এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | ৩০ মে ২০১৯ ১৯:৫৮409949
  • উফ।
    প্যান তো শক্ত মতো একটা কার্ড। সেটা টুকরো হয় কীকরে? আপনারা কি টানাটানি করেন নাকি?
  • Ishan | ৩০ মে ২০১৯ ১৯:৫৮409950
  • pyaan to shakta mato ekaTaa kaarDa. seTaa Tukaro haya kIkare? aapanaaraa ki TaanaaTaani karen naaki?
  • b | ৩০ মে ২০১৯ ১৮:৪৯409947
  • হ্যাঁ, মানে চলেই যায় জানি। তবু।
    ল্যামিনেশনের আইডিয়াটা ভালো।
  • b | ৩০ মে ২০১৯ ১৮:৪৯409948
  • হ্যাঁ, মানে চলেই যায় জানি। তবু।
    ল্যামিনেশনের আইডিয়াটা ভালো।
  • Hmm | ৩০ মে ২০১৯ ১৭:০৬409946
  • b, আমার প্যান কার্ড আড়াআড়ি দু টুকরো হয়ে গেছিলো, অমি তো প্যান কার্ড রিপ্লেস করার লিংক ই খুঁজে পাইনি, তাই দু-টুকরো ঠিকমতো সাজিয়ে একসাথে ল্যামিনেট করে নিয়েছি, এখন আর কোন সমস্যা নেই ঃ(
  • r2h | ৩০ মে ২০১৯ ১৩:৩৫409945
  • দমদি, হচ্ছে না তো ঃ(। আধার লিঙ্ক হওয়ার পর কি সব আইডি পত্র পাল্টে গেছে; ওদিকে আমি যখন আগের কোং ছেড়েছি তখন আধার চালু হয়নি। দু'বছর পর ফিরে যখন করতে গেছি তখন আগের ডেটা আর খুঁজে পাচ্ছে না সিস্টেম - সেসব হয়তো মাইগ্রেট হয়নি! তাই ওটা এখন ম্যানুয়াল প্রসেসে করতে হবে!

    হ্যাঁ, প্যানএর ব্যাপারটা অবশ্য করে ফেলা যায়, চলে যাচ্ছে বলে করছি না আরকি!
  • S | ৩০ মে ২০১৯ ১২:৪২409944
  • হাসান মিনাজ বোধয় ক্রিকেটের এই এপিসোডটাকে প্রো-ইন্ডিয়ান অ্যাজেন্ডা হিসাবে চালিয়েছে। দেখো ইন্ডিয়া কত বিশাল দেশ ইত্যাদি। শুধু ঐ মান্কিগেটটা দেখিয়েই গন্ডোগোল করে ফেলেছে। ঐটা ডিসপাইট ডিফারেন্ট এক্সপ্লেনেশন অজিদের খুব প্রিয় ঘটনা। নিজেদের তীব্র রেসিস্ট নাম ঘোচানোর সবথেকে ভালো উপায় অন্যকে রেসিস্ট দেখিয়ে নিজেদের ভিক্টিম বানানো।
  • S | ৩০ মে ২০১৯ ১২:৩৮409943
  • শুধু ক্রিকেট কেন? পুরো অ্যাঙ্গলো-স্যাক্সন ন্যারেটিভটাই পায়ের তলা থেকে সড়ে যাচ্ছে। একসময় যেসব দেশ ইকনমি থেকে স্পোর্টস সবেতেই মাতব্বরি করেছে, তাদের হাত থেকে এখন সব ফস্কে যেতে চলেছে। ভারত-চীনের মতন বেশ কিছু বড় ইকনমিতে বাস করা এক বিরাট সংখ্যক জনগন আর বিদেশীরা কি ভাবলো নিয়ে চিন্তিত নয়, নিজেদের স্বার্থ দেখতে ব্যস্ত, নিজেদের জন্যই সবকিছু তৈরী হচ্ছে। পুরো স্পেসটাই রিডিফাইন্ড হচ্ছে আর সেখানে এইসব পুরোনো লিডিং দেশগুলোর রোল ক্রমশই কমছে। সেইটা সহ্য না করতে পেরেই এইসব দেশগুলো, যেগুলো একসময় সারা দুনিয়াতে ক্লাসিকাল লিবারেলিজম ছড়িয়েছিলো, সেখানে কনজারভিটিজম দানা বাঁধছে।
  • | ৩০ মে ২০১৯ ১২:২৭409942
  • কি মুশকিল! প্রিন্ট আউট কেন? এখন কি সুন্দর নীল রঙের প্যান দেয়। একটা ডুপ্লি অর্ডার করে নাও হুতোবাউ। খুব সহজ। nsdl এর সাইটে গিয়ে ফর্ম ভর্তি করে বোধহয় ৫০ টাকর মত দিতে হয়। খুব সহজ।

    আর নিতান্তই পয়সা দিতে চাইলে আমাকে দিও আমি করে দেবনে।

    আর পিএফের কেসও খুব সোজা। ঐ পিএফের যে সাইটটা যেখানে মাসে মাসে জমা হয় আর দুমাস বাদে এসেমেস পাঠায় সেখানে গিয়ে পুরানো কোম্পানি থেকে ট্র্যান্স্ফার রিকো রেইজ করে দাও। হুউশ করে হয়ে যাবে।
    আজকাল আর হাতে দেয় না। টাকাগুলো নিয়ে নেয় যাতে ফেকু মাহসুখে দেশ বিদেশ বেড়িয়ে বেড়াতে পারে।
  • Amit | ৩০ মে ২০১৯ ১২:০৩409941
  • সে তো ঠিক ই। মুখে জাতি ইকুয়ালিটি র কথা বলুক, সাদা গুলো এখনো হজম করতে পারে না ক্রিইকেট এর কন্ট্রোলিং স্টেক টা ওদের পায়ের তলা থেকে ইন্ডিয়া হটাৎ করে সরিয়ে নিয়েছে।

    আর হাসানের প্রোগ্রাম টা আমার ও একপেশে লেগেছে। একে তো এটা টার্গেট করে US অডিয়েন্স কে, সেখানে ফিফা কেলেঙ্কারি, অলিম্পিক স্ক্যাম যেগুলো আরো বড়ো স্কেল এর, সেগুলো ছেড়ে ক্রিকেট নিয়ে কেন পড়তে গেলো, সেটা বোঝা যায়না। আর US নিজে পুরো ওয়েইট লাগিয়ে এতো গুলো স্পোর্টসকে কন্ট্রোল করে সেগুলো নিয়ে নীরব।

    তার ওপর ইন্ডিয়া এসে এই ব্যাটা দের নাকে ঝামা ঘষে দিয়েছিলো টেস্ট আর ওয়ান ডে তে কমাস আগেই, শালারা নিন্দে করার চান্স পেলে আর ছাড়ে।
  • S | ৩০ মে ২০১৯ ১১:৪৬409940
  • যেকোনও ট্যাক্সের উকিল বা অ্যাকাউন্ট্যান্টকে কিছু পয়সা দিলে কয়েকদিনে আপনার কার্ড বানিয়ে দেবে।
  • r2h | ৩০ মে ২০১৯ ১১:৪৪409939
  • @ S 09:54 AM - হাহা :D :D

    আমার তো প্যানকার্ড কবেই হারিয়ে গেছে। একটা স্ক্যান করা আছে, ঐটার প্রিন্ট নিয়ে কাজ চালাই। কোথাও অরিজিনাল দেখাতে হলে কেস খাবো।

    এদিকে আমার আগের কোম্পানীর পিএফ তুলতে পারছিনা। ২০১৬ তে ছেড়েছিলাম, তখন দেশের বাইরে, ভেবেছি থাক, সরকার কি আর টাকা দেবে না। তারপর আধার টাধার হয়ে পুরো সিস্টেম পাল্টে গেছে। কি যে করবো বুঝতে পারছি না।
  • S | ৩০ মে ২০১৯ ১১:৩১409938
  • পরের বছর কর্পোরেশান আর মিউনিসিপালিটি ইলেকশান। ২০২১এর ট্রায়াল রান। তবে বিজেপির ভোট মুলত বেড়েছে গ্রামান্চলে। সেরকমই কোথায় একটা দেখলাম।
  • S | ৩০ মে ২০১৯ ১১:২৮409937
  • হাসান মিনাজকে দেখলাম। ব্যাপারটা হলো নো ওয়ান ইন ইন্ডিয়া হ্যাজ এনি প্রবলেম উইথ বিসিসিআই অ্যান্ড ইটস ইন্ডিয়া সেন্ট্রিক অ্যাজেন্ডা। কারণ একসময় ব্রিট+অজিরা ক্রিকেট চালাতো, তখনও বাকি দেশগুলোর জন্য খুবেকটা সুসময় ছিলোনা।
  • অর্জুন অভিষেক | ৩০ মে ২০১৯ ১০:৫৭409936
  • "এই নির্বাচনে যত না বিজেপির পক্ষে ভোট তার চেয়েও বেশী ভোট তৃণমূলের বিপক্ষে*
    আমি এই কথা পুরোপুরি সত্যি বলে মনে করি না।" ভুল, এটাই সত্যি। তৃণমূলের বিপক্ষেই ভোট দিতে গিয়ে বিজেপির বাটন ক্লিক করেছে অধিকাংশ। সুগত বাবুকে পার্টি লাইন আফটরঅল মেনটেন করতে হবে।

    বাকী বক্তব্যের সঙ্গে আমি 'মোর-অর-লেস' সহমত।

    সুগত বসু কন্টেপররি স্টাইলে কথা বলেন না, ওর মধ্যে একটা উনিশ শতকীয় বাগ্মী স্টাইল আছে। ঃ-)
  • | ৩০ মে ২০১৯ ১০:২৫409935
  • আচ্ছা আমার প্রায় বি এর মতই কেস হয়েছিল। আমি শুধু প্যানকার্ডটা হারিয়ে ফেলেছিলাম আর ডুপ্লিকেট চাইতে যেতেই অটোটিক হয়ে যাচ্ছিল। তা সেদিক থেকে দেখতে গেলে ঠিকই আছে প্যান বানানো সেই নব্বইয়ের দশকে, সে ছবি দেখে আমি নিজেই নিজেকে চিনতে পারতাম না। ব্যাঙ্কে তো রীতিমত খুঁটিয়ে খুঁটিয়ে দেখত।

    তো আমি ঐ ফোটো মিসম্যাচ গ্রাউন্ডেই অ্যাপ্লাই করে দিছিলাম। হ্যাঁ অ্যাপ্লাই করে দেবার পর প্রিন্ট আউট নিয়ে আসলি ফোটো লাগিয়ে আর ঐ যা যা ডকু বলে দেয় সেসবের কপি তপি দিয়ে ওদের ওখানে জমা দিতে হয়। প্যানকার্ডের আপিস হল গিয়ে পুণেতে মানিকচাঁদ বিল্ডিঙ, ডেকানের কাছে। জোমা দেবার পর মোটামুটি দিন সাতেকের মধ্যেই বাড়ি এসে যায় নতুন প্যান।
  • Amit | ৩০ মে ২০১৯ ১০:২২409934
  • কেও পারলে নেটফ্লিক্স এ হাসান মিনহাজ এর লেটেস্ট একট খানা দেখে ন্যান। ইন্ডিয়া ক্রিকেট বোর্ড কে পুরো কেচে ধুয়ে দিয়েছে। আমার হারামজাদা অজি কলিগ কয়েকটা হেভি খিল্লি জুড়েছে সেটা নিয়ে।
  • S | ৩০ মে ২০১৯ ১০:১১409933
  • এবারে ক্রিকেট বিশ্বকাপে জিম্বাবওয়ে নেই। ইন্ডিয়া কি পাকিস্তানের সঙ্গে খেলবে না?
  • T | ৩০ মে ২০১৯ ১০:০২409932
  • হাঃ হাঃ হাঃ হাঃ, এইবার!! নালসায়েবরা কাল চার গোল খেয়ে ভয়েড হয়েশে ঃ))
  • S | ৩০ মে ২০১৯ ০৯:৫৪409931
  • দেখেছো গুরুতেও ডাইন্যাস্টি।
  • র২হ | ৩০ মে ২০১৯ ০৯:৪৫409929
  • ডিডিদা, তোতোকাহিনী হুতোশ্রী না, তস্য ভ্রাতা লামাশ্রীর লেখা।
  • মানিক | ৩০ মে ২০১৯ ০৯:৪৫409930
  • এই তো মুশকিল হল। আপনার প্যান কার্ডের ইউপিএ আমলে জন্ম। তাহলে এনডিএ আপনার কার্ড রিপ্লেস করবে কেন?
  • b | ৩০ মে ২০১৯ ০৮:৩০409928
  • প্যান আর আধারের সই বোধ হয় আলাদা।
  • dc | ৩০ মে ২০১৯ ০৮:২৯409926
  • আমিও অনলাইন প্যান কার্ড রিপ্লেস করেছিলাম কিন্তু সেটা বেশ কয়েক বছর আগে, তখনও আধার চালু হয়নি। আপনার সই কি কোনভাবে আগের থেকে পাল্টেছে?
  • b | ৩০ মে ২০১৯ ০৮:২৯409927
  • এদিকে আর্সেনালের অবস্থা সি পি এম এর মতো। দুত্তোর শালা।
  • b | ৩০ মে ২০১৯ ০৮:২৬409925
  • এই মরেচে। আমার সমস্যা আরো গভীর। ইউ পি এ/বাম আমলের প্যানকার্ডটা ছিঁড়ে তিন টুকরো হয়ে গেছে। এখন চাই্ছি ডুপ্লিকেট প্যান কার্ডের জন্যে অনলাইন অ্যাপ্লাই করতে, কিন্তু অনলাইনে যে অ্যাপ্লিকেশন ফর্ম টা আছে, সেখানে সিগনেচার/ফটো মিসম্যাচ এ আপনা আপনি টিক পড়ে যাচ্ছে। এর কারণ কি এই যে ওরা আধার ডাটাবেস থেকে তথ্য নিচ্ছে?
    আর ফরমটা ফিল আপ করলে কি আবার প্রিন্ট আউট ফিজিক্যালি কোথাও পাঠাতে হবে?
    এখন প্যানকার্ড ঠিক না হলে ট্যাক্স দিই কিভাবে, আর দেশকে আগে নিয়ে যাই বা কি ভাবে?
  • dc | ৩০ মে ২০১৯ ০৮:১২409924
  • কিছুদিন আগে একজন এখানে পোস্ট করেছিলেন যে ভোটার আইডির জন্য অনলাইন অ্যাপ্লাই করলে বাড়িতে পোস্ট করে দেয় (কে পোস্ট করেছিলেন মনে পড়ছে না)। এটা কি অনলাইনে ফর্ম ৬ ভর্তি করে করা যায়? কেউ বলতে পারলে আগাম ধন্যবাদ রইল।
  • pi | ৩০ মে ২০১৯ ০৮:০৮409922
  • সুগত বসু সম্বন্ধে পোস্টগুলোর কী রেফারেন্স, আদৌ আছে কিনা কে জানে।
    যাহোক এটা ওঁ্র স্টেটমেন্ট,

    *Sugata Bose Statement*

    *এই নির্বাচনের ফলাফল প্রসঙ্গে*

    এই নির্বাচনের ফলাফলের পর আমার মনে হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু ও দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের রাজনৈতিক উত্তরাধিকার আরও সুদৃঢ় ভাবে বাংলায় প্রতিষ্ঠা করতে হবে, যা অনেক বড় কাজ। সেইজন্য বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সাংস্কৃতিক সান্নিধ্য গড়ে তুলতে হবে এবং এর জন্য প্রয়োজন শক্তিশালী সামাজিক সাংস্কৃতিক আন্দোলন।

    *বিজেপির উত্থান প্রসঙ্গেঃ*

    কমিউনিস্টরা তো একেবারে ধ্বসে গেল এর ফলে বিরোধী আসন প্রায় শূন্য হয়ে গেছিল। রাজনীতি কখনোই শূন্যতা পছন্দ করে না। তাই কিছু একটা দিয়ে তা পূরণ করতেই হয়। এছাড়া এই নির্বাচনে বিজেপি খানিকটা ধর্মীয় মেরুকরণ করতে সফল হয়েছে। তাই সবদিক ভালোভাবে অনুধাবন ও মূল্যায়ন করে একটি রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের প্রয়াস করতে হবে। এই নির্বাচনের ফল থেকে শিক্ষা নিয়ে নতুনভাবে এগোনো সম্ভব।

    *এই নির্বাচনে যত না বিজেপির পক্ষে ভোট তার চেয়েও বেশী ভোট তৃণমূলের বিপক্ষে*

    আমি এই কথা পুরোপুরি সত্যি বলে মনে করি না। কারণ এই নির্বাচনেও তৃণমূলের ভোট বেড়েছে, কমেনি। তৃণমূলের বিরুদ্ধে যে ভোট তা সব এক জায়গায় গিয়ে পৌঁছেছে। কিন্তু তাই বলে হিন্দুত্ববাদীদের এই উত্থানকে ছোট করে দেখা ঠিক হবে না এবং এই ধরনের আগ্রাসন কিন্তু বাংলা ও বাঙালীর সামাজিক কাঠামো ও সমাজ ব্যবস্থায় ভবিষ্যতে সর্বনাশ ডেকে আনতে পারে। তাই ওই পথে বাংলার হাঁটা ঠিক হবে না।

    এমনকি আমি জোর গলায় বলতে চাই, তপশিলি বা আদিবাসী মানুষদের মুক্তি হিন্দুত্ববাদের পথে কখনো আসতে পারে না। হয়তো অন্যান্য যারা আছেন রাজনীতির মঞ্চে তারা ঠিক ভাবে মানুষের কাছে পৌঁছতে পারেনি।

    *পঞ্চায়েত ভোটে মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি, এটাই কি তার কারণ?*

    গণতন্ত্রে কখনোই বিরোধী শূন্য করার চেষ্টা করা উচিত নয়, বিরোধীদের থাকতে দেওয়া উচিত। যেখানে এমনিতেই dominance আছে সেখানে ক্ষমতার monopoly চাওয়া মুর্খামি। তাই আশা করি যে আমরা সত্যিকারের গণতন্ত্র আবার প্রতিষ্ঠা করতে পারব। প্রত্যেক মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার সুযোগ দেওয়া খুবই প্রয়োজন।

    *কেন তা করা গেল না পঞ্চায়েত ভোটে?*

    ক্ষমতায় এলে যে কোন রাজনৈতিক দলই কিছু ব্যাধিতে আক্রান্ত হয়ে থাকে এবং সেই ব্যাধি থেকে মুক্তি পাওয়া খুবই প্রয়োজন। তাই আমি বলছি বাংলার মানুষের কাছ থেকে যে বার্তাটা এসেছে তা শুনে সঠিক পদক্ষেপ নেওয়া যেতে পারে।
  • dd | ৩০ মে ২০১৯ ০৮:০৮409923
  • এই অনীক দত্তের স্যাট্যারটা ....... খারাপ তো নয়। কিন্তু....

    ফেসবুক আর হোয়সায়াপ তো ভরপুর হয়ে থাকে সুকুমার রায়ের পদ্য আর লেখাগুলোর কিছু শব্দ /নাম পাল্টে এইরকমের ঠাট্টা করতে। কতো যে পড়লাম।

    বহুযুগ আগে হুতোশ্রী একটি "তোতাকাহিনী" লিখেছিলেন। মুখ বদলানোর জন্য সেটা পড়ুন।

    তবে নিজ নিজ দায়িত্বে খুঁজুন।
  • dc | ৩০ মে ২০১৯ ০৭:৫৭409921
  • আরে রাম রাম আমি কারুর সাথে ঝগড়া করি না। এখানে পাতি টাইমপাস করতে আসি, ঝগড়া করতে যাব কেন? ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত