এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • saikat | ০৫ জুন ২০১৯ ১২:৪৮410160
  • মণিহারা-তে, বাজে করুণ সুরে গানটার একটা লাইন নেই মনে হয়। দ্বিতীয় লাইনটা ? রায়বাবুর কিছু একটা বক্তব্য ছিল। ছোটাই বা অর্জুন কনফার্ম করতে পারেন ?
  • অর্জুন | ০৫ জুন ২০১৯ ১০:১৭410159
  • @i মোস্ট ওয়েলকম

    সেই সময় অনেকেই ভেবেছিলেন গানটি কণিকা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া। রুমা গুহ'র এক সাক্ষাৎকারে পড়েছিলাম গানটি খুব পপুলার হয় আর কণিকা বন্দ্যোপাধ্যায় সঙ্গে সঙ্গে ওই গানটি রেকর্ড করে নেন।
  • i | ০৫ জুন ২০১৯ ০৬:০৬410158
  • অর্জুন,
    বাজে করুণ সুরে সংক্রান্ত উত্তরের জন্য অনেক ধন্যবাদ। কাল অবশ্য প্রশ্ন করেই উত্তরটা খুঁজে নিয়েছিলাম। তবু, আপনি খেয়াল ক'রে উত্তর দিয়েছেন-ভালো লাগল।
  • Atoz | ০৫ জুন ২০১৯ ০৪:০৫410157
  • সেই নিমো গ্রামের গল্প মনে পড়ে গেল।
  • Atoz | ০৫ জুন ২০১৯ ০৪:০৪410156
  • ওদিকে ধর্ণা দিয়ে বিয়ে করে ফেলল এক ব্যাটা। ফেবু ভেসে যাচ্ছে পোস্টে পোস্টে। বিখ্যাত হয়ে গেল এরা।
  • :/ | ০৫ জুন ২০১৯ ০২:৫২410155
  • একক, 04 Jun 2019 -- 10:56 PM, অন্যজনের ব্যাপারে সিকিবাবু অথরিটি হলেও হতে পারেন।
  • Tim | ০৫ জুন ২০১৯ ০২:২৬410154
  • পঞ্চশরের গানের ক্লিপটা মাঝে মাঝেই দেখি, বহু বছর ধরে, ছবিটা কিন্তু তেমন কিছু না, ঐ সময়ের নিরিখে বেশ সাধারণ মানেরই মনে হয়েছিলো প্রথমবার দেখে (আবার দেখতে হবে)। উইকি বলছে ঐ ছবি নবদ্বীপ হালদারের ডেবিউ ছিলো। জন্মশতবর্ষে একটা লেখা বেরিয়েছিলো দেখলাম আবাপে। তেমন কিছুই তথ্য নেই।

    http://archives.anandabazar.com/archive/1120210/10bard3.html
  • অর্জুন | ০৫ জুন ২০১৯ ০১:৫৭410153
  • লুকোচুরি সিনেমায় একজনকেই চোখে লাগে, তিনি হলেন রাজলক্ষ্মী দেবী, ছবির প্রধান চরিত্র, ভিলেন ভাবলে ভিলেন, হিরোয়িন ভাবলে তাই। ঃ-)
  • Tim | ০৫ জুন ২০১৯ ০১:৫১410152
  • নবাব, গুরুদক্ষিণা সবই আসবে। আদিগন্ত ব্জোগান আছে তো।
  • S | ০৫ জুন ২০১৯ ০১:৪৫410151
  • লুকোচুরি দেখুন।
  • S | ০৫ জুন ২০১৯ ০১:৪৩410150
  • নবাবের লিন্ক দিলেন না কেউ?
  • Du | ০৫ জুন ২০১৯ ০১:২৪410148
  • ভাবছিলাম যে জমানায় সচিন তেন্ডুলকর ট্রোল্ড হয় সেন কথা বললে সেখানে কোথায় রাহুল গান্ধী!
  • অর্জুন | ০৫ জুন ২০১৯ ০১:২৪410149


  • রবীন্দ্র সংগীত চলবে? @আতোজ
  • Atoz | ০৫ জুন ২০১৯ ০১:২১410147
  • প্রাগৈতিহাসিক হাসি।
  • Tim | ০৫ জুন ২০১৯ ০১:১৫410146
  • অনেক গানওয়ালা পুরনো ভালো সিনেমা হলো বউ সিরিজ। সাদাকালো ছবি দেখতে চাইলে বলতে হত প্রাগৈতিহাসিক বা সত্যযুগের বাংলা ছবি। ;-)
  • Atoz | ০৫ জুন ২০১৯ ০১:০৪410145
  • "নির্জন সৈকতে" সিনেমায় রুমাগুহঠাকুরতার গান আছে, সেইটার লিংক ও তো দিতে পারতেন !
  • অর্জুন | ০৫ জুন ২০১৯ ০০:৪৯410144
  • টিমের কালেকশনে দারুণ স্টক আছে তো !
  • Atoz | ০৫ জুন ২০১৯ ০০:৪৮410143
  • টিম, ছি ছি ছি। আমি ভাবলাম কোথায় রাইকমল কমললতা এইসব দেবেন!
  • Tim | ০৫ জুন ২০১৯ ০০:৩৩410142
  • এতজের জন্য ভালো সিনিমার লিংক

  • saikat | ০৫ জুন ২০১৯ ০০:৩২410141
  • কুদ্রেমুখ, হয়বদনটা বুঝলাম না। নাটকের নাম সংক্রান্ত ব্যপারটা। হ্যাঁ, এটা তো ঠিকই, মানে বাঙালী নির্দেশক বা অভিনেতারাও তো আক্ষেপই করেছেন বাংলায় মৌলিক নাটকের অভাব নিয়ে, সৌমিত্রবাবুকে তো নাটক লিখেও নিতে হয়েছে। অন্যদিকে সংখ্যার হিসেব আমার জানা নেই, কিন্তু নাটকের ওপর প্রভাব দেখতে গেলে বা যে নাটক দেখা ছাড়াও এমনি পড়াও যায়, সেরকম কতখানি কম পাচ্ছি বাংলায়, অন্তত সেরকম নাট্যব্যক্তিত্ব ? রবিবাবু বা গিরিশে এসে ব্যাপারটা মনে হয়না থেমে যাচ্চে
  • Atoz | ০৫ জুন ২০১৯ ০০:৩১410140
  • একটা ভালো সিনেমার লিংক দিন তো আপনারা কেউ! চমৎকার চমৎকার সব গানওয়ালা পুরনোদিনের বাংলা সিনেমা।
  • অর্জুন | ০৫ জুন ২০১৯ ০০:২৮410139
  • ওকে
  • S | ০৫ জুন ২০১৯ ০০:১৮410138
  • আমি কথাটা অন্য কারণে কোট করেছিলাম। যাগ্গে।
  • অর্জুন | ০৫ জুন ২০১৯ ০০:০০410137
  • @S 'চোখ গোল গোল' আমার সবচেয়ে প্রিয় অভিনেতা যিনি ভিলেন হয়েও হাসাবার ক্ষমতা রাখবেন।

    একদম রদ্যিমার্কা সিনেমা 'মহাজন' না কি যেন। সেখানে একটি অত্যাচারী মহাজনের ভূমিকায় ফাটাফাটি অভিনয় করেছিলেন। ডায়লগ ছিল 'আমি হলাম সেই মহাজন যে অন্যের গ্রাস ছিনিয়ে নিতে দ্বিধা করেনা।'

    ওখানে আরেকটা দৃশ্য ছিল রঞ্জিত মল্লিকের সঙ্গে।

    রঞ্জিত মল্লিককে উৎপল দত্ত বলছেন 'আপনার এত বড় সাহস, আপনি আমায় সবার সামনে অপমান করছেন?'

    রঞ্জিত মল্লিক 'সবার সামনে কেন? প্রয়োজন হলে আপনার বাড়িতে আপনার বেডরুমে গিয়ে অপমান করে আসব।'

    উৎপল দত্ত ' যাবেন, তবে আমার বাড়ি ঢোকার আগে, আপনার চেলা চামুণ্ডাদের বলবেন যেন একটা খাটিয়া নিয়ে আমার বাড়ির সামনে অপেক্ষা করে, কারণ আমার ঘরে ঢুকে অপমান করলে আপনি তো আর বেরবেন না, বেরবে একটা লাশ।'

    রঞ্জিত মল্লিকঃ 'ঠিক। বেরোবে একটা লাশ। তবে লাশের ওপর থেকে চাদর তুলে লোকে দেখতে পাবে। লাশটা কার? আমার? না আপনার?

    ঊঃ দঃ আবার চোখ গোল গোল

    ঃ-) ঃ-) ঃ-)
  • অর্জুন | ০৪ জুন ২০১৯ ২৩:৫১410136
  • @i মণিহারা'য় 'বাজে করুণ সুরে' রুমা গুহঠাকুরতার গলায়।
  • Ekak | ০৪ জুন ২০১৯ ২৩:৪৮410135
  • পাশাপাশি রেখে দেখুন তুলনা করে তো বুঝবেন। বাঙালি রা নাটকের উৎসে মূল নাটকের নাম মনে রাখেনা বেসুরভাগ ক্ষেত্রেই। তাই ওরকম মনে হয়। গিরিশ লিখলেন কুদ্রেমুখ। তার বাংলা হলো হয়বদন। মারাঠি নাটক তো হুড হুড অনুবাদ হয়েছে বাংলায়। পাশাপাশি লিস্টি ফেলে দেখুন, বাঙালিরা কটা নাটক মৌলিক লিখেছে আর মরাঠিরা কটা, কান্নার তামিল রা কটা। বাঙালি কিছু মৌলিক নাটক ওই নাট্য আন্দোলনের সময়, তাও হাতে গোনা।
    ওপার বাংলায় কিছু লেখা হয়েছে। সেলিম আল দিনের নাটক নিয়ে একসময় এদিকে কাজ হতো। এপারে কটা মৌলিক নাটক ?

    বাঙালিরা নাটকের ফর্ম -অভিনয় এগুলো নিয়ে মাথা ঘামিয়েছে বেশি। সেতো ভালো ব্যাপার। কিন্তু যেখানে ঘাটতি সেটা তো ঘাটতিই।
  • saikat | ০৪ জুন ২০১৯ ২৩:৩৯410134
  • আর, লেখাপত্তর, নাটক ইত্যাদি ভাল মানের হওয়ার জন্য সরকারের অনুদান লাগবে, এটা ঠিক যায় না। মানে হতেই পারে কিন্তু গুনলে হয়ত দেখা যাবে উল্টোটাই সত্যি !! উপন্যাস লিখতে গেলে যদি স্টাইপেন্ড না লাগে তো নাটক লিখতে গেকে কেন লাগবে।
  • saikat | ০৪ জুন ২০১৯ ২৩:৩২410133
  • ও হ্যাঁ, মোহিত চাটুজ্যে, ডিডিদা উল্লেখ করেছেন। টেরিফিক, কবিতা দিয়ে শুরু করে তারপর নাটকে। কমিটেড নাটক থেকে অ্যাবসার্ড নাটক, বিশাল রেন্জ !
  • saikat | ০৪ জুন ২০১৯ ২৩:২৯410132
  • আর, বাংলায় লোকনাট্য ? সে তো যাত্রা ছিলই কিন্তু ইংরেজদের কল্যানে সেটার থেকে ছেদ একটু বেশীই হয়ে গেল। মহারাষ্ট্রে হয়ত কম কিন্তু গণনাট্যের সময়ে বা তারও পরে ঐ ফর্মে তো প্রখ্যাত নটরাও অভিনয় করেছেন, হ্যাঁ, ঐ ফর্ম ব্যবহার করে নাটক বিশেষ লেখা হয়নি। অবশ্য বাংলাদেশে হয়েছে, সেলিম আল দীন, নাটকের সম্পূর্ন অন্য ফর্ম।
  • saikat | ০৪ জুন ২০১৯ ২৩:২৫410131
  • ডিডিদার কথার লাইনে লিখতে যাচ্ছিলাম। বিজয় টেন্ডুলকর যখন লিখছেন, সেই সময়ে তো এখানে বাদল সরকারও বা কন্নড় ভাষায় গিরীশ কর্নাড। মোটামুটি তিনজনকেই তো একসাথে ভারতীয় আধুনিক নাট্যকারের মূল্য দেওয়া হত একসময়ে। আর তিনজনেই তো নিজেদের মত করে নাটকটা লিখেছেন। বিজয় হয়ত লোকনাট্য থেকে বেশী নিয়েছেন আর বাদল সরকার পশ্চিম থেকে বেশীটাই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত