এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | ২৬ মে ২০১৯ ০৩:৪৯409740
  • কথক কিঞ্চিৎ মারমুখী-ও বটে :-), ভিলেন-দের পিটিয়ে তুলো ধুনে দিতে চায়
  • Atoz | ২৬ মে ২০১৯ ০৩:৪৪409739
  • S,
    ঃ-)
    যার যেমন মন, তার তেমন ভিসুয়াল। কথক নির্বিকার, অনুদ্বিঘ্ন, বিগতস্পৃহ। ঃ-)
  • S | ২৬ মে ২০১৯ ০৩:২০409738
  • অ্যাতোজ, যা হা লিখিবেন সাবধানে লিখিবেন। এক কথার অনেক রকম ভিজুয়াল হয় কিনা।
  • Atoz | ২৬ মে ২০১৯ ০৩:০৩409737
  • শূর্পনখা সরল মনে প্রেম করতে গেল, আদৌ বুঝতে পারে নি দুই বিদেশি ওকে নিয়ে খেলছে। (ওকে রাম লক্ষ্মণ আদৌ নিজেদের স্পিসিসের কেউ বলেই মনে করে নি, প্রেম দূরস্থান )।
    সেই হিসেবে কিন্তু ভীমেদের আমলে অবস্থার পরিবর্তন ঘটেছিল, হিড়িম্বাকে ভীম শুধু যে বিয়েই করল তাই না, ওদের যে ছেলে হল, সেই ঘটোৎকচকেও পুত্রমর্যাদা দিল। যদিও পরে সেই ছেলেকে একরকম নিজপক্ষের স্বার্থে ব্যবহারই করল বলা চলে, ওকে স্যাক্রিফাইস করেই তো অর্জুনকে একাঘ্নী থেকে বাঁচানো হল।
  • Atoz | ২৬ মে ২০১৯ ০২:৫৬409735
  • ঠাকুরমার ঝুলির রাজারা যে কী সঙ্গীন অবস্থায় দিন কাটাতো, এইবারে বুঝি। "এক রাজা, তার সাত রাণী"।
    দুই রাণী দুই কান টানে, অন্য দুই রাণী দুই হাত টানে, আর দুই রাণী ঠ্যাং টানে, আর পাটরাণী সামনে দাঁড়িয়ে পরিচালনা করে। ঃ-)
  • অর্জুন অভিষেক | ২৬ মে ২০১৯ ০২:৫৬409736
  • ওই বিয়েটার ব্যবস্থা করেছিলেন বিজেপি'র জনক শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়! চিত্রিতা আমায় বলেছিলেন।
  • অর্জুন অভিষেক | ২৬ মে ২০১৯ ০২:৫৪409734
  • আচ্ছা, শূর্পনখাকে এত দোষা হয় কেন? বেচারী সুন্দরী ছিল আর লক্ষ্মণের সঙ্গে শুধু ফ্লার্ট করতে গেছিল! আর লক্ষ্মণ যে নিষ্ঠুরের মত ওর নাক কেটে দিল, সে বেলা!
  • Atoz | ২৬ মে ২০১৯ ০২:৫৩409733
  • বাপ ভিলেনের কথা অবশ্য গপ্পে আছে। শেষটায় লোকটা চরিত্রহীন অসংযমী ও কামুক সাব্যস্ত হল। সতীসাধ্বী বৌকে ছেড়ে দুই নম্বর বিয়ে করে তুমুল নাজেহাল হয়ে একসময় মারা গেল। মারা যাবার সময় প্রথম বৌয়ের কাছে নাকি আসতে চেয়েছিল, বলেছিল ক্ষমা চাইবার আছে। কিন্তু আর পেরে ওঠেনি। (এইরকম এক বৌ ডিভোর্স না দিতেই আরেকটা বৌ এনে ফেলা, দেশের আইন টাইন কীরকম ছিল কেজানে! কিংবা হয়তো ডিভোর্স পেয়েছিল, তাও হতে পারে। )
  • অর্জুন অভিষেক | ২৬ মে ২০১৯ ০২:৫১409732
  • ঃ-) ঃ-)

    বাপ লোকটি পণ্ডিত হলেও সুবিধের ছিল না। মেয়েকে প্রেম করতে দেয়নি কিন্তু নিজে বুড়ো বয়েসে অন্য একজনের প্রেমে পড়ে পরিবারকে ত্যাগ করে চলে গেছিল।
  • Atoz | ২৬ মে ২০১৯ ০২:৪১409731
  • আমার এক বন্ধুনি, সে তো এখনও মন্ত্রমুগ্ধ। মোট ১০০ বার নাকি পড়েছে ন হন্যতে। প্রতিবার পড়ার পর ভিলেন বাপটাকে আর হিংসুটে বোনটাকে প্রাণভরে গালাগাল দিয়েছে। একটা নাকি মহিষাসুর আর অন্যটা শূর্পনখা।
    ঃ-)
  • Atoz | ২৬ মে ২০১৯ ০২:৩৯409730
  • চিঠি? টীনেজে ঐ বই পড়ার পর মনে হয়েছিল গিয়ে ভিলেনকে তুলে আছাড় মারি। শুধু বোনটাকে না, আপদ বাপটাকে ও, আচ্ছা করে পিটিয়ে তুলো ধুনে দিই একেবারে।
    ঃ-)
  • অর্জুন অভিষেক | ২৬ মে ২০১৯ ০২:৩৮409729
  • সিনেমাটার নাম শুনেছি, দেখিনি। 'মংপুতে রবীন্দ্রনাথ' র চাইতে রাণী চন্দের রবীন্দ্রনাথ বিষয়ক স্মৃতিকথাগুলো অনেক সুখপাঠ্য।
  • অর্জুন অভিষেক | ২৬ মে ২০১৯ ০২:৩৬409728
  • ওখানেই ওঁর খুব আপত্তি ছিল। দিদির কথা শুনে সবাই ওকে ভিলেন ভেবে বসে রইল। 'ন হন্যতে' বেরনোর পর পাঠকরা চিত্রিতাকে দোষারোপ করে প্রচুর চিঠি লিখেছিল।
  • lcm | ২৬ মে ২০১৯ ০২:৩৪409727
  • কিস্যু মনে নেই, আমি অবশ্য পুরো বইটা শেষ করি নি, খুব বোরিং লেগেছিল। আর সিনেমাটাতেও বেশি দূর যাই নি।
  • Atoz | ২৬ মে ২০১৯ ০২:৩৩409726
  • কিন্তু আসলে ওরা কয় ভাইবোন? এই দুটো বোনের কথাই কি শুধু জানা যায়? আর কোনো ভাই টাই কি বোন টোন কিছু ছিল না?
  • Atoz | ২৬ মে ২০১৯ ০২:২৮409723
  • আরে ঐ সিনেমাটার কথাই তো বললাম। মা শাবানা, বাবা সৌমিত্র।
  • aranya | ২৬ মে ২০১৯ ০২:২৮409724
  • হ্যাঁ, বাজে সিনেমা
  • lcm | ২৬ মে ২০১৯ ০২:২৮409725
  • মংপুতে রবীন্দ্রনাথ পড়তে গিয়ে আমারও ঐরকম মনে হয়েছিল, খালি নিজের কথা।
  • lcm | ২৬ মে ২০১৯ ০২:২৬409721
  • অরণ্য,
    বেঙ্গলি নাইট্‌স্‌ - সিনেমা বাজে। হিউগ গ্রান্ট, সুপ্রিয়া পাঠক।
  • Atoz | ২৬ মে ২০১৯ ০২:২৬409722
  • আরে "ন হন্যতে" পড়ে মনে হয়েছিল ঐ ভিলেন বোন, গল্পে যার নাম সাবি(সাবিত্রী), সে একটি সাংঘাতিক হিংসুটে টাইপের মিটমিটে শয়তান তো বটেই, তার উপরে স্যায়না আধপাগলা। মানসিক প্রতিবন্ধীও দেখানো হয়েছে কোনো কোনো জায়্গায়। পরে কোনো উল্লেখ না থাকায় মনে হয়েছিল ঐ ভিলেনের অল্পবয়সেই মনে হয় সদগতি ঘটে গ্যাছে।
    বিশাল এক বাঙালি পাঠকগোষ্ঠীর কাছে "ন হন্যতে" খুবই প্রিয় বই, তাদের কাছে ওই বোন চিরকালের জটিলেকুটিলে, লীলা পোস্টাই করছে।
  • lcm | ২৬ মে ২০১৯ ০২:২৫409720
  • অর্জুন,
    প্রফেসর কসাম্বি-র ইউকি পেজ পড়লাম। থ্যাংকু।
    এখন কেমন মনে হচ্ছে এনার কথা আগে কোথাও শুনেছি।
  • aranya | ২৬ মে ২০১৯ ০২:২৪409719
  • সিনেমাও হয়েছিল, বেঙ্গলি নাইটস' থেকে
  • অর্জুন অভিষেক | ২৬ মে ২০১৯ ০২:১১409718
  • শিকাগো ইউনিভার্সিটি প্রেস থেকে অরুন্ধতী মুখোপাধ্যায় নামে এক অধ্যাপিকা মৈত্রেয়ীর 'ন হন্যতে' বাংলা থেকে ইংরেজি আর মির্চার 'লা নুই বেঙ্গলি' রোমানীয় থেকে ইংরেজিতে অনুবাদ করে 'বেঙ্গলি নাইটস' নামে একটা বই বের করেছিলেন। তার রিভিউ স্টেটসম্যান পত্রিকায় বেরিয়েছিল। সে অবশ্য অনেক বছর আগের কথা বলছি।
  • অর্জুন অভিষেক | ২৬ মে ২০১৯ ০২:০৬409717
  • মৈত্রেয়ী দেবীর বই পড়লেই মনে হয় উনি খুব ঝগড়াটি ছিলেন। 'মংপুতে রবীন্দ্রনাথ' এ পাতার পর পাতা খালি উনি কত বুদ্ধিমতী, রবীন্দ্রনাথকেও কথায় টক্কর দিচ্ছেন তাই সব ছাইপাঁশ লিখে গেছেন। শখ করে ওর আবার ইংরেজি অনুবাদ করেছিলেন, সেটা ছেপেছিল প্রফেসর পি লালের 'রাইটার্স ওয়ার্কশপ'। বাপরে! কি ভয়ংকর সেই অনুবাদ। আমি দিল্লী বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরীতে পড়েছিলাম। ভাগ্যিস, 'রাইটার্স ওয়ার্কশপ' আর নেই! তাই সেই বই আর পাওয়া যাবে না।
  • aranya | ২৬ মে ২০১৯ ০২:০৩409716
  • আমার-ও ঐ টিন এজে, মির্চার চোখ শেষে পাথর হয়ে গেছে
  • অর্জুন অভিষেক | ২৬ মে ২০১৯ ০১:৫৭409715
  • @আতোজ, পড়লেন তো ! চিত্রিতা'কে প্রায় চার- পাঁচ বছর তাকে খুব কাছ থেকে দেখেছি। খুব সাবেকি, স্নিগ্ধ ব্যক্তিত্ব। নিজের স্পষ্ট মতামত ব্যক্ত করতে পিছপা হতেন না। শুধু নিজের দিদি নয়, কলকাতার সেই সময়ের অনেক কবি, সাহিত্যিক সম্পর্কে তার অ্যাসিডিক মন্তব্য ইন্টারেস্টিং ! মৈত্রেয়ীর চেয়ে চিত্রিতা অনেক বেশী উৎকৃষ্ট কাজ করেছেন। যদিও লোকে তার নাম জানতনা বলে খুব আপসোস ছিল তার। ইনিই পদার্থবিদ ডঃ লালী চট্টোপাধ্যায়ের জননী।

    মৈত্রেয়ী দেবীকে কেন জানিনা, চিত্রিতার সঙ্গে আলাপ হবার আগে থেকেই একদম ভাল লাগত না। রবীন্দ্রনাথকে নিয়ে তার আর কোনো অনুরাগিণী বোধহয় এত possessive ছিলেন না। সবসময়ে রবীন্দ্রনাথকে নিয়ে তার ঘনিষ্ঠতা জাহির করে বেড়াতেন। 'ন হন্যতে' আমি ক্লাস এইটে প্রথম পড়ি। তখন খুব ভাল লাগলেও, পরে ভাল লাগেনি। বড্ড প্যানপ্যানিয়েছেন।

    আর ভুলে যাবেন না, 'ন হন্যতে' উপন্যাস, আত্মজীবনী নয়। বোনকে ওইরকম ভিলেন বানানোর ব্যাপারটা তাই বুঝতে পারবেন। এই উপন্যাস বেরনোর পর দুজনের মুখ দেখাদেখি বন্ধ হয়ে গেছিল।
  • Atoz | ২৬ মে ২০১৯ ০১:৪২409714
  • টীনেজে ভালো লেগেছিল "ন হন্যতে", পরে আরো বড় হয়ে যখন পড়লাম তখন বড্ড ন্যাকাটাইপ লাগল। কিন্তু লিখনশৈলীটা ভালো লাগে এখনও।
  • lcm | ২৬ মে ২০১৯ ০১:৩৩409713
  • ন হন্যতে --- তেমন ভালো লাগে নি
  • Atoz | ২৬ মে ২০১৯ ০১:২৯409711
  • "ন হন্যতে" র লেখিকা চমৎকার টাইম লুপ ব্যবহার করে করে অমৃতাকে অতীতে ভবিষ্যতে যাতায়াত করিয়ে করিয়ে কাহিনিটা লিখেছেন। ইউটুবে একটা ইংরেজী সিনেমাও আছে, শাবানা অমৃতার মায়ের ভূমিকায়, সৌমিত্র বাবার ভূমিকায়। সিনেমাটা সম্ভবতঃ দুখানা বই থেকে কাহিনি নিয়ে মিশিয়ে বানানো। ঃ-)
  • lcm | ২৬ মে ২০১৯ ০১:২৯409712
  • ভোটে হেরে গেলে জনগণ ছাগল - এতো স্ট্যান্ডার্ড ব্যাপার
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত