এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ২৬ মে ২০১৯ ০১:২৫409710
  • দিদিও ছাগল তত্ত্ব মেনে নিলেন তাহলে।
  • Atoz | ২৬ মে ২০১৯ ০১:২১409709
  • @অর্জুন, হুঁ করলাম। বাপরে, এই সেই অদ্ভুত ফিটের ব্যামো-ওলা বোন যে কিনা মির্চার সঙ্গে প্রেমটা ভেঙে দিল ????? আর "ন হন্যতে" পড়ে বারে বারে মনে হত অম্রিত অনেক পরে, বেয়াল্লিশ বছর পরে যখন মির্চার সঙ্গে দেখা টেখা করতে যাচ্ছে, তখন সেই ছোটোবেলার অন্য অন্য চরিত্রগুলোর কী হল? সেই প্রেম-ভাঙা ভিলেন টাইপ বোনটার কী হল? তার আর উল্লেখ নেই "ন হন্যতে" তে।
  • অর্জুন অভিষেক | ২৬ মে ২০১৯ ০১:১০409708
  • @আতোজ, আপনি আপনার ফেসবুকের নটিফিকেশন চেক করুন।
  • অর্জুন অভিষেক | ২৬ মে ২০১৯ ০১:০৯409707
  • @Icm অনেক রাত হয়ে গেছে। এখন টাইপ করতে পারছিনা।

    Google এ D D Kosambi টাইপ করুন। উনি একাধারে গণিতজ্ঞ, স্ট্যাটিস্টিশিয়ান, লিঙ্গুইস্ট, আর্কিওলজিস্ট, ইণ্ডলজিস্ট এবং আরো অনেক বিষয় নিয়ে গবেষণা করেছেন। ১৯৫৬ সালে প্রকাশিত ওর লেখা'An introduction to the study of Indian history ইতিহাসচর্চার একটি paradigm shift বলা হয়।
  • Atoz | ২৬ মে ২০১৯ ০১:০১409706
  • এই তো অর্জুন আছেন। কদিন থেকেই খুঁজছি। মৈত্রেয়ী দেবীরা(ন হন্যতে র লেখিকা) কয় ভাইবোন ছিল জানেন? এক বোনের খবর বইটায় পাই, পরে কি আরো এক বা একাধিক বোন হয়েছিল? কোনো ভাই ছিল কি?
  • lcm | ২৬ মে ২০১৯ ০০:৫৭409705
  • কসাম্বি আবার কে ? অ্যাকাডেমিক্সে মার্ক্সিয় তত্ত্ব -- মানে স্কুল কলেজের সিলেবাসে মার্ক্সিজিম - ইকনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি - - এ সব সাবজেক্টের সিলেবাস ইনি বানিয়েছেন।
  • lcm | ২৬ মে ২০১৯ ০০:৫৪409704
  • RSS - রাষ্ট্রীয় সেবক সংঘ। এদেরকে দেখি না তো।
    এই জানুয়ারিতে গেছিলাম - দিল্লি, রাজস্থান, অন্ধ্র, ছত্তিশগড়, কলকাতা, পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় ঘুরলাম - বিজেপির পতাকা, মোদিশা-র ছবি প্রচুর (প্রায় সর্বত্রই কমবেশি) দেখলাম, কিন্তু RSS মানে খাকি হাফ প্যান্ট পরা লোকজন তেমন দেখলাম না। কে যেন লিখেছিল পশ্চিমবঙ্গ ছেয়ে গেছে RSS-এ। তেমন দেখতে পাই না তাদের। আছে নিশ্চয়ই এদিক ওদিক।
  • অর্জুন অভিষেক | ২৬ মে ২০১৯ ০০:৫৩409703
  • @Icm মরাঠীদের গালমন্দ করবেন না। আমি একসময়ে আধা মরাঠী ছিলাম, এখনো জল-হাওয়া লেগে আছে।

    ভুলবেন না, ইণ্ডিয়ান অ্যাকাডেমিক্সে মার্ক্সিয় তত্ত্ব যিনি প্রথম এনেছিলেন তিনি একজন মরাঠী- ডি ডি কসাম্বী। মহারাষ্ট্র অবশ্য তাকে ভুলে ভাসিয়ে দিয়েছে।
  • lcm | ২৬ মে ২০১৯ ০০:৪৯409702
  • ক্যাম্প অফ দ্য সেইন্ট্‌স্‌ -- সেটাই বা কী বস্তু? আমি যে কজন ট্রাম্প সাপোর্টারদের চিনি তারা কেউ এসব জানে না।
  • অর্জুন অভিষেক | ২৬ মে ২০১৯ ০০:৪৭409701
  • '"গোলওয়ালকর সাভারকর হেগড়েওয়ার" -- এরা সব কারা?"

    সব RSS র opening batsman।
  • Atoz | ২৬ মে ২০১৯ ০০:৪৬409699
  • হুঁ। একজন দেখ্লাম কাম্পিল্য টাম্পিল্য দিয়ে খুব ঠেসে ধরেছে এক ভক্তকে। জিজ্ঞেস করছে জটায়ু সম্পাতি এইসব ফ্যালকনেদের বাবা কে, জ্যেঠামশায় কে? জিজ্ঞেস করছে দশরথ কেন বেয়াইবাড়ি যেতেন না বেশি? জিজ্ঞেস করছে রাবণের বাবা কে, মা কে, পিতামহ কে, মাতামহ কে?
  • অর্জুন অভিষেক | ২৬ মে ২০১৯ ০০:৪৬409700
  • আজ কফিহাউজে আড্ডা দিতে গেলাম বেশ অনেককাল পরে। সব কবি, সাহিত্যিক'রা পরস্পরকে কুর্নিশ করছে 'জয় শ্রীরাম' ধ্বনিতে!
  • lcm | ২৬ মে ২০১৯ ০০:২৯409698
  • এ তো সব মারাঠি মনে হচ্ছে...
    সংস্কৃত কিস্যু জানে না মোদি ভক্তরা...
  • Atoz | ২৬ মে ২০১৯ ০০:২৭409696
  • ঝট করে খটোমটো সংস্কৃত শেখা সোজা নয়। "মেঘনাদবধ" টা দিয়ে শুরু করতে হবে। "বীতিহোত্র বীতিহোত্র বীতিহোত্র ত্বিষাম্পতি ত্বিষাম্পতি ত্বিষাম্পতি উরুক্রম উরুক্রম উরুক্রম" করে জপ করতে হবে।
  • S | ২৬ মে ২০১৯ ০০:২৭409697
  • ট্রাম্পভক্তরা যেমন সকলে ক্যাম্প অব দ্য সেইন্টস পড়ে, মোদিভক্তরাও গোলওয়ালকরের লেখা পড়ে।
  • S | ২৬ মে ২০১৯ ০০:২৫409694
  • বিজেপির ক্যাম্পেইন কিন্তু হিন্দু-হিন্দি-হিন্দুস্তান-গরু-পাকিস্তান লাইনেই ছিল। এবারে আর বিকাশ টিকাশের ঢপ দেয়নি। হোয়াট্সাপে, ইন্টারনেটে বিগত কয়েক বছর ধরে ক্রমাগত বিষ ছড়ানো হয়েছে।
  • r2h | ২৬ মে ২০১৯ ০০:২৫409695
  • উফ লসাগুদা ঃ/
    এরা সব মহান অখণ্ড হিন্দুরাষ্ট্রের রূপকার; কাকু জানে সব।
  • r2h | ২৬ মে ২০১৯ ০০:২৩409693
  • কে কার মেশিনারি, কার ভোট ব্যাঙ্ক, কার বাহিনী ব্যাবহার করেছে সেসব জানাও হয়তো জরুরী, সাংগঠনিক স্ট্র্যাটেজির দিক থেকে। কিন্তু সে তো ভোটের হিসেব। এমন যদি জানা যায় মানুষ শুধু বাটামের ভয়ে ভোট দিয়েছে, অন্তরে সবাই সাম্যবাদী বেরাদর তাহলে একরকম। তা তো মনে হচ্ছে না।
    এমনকি যদি কিছুর লোভে ভোট দিয়ে থাকে, সেটাও আইএমেইচও একটা রিয়েল ইস্যু। লোভ আর প্রয়োজন তো নিকট পড়শি।
  • lcm | ২৬ মে ২০১৯ ০০:২০409692
  • "গোলওয়ালকর সাভারকর হেগড়েওয়ার" -- এরা সব কারা? ৭০-এর দশকের রঞ্জি ক্রিকেটার?
  • S | ২৬ মে ২০১৯ ০০:১৬409691
  • খুব গুড বয় সাজছে বিজেপি। দেখি অভিনয়টা কতদিন চলে।
  • r2h | ২৬ মে ২০১৯ ০০:১৪409690
  • প্রচুর চাড্ডি জনগণের সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে আমরা আইটি সেল বলেছি, আইটি সেল আছে তো বটেই কিন্তু তারা বরফের গোলাটা গড়িয়ে দিয়েছে, হাজার হাজার শেয়ার করেচে এমনই লোকজন। তাদের চিন্তা ভাবনায় বড় রকমের কিছু একটা গোলমাল আছে, তারা বিদ্বেষ, ঘৃণা, যুদ্ধ, রণহুংকার ইত্যাদি ভালোবাসে। এবং তাদের মধ্যে বড় অংশ প্রতিষ্ঠিত, সফল, উঁচু ডিগ্রিওলা লোকজন, তাদের কিছু বোঝানোর সাধ্য কারো আছে বলে মনে হয়না। তাদের সঙ্গে তর্ক করা যায়, তর্কে হারানো যায়, কিন্তু তাদের বোঝানো যায় না। তো এর থেকে বেরুনোর কি রাস্তা?

    গোবলয়ের একটি বড় শহরে বাঙালীদের দুর্গাপুজো করার জন্যে মাঠ পাওয়া যাচ্ছে না, কারন বাঙালীরা আমিষ খায় তাতে জনগণের সমস্যা হয়। আমার শোনা বাঙালী প্রতিক্রিয়াতে তার বিরুদ্ধে কোন অভিযোগ নেই, বরং বৃহত্তর সনাতন ধর্মের নাগপুরী ব্যাখ্যার সঙ্গে অ্যালাইনড হতে পারার ব্রীড়াবনত আনন্দ আছে।
    আগে রামমোহন মাইকেল রবিঠাকুর ইত্যাদিরা সংস্কৃতিগত বড়দা ছিলেন, লোকে মানতো মানেই বুঝে মানতো তা নয়। এখন গোলওয়ালকর সাভারকর হেগড়েওয়ার কম্পিটিশন দিচ্ছেন। তাদের মানতে হলে তাদের পড়তে বা বুঝতে হবে তার কোন মানে নেই (পড়লে বুঝলেও আপত্তি থাকবে বলে মনে হয় না)।
    এছাড়া অন্য সব রিয়েল ইস্যু আছে, যা নিয়ে লোকজন ভাবে বিজেপি এলে ভালো হবে। হলে তো ভালোই। ডিএ, পে কমিশন নিয়ে পোস্ট দেখছিলাম। তবে ত্রিপুরায় তো শুনি সরকারী কর্মচারীরা হতাশ হয়েছেন। জানিনা সেসব কতটা প্রচার হয়েছে।

    এছাড়া নিয়মগিরি বস্তার হ্যানাত্যানা নিয়ে ভাবার কারন কারো কিছু নেই, এনারসিও - বেপরোয়া লোক অসাবধানে রাস্তা পেরুনোর সময় ভাবেনা তার অ্যাকসিডেন্ট হতে পারে, আর ভগবান অন্যের চোখ অন্ধ করে আমাকে আলো দিলেও আমি ভগবানকে ভালো বলি, এ তো কবি কবেই গেয়েছেন।
  • lcm | ২৫ মে ২০১৯ ২৩:৫৯409689
  • বড়েস,
    ঐ আবাপ নিউজে রয়েছে,
    "কংগ্রেসের দফতর উদ্ধার করে ফেরাল বিজেপি ---
    কংগ্রেসের নেতারা অবশ্য বিজেপিকে ভোট দেওয়ার কথা প্রকাশ্যে স্বীকার করেননি

    লোকসভা ভোটের পরদিনই ‘দখল’ হওয়া দলীয় দফতর ফিরে পেল কংগ্রেস। সৌজন্যে বিজেপি।
    শুক্রবার সকালে ময়নাগুড়ির মাধবডাঙায় তৃণমূলের একটি দফতরে ঢুকে বিজেপি কর্মীরা দখল নেয় বলে অভিযোগ। যদিও সেই দফতরের ভার বিজেপি কর্মীরা নিজেদের কাছে রাখেনি। ঘরের চাবি বিজেপি নেতারা তুলে দেন এলাকার কংগ্রেস কর্মীদের হাতে। কংগ্রেসের অভিযোগ, এক সময়ে দফতরটি তাদেরই ছিল। ২০১২ সালে তৃণমূল সেটি দখল করে নেয়। এ দিন পুরনো দফতর ফিরে পেয়ে বিজেপিকে ধন্যবাদ জানিয়েছেন কংগ্রেস কর্মীরা।"

    -- মোটকথা পশ্চিমবঙ্গে বিজেপি অনেকগুলি সিট পাবার পর যেখানে যা বন্ধ ছিল সব খুলে যাচ্ছে।
  • r2h | ২৫ মে ২০১৯ ২৩:৫২409688
  • কে বেশী কে সহি কে কত বাম সেইসব নিয়ে বিপুল তর্ক বিতর্ক হবে আর নেপো এসে দই খেয়ে যাবে, এই যা দেখছি। ১১তে তৃণমূল না এলে বিজেপিকে আটকানো যেত ব্যাপারটা এমন হলে ত্রিপুরাতে বিপর্যয় হওয়ার কথা না।
    কোথাও কিছু একটা ভুল হচ্ছে, কিছু তো ইস্যু আছে যা ধরা যায়নি।

    বামেদের একেবারে নীচের স্তরে গণসংগঠন আর নেই, যেটা আরএসএসের আছে, তার জন্যে প্রচুর ফান্ডিংও আছে। কংগ্রেস যথেষ্ট বদ, এতদিন ভারে কাটছিল, এখন আরে ভারী লোকজন এসে পড়েছে।

    একসময় পার্টির হোলটাইমাররা ছিলেন, নানান রকম লোক, শ্রমিক কৃষক থেকে মেধাবী পড়ুয়া লোকজন, নিজেদের কেরিয়ারপত্র বিসর্জন দিয়ে জীবনপণ করেছেন, তাঁদের পরের প্রজন্ম সেই পথ ধরেনি (স্বাভাবিক, আমি হলেও ধরতাম না)। আরএসেস/ বিজেপিরও হোলটাইমার ধরনের কিছু আছে, ওদের কেমন স্ট্রাকচার জানি না, তবে নিজেদের কাজকর্ম করেন।
    একটা সময় প্রচুর লোক নানান অব্লিগেশনে প্রকাশ্যে সিপিএম করেছেন, ভেতরে আরেসেস (ত্রিপুরায় অন্তত আমি জানি এমন)।

    একে তাকে দোষারোপ করে আর কী হবে। যুগের দখিনা পবনও আছে। আরো কিছু আছে নিশ্চয় যা বুঝতে ভুল হচ্ছে।

    একটা বৃহত্তর ঐক্য কোথাও হতে পারতো, তাও হয়নি।
  • | ২৫ মে ২০১৯ ২১:১০409687
  • উদিকে মমব্যানও ছাড়তে চেইছিলেন।,তাপ্পর দল দেয় নি। দেশটাই নাইট্যশালা হই গেছে। নিউ ইয়র্ক টাইমস লিখেছে নাটক করে চোখের জল সময় সময় বের করে আর ফেক নিউজের বন্যা বইয়ে ফেকু জিতেছে।
  • dc | ২৫ মে ২০১৯ ১৯:১৮409686
  • ন্যাশনাল টিভিতে দুটো নাটক একসাথে চলছে।

    একদিকে আমাদের সবার প্রিয় প্রধানসেবক ভাষনের বন্যা বইয়ে দিচ্ছে।

    ওদিকে একটি বৃহত শিশু হাত পা ছুঁড়ে কান্নাকাটি করছে এবার আমায় ছেড়ে দে মা বলে, কিন্তু মা কিছুতেই শুনবে না।
  • S | ২৫ মে ২০১৯ ১৫:২৯409684
  • এই খবরটিতে কি লেখা আছে? লিন্কদাতা একটু বলবেন?
  • lcm | ২৫ মে ২০১৯ ১০:০২409681
  • ও হ্যাঁ, তিনো সরকারের ওপর অনেক লোক খচে আছে - সেটা দেখেছি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত