুল ফুলের ভাইপো পো-এর নাতজামাই-এর সম্পোক্কো। দেখছেন না কেমন সবাই আপনার পেচুনে লাগে এখানে! এই দ্যাকো, আমিও কিনা সেই দলে নিজের অজান্তেই যোগ দিয়ে ফেললুম! তওবা তওবা। তবে স্বীকার করতেই হবে শুধু এটায় আপনার নাম ভেসে উঠলেই আমি ভাটিয়ালিতে একবার উঁকি দিয়ে যাই। এ কি পেচুনে লাগা আসলে? কদাচ নহে। আসলে আপনার প্রতি নিপাট শ্রদ্ধা।
  • অর্জুন অভিষেক | ১৭ মে ২০১৯ ১৩:৪৯409299
  • কাল 'দিদি'র পি এম'কে 'কানধরে ওঠবস' করানোর ডায়লগটা দারুণ উপভোগ করলাম। ফাটাফাটি।
  • | ১৭ মে ২০১৯ ১৩:৪৩409298
  • ভাষা আন্দোলন তাহলে তো ব্র‍্যান্ডেড বাংলা লাগবে, যাক দুগ্গা বলে বেরিয়ে পড়ুন, ধর্ম তলায় দোকান।
  • সৈকত | ১৭ মে ২০১৯ ১৩:১৬409297
  • হুঁ, রোব্বার সাড়ে ছ'টার পর থেকে তো খেলা দেখা আছে। সব সাজিয়ে বসাই ভাল।
  • অর্জুন অভিষেক | ১৭ মে ২০১৯ ১২:৩৩409296
  • @খ, এই এতদিনে একটা দরকারী কথা বললেন। আমার আবার ১৯ তারিখ ফুল ওয়ার্কিং। বিকেল থেকে সন্ধেবেলা অবধি আবার ভাষা আন্দোলনের উৎসব। তাও অনেকদূরে যেতে হবে।

    কাজেই স্টক মজুত রাখতে হবে।
  • | ১৭ মে ২০১৯ ১২:১৮409295
  • ভোটের জন্য কিন্তু দু তিন দিন দোকান টোকান কখন খোলে বন্ধ হয় বা শুকিয়ে যায়, যন্ত্র পাতির কথা কিছু বলা যায় না, স্টক যা রাখার রেখে নেবেন, ফল যাই হোক, গলা যেন না শুকয়। জনহিতার্থে প্রচারিত।
  • T | ১৭ মে ২০১৯ ১১:৪৯409294
  • ছোঃ, ফ্রি ফ্রি কচ্চে। আরে বাবা আমেজটা তো দেখতে হবে।
  • dc | ১৭ মে ২০১৯ ১১:৩৯409293
  • মিলন ম্যালায় কি দুটো কিনলে পাঁচটা ফ্রি দেয়?
  • S | ১৭ মে ২০১৯ ১১:৩৮409292
  • অর্জুন অভিষেক | ১৭ মে ২০১৯ ১১:২৬409291
  • "তবে অর্জুন অভিষেককে নিয়ে লেগপুলিংটা খুব এঞ্জয় করি।" বলি আপনার কোন পাকা ধানে মই দিলাম। ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত