এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ০৬ জুন ২০১৯ ২৩:০২410220
  • অথচ জগদীশ বোস আর মার্কনীকে নিয়ে কত্ত আবেগ। সত্যজিত রায়ের পেন্টিং চুরি করেছে বলে স্পিলবার্গকে এখনো গাল দেয় বাঙালী।
  • Atoz | ০৬ জুন ২০১৯ ২২:৫৯410219
  • হাঁসের পিঠে চড়ে যাচ্ছে রিদয় ---বুড়ো আংলা---এই কাহিনি যে এক সুইডিশ কাহিনির ছায়া-অবলম্বনে সেটা অনেকেই জানতেন না পাঠকদের। এখন অনেকেই জানেন। প্রথম সংস্করণে লেখক স্পষ্টভাবে ঋণস্বীকারও নাকি করেছিলেন, পরেরগুলোতে যে কেন সেটা উঠিয়ে দিল কেজানে। একজন বললেন, আরে না ঐ সুইডিশ ব্যাটারা বুড়ো আঙুলের সাইজের মানুষের আইডিয়া পেল কোথা থেকে? আমাদের কঠোপনিষদ থেকে। সেখানে আছে অঙ্গুন্ষ্ঠপরিমাণ পুরুষ এর কথা। অর্থাৎ কিন আমাদেরটা চুরি করেছে ওরা, পরে আমরা ওদেরটা চুরি করেছি। গোল হয়ে ঘুরে গ্যাছে। সব শোধ বোধ, শঠে শাঠ্যং।
    ঃ-)
  • sm | ০৬ জুন ২০১৯ ২২:৫৮410218
  • ওহ মাই ডার্লিং কার কম্পোজিশন কেউ বলতে পারে?
    নাচ,অভিনয়,গানের অঙ্গ বৈকি?
    মাইকেল জ্যাকসন,এলভিস কে লোকে এমনি এমনি মনে রাখে নি?
    স্বপ্না চৌধুরী না নাচলে কি গান টা জনপ্রিয় হতো?
  • S | ০৬ জুন ২০১৯ ২২:৫৬410217


  • দেখুন এই গানটার সুর ডন সিনেমা থেকে নেওয়া হয়েছিলো। তাই কল্যানজি-আনন্দজিকে পুরস্কৃত করা হয়েছিলো।
  • sm | ০৬ জুন ২০১৯ ২২:৫৩410215
  • কোনটা অরিজিনাল বলা যায় বুকে হাত রেখে?এবা, বনি এম,ইগলস,বিটলস,ক্লিফ রিচার্ডস এরা কারো থেকে কোন দিন কিছু ঝাড়ে নি?
    অরিজিনাল খুঁজতে গেলে গোলক ধাঁধায় পথ হারিয়ে যাবে।।
  • Atoz | ০৬ জুন ২০১৯ ২২:৫৩410216
  • গুগলকাকু আর উইকিপিডিয়া এসে কত হাঁড়ি যে ভেঙে একশা করল। আরে সত্তর আশির দশকে লেখা কত বাংলা কল্পবিজ্ঞান যে স্রেফ বিলাতী কাহিনি ঝেড়ে মেরে দেওয়া সে বলতে গেলে মহাভারত। বেশিরভাগ ক্ষেত্রেই স্বীকার করা নেই, ক্বচিৎ কদাচিৎ ছায়া-অবলম্বনে বলে স্বীকার করা আছে, তাও জাস্ট বিদেশি কাহিনির ছায়ায় বলা, কোন কাহিনি কার কাহিনি কিছুই বলা নেই।
    বিজ্ঞান আর প্রযুক্তি যে একদিন এইভাবে কুম্ভীলকদের পর্দাফাঁস করবে সে মনে হয় এরা তখন কল্পনাও করতে পারেন নি।
  • S | ০৬ জুন ২০১৯ ২২:৫২410214
  • জনি ওয়াকার এর অভিনয়ও যে গানের অঙ্গ হয় জানতাম না।
  • S | ০৬ জুন ২০১৯ ২২:৪৮410213
  • অরিজিনাল আবিষ্কার করার ঝামেলা না থাকলে তার উপরে অলন্করণ পড়ানোর অনেক সময় থাকে।
  • sm | ০৬ জুন ২০১৯ ২২:৪৬410212
  • আরে ওসব ছাড়ুন।ওহ মাই ডার্লিং ক্লেমেনটাইন আর এয় দিল হ্যায় মুশকিল,জিনা ইঁহা,শুনুন।
    রফির গলা, আর জনি ওয়াকার এর অভিনয়।কি অনবদ্য কম্বিনেশন।
    অরিজিনাল এর চেয়ে অন্তত বেটার।
  • Atoz | ০৬ জুন ২০১৯ ২২:৪২410211
  • হুঁ, অবচেতনের ব্যাপার। ঃ-)
  • S | ০৬ জুন ২০১৯ ২২:৪০410210


  • sm | ০৬ জুন ২০১৯ ২২:৩৭410209
  • এটা কিন্তু একটা দারুন জিনিস লিখলেন,এটুজেড।
    বঙ্কিম এর এই রচনা টি পড়িনি বা মনে নেই।একটু রেফারেন্স হিসাবে তুলে দিলে ভালো হয়।
    এস দাশগুপ্ত মহাশয় ও বোধহয় আমার ই মতন।হয়তো পড়েন নি বা পড়লেও সাব কনশাস ভাবে মনের গহীনে লুকিয়ে ছিল।
    উনি ল্যাজ তালির কপিরাইট দাবি করলেন।
    সম্ভবত মিউজিক এর ক্ষেত্রেও এমনটি ঘটে কখনো কখনো।সুর আবছা মনে রেশ হিসাবে থেকে যায়,যা থেকে পরবর্তী কালে অন্য একটি নতুন সুরের সৃষ্টি হয়।
  • অর্জুন | ০৬ জুন ২০১৯ ২২:৩৬410208
  • আচ্ছা, বিশ্বভারতীর কপিরাইটকে যারা নিন্দা- মান্দা করছে (ছি) ধরুন 'গুরুচন্ডা৯' র আপনাদের কারো লেখা কেউ নিয়ে একটু 'অদল- বদল' [ঃ-)] করে দিল, যেমন লেখাটা ভাল কিন্তু 'এটা' 'একটু' 'এইরকম' করে দিলে বেশ হয়, বা তর্কে যুক্তিটা ঠিক খুলছেনা, আট্টু খলসে করে দিলে বেশ জমবে, বা গল্পটায় প্লট ভাল কিন্তু চরিত্রদের ডায়লগগুলো 'ক্যামন যেন' এসব ভেবে যদি ছত্যি ছত্যি 'অদল- বদল' করে দেয়, ট্যাঁ- ফু করবেন না নাতো !
  • Atoz | ০৬ জুন ২০১৯ ২২:২৫410207
  • ল্যাজতালির আসল কপিরাইট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যারের। বিশ্বাস না হয়, "ব্যাঘ্রাচার্য বৃহল্লাঙ্গুলের ভাষণ" পড়ুন।
  • S | ০৬ জুন ২০১৯ ২২:০০410206
  • হ্যাঁ। ভ্যালু অ্যাডিশনের মোটে ১%।
  • dc | ০৬ জুন ২০১৯ ২১:৫৮410204
  • একশো কোটি ফি হবেই বা না কেন? এখন জগনবাবু পাঁচ বছর সরকার চালাবেন, মিনিমাম দশ হাজার কোটি কামাবেন। তার থেকে একশো তো দিতেই পারেন।
  • S | ০৬ জুন ২০১৯ ২১:৫৮410205
  • এত জঘণ্য আম্পায়ারিং খুব কম দেখেছি। এতগুলো এলবিডাব্লিউ রিভিউ হয়ে নাকচ হলো। ক্রিস গেইলের আউটটাও ঠিক ছিলোনা, আম্পায়ার্স কল রিটেইন্ড হয়েছে।
  • T | ০৬ জুন ২০১৯ ২১:৫১410203
  • গত বিধানসভা ভোটেই রাণীমা এঁর সাহায্য নেবেন ভাবছিলেন। কোনো কারণে ক্যানসেল হয়।
  • S | ০৬ জুন ২০১৯ ২১:৪৭410202
  • Mamata Banerjee Signs On Prashant Kishor Who Helped Jagan Reddy's Big Win

    ইনার শুনেছিলাম নাকি ১০০ কোটি টাকা কন্সালটেন্সি ফি।
  • Jay | ০৬ জুন ২০১৯ ১৮:৪১410201
  • ইন্ডিয়ার কেদার বা বিজয় কেউ ইন্জিয়্র্ড হয়ে ফেরত জাক- পন্থ কে দরকার
  • Jay | ০৬ জুন ২০১৯ ১৮:৩৮410200
  • জমে আর গেল কৈ। অস্ট্রেলিয়া তিনশ কর্ছে- ওয়েস্ট ইন্ডিজ ২০০ রানে পাট! ক্যাঙ্গারুর কি লেজ!!
  • S | ০৬ জুন ২০১৯ ১৫:২৭410199
  • ইন্ডিজ-অজি খেলাটা জমে গেছে।
  • Kaju | ০৬ জুন ২০১৯ ১৫:২১410198
  • হ্যাঁ eerie, ফ্রাইটেনিং একটা রহস্যময় সুর। ভাঙা গান তো অনেক আছে রবীন্দ্রনাথের, এরকম নেই, অরিজিনাল নিজের সুরে তো নেইই। আর সেই কারণেই এই প্রথম লাইনের সুরটা গোটা সিনেমা জুড়েই আবহে ছড়িয়ে দেয়া হয়েছিল একটু ভেঙে নিয়ে, ভয়ের জায়গাগুলোতে। শুরুটা ওই দিয়ে তারপর সত্যজিতের কম্পোজড অংশটা।
  • de | ০৬ জুন ২০১৯ ১৪:৫৭410197
  • টাইমসে "হামসে যো টকরায়েগা, চুর্চুর হো যায়েগা" বেরিয়েছে -
  • de | ০৬ জুন ২০১৯ ১৪:৫৬410195
  • বাদুর বল্লেই হোতো -
  • T | ০৬ জুন ২০১৯ ১৪:৫৬410196
  • মনে হয় বাংলার পরবর্ত্তী মুখ্যমন্ত্রী হিসেবে নিজেকে প্রোজেক্ট কচ্চেন। গালমন্দের কম্পিটিশন ইত্যাদি।
  • | ০৬ জুন ২০১৯ ১৪:৪০410194
  • তথাগত ত মুখ দিয়ে হাগে। অনেকদিনই।
  • অর্জুন | ০৬ জুন ২০১৯ ১৪:৩২410193
  • *'তিনকন্যা'র তিনটে ছবির কম্বিনেশন হল Innocence, mystery & romance।
  • অর্জুন | ০৬ জুন ২০১৯ ১৪:৩০410192
  • 'বাজে করুণ সুরে' গানটা অনেকভাবেই অনন্য। পরশু গানটা শুনছিলাম বেশ রাতের দিকে। বেশ বড় ফ্ল্যাটে আমি একা, গানটায় একটা ইংরেজিতে যাকে বলে eerie sensation হয় কিন্তু সেটা থেকে পালাতে ইচ্ছে করেনা। এখন সবই ল্যাপটপে ইয়ারফোন দিয়ে শোনা। সুরটা অনেক দূর থেকে ভেসে আসে, চলে যায়, কিন্তু সুরের রেশটা থেকে যায়। গানটা রবীন্দ্রসংগীতের মধ্যে সবচেয়ে কঠিন গান এটা। গানটার এল পি রেকর্ড আছে আমার কাছে। কম্পিউটার শ্রোতাকে অলস করে দিচ্ছে।

    'তিনকন্যা'র তিনটে কম্বিনেশন ছিল Innocence, mystery, রোমে। এটা sequential trilogy নয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত