এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কিন্তু | ২৪ মে ২০১৯ ২৩:১৫409650
  • বোকা বললে তো অর্ধেক বলা হয়।
  • sm | ২৪ মে ২০১৯ ২২:৫২409649
  • বোকা বলবে।স্টুপিডও চলতে পারে।
    অশালীন ভাষা ইউজ করা উচিত নয়।
  • Du | ২৪ মে ২০১৯ ২২:৩৪409648
  • সব ভোটদাতাদের কেউ চাড্ডি বলে না। কিন্তু যারা নজরুল কেন পুর্ব পাকিস্তানে গিয়েছিলেন টাইপের কথা তোলে তাদের কি বলবে?
  • ন্যাড়া | ২৪ মে ২০১৯ ২১:৫৬409647
  • দে-দি খুব ঠিক কথা বলছেন।

    "ওরা লোককে ভুল বুঝিয়েছে" বলে বিমান বোসের বাণী এখনও আসেনি
  • Du | ২৪ মে ২০১৯ ২১:৪৬409646
  • হে রাম বলে মারা গিয়ে গান্ধীজী যথেষ্ট শ্রদ্ধা দেখিয়েছিলেন তো।
  • Du | ২৪ মে ২০১৯ ২১:৪৪409645
  • স্যান প্রতিদিন কলকাতায় নাকা চেকিং হয়। মোড়ে নাকা বলে সাইনবোর্ড লাগানো হয়।
  • de | ২৪ মে ২০১৯ ১৯:২৩409644
  • বাব্বা, কত্তো টার্মিনলজি -
  • | ২৪ মে ২০১৯ ১৯:২০409643
  • হুঁ একপাল মব লিঞ্চার দাঙ্গাবাজকে কোনোরকম সম্মান দিতে আমিও অপারগ।

    ভকত'দের সাথে কোনোরকম ইন্টার‍্যাকশানে যাওয়া তো দূরের কথা দেওয়াল খোলা পেলেই এসে গালি দিয়ে যায়, তাও আবার ফেক প্রোফাইল থেকে। ব্লক করা ছাড়া কোন পথই রাখে না। লিবরান্ডু প্রেস্টিটিউটের সাথে এদের ফেভ আরেকটি গালি হল খানগ্রেসি। এটা আবার একটু লেটে ২০১৫ নাগাদ খেয়াল করলাম যে যাবতীয় কংগ্রেস সাপোর্টার বা ওরা যাদের সাপোর্টার মনে করে সবাইকেই খান অর্থাৎ মুসলমান বলে দেয়।
  • র২হ | ২৪ মে ২০১৯ ১৯:১২409641
  • সেটাই। যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো, বা দাঙ্গাবাজ বাইগট বিদ্বেষকামী অশুভ মানসিকতার সমর্থনকারী বললে ভালো শোনায়, কিন্তু একে তো অনেক টাইপ করতে হয়, তার ওপর যাদের বলা তারা বুঝবেও না। এর থেকে চাড্ডি বলা কলভেনিয়েন্ট আরকি।
  • | ২৪ মে ২০১৯ ১৯:১২409642
  • #খোঁচানোরচেষ্টা ১
    এসএম আবার বিনা প্ররোচনায় ট-কে খোঁঁচানোর চেষ্টা করছেন।
  • aka | ২৪ মে ২০১৯ ১৯:০২409640
  • খানুদাকে খানিক আবাজ মারার ছিল? হোয়ার ইজ হি হাইডিং?
  • sm | ২৪ মে ২০১৯ ১৮:৪৬409639
  • বাব্বা।ছোট লঙ্কার দারুন ঝাঁজ দেখছি।☺️
  • T | ২৪ মে ২০১৯ ১৮:৪৩409638
  • আহা, আমি তো বলছি যে সাধুভাষায় বলবেন না চাড্ডি বলবেন সেটা যার যার ব্যক্তিগত শুচিবোধের ব্যাপার। কিন্তু শম্ভুলাল রেগারকে বা তার কাজকে সমর্থন করে যারা তাকে পয়সাকড়ি পাঠাচ্চে বা এই ধরণের পাবলিককে শ্রদ্ধা প্রদর্শনের ব্যাপার নেই। একেবারেই নেই এবং বন্ধুর মতন মিশতেও পারা যাবে না বলেই মনে হয়। চাড্ডি এবং বিচিপি শব্দগুলো কোন বিচিত্র রাজনৈতিক ক্রিয়াকলাপকে নির্দিষ্ট করে বলা হয় সে তো সকলেই জানে। এই সময়ে দাঁড়িয়ে এ তো তাও খুব কমই মনে হয়।
  • sm | ২৪ মে ২০১৯ ১৮:৪০409637
  • উন্নততর বামেদের স্মার্টনেস ফুটে বেরোচ্ছে।
  • de | ২৪ মে ২০১৯ ১৮:৩৭409636
  • বিজেপি কে "বিচিপি" বলে আর তার সমর্থকেদের "চাড্ডী" বলে কোন খারাপ কাজকে খারাপ বলা হচ্ছে?
  • T | ২৪ মে ২০১৯ ১৮:১৬409634
  • হুতোদার সঙ্গে অক্ষরে অক্ষরে একমত।
    আর যে কাজটা খারাপ সেটাকে খারাপ বলতেই হবে। কি ফর্মে বলা হবে মানে সাধুভাষায় না গালাগাল দিয়ে বলা হবে সেটা শুচিবোধ জাতীয় ব্যাপার। আর কিছু না। এই ক্লাসিফিকেশনের মধ্যে উন্নাসিকতার ব্যাপার আসে না। এটা জরুরী।
    আর ছাগল থিয়োরী একটি পলিটিক্যাল থিয়োরী। এর প্রস্তাবনাটি ভিক্টোরিয়ান মরালিটির আঙিনায় নেই। এইটে বুঝতে হবে।
  • r2h | ২৪ মে ২০১৯ ১৮:১৬409635
  • আর হ্যাঁ, প্রজ্ঞা সিং, শম্ভুলাল রেগারেরদের যারা তাদের এজেন্ডা জেনেও সমর্থন করে, তাদের সম্মান করতে হওয়ার মত দুর্দিন না আসাই ভালো!
  • de | ২৪ মে ২০১৯ ১৮:১৪409633
  • অর্জুনের কথাটা আমারো মনে হয়েছিলো - একদম ঠিক্কথা -
  • r2h | ২৪ মে ২০১৯ ১৮:১৩409632
  • প্রত্যেকের কথা বলিনি, একেবারে আলাদা প্যারায় ভাগ করেছি।

    যাগ্গে।
  • de | ২৪ মে ২০১৯ ১৮:০৪409631
  • কেউ গালাগাল ডিজার্ভ করে বলে মনে করি না -

    গালাগাল তারাই দেয়, যাদের যুক্তি উইক হয়ে গেছে -

    এই বিপুল সংখ্যক জনগণ, যাঁরা বিজেপিকে জেতালেন বা ভোটবাক্সে তাদের সাথে থাকলেন - তাঁদের প্রত্যেককে ধর্মান্ধ মনে করার মতো ওভার-কনফিডেন্স আমার নেই। একই রকমভাবে ২০১৪/১১ তে যারা তিনোয় ভোট দিয়েছিলেন তাঁদেরকে ছাগল বলেও মনে করিনা।

    সম্মান ব্যাপারটাই পারস্পরিক - যাঁর কোন সম্মান প্রাপ্য বলে আমি মনে করিনা, আমার সম্বন্ধেও সে একই ধারণা পোষণ করে।

    বর্তমান পারস্পরিক ঘৃণা-জনিত চরম পরিবেশ থেকে বেরনোর উপায় পারস্পরিক শ্রদ্ধা - উন্নাসিকতা কোন কনভার্জড সিচুয়েশন আনবে না -
  • অর্জুন অভিষেক | ২৪ মে ২০১৯ ১৭:৫৯409630

  • @sm "ভালো দেখে একটি সুন্দরী, সুলক্ষণা পাত্রী দেখুক, মাম্মী।" পাত্রীই দেখতে হবে কি করে জানলেন ? পাত্রও তো হতে পারে! একজন ম্যাচিওর, বুদ্ধিমান, শিক্ষিত পাত্র।
  • San | ২৪ মে ২০১৯ ১৭:৪৫409629
  • বাংলাভাষায় শতকরা হার বা শতাংশ কে হঠাৎ প্রতিশত বলা শুরু হয়ে গ্যালো কবে ?
  • Du | ২৪ মে ২০১৯ ১৭:৩৯409628
  • আচ্ছা কেউ কি বলতে পারবে রাম স্লোগান দেওয়ায় সত্যি কাউকে জেলে পাঠানো হয়েছিলো কিনা? নাকি প্রোপাগান্ডা ঘুরতে ঘিরতে সত্যি হয়ে গেছে?
  • dc | ২৪ মে ২০১৯ ১৭:৩০409627
  • r2h এর পোস্ট ভালো লাগলো।
  • sm | ২৪ মে ২০১৯ ১৭:২২409626
  • রাম থেকে একটা ফুটকি বাদ।এইতো ডেফিনেশন।
  • aka | ২৪ মে ২০১৯ ১৭:১৯409625
  • বামেরা ক্রমশ আউট অফ কনটেক্স্ট। বাম মানে কি? ১০০ জনকে জিগান, ১০০ খানা ডিফারেন্ট উত্তর পাবেন।
  • r2h | ২৪ মে ২০১৯ ১৭:১৩409624
  • ইনফ্যাক্ট এই বিপুল সংখ্যক ধর্মান্ধ হিংস্র বিদ্বেষবহনকারী জনগণকে শ্রদ্ধা করার কোন কারন দেখি না।
    কিছু তো ভুল নিশ্চয় হচ্ছে, বামেদের হচ্ছে, আমার মত লোকজন যারা নির্দিষ্ট দলে অ্যালাইন্ড নয় কিন্তু নিজেকে বাম সমর্থক বলে মনে করে তাদের হচ্ছে। বিজেপিরা কিছু একটা ধরতে পারছে যেটা অন্যরা পারছে না। কিন্তু ধর্মীয় মেরুকরণের ওপরে, বিদ্বেষের ইস্যুতে, যুদ্ধবাজি ও হিংসার ইস্যুতে যারা নিজেদের প্রতিনিধি নির্বাচন করে তারা নিতান্ত অশ্রদ্ধেয়।

    আজ কয়েক দশক পর যদি মরালিটি ইত্যাদি পাল্টে যায়, চোখের বদলে চোখ, পোস্ট অ্যাপোক্যালিপ্টিক হলিউডি সিনেমার মত ডগ ইট ডগ টাইপ পৃথিবী হয়ে যায় তখন হয়তো অন্যরকম হবে। কিন্তু এই সময় ও এই মরালিটির প্রেক্ষিতে, এদের কোন সম্মান প্রাপ্য বলে মনে করিনা।
    (নিতান্তই ব্যাক্তিগত মতামত আরকি। 'বামেদের দৃষ্টিভঙ্গী' টাইপের কিছু না)

    এবার, এর বাইরেও ভোটার আছে গ্রামে পাহাড়ে জঙ্গলে - যারা সরকারী সুযোগ সুবিধা, বাড়িঘর পেয়ে ভোট দিয়েছেন, যাঁরা বিদ্বেষের ইস্যুগুলিতে অ্যালাইন করেন না। অনেক ভোটার যাদের সন্তান আরেসএসের স্কুলে গিয়ে সুযোগ সুবিধা পেয়েছে - যে সুবিধ সরকার বা বামেরা দিতে পারেনি। সেসব অবশ্যই ব্যর্থতা (বা সীমাবদ্ধতা - বামেদের ঐ লেভেলের ফান্ড কই?)। এবং সেসব ভোটার ম্যাটার করেন; এমনকি ভোট না দিলেও।

    কিন্তু যারা আতিশির বিরুদ্ধে গৌতম গম্ভীর কে জেতান, তারা চাড্ডির থেকেও খারাপ গালাগাল ডিজার্ভ করেন বলে মনে করি।
  • aka | ২৪ মে ২০১৯ ১৭:০৩409623
  • বামেদের খারাপ করা না, এইভাবে দেখুন রাইট উইং পপুলারিস্ট পার্টি জিতেছে। সারা পৃথিবীতে হচ্ছে।
  • r2h | ২৪ মে ২০১৯ ১৬:৫৯409622
  • 'ওরা খারাপ ভাষা প্রয়োগ করে তাই আমরাও করি' - না, এটা নিশ্চয়ই নয়। ব্যাক্তিগতভাবে, আমি এসব কখনৈ বলিও না (পার্টি লাইন নিয়েও আমার কোন ধারনা নেই)। তবে বামেরা কেন খারাপ করলো বা বিজেপি কেন জিতলো, সে অ্যানালিসিসে যদি এইসব আসে তবে হজম হবে না।
    যে দেশে প্রজ্ঞা ঠাকুর জেতে, শম্ভুনাথ রেগারের সমর্থনে লক্ষ লক্ষ টাকা ওঠে সেখানের মানুষের চামড়া অত সূক্ষ্ম বলে মনে হয়না যে বিচিপি চাড্ডি শুনে ফোস্কা পড়বে।
  • de | ২৪ মে ২০১৯ ১৬:৫০409621
  • প্রশ্নটা কম ভোট বা বেশী প্রতিক্রিয়ার নয় - একটি রেজিস্টার্ড রাজনৈতিক দল আর তার সমর্থকদের কুরুচিপূর্ণভাবে ডাকা হবে কিনা সেই নৈতিকতার প্রশ্ন। আর উল্টোদিকের ওরা খারাপ ভাষা প্রয়োগ করে তাই আমরাও করি, এটা যদি স্ট্যান্ড হয়ে থাকে তাহলে অবিশ্যি ঠিকই আছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত