এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ০২ জুন ২০১৯ ০৫:১২410070
  • আম্রিগার সাড়ে চার কোটি জনগনের মোট স্টুডেন্ট লোনের পরিমাণ দেড় ট্রিলিয়ন ডলার।
  • S | ০২ জুন ২০১৯ ০০:৩৫410069
  • হ্যাঁ জনি গদ্দার ভালো ছিল। কিন্তু এটার সিনেম্যাটিক কোয়ালিটি বেটার মনে হলো। কতগুলো সীন জাস্ট অসাধারণ। আর প্রিমাইসটাও আমর বেশ ভালো লেগেছে। আর টাবুর অভিনয় দারুন।
  • pi | ০২ জুন ২০১৯ ০০:৩১410068
  • দমদি, এগুলো নিয়ে বইয়ের কাজ হচ্ছে। তোমার সঙ্গে কথা বলে নিচ্ছি।

    অন্ধাধুন বেশ ভাল, কিন্তু একটু বেশিই লাগল শেষমেশ, ট্রাম্প ওভারট্রম্পের খেলা।। জনি গদ্দার বেশি ভাল লেগেছিল।

    ও, কোকো আর রিও কী দারুণ! আর ফিফটি শেডস অব গ্রে কী বোরিং!!
  • S | ০২ জুন ২০১৯ ০০:২০410067
  • আপনারা কেউ অন্ধাধুন দেখেছেন?

    ডিসিদা, স্পাই গেম ভালো। আপনি ডিক্যাপ্রিও অভিনীত "বডি অব লাইজ" দেখেছেন? আমার খুব ভালো লেগেছিলো। আম্রিগান ক্রিটিক্দের কেন ভালো লাগেনি কে জানে? বোধয় টূ রিয়েলিস্টিক ফর দেম।
  • র২হ | ০১ জুন ২০১৯ ২৩:৪৭410066
  • আমি দেখলাম অনেকদিন পর একটা হিন্দি সিনেমা - চপস্টিক। খুব ভালো লাগল, একেবারে ঝরঝরে ছিমছাম মজার সিনেমা।
  • dc | ০১ জুন ২০১৯ ২৩:২৫410065
  • নেটফ্লিক্সে সিনেমা খুঁজতে খুঁজতে হ্ঠাত স্পাই গেম সিনেমাটা পেয়ে গেলাম। সেই কোন ছোটবেলায় দেখেছিলাম, রবার্ট রেডফোর্ড আর ব্র্যাড পিট। এতোদিন বাদেও আবার ভাল্লাগলো।
  • কুমু | ০১ জুন ২০১৯ ২২:৫৭410064
  • প্রান্তিক মানুষের কথা /ইতিহাস।
    অনেক রেফ আছে‌
  • | ০১ জুন ২০১৯ ২২:০৬410063
  • আমাজন বলছে আন অ্যাভেইলেবল। দেখি সফট কপি পাওয়া যায় নাকি।

    পাই সেসব কি,দেওয়া যাবে?
  • b | ০১ জুন ২০১৯ ২২:০১410062
  • প্রফুল্ল চক্রবর্তীর "মার্জিনাল মেন" বইটা দেখতে পারেন।
  • pi | ০১ জুন ২০১৯ ২১:৫৭410061
  • আমার কাছে কলোনিগুলি নিয়ে বেশ কিছু লেখা আছে, কল্লোলদা দিয়েছিল।
  • T | ০১ জুন ২০১৯ ২১:৩৩410060
  • শুবারা হিন্দী শেখা বাধ্যতামূলক করতে চাইছে। দূরে গিয়ে য্যানো এরা মরে।
  • | ০১ জুন ২০১৯ ২০:১১410059
  • হুঁ
    সে না-সা'রও 'বকুলতলা পিএল ক্যাম্প' 'বল্মীক' আছে।

    কিন্তু আমি একটু বড় পার্স্পেকটিভে চাইছিলাম। যদি কিছু থাকে আর কি।
  • r2h | ০১ জুন ২০১৯ ১৯:৫১410058
  • অচিন্ত্যদা একবার লিখছিলো না, কূপার্স নিয়ে?
  • | ০১ জুন ২০১৯ ১৯:১৫410057
  • আচ্ছা পশ্চিমবঙ্গে যেসব উদ্বাস্তু ক্যাম্প ছিল সেগুলোর বিষয়ে তথ্য কোথায় পাব কেউ বলতে পারেন প্লীজ।
  • r2h | ০১ জুন ২০১৯ ১৬:১৬410055
  • এটা খুবই বড় খবর, অভাবনীয়। সুদীপের বড় সমর্থক বেস ছিল, তারপরেও এরকম ভাবে বসিয়ে দেওয়া মানে এদের এখন বিশাল কনফিডেন্স। আনস্টপেবল হয়ে গেছে অলরেডি।

    এটা দেখছিলাম -
  • Atoz | ০১ জুন ২০১৯ ০৮:১৪410053
  • গানের টই টা কোথায় গেল? সেই যে অনেক গানের লিংক ছিল? চাঁদ চামেলি উপাখ্যান? ওটা কেউ তুলুন প্লীজ।
  • অর্জুন | ০১ জুন ২০১৯ ০২:৪৫410052
  • গিয়েছি, খেয়েওছি তবে বয়েস তখন দশ। আর একবার প্রসাদ কণিকা মাত্র করে পেয়েছিলাম এক চিমটি, একটুও মন ভরেনি।
  • lcm | ০১ জুন ২০১৯ ০২:৪৪410051
  • তিরুপতির লাড্ডুর সাইজ ছিল বিশাল, এবং বেশ ক্যালোরি রিচ - এক এক পিস এক থেকে দেড় হাজার ক্যালোরি ধরো
  • অর্জুন | ০১ জুন ২০১৯ ০২:৪১410050
  • লাড্ডুর আয়তন কেমন ? তিরুপতির মত ওইরম বড় ? ঘীয়ে ভাজা ? সঙ্গে কাজু, কিশমিশ আছে? ঃ-) ঃ-) ঃ-)
  • lcm | ০১ জুন ২০১৯ ০২:৩৬410049
  • আরে দাঁড়াও, নেহেরু দর্শন পরে হবে, এই সময় বাঁকুড়া দর্শন হলে, কিছু লাড্ডুযোগ ছিল - -
    -----
    ৬ কুইন্টাল লাড্ডু বিলি! দিল্লিতে নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ উদযাপন বাঁকুড়ায়
    ...
    বাঁকুড়ার প্রবীণ বিজেপি নেতা মুরারী শর্মা এদিন প্রায় ছ কুইন্টাল মোতিচুরের লাড্ডু বানিয়ে বিলি করেছেন বাঁকুড়া শহরে।
    ...
    https://bengalinfo.com/newsdetail.php?newsid=74868
  • অর্জুন | ০১ জুন ২০১৯ ০২:১৪410048
  • শুধু ইকনমিক্স কেন। দর্শন ও। কিছুদিন আগে সমাজসেবী অরুণা রায় একটা সাক্ষাৎকারে বললেন 'Nehru was a fabian socialist.
  • lcm | ০১ জুন ২০১৯ ০২:১৩410047
  • অধিবাসী ভারতীয়দের যত অংশ মোদি সমর্থক, অনাবাসী ভারতীয়দেরও তাই। সব দেশের সমস্ত অনাবাসীদের জিগ্গেস করে করে দেখেছি ঃ-)
  • lcm | ০১ জুন ২০১৯ ০২:১০410046
  • Nehruvian টার্মটা তো ইকনমিক্স এ এসেছে না? মানে, নেহেরুভিয়ান ইকনমিক পলিসি।
  • S | ০১ জুন ২০১৯ ০১:৫৯410045
  • সেকেন্ড পার্টটা বুঝলাম না।
  • অর্জুন | ০১ জুন ২০১৯ ০১:৫৭410044
  • কিছু মনে করবেন না, অনাবাসী ভারতীয়দের একটা বড় অংশ তো এই সরকার ও তার নেতা বা নেতাদের বিপুল সমর্থক! এটা অবাক করে আবার হয়ত অ্যানালাইজ করলে করেও না। কিন্তু ব্যাপারটা weird লাগে।
  • S | ০১ জুন ২০১৯ ০১:৫২410043
  • হ্যাঁ, ঠিকই বলেছে। সব ধ্বংস হয়ে যাবে।
  • S | ০১ জুন ২০১৯ ০১:০৬410041
  • মোদি সরকারের মন্ত্রীসভা দেখে কেমন যেন মনে হচ্ছে যে অমিত শাহকে স্বরাষ্ট্র মন্ত্রী বানিয়ে তারপরে বাকিদের মধ্যে মন্ত্রিত্ব বন্টন করা হয়েছে। খুব একস্ট্রিম লেভেলের ধর্মীয় মেরুকরণ হতে চলেছে দেশে। অবশ্যি অর্থনীতিতে যখন পচন ধরতে চলেছে, তখন এইসব দাঙ্গা-যুদ্ধ-গোমাতা দিয়েই দেশের লোককে ব্যস্ত রাখতে হবে বৈকি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত