এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অর্জুন | ৩০ মে ২০১৯ ২৩:৫৯409980
  • আপনারা এত আমোদ পাচ্ছেন কোথা থেকে ভগবান জানে! এই লোকটাকে আরও পাঁচ বছর সহ্য করতে হবে, সম্ভবত দশ বছর, পনেরোও হয়ে পারে!

    আমাদের আমাদের পুরো জীবন জুড়ে থাকবে লোকটা।

    উফফফফ!
  • saikat | ৩০ মে ২০১৯ ২৩:৫৭409979
  • এই আমার, তিন পোস্টে স্বাধীনতা পরবর্তী ভারতেতিহাস !!
  • saikat | ৩০ মে ২০১৯ ২৩:৫৪409978
  • আর একটা ব্যাপার আছে মনে করি যেটা অর্থনীতি সংক্রান্ত। কংগ্রেস যে বিশ তিরিশ বছর কেন্দ্র থেকে নিয়ন্ত্রনটা রাখতে পারল কারন ঐ সময় জুড়েই দেশের অর্থনীতিটা কেন্দ্র নিয়ন্ত্রিত। কোথায় কোন শিল্প হবে থেকে সুরু করে কোন রাজ্য ট্যাক্সের ভাগ পাবে। ফলে, কংগ্রেস কেন্দ্র আর রাজ্য দুই জায়্গাকেই কন্ট্রোল করেছে অনেকদিন পর্যন্ত। ঐ অর্থনীতি বদলে যাওয়ার সাথে সাথেই মোটামুটি কংগ্রেসেরও লয়্প্রাপ্তি। যদিও আবার মুক্ত অর্থনীতি ইত্যাদি তারাই করল, কিন্তু ততদিনে কেন্দ্র থেকে রাজ্য অবধি বিস্তৃত patronage সিস্টেমটা যেটা ক`গ্রেসেরই ছিল, সেটা নষ্ট হয়ে গেছে এবং গড়ে তুলতে পারেনি। উপরন্তু, রাজ্যগুলো শিল্প সামিট করলেই তারা রাজ্যের উন্নতি ঘ্টাতে পারবে এরকম একটা মত ভিত্তি পেয়েছে। এই যে আবার কেন্দ্রের দিকে ফিরে যাওয়া, সেটা ইঙ্গিত করে কিনা যে অর্থনীতিটা আবার বদলে যাবে কিনা, সেটা আমার জানা নেই। অন্তত বিজেপি সেই চেষ্টা করবে মনে হয়, কেন্দ্র নিয়ন্ত্রিত উন্নতি প্রকল্পগুলো আরও বেশী করে আনার। এত যে স্কীম ইত্যাদি, সেটা হয়ত এই পথেরই দিকে। এটা করলে
    কংগ্রেস প্রচলিত, কেন্দ্র নিয়ন্ত্রিত ব্যবস্থাটা ফিরিয়ে আনতে পারবে। যেটা না করলে, তাদের যে তথাকথিত ইডিওলজি সেটা দাড়াবে না। উপরন্তু, মুক্ত অর্থনীতির ক্লান্তি মনে হয় বিশ্ব জুড়েই চালু হয়ে গেছে।
  • Atoz | ৩০ মে ২০১৯ ২৩:৫১409977
  • পিসি কী বলেছেন শুনলেন? "আয়, সামনে এসে বল। বুকের পাটা থাকলে সামনে এসে বল। "
    ঃ-)
    (যাত্রায় আগে এরকম সব সংলাপ থাকতো )
  • lcm | ৩০ মে ২০১৯ ২৩:৪৯409976
  • প্রশ্ন হইল - সেক্ষেত্রে দেশবাসী কতটা আ'মোদি'ত হইবেন ?
  • Atoz | ৩০ মে ২০১৯ ২৩:৪৫409975
  • তখন রামদেব এসে বসে পড়বেন গদীতে। ঃ-)
  • Du | ৩০ মে ২০১৯ ২৩:৪৪409974
  • মোদী হঠাত ঝোলা নিয়ে চলে গেলে দেশের কি হবে গাঃ((
  • Atoz | ৩০ মে ২০১৯ ২৩:৩৮409973
  • এলসিএম, "মঙ্গলামঙ্গল্যে শিবে সর্বার্থসাধিকে" ঃ-)
  • S | ৩০ মে ২০১৯ ২৩:২৯409972
  • বিজেপি দুটো এপিসেন্টার থেকেই ডিভিডেন্ড তুলছে। শাইনিং ইন্ডিয়ার জনগণ বিজেপিকে ভোট দিচ্ছে কারণ তারা স্ট্রঙ্গ ইন্ডিয়া চায়। মানে পাকিস্তানকে মারবে, মোদি সবজায়্গায় খুব সমাদ্রিত হবে, দেশে বিদেশে সবাই ইন্ডিয়াকে নিয়ে আলোচনা করবে। যেকারণে এনারাইদের খুব প্রিয় মোদি। এটাই ঐ ক্লাসের অ্যাস্পিরেশন।

    অন্যদিকে যারা এই শাইনিং থেকে অনেক দুরে তাদের মধ্যে যে ইনহেরেন্ট এনভি রয়েছে, সেটাকে বিজেপি পুরোপুরি ভোটব্যান্কে ট্রান্সফার করতে পারছে। এর জন্য যেখানে যেমন দরকার ডিভিশনাল পলিটিক্স খেলছে। কোথাও অন্য কমিউনিটিকে ব্লেম করছে, কোথাও এলিটিজমকে ব্লেম করছে, আবার কোথাও লেফ্ট আইডিওলজিকে ব্লেম করছে। ইউপিতে মুসলমানদের উপর আক্রোশ তৈরী হচ্ছে। দিল্লিতে জে এন ইউর স্টুডেন্টদের মারধোর করা হচ্ছে। আবার ব্যাঙ্গালোরে, যেখানে এলিট বিজেপিভক্ত, সেখানে লেফটদের ক্রিটিসিজম করা হচ্ছে। এইসব করে মোদিকে মেসিহা হিসাবে দেখানো হচ্ছে যে সে থাকলে তুমিও শাইন করবে। এটাকেই অ্যাস্পিরেশন বলা হচ্ছে।
  • lcm | ৩০ মে ২০১৯ ২৩:২৮409971
  • ইউ মিন, স্ট্র ম্যান (লজিক) - পৃথিবী সেইদিকে ঝুঁক্ছে।
  • aka | ৩০ মে ২০১৯ ২৩:২৬409970
  • ভগবান তো নিদ্রা গিয়েছেন।
  • aka | ৩০ মে ২০১৯ ২৩:২৫409968
  • সারা পৃথিবী স্ট্রং ম্যানের দিকে ঝুঁকেছে, ভারতে এখন মোদী ইজ দা স্ট্রং ম্যান।
  • lcm | ৩০ মে ২০১৯ ২৩:২৫409969
  • মনে রাখবেন, কবি বলেছেন - ভারত "আবার" জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে। তাহলে কি আগে "শ্রেষ্ঠ" ছিল? ছিল, ছিল - মোঙ্গল আমলে ভারতের জিডিপি নাকি পৃথিবীর মধ্যে সবথেকে বেশি ছিল। ভগবান যাহা করেন (আগেও করতেন) মোঙ্গোল-দের জন্য করেন। এখন সেই মোঙ্গল ও নাই, ভগবান আর মুখ তুলে দেখেন না। তবে মানুষ ছাড়বে না, মঙ্গল-এ যাবে, ভগবানকে বিশ্রাম দেবে না।
  • অর্জুন অভিষেক | ৩০ মে ২০১৯ ২৩:২৩409967
  • @এলসিএম

    'ভগবান যাহা করেন তাহা মঙ্গল-এর জন্য করেন।' এটা আমি ফেবুতে দু- তিন বছর আগে দিয়েছিলাম।

    লিখেছিলাম ''ভগবান যাহা করেন তাহা মঙ্গল-এর জন্য করেন। তার মানে পৃথিবীর জন্যে কিছু করেননা। তা'লে পৃথিবীর লোকের তাকে ডেকে কি লাভ।' ঃ-) ঃ-)
  • Atoz | ৩০ মে ২০১৯ ২৩:১৯409966
  • মঙ্গোলদের জন্য ও হতে পারে। ঃ-)
  • lcm | ৩০ মে ২০১৯ ২৩:১৮409965
  • ভগবান যাহা করেন তাহা মঙ্গল-এর জন্য করেন।
    কিন্তু মঙ্গল গ্রহে মানুষ থাকে না।
    পৃথিবীর কথা কেহ ভাবে না।
  • saikat | ৩০ মে ২০১৯ ২৩:১৪409963
  • আর, আশির দশক পর্যন্ত কংগ্রেস এই aspiration -এর চাহিদাটাকে মোটামুটি ম্যানেজ দিয়ে চালাচ্ছিল, মূলতঃ বিভিন্ন সামাজিক গোষ্ঠীর মধ্য সমঝোতা করিয়ে যেটা কংগ্রেসের পুরোন পলিটিক্স। যখন, সেগুলোতে চিড় খেয়েছে, তখন গরিবী হঠাও-এর মত বড় শ্লোগান বা এমারজেন্সীর এক্স্ট্রিম। কিন্তু আশি-নব্বইতে আর ঐ রাজনীতিটা চলল না, কারন কিছু লোকের সত্যি উন্নতি হয়েছিল এবং তারা চাইছিল আরও ক্ষমতা ও প্রতিপত্তি, সদর্থেই। ফলে রিজিওনাল দলগুলোর তৈরী হওয়া যারা ক`গ্রেস থেকে বেরিয়ে যাওয়া গোষ্ঠীগুলিকে রিপ্রেজেন্ট করে। বিজেপিও কিছুটা তাই কিন্তু অনেক বেশী করে ছোট দলগুলো ! center cannot hold, things fall apart-এর পরিবর্তে, যদিও কেন্দ্র/ ক`গ্রেস দুর্বল, রিজিওনাল দলগুলো মানুষের উন্নতিচাহিদাকে পূরন করতে পারল। তো '১৪ আর '১৮র ভোটে দেখা গেল, মানুষ আবার স্ট্রং সেন্টারের দিকে ঘুরে গেছে !!
  • Atoz | ৩০ মে ২০১৯ ২৩:১৪409964
  • গোল গোল ঘোরা সব আঁতেলমার্কা কথাবার্তা শুনলেই তো লোকে আজকাল ক্ষেপে ওঠে। আগেও ক্ষেপতো তবে ইগনোর করতো, কারণ তখন কাজকর্ম কিছুকিঞ্চিৎ হত। লোকজনও তখন খানিকটা সরল গোলগাল ছিল, নেট ফেট এসে গিয়ে দুনিয়া এত খুলে যায় নি, তাই এত চোখ ফোটে নি।
  • Atoz | ৩০ মে ২০১৯ ২৩:০৮409962
  • যারা অথর্ব ও কোরাপ্ট, তারা চাইলেই বা কী না চাইলেই বা কী?
  • aka | ৩০ মে ২০১৯ ২৩:০৪409961
  • সারা পৃথিবীতেই এই কাণ্ড। বাম ন্যারেটিভ হারিয়েছে, কি বলে, কি করে, কোন মাথা মুন্ডু নাই, এমতবস্থায়, চাকা ঘুরে ডানে।
  • Ekak | ৩০ মে ২০১৯ ২৩:০২409960
  • এস্পির্যান্ট ক্লাস :) ভাট এই লিখেছিলুম, যদ্দুর মনে পরে।
  • saikat | ৩০ মে ২০১৯ ২২:৫৯409959
  • ডিডিদাকে এখানেই লিখি, ঐ টইতে না লিখলেই চলে। আম্রিকি কাগজের লিংটা দেখে, যদিও পড়িনি লেখাটা কিন্তু লিংটায় aspiration শব্দটা দেখে মনে হল। ২০১৪-এ মোদী বলল developmentএর কথা, লোকের perception কংগ্রেস অথর্ব ও কোরাপ্ট, ফলত মোদী হুলিয়ে ভোট পেল। এবার, বিজেপি খেলল অন্যদিকে, শক্তিশালী সরকার, সুরক্ষিত দেশ, এইসব নিয়ে। এবারও হুলিয়ে ভোট মোদীজীর। এর মানে, দেশের অধিকাংশ লোকের মতটা স্পষ্ট, এই দুবারের ভোটের মাধ্যমে। যে তারা শক্তিশালী ও উন্নত দেশ চায় এবং মনে করে তার জন্য মোদীই যোগ্য ব্যক্তি, আর সব নেতাদের মধ্যে। এখন, এ দুটো কী অন্য দল চায় না ? কিন্তু সেরকম জোরগলায় বলার কেউ নাই, কীভাবে সেটা করবে।
  • Atoz | ৩০ মে ২০১৯ ২২:৫৫409958
  • ছাতার ডাঁটির ভেতর গুপ্তি। টুপির ভেতর বন্দুক। ঃ-)
  • Atoz | ৩০ মে ২০১৯ ২২:৫৩409957
  • অন্য ডাইমেনশন ওটা। ওখানে পড়ে গেলেই ভ্যানিশ। ঃ-)
  • অর্জুন | ৩০ মে ২০১৯ ২২:৩৮409956
  • সুব্রমনিয়াম সোয়ামী কিছু পাচ্ছেন এবার ?
  • S | ৩০ মে ২০১৯ ২২:৩৪409955
  • ফেকুরাজার মন্ত্রীসভায় মোটে ২ জন বাঙালী, তাও কেউ পুর্ণমন্ত্রী নয়। সুষমা স্বরাজ কই?
  • Ekak | ৩০ মে ২০১৯ ২২:২৪409954
  • আমার এসব কিছুই লাগেনা। জিড্রাইভে ছবি তোলা আছে। আর যে অর্গানাইজার এ প্যান থেকে আধার সবকিছু সেটা খাটের ওপাশে পড়ে গ্যাছে। খাটের ওপাশ অতি অপর দুরধিগম্য জায়গা। বারিপাল্টানোর সময় দেখা হয় একবার করে।
  • Ishan | ৩০ মে ২০১৯ ২১:৫১409953
  • কীসব কমপ্লিকেটেড জীবন এদের। ব্যাগে গুপ্তকুঠুরি, ওয়ালেটে ব্লেড। উফ।
  • | ৩০ মে ২০১৯ ২১:২৬409952
  • আপনি কি মানিব্যাগে কাঁকড়াবিছে নিয়ে ঘোরেন নাকি মশায়? চাপ কার্ভেচার! বাপস!

    আমারও তো ব্যাগে থেকে থেকেই হারিতে গেসল। নতুন প্যান পাবার বছর দেড়েক বাদে তাকে মানিব্যাগের ভেতরেই খুঁজে পাই। সেলাইয়ের ফাঁক গলে লাইনিঙের ভিতরে ঢুকে লুকিয়ে ছিল সম্ভবত।
  • b | ৩০ মে ২০১৯ ২০:৫৮409951
  • আরে না না। মানিব্যাগে ছিলো। তারপর নানা জিনিসের কার্ভেচার, চাপ এসব সহ্য করতে পারে নি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত