এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অর্জুন অভিষেক | ২৩ মে ২০১৯ ০১:৫০409440
  • @খ, না করব না ফোন। আমার নম্বর অমিত শাহ'র কাছে চলে যাক এটা আমার বিল্কুল না-পসন্দ। এর মধ্যে মানে গত শনিবার সন্ধেবেলা একটা ফোন আসে, অটোমেটেড ভয়েস, বিজেপি'কে যেন ভোট দেওয়া হয়। মনে হল ওটা অমিত শাহ'র গলা, মোদীর নয়।
  • | ২২ মে ২০১৯ ১৭:৫৮409439
  • পশ্চিম বঙ্গে কাকিনাড়া ভাটপাড়ায় যে মহতি ক্যালাকেলির আয়োজন হয়েছে, তাতে তৃণমূল থেকে বিজেপি তে আসা লোকজন এর এরিয়া ডমিনান্স এর লড়াই চলছে, সেটার একটা অশ্চর্য্য সমান্তরাল রয়েছে, সেটা হল কি ভাবে বাম ভোট রাম ভোট হল ঃ-))))

    মদনের বাণী ঃ

    https://www.anandabazar.com/state/lok-sabha-election-2019-madan-mitra-gives-messages-to-arjun-singh-over-clashes-in-bhatpara-dgtl-1.995835

    এবং সেই এলাকার সেই একটু সিপিএম, যাঁরা বিজেপি হন নি, অন্তত এখনো ঃ-))))
  • | ২২ মে ২০১৯ ১৭:১৪409438
  • শাহ বানু কেসের পর থেকে অনেক।মহিলা র ই কংকে ভোট দেবা উচিত না।
  • | ২২ মে ২০১৯ ১৭:১২409437
  • বহুদিন ধরে এত বড় পার্টি কিছু কেন অনেক মুসলমানদের ভোট পান, তাতে অবাক হবার কিসুই নেই, তাতে বিজেপির মুসলিম ব্লক ভোটিং এর থিসিস ই ভ্রান্ত প্রমাণিত হয়। আলোচনা টা বড় ট্রেন্ড নিয়ে।
  • de | ২২ মে ২০১৯ ১৬:৪০409436
  • মুসলিম ভোটেরো দুই ভাগ - মহিলা ও পুরুষ -

    মহিলা ভোট কিছু বিজেপি পেলেও পেতে পারে -
  • ষষ্ঠ পাণ্ডব | ২২ মে ২০১৯ ১৫:৪৮409435
  • @খঃ অসংখ্য ধন্যবাদ বিস্তারিত লেখার জন্য। এসব নিয়ে আসলে পোস্ট আসা উচিত।

    মুসলিম ভোট বিজেপিতে যাচ্ছে কিনা সেটা নিয়ে আমার অতি সামান্য পর্যবেক্ষণ আছে। কলকাতা আর হাওড়ার কয়েকজনের সাথে কথা বলেছিলাম। কিন্তু এখন আর সেসব আলোচনা করে কী লাভ! রাত ফুরোলেই তো রেজাল্ট দেবে।
  • | ২২ মে ২০১৯ ১৫:২১409434
  • টইটা খুলে এদিক ওদিক হওয়া খে বেড়াচ্ছে বোদাগু। বলি লিখবেটা কে?

    এদিকে আমাজন কাল ডেলিভারি রাখছে না। যে আইটেমগুলো নেক্সটা ডেলিভারি থাকে, সেগুলো আজ কার্টে রাখলে শুক্রবার দেবে বলছে। গতকালও নাকি লোকজন দেখেছে বিষ্যুদবারে ডেলিভারি অপশান পাওয়া যাচ্ছে না।
  • | ২২ মে ২০১৯ ১৫:০৩409433
  • অর্জুন অভিষেক, আপনি একবার অমিত শাহ কে চট করে ফোং কোরে নিন, ভারতীয় গণতন্ত্র, টোটাল টা উনি ই দেখছেন এটা। খুব দুঃখের কথা অসংখ্য ধরণের টোটাল টা এবং টোটাল গুলি, অল্প কিছু দিন আগেও একা দিদি দেখতেন, কিন্তু এখন পরিবর্তিত পরিস্থিতি এবং পরিবর্ধিত চাপ।
  • lcm | ২২ মে ২০১৯ ১১:২৯409432
  • হা হা, দু ভালো বলেছে - জ্বরে টেম্পারেচার - তাও এখনও তো ১০১-১০২ যায় নি
  • de | ২২ মে ২০১৯ ১১:২৪409431
  • আবাপতে ধোঁয়া দেখলাম - বলচে উপগ্রহের, তবে বিড়িরও হতে পারে - চীন আর পাকিস্তানের ওপর নাকি গুপ্তচর গিরি করা হবে -
  • Du | ২২ মে ২০১৯ ০৮:৩২409430
  • আমাদের সময় জ্বরের মাপ হত এই লেবেলে।
  • lcm | ২২ মে ২০১৯ ০৭:০৬409428
  • আমি তো % দেখে ঘাবড়ে গিয়ে কাল একটা পোস্ট করলাম। এখন বড়েসের পোস্টের পর দেখলাম মিডিয়ার নানারকম হিসেব,
    ---
    প্রথম হয়েছেন, সৌগত দাস। পূর্ব মেদিনীপুরের মহম্মদপুর দেশপ্রাণ বিদ্য়াপীঠের ছাত্র সৌগতর প্রাপ্ত নম্বর ৭০০ এর মধ্যে ৬৯৪। যা শতাংশের বিচারে ৯৯.০৪ শতাংশ। প্রসঙ্গত মাধ্যমিকের ইতিহাসে এই প্রথমবার এত নম্বর নিয়ে কেউ প্রথম হল।
    ----
    সকাল ৯টায় সাংবাদিক সম্মেলনে ফল প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ ৷ সৌগত দাসের প্রাপ্ত নম্বর- ৬৯৪ ৷ শতকরা ৯৯.৯৮ পেয়ে এ বছরের মাধ্যমিকে প্রথম হলেন পূর্ব মেদিনীপুরের সৌগত দাস ৷
    ----
    কঠিন সব হিসেব?
  • Atoz | ২২ মে ২০১৯ ০৬:২৯409427
  • এইসব পরীক্ষা ও সমকালীন বঙ্গসমাজ নিয়ে একটা লেখার লিংক
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=48625&boxid=38127
    চিত্র কতটাই বদলে গিয়েছে নব্বই দশকের পরে, সেই নিয়ে।
  • Atoz | ২২ মে ২০১৯ ০৬:২৪409426
  • বৈদিক গণিত লাগিয়ে ঐ জিনিস বের করেছে হয়তো। ঃ-)
  • S | ২২ মে ২০১৯ ০৬:২২409425
  • এবারের মাধ্যমিকে যে প্রথম হয়েছে, সে পেয়েছে ৭০০ এর মধ্যে ৬৯৪। লোকে হিসাব করে বেড় করেছে ৯৯.৯৪%। উফ্ফ।
  • chinta | ২২ মে ২০১৯ ০১:৫৭409424
  • আচ্ছা, পেট একটু মোটা হলে তাকে কি ভুঋ ব৯ আমরা?
  • অর্জুন অভিষেক | ২১ মে ২০১৯ ২৩:৪৩409423
  • আজ অনেক দেরীতে ফিরলাম। টিভি দেখিনি। তা কে জিতছে বা জিতবে?
  • saikat | ২১ মে ২০১৯ ২৩:৩১409422
  • আর বোধি, আজকের প্রথম পোস্টে শিক্ষিত লোকের অভিমান-এর কথা লিখেছে পঃব-এর প্রেক্ষিতে। এ জিনিস আমি কিছুটা আগে দেখেছি, যেবার তপন শিকদার দমদমে জিতল। চিরকালের সিপিএমকে ভোট দেওয়া লোকজন, দেশভাগ জনিত কারণে যারা কং বিরোধী অতএব সিপিএমকে ভোট, তারা বিজেপির বাড়ের সময়ে 'নিজেদের' দল খুজে পেয়েছিল, ঐ পার্টিশনজনিত কারণে। ঠিক অভিমান বলা হয়ত ভুল কিন্তু সিপিএমকে অনেকটা বাধ্য হয়েই ভোটটা দিচ্ছিল, সেটা বিজেপি এসে ঘুরে গেল। এবার, সব জট পাকিয়ে সেরকম কিছু হবে কিনা শিক্ষিত লোকের মধ্যে, কে জানে !!
  • saikat | ২১ মে ২০১৯ ২৩:২৩409421
  • পোলগুলো এতখানি যে বিজেপিকে দিয়েছে, তার একটা কারণ মনে হয়, উত্তর ভারতে বিজেপির কোব লস নেই। রাজস্থান, এমপি, ছত্তিশগড় এবং ইউপি - এই চারটে জায়্গায় যেখানে ভাবা গেছিল বিজেপি ঘা খাবে, পোলে তার ছাপ নেই !! ইউপিতে তাও নিয়েলসন সপ-বসপাকে এগিয়ে রেখেছে। পোলের এই হিসেব যদি ঠিক হয়ে যায় তাহলে বলতে হবে, দুটি জিনিস। এক, বিজেপির যা উদ্দেশ্য ছিল যে মোদীকেন্দ্রিক ভোট সেটা সফল, এমনই সফল যে ইউপির অংকের হিসেবও উল্টে যাচ্ছে। আর দুই, লোকে বিধানসভা-লোকসভা আলাদা করেই ভোট দিয়েছে ফলে কং রাজ্যগুলোতেও বিজেপি বেরিয়ে যাচ্ছে। সাধারনতঃ এটা ঘটেনা, তবে এইসব রাজ্যগুলোতে আরেসেসের প্রভাব ভালমতই, ফলে হয়েও হয়ে যেতে পারে যখন কিনা পাঞ্জাবে কংগ্রেসকে বেশী দেওয়া হয়েছে। কর্ণাটক ডাইসি, জেডিএস-কং জোটটা বিশেষ কিছু হয়নি মনে হয়, ফলে হতেই পারে বিজেপি খুবই ভাল ফল করল, হাফ বিধানসভা যখন তাদের হাতে। মোটমাট বিধানসভা টু লোকসভা ট্রান্স্ফার না হলে আর ইউপির অংক না মিললে একজিত পোলের রেজাল্ট মিলে যেতেও পারে। যদিও বিজেপি নিজেও এটা আশা করছে না, তাহলে লাফানোটা বেশী হত।
  • | ২১ মে ২০১৯ ২২:৪৬409419
  • লং টার্ম বায়াস যে টা বলছিলাম সেটা হল টাইমস নাও যেখানে ৩৩০, দেখাচ্ছে এন ডি এ কে সেখানে লেফটক কে এক বা দুই দিছে, সেখানে নিয়ে লসেন রাজ‍্যে লেফটকে জি্রো তো দিচ্ছে ই, ষষ্ঠ দফায় নেওয়া এগজিট পোল রিভাইজ করে কংগ্রেসের তিনটে কমাচ্ছে, এটা এগজিট পোলে আ্যবসার্ড। তবে যোগেন্দ্র যাথব পোলিটিকালি ইম‍্যাচিওর হলেও বিহার এ ঐ প্রথম এনডিটিভি র কল কোডিং এরর ধরে, ও যেটা বলছে এগজিট পোলে লোকে লোয়ার এস্টিমেট দেয় যেহেতু একস্টেনশন মডেল সমালোচিত। কিন্তু অন্য দিকে পুরঞ্জয় এই মার্কেট স্পেকুলেটর দের সোরস করে বলে ছে যদি ২৩ তারিখ পড়ে তাই এগজিট পোল দিয়ে মার্কেট তুলে রাখা হচ্ছে, ইত্যাদি, গেম আছে জানলে খারাপ লাগে, সে ভুঋ আর ঠিক।
  • | ২১ মে ২০১৯ ২২:৪৬409420
  • লং টার্ম বায়াস যে টা বলছিলাম সেটা হল টাইমস নাও যেখানে ৩৩০, দেখাচ্ছে এন ডি এ কে সেখানে লেফটক কে এক বা দুই দিছে, সেখানে নিয়ে লসেন রাজ‍্যে লেফটকে জি্রো তো দিচ্ছে ই, ষষ্ঠ দফায় নেওয়া এগজিট পোল রিভাইজ করে কংগ্রেসের তিনটে কমাচ্ছে, এটা এগজিট পোলে আ্যবসার্ড। তবে যোগেন্দ্র যাথব পোলিটিকালি ইম‍্যাচিওর হলেও বিহার এ ঐ প্রথম এনডিটিভি র কল কোডিং এরর ধরে, ও যেটা বলছে এগজিট পোলে লোকে লোয়ার এস্টিমেট দেয় যেহেতু একস্টেনশন মডেল সমালোচিত। কিন্তু অন্য দিকে পুরঞ্জয় এই মার্কেট স্পেকুলেটর দের সোরস করে বলে ছে যদি ২৩ তারিখ পড়ে তাই এগজিট পোল দিয়ে মার্কেট তুলে রাখা হচ্ছে, ইত্যাদি, গেম আছে জানলে খারাপ লাগে, সে ভুঋ আর ঠিক।
  • S | ২১ মে ২০১৯ ২২:৪৫409418
  • এগজিট পোলে আইনত পোস্ট ডেটা কালেকশন ম্যানিপুলেশন করা যায়্না। কিন্তু স্যাম্পলিঙ্গের ক্ষেত্রে বোধয় তেমন কোনও রেস্ট্রিকশন নেই। ফলে একটা কেন্দ্রে যেকোনও একটা বুথ চুজ করে সেখানে এগজিট পোল চালানো হয়। বুথ ফেরত প্রতি এন ভোটারে একজনের মত নেওয়া হয়। এখন এগুলো হলো নিয়মের কথা। সেসব নিয়ম নিস্চই মানা হয়্না বা সম্ভব নয়। নইলে বিভিন্ন সংস্থায় এগজিট পোলে এতো ভ্যারিয়েশন আসে কেন? ম্যানিপুলেশন, বেট হেজিং ছাড়াও বেশ কিছু ইনহেরেন্ট সমস্যা আছে।

    আমাদের দেশে এক একটি বুথ/অন্চলে এক এক রকম ভোটার থাকেন। মানে ধর্ম, জাতপাতের ব্যাপার তো আছেই, এছাড়াও রুরাল-আর্বান ডিভাইড আছে, তাছাড়াও পার্টিগতভাবেও অন্চল ঠিক করা থাকে। মনে করুন একটি কেন্দ্রে যে বুথটি র‌্যান্ডামলি চুজ করা হলো সেটির বেশিরভাগ ভোটার বড়লোক আবাসনের জনগন, বা বামেদের পাড়া হিসাবে পরিচিত, বা মাইনরিটি অন্চল - একদম ভিন্ন ভিন্ন রেজাল্ট আসবে। আম্রিগার মতন ভোটার ডিস্টৃবিউশান অতটা ইউনিফর্ম নয় (আম্রিগাতেও এখন এরিয়া ওয়াইজ পার্থক্য বেড়েছে বলে এগজিট পোলের হিট রেট কমেছে)।

    লোকে মিথ্যা কথা বলছে ওপিনিয়ন আর এগজিট পোলে। কিছুটা ভয়ে, আর বাকিটা জাজড হবার আশংকায়। এটি সর্বত্রই হচ্ছে। আম্রিগাতে সুইঙ্গ স্টেটগুলোতে লোকে নিজেকে সহজে ট্রাম্প সাপোর্টার ডিক্লেয়ার করতে চায়্না। নিজের প্রো-ব্রেক্সিট ভোটের কথা জানাতে চায়্না সামনের লোকটিকে। ভারতেও কঙ্গের প্রতি বা অন্যান্য দলগুলোর প্রতি সমর্থন দেখাতে লোকে ভয়ই পায় আজকাল। আরেকটা ব্যাপার বলেছিলো যে পসিবল উইনিং টিমের সমর্থকরা বেশি উৎসাহ ওপিনিয়্ন বা এগজিট পোলে অংশ নিতে। ফলে এগজিট পোলের বিশ্বাসযোগ্যতাও কমেছে।

    আরেকটি ব্যাপার হলো ইন্ডিয়ার মতন মাল্টি-পার্টি মাল্টি-স্টেট পার্লামেন্টারি ডেমোক্র্যাসিতে সর্বভারতীয় চিত্র বের করা বেশ কঠিন। তারপরেও এগজিট পোল সঠিক হয়েও যেতে পারে, বিজেপি জিততেই পারে। কিন্তু এবারে অনেক চ্যানেলই বলেছে যে এগজিট পোল ভুল হওয়ার প্রচুর সম্ভাবনা রয়েছে। আগে দেখতাম বেশ জোড় গলায় দাবী জানাতো যে আমাদের সমীক্ষা কখনো ভুল হতেই পারেনা, এবং এরকমই রেজাল্ট হবে। এবারে সেই আওয়াজ বেশ কম, জানে যে এগজিট পোলের সাথে আসল রেজাল্টের কোনো সম্পক্কই নেই। কাজেই ২৩ অবধি অপেক্ষা ছাড়া উপায় নেই।
  • Ekak | ২১ মে ২০১৯ ২২:৪১409417
  • পোলিং এজেন্সি গুলো খানিকটা বোকা বনেছে বলেই মনে হয়। যদিও এখন কেও স্বীকার করবে না। কাছাকাছি মিলে গেলে তো ভবিষ্যতেও করবেনা। বিলকুল, না মিললে চান্স আছে জানতে পারার।
  • | ২১ মে ২০১৯ ২২:৩৮409416
  • অ্যাক্সিস একটা মস্ত ডিসক্লেইমার দিয়ে নিজেদের এগজিট পোলকেই হুউশ করে দিয়েছে।
  • | ২১ মে ২০১৯ ২২:৩৩409415
  • সেটা হলে আর রেটিং পোলিং রিসার্চ এজেন্সি র কি ক্রেড?
  • Ekak | ২১ মে ২০১৯ ২১:২৫409414
  • এবারের এক্সিট পোলের কেসটা, পার্টিকুলারলি, মনে হচ্ছে কনস্পিরেসির ব্যাপার না। পেইড আইটি সেল এর লোকজন ডেটা ইনপুট দিয়ে থাকলেও এরকম রেজাল্ট আস্তে পারে। মানে, হাই চান্স আছে। এইযে অনলাইন নিউজপেপারগুলোর ডেটা নেওয়ার কায়দা, এগুলোতে এমনিই খুব ন্যারো একটা এরিয়া থেকে ডেটা আসে। তারপর এখন হয়েছে বিজেপি আইটি সেল, যারা বসে বসে ইনপুট দিতে পারে। ন্যাচারালি একটা বায়াসড রেজাল্ট এসেছে।

    আসল রেজাল্ট এর সঙ্গে মিলুক বা না মিলুক, স্যাম্পলিংটা তে পোস্ট -আইটি সেল ফেনোমেনা কাজ করছে এরকম ই মনে হয়।
  • | ২১ মে ২০১৯ ২১:০১409413
  • ডিসি র জন্য,
    অন পোলিং আ্যন্ড পোলস্।
  • | ২১ মে ২০১৯ ২০:৫৮409412
  • কিন্তু যোগেন্দ্র যাদব হঠাৎই গোমুর্খের মত কথা বলছেন কেন বুজছি না।
  • | ২১ মে ২০১৯ ২০:৫৫409411
  • ঠিক ই। কিন্তু কি বলতো গোটা টাই স্পেকুলেটর দের হাতে যদি গিয়ে ও থাকে, তাহলে সেই ফেরানোর কাজটাও তো করতে হবে, সিভিলাইজড ম‍্যানস বার্ডেনূর মত শোনা লেও, বড় ন‍্যারেটিভে কিন্তু খোঁজ করা ছাড়া আর কিছু বিশেষ করার নেই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত