এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ২৮ মে ২০১৯ ০৩:২২409800
  • "পোয়েটিকাল হিস্টরি অব ম্যানকাইন্ড", এটা ঐতিহাসিক তো না, ঐতিহাসিক হবার কোনো উদ্দেশ্যও এর ছিল বলে মনে হয় না। মানুষের নানাবিধ বহির্দ্বন্দ্ব ও অন্তর্দ্বন্দ্ব দেখানোই মনে হয় উদ্দেশ্য ছিল।
    রামেদের ব্যাপারটাই দেখুন না। হয়তো ওরকম একটি রাজবংশ ছিল, তাদের এক রাজার হয়তো চার ছেলে ছিল। বড় ছেলে বনবাসে গেল বৌ আর এক ভাইকে নিয়ে, অন্য এক ভাই রাজা হল। তারপরে আরেক দেশের মোগাম্বো টাইপ এক রাজা বৌটিকে ধরে নিয়ে চলে গেল, এই দুই ভাই সৈন্য টৈন্য যোগাড় করে ঐ মোগাম্বোর দলকে যুদ্ধ করে মেরে বৌ উদ্ধার করে আনল। এরকম ব্যাপার তো হতেই পারে।
  • অর্জুন অভিষেক | ২৮ মে ২০১৯ ০৩:১৮409799
  • অসুধ আর ভেষজ প্রডাক্ট গুলো তো আয়ুর্বেদরা বানায়। এতে ওর কি কৃতিত্ব ?
  • Atoz | ২৮ মে ২০১৯ ০৩:১৫409798
  • তার মানেই বুঝুন। যাদের এত হাজার কোটি টাকার ব্যবসা, তারা কত হাজার কোটিকে মুর্গী করার ক্ষমতাসম্পন্ন! সুতোয় বাধা পুতুলের মত নাচাচ্ছে।
  • অর্জুন অভিষেক | ২৮ মে ২০১৯ ০৩:১৩409797
  • ওটা তো আপনি ঐতিহাসিক ভাবে কাহিনীটি কোন সময়সীমা নির্দেশ করছে সেটা বলছেন। কিন্তু মহাভারতের কাহিনী থেকে সেটা বের করা দুরুহ! এটা কাহিনীই। হতে পারে কিছু ঘটনা বাস্তব নির্ভর। এইরকম দুই ভাইয়ের একটি রাজত্ব ছিল এবং সেই রাজত্বে জ্যাঠতুতো- খুড়তুতো দুই ভাইয়ের বিবাদ ছিল। কিন্তু এটাকে সম্পূর্ণ ভাবে ঐতিহাসিক প্রমাণ করাটা কোনো অর্থ নেই।
  • অর্জুন অভিষেক | ২৮ মে ২০১৯ ০৩:০৭409796
  • 'ওরিয়েন্টেশন পাল্টে দেবে' এই নিয়ে দিল্লীর প্রাইড ওয়াকে ২০১৪য় জন্তর- মন্তরে ওপেন স্টেজে ওকে নিয়ে অ্যাকটিভিস্টরা খিল্লি করেছিল। ঃ-)

    আর কয়েক হাজার কোটি টাকার ব্যবসা। মাঝে তো পাড়ায় পাড়ায় পতঞ্জলীর দোকান। ফেসবুকে একটা কার্টুন বেরিয়েছিল, পতঞ্জলীর ডিয়োড্রেন্ট মেখে রাস্তা দিয়ে যাচ্ছে আর ছাগলে তাড়া করেছে (ঘাসের ঘ্রাণের ডিয়ো) ঃ-) ঃ-)

    হরিদ্বারের কাছে একটা গোটা গ্রাম জুড়ে ওর ভেদিক ভিলেজ টাইপের বিশাল ব্যাপার স্যাপার।
  • Atoz | ২৮ মে ২০১৯ ০২:৫৮409795
  • মিডিয়া নিতে গেছে কেন মতামত? বলেন কী মশাই? নেবে না? এমন একজন পপুলার সিলিব্রিটি !!!!
    বছরের পর বছর তো দেখছি রামদেবের এক একখানি বাণী নিয়ে হুলুস্থুলু পড়ে যাচ্ছে মিডিয়াতে। ঃ-)
    একবার বললেন যোগাসন করিয়ে এইডস সারিয়ে দেবেন, আরেকবার বললেন ওরিয়েন্টেশন পাল্টে দেবেন---সেইসব নিয়ে কত হুলুস্থুলুস।
  • Atoz | ২৮ মে ২০১৯ ০২:৫৪409794
  • কাহিনী সদাই কল্পনা। কিন্তু কোন্‌ সময়কালের কথা বলা হচ্ছে সেটা কাহিনী বিশ্লেষণ করে বোঝা যায় খানিকটা।
    যেমন দেখুন "পথের পাঁচালি", অনেকেই বলেন আত্মজৈবনিক উপন্যাস। কিন্তু আত্মজৈবনিক হোক আর নাই হোক, উপন্যাস উপন্যাসই, লেখক নিজের জীবনকে ফিকশনাল জগতে তুলে নিয়ে আপন মনের মাধুরী মিশিয়ে লিখেছেন।
    তার মধ্য থেকেও সময়কাল কিন্তু বোঝা যায়। ঐ যে সেই ট্রেন দেখতে যাওয়া, টেলিগ্রাফের তার দেখা, গ্রামের এক বিয়েতে ব্যান্ড বাজনা, বায়োস্কোপওয়ালার ছোটো বায়োস্কোপের বাক্স যাতে চোখ লাগিয়ে দেখতে হয় পয়সা দিয়ে, পরে ট্রেনে তাদের কাশী যাওয়া---
  • অর্জুন অভিষেক | ২৮ মে ২০১৯ ০২:৪৯409793
  • এই রামদেবকে সত্যি সহ্য করা যায় না! ওর মতামত নিতে গেছে কেন মিডিয়া? ওর তো কোনো রাজনৈতিক পজিশন নেই। নাকি এবারে ভাল কিছু পোষ্ট মিলবে ?
  • Atoz | ২৮ মে ২০১৯ ০২:৪৬409791
  • ওদিকে রামদেব কী বলেছেন শুনলেন? বলেছেন তিন্নং বাচ্চারা ভোটাধিকার পাবেন না।
  • অর্জুন অভিষেক | ২৮ মে ২০১৯ ০২:৪৬409792
  • এখানে মহাভারত, রামায়ণ নিয়ে আলোচনা হচ্ছিল। কলকাতায় প্রফেসর পি লাল জি ডি বিড়লা সভাঘরে প্রতি রবিবার মহাভারতের ক্লাস নিতেন। উনি সমগ্র মহাভারত অনুবাদ করেছিলেন সংস্কৃত থেকে ইংরেজিতে, করেছিলেন ট্রান্স ক্রিয়েশন। সেখান থেকে পড়া হত, সঙ্গে আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব। অনেক বছর আগের কথা। আমি ওই ২০০২- '০৩ এ কয়েকবার অ্যাটেণ্ড করেছি ওই ক্লাস। প্রতিবার মহাভারত রচনার সময়সীমা ও এই কাহিনী সত্য ঘটনা না কাল্পনিক, এই নিয়ে প্রশ্ন আসত। প্রফেসর পি লাল প্রতিবার বলতেন মহাভারত একটি সাহিত্য, তার হিস্টরিসিটি খোঁজা হল মহাভারতের সাহিত্য গুণকে নষ্ট করা।
  • Atoz | ২৮ মে ২০১৯ ০২:৩১409790
  • না না আমি না। বিখ্যাত বিখ্যাত রাঁধুনীরা আছেন তো! টিভিতে দ্যাখেন না? ভালো ভালো রান্না শো হয়।
  • অর্জুন অভিষেক | ২৮ মে ২০১৯ ০২:২৬409789
  • কে রাঁধবে ? আপনি ?
  • Atoz | ২৮ মে ২০১৯ ০২:১৯409788
  • মুলোঘন্ট রাঁধা হবে কবে? সঙ্গে গাজরও দিতে হবে। ভালো করে গ্রেট করে নিতে হবে। প্রচুর নারকোল কুচি আর খানকতক চিংড়ি দিলে ভালো হয়। অনেক লংকা দিতে হবে। ফোড়নে কী দেওয়া যায়? সর্ষে?
  • অর্জুন অভিষেক | ২৮ মে ২০১৯ ০২:১১409787
  • এবারের ইলেকশনটা নিয়ে হাসাহাসি করে আমরা বোধহয় ডিপ্রেশন কাটাচ্ছি। কাল জাকারিয়া স্ট্রীটে ইফতারে গেছিলাম। এই সময়টা ওখানে না গেলে ঠিক হয়না। খেলাম পেট পুরে।

    কে জানে! '২১ এ হয়ত ওসব বন্ধ হয়ে যাবে।
  • অর্জুন অভিষেক | ২৮ মে ২০১৯ ০২:০৯409786
  • হ্যাঁ @আতোজ

    ২০১৬ তে ফেসবুকে একজন লিখেছিল 'মোদীজি বুরে দিন বাপাস দো'। @S
  • Atoz | ২৮ মে ২০১৯ ০২:০৩409785
  • কানহাইয়ার জায়গা না ওটা?
  • S | ২৮ মে ২০১৯ ০১:৫৬409784
  • আচ্ছে দিন এসে গেছে।
  • অর্জুন অভিষেক | ২৮ মে ২০১৯ ০১:৫০409783
  • মুসলিম পেটানো শুরু হয়ে গেছে। একটা ঘটনা খোদ গুরুগ্রামে। ওপরটা বেগু সরাইয়ে।
  • Atoz | ২৮ মে ২০১৯ ০০:০৭409782
  • আচ্ছা, কেউ বলতে পারেন রামকৃষ্ণমিশনের স্কুলগুলোর কি বোর্ড বদল হয়ে গেছে? সিবিএসই, আইসিএসই ইত্যাদি কেন্দ্রীয় সংস্থার পরীক্ষা দেয় এখন ওখানের স্টুডেন্টরা?
  • Atoz | ২৭ মে ২০১৯ ২৩:১৯409781
  • ডিসি, তবেই বুঝুন। সেই সাতরাণীওয়ালা রাজাদের বীরত্ব কত! কত দিলওয়ালা জিগরওয়ালা তাঁরা। ঃ-)
  • dc | ২৭ মে ২০১৯ ২৩:১৭409780
  • নাঃ এক রানী নিয়েই কুল পাচ্ছিনা, তায় আবার সাত রানী!
  • Atoz | ২৭ মে ২০১৯ ২৩:১৫409779
  • ডিডি,
    আছেন? হনুমানের নদী সাঁতরানোর ব্যাপারটা কী? সমুদ্র লঙ্ঘন ই তো সর্বত্র শুনতাম ও শুনি। বাল্মিকী নাকি নদী সাঁতরে যাবার কথা বলেছেন? এটা কোথা থেকে পাওয়া গেল?
  • Atoz | ২৭ মে ২০১৯ ২৩:০৪409776
  • এলা,
    রামায়ণ এর কাহিনী তো মহাভারতের আগের যুগের কাহিনি। হনুমান খুব বুড়ো হয়ে গিয়েছিলেন না ভীমের সঙ্গে যখন দেখা হল? পরে বললেন উনি দাদা, দুজনেই পবনপুত্র কিনা, সেই হিসেবে। ঃ-)
  • Atoz | ২৭ মে ২০১৯ ২৩:০০409775
  • রুচিরা, অনেক ধন্যবাদ। ভাবা যায়, এমন কালও ছিল যখন কিনা ডিভোর্স আইন ছিল না!!!! একবার ট্র্যাপে পড়লেন কি চিরকালের মত গেলেন !!!!! পয়েন্ট অব নো রিটার্ন! সাড়ে সব্বনাশীয় যুগ একেবারে।
  • Atoz | ২৭ মে ২০১৯ ২২:৫৫409774
  • @অর্জুন, অনেক ধন্যবাদ। কিন্তু ক'জন ছেলেপিলে ছিল ওদের? এই দু'টি কন্যা ছাড়া?
  • Atoz | ২৭ মে ২০১৯ ২২:৫৩409773
  • ডিসি, আপনার তো অশান্ত হবার কিছু নেই। আপনি কি ঠাকুর্মার ঝুলির সেই রাজা? আপনার কি সাত রাণী? ঃ-)
  • b | ২৭ মে ২০১৯ ১৮:৪৪409772
  • শুওর ভর্তা খাইলাম।
  • de | ২৭ মে ২০১৯ ১৩:০৫409771
  • 1807.08572 - এটা cond-mat archive এর নং -
    পড়ে দেখো কাজটা -

    কিন্তু খুব দেডিকেটেড কাজ, এই রেজিস্ট্যান্স ড্রপটাই খুবই খুবই ইন্টারেস্টিং - এটার রিপ্রোডিউসিবিলিটি আরেকটু বাড়লে আর ফিজিক্স আন্ডার্স্ট্যান্ডিংটা আরো স্ট্রং হলে - অবশ্য নোবেল পাবার মতোই গ্রাউন্ডব্রেকিং ডিসকভারি -
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত