এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • saikat | ০৬ জুন ২০১৯ ২৩:৩৮410250
  • সিনেমাটা বাংলায় আঁতেলমার্কা কেন হত ? কলম্বিয়া পিকচার্স বাংলায় বানাত ছবিটা ?
  • এই যে | ০৬ জুন ২০১৯ ২৩:৩৭410249

  • এখানে যে মিডলম্যানের কথা বলছেন, সে সাউথ ইন্ডিয়ার জঙ্গলে পালিয়ে সাধু না ওরকম কিছু হয়ে যায়। পাগলা টাইপের লোক ছিল। আর স্পিলবার্গ, স্করসিজ, নোলান এরা চাট্টি টাকা ঢেলে সিনেমা বানিয়েছে বটে, কোনটাই দাঁড়ায়নি তেমন। হলিউডের এই জেনারেশনটা যথেষ্ট ট্র্যাশ। :)

    পুনশ্চঃ রায়সাহেব কি অসম্ভব গ্রেসফুল ছিলেন!
  • saikat | ০৬ জুন ২০১৯ ২৩:৩৬410246
  • আর্থার সি ক্লার্ক নাকি সত্যজিতকে বলেছিলেন স্পিলবার্গকে ভদ্র ভাবে লেখার জন্য যে ইই স্ক্রীপ্ট আর ইটি সিনেমায় মিল আছে। সে আর লেখেননি মনে হয়। তবে এটাও ঠিক, স্পিলবার্গের সিনেমায় অনেক বদল আছে, সুতোরাং আইনত কিছু দাঁড়াত না। পরে অবশ্য স্পিলবার্গ, সত্যজিতকে অস্কারের জন্য কাজ করেছিলেন
  • S | ০৬ জুন ২০১৯ ২৩:৩৬410247
  • Jaws ও আছে।
  • dc | ০৬ জুন ২০১৯ ২৩:৩৬410248
  • "ইটি যে রায়বাবুরই কল্পনা সেটা এখন মোটামুটি সবাই মেনেই নিয়েছে" - তাতে কোন অসুবিধে নেই। তবে কল্পনাটা যে স্পিলবার্গ এক্সিকিউট করেছিল সেটাই ভালো হয়েছে।
  • Atoz | ০৬ জুন ২০১৯ ২৩:৩৫410245
  • এই বড় বড়ো চোখ, বড়ো মাথা, সরু গলা ----এটা একটা ট্রেন্ড এলিয়েন চেহারার। রসওয়েল এর ঘটনা থেকে মনে হয় এর শুরু।
  • dc | ০৬ জুন ২০১৯ ২৩:৩৩410244
  • এক্স্যাক্টলি। বাংলা সিনেমায় ইটি বানানোর মতো টেকনোলজি তো দূরের কথা, ফান্ডিং ও ছিলো না। আর ইটি বানানোর আগে স্পিলবার্গ অলরেডি ক্লোজ এনকাউন্টার্স আর রেইডার্স অফ দ্য লস্ট আর্ক এর মতো ক্লাসিক মেগাহিট বানিয়ে ফেলেছেন। খুব ভাগ্য ভালো যে ইটি সত্যজিত বানাননি, নাহলে ঐ কাঠ আঁতেল মার্কা একটা সিনেমা বানিয়ে বসে থাকতেন।
  • S | ০৬ জুন ২০১৯ ২৩:৩১410242
  • ইটি যে রায়বাবুরই কল্পনা সেটা এখন মোটামুটি সবাই মেনেই নিয়েছে। আর কে ভালো করতো সেটা তো দুটো না থাকলে তুলনা করা যায়্না।
  • Atoz | ০৬ জুন ২০১৯ ২৩:৩১410243
  • "বঙ্কুবাবুর বন্ধু" কিন্তু নয়। সত্যজিতের অরিজিনাল এলিয়েন সিনেমার গল্পে বহুকিছু ছিল। মাড়োয়াড়ী ব্যবসায়ী ছিল, মন্দির বানাবার ফ্যাকড়া ছিল, এক প্রবাসী বিদেশি ছিল যে কিনা ছোট্টো এলিয়েনকে রাতেরবেলা দেখেছিল মাঠে কিন্তু বিশ্বাস করেনি, ভেবেছিল নেশার ঘোরে ভুল দেখছে। গণশত্রুর ডাক্তার চরিত্রের মতন একজন আদর্শবাদী বাঙালি ভদ্রলোক ছিলেন, তাঁর স্ত্রী ছিলেন---রাজনৈতিক কর্মীরা ছিলেন---আরো বহু ব্যাপার ছিল।
  • S | ০৬ জুন ২০১৯ ২৩:২৮410241
  • বঙ্কু বাবুর বন্ধু অনেক আগে লেখা হয়। ৬০এর দশকে সন্দেশে। ঐ লেখার ইংরেজি অনুবাদ পড়েই কলম্বিয়া পিকচার্সের কোনও একজিকিউটিভ উনাকে সিনেমা বানানোর অনুরোধ করেন। কিন্তু তখন টেকনলজিও ছিলোনা, ফান্ডিংও ছিলোনা। তাই ঐ স্ক্রিপ্ট আর স্কেচই হয়েছিলো।
  • dc | ০৬ জুন ২০১৯ ২৩:২৭410240
  • তবে ইটি যে সত্যজিত রায় না বানিয়ে স্পিলবার্গ বানিয়েছিল এটা ভালোই হয়েছিল। সত্যজিত বানালে স্পিলবার্গের ধারেকাছেও যেতে পারতেন না, আর কালচারাল আইকনও তৈরি হতো না। স্রেফ একটা অখ্যাত সিনেমা হয়ে থেকে যেতো।
  • r2h | ০৬ জুন ২০১৯ ২৩:২৫410238
  • কী মুশকিল। হ্রস্বউ দীর্ঘঊ দীর্ঘঈ মূর্ধণ্য কিচ্ছু নেই তাও যদি বানান ভুল হয় তবে কোথায় যাই।
  • Atoz | ০৬ জুন ২০১৯ ২৩:২৫410239
  • কিন্তু কাহিনিতে তো একটুও মিল নেই! ইটি সিনেমার গল্প্টা আর প্রস্তাবিত এলিয়েন(সত্যজিতের) সিনেমার গল্প ---তো একেবারেই আলাদা। একটা ম্যাগাজিনে সত্যজিতের এলিয়েন সিনেমার গল্পটা পড়ছিলাম।
  • sm | ০৬ জুন ২০১৯ ২৩:২৩410236
  • সত্যজিৎ রায় এর ব্যাপারটা আলাদা।উনি পুরো স্ক্রীপ্ট লিখে ফেলেছিলেন।স্কেচ করেছিলেন স্ক্রীপ্ট এর অঙ্গ হিসাবে।মৌখিক চুক্তি হয়েছিল।কিন্তু সেটা কার্যকরী হয় নি।স্পিলবার্গ হয়তো তৃতীয় ব্যক্তি মারফত আইডিয়া পেয়ে ফিল্মটি বানিয়েছিলেন।
    সত্যজিৎ পরবর্তী কালে ঐটি ছোট গপ্পো হিসাবে লেখেন, বঙ্কু বাবুর বন্ধু।
    সাহিত্য,শিল্প আর সিনেমার সঙ্গে বিজ্ঞান কে গোলানো স্টুপিড কাজ।বিজ্ঞানে নির্দিষ্ট পেটেন্ট থাকে ও জার্নালে প্রকাশ করতে হয়।জগদীশ বাবু মার খেয়েছিলেন পেটেন্ট নেন নি বলে।
    শিল্প বা কলার ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্য রকম।
    আজ আপনি ডিলান কে নোবেল দিলেন,কিন্তু দেখা গেল উনি মহা ডাকাত।কি করবেন?
    রবীন্দ্রনাথ ওয়ার্ডসওয়ার্থ থেকে,কালিদাস থেকে,বাউল গান থেকে অনুপ্রাণিত হতেন।তো কিকরবেন?বাল্য কাল থেকে অন্যের কাব্য পড়বেন না।পড়লেই তো চুরি বিদ্যায় ধরা পড়বেন।
    আমাদের দেশে কীর্তনের সুর একই রকম লাগে।তা বলে নিত্যনতুন কীর্তনাঙ্গের গান সৃষ্টি হবে না?কি মুশকিল।
  • S | ০৬ জুন ২০১৯ ২৩:২৩410237
  • সবথেকে মজা লাগে যখন বলিউড "আমাদের সিনেমা সবাই ডাউনলোড করে দেখে ফেললো গো" করে কাঁদতে বসে।
  • S | ০৬ জুন ২০১৯ ২৩:২০410234
  • এইনিয়ে অনেক থার্ড পার্টিও সাক্ষী দিয়েছে যে ইটির সঙ্গে ঐ স্কেচগুলোর প্রচুর মিল ছিলো। আর স্পিলবার্গের মিথ্যা বলাটাই সবথেকে বড় ক্লু এক্ষেত্রে।
  • | ০৬ জুন ২০১৯ ২৩:২০410235
  • নাহ চন্নবিন্নু নাই। ঝাপা বা ঝেপে দেওয়া।

    এই ভাটিয়া৯তে আমার বলা কিছু কথাবার্তা একজন সরাসরি একটি গল্পে ব্যবহার করেছিলেন। গল্পটা যথেষ্টই ভাল হয়েছিল। গল্পটা বেশ প্রসংশাও পেয়েছিল। কিন্তু আমি পড়ে কেমন হাঁ হয়ে গেসলাম। এবার ভাটেই বলা, নিছকই ভাট বা আড্ডার মুডে বলা - তাই আর কিছু বলি নি কাউকে। কয়েক মাস আগে এক বন্ধুর সাথে গল্প করতে গিয়ে জানলাম সেও খেয়াল করেছিল ব্যপারটা।
    আমার কোন লেখার টুকরো হলে নির্ঘাৎ বলতাম।,ভাট বলেই বলি নি। ক্নতু বিরক্ত হয়েছিলাম রীতিমত।

    এই বিষয়েই সমানে কথা হয়ে চলেছে দেখে আবার মনে প ড়ল।
  • saikat | ০৬ জুন ২০১৯ ২৩:১৮410232
  • হ্যা, মনে করা হয় ঐ স্ক্রীপ্টটা আমেরিকা/হলিউডে ছড়িয়ে পড়েছিল, মাইক্রোফিল্ম ফর্মেও ছিল মনে হয়। অনেকেই দেখেছিল। ঐ ৮২ সালের সাক্ষাতকারে উল্লেখ করেছিলেন ইটি আর 'ক্লোজ এনকাউন্টার অফ থার্ড কাইন্ড'এর কথা।
  • Atoz | ০৬ জুন ২০১৯ ২৩:১৮410233
  • মিসক্যালকুলেশন করে ফেলেছিলেন রায়বাবু। কলকাতার মতন ভেবেছিলেন। ঃ-)
  • saikat | ০৬ জুন ২০১৯ ২৩:১৫410231
  • আর্থার সি ক্লার্কের উত্সাহে সিনেমাটা করার তোড়জোড় শুরু হয়।
  • S | ০৬ জুন ২০১৯ ২৩:১৪410229
  • আমি পড়েছিলাম স্কেচ। অরিজিনাল গল্পটা অবশ্যি রায়বাবুরই। উনি বলেছিলেন যে কলম্বিয়া পিকচার্স প্রচুর লোককে সেসব স্কেচ দেখিয়েছিলো। হেন লোক বাকি ছিলোনা। স্পিলবার্গ পরে একটা ইন্টারর্ভিউতে দাবী করেছিলেন যে সেইসময় তিনি হলিউডে আসেননি। ফলে সব ধামাচাপা পড়ে যায়। পরে লোকজন খোঁজ খবর নিয়ে দেখে যে স্পিলবার্গ মিথ্যা বলেছিলেন। যে সময় স্কেচ গুলোর কপি হলিউডে সার্কুলেট হছিলো তখন স্পিলবার্গ ইন্টার্নশিপ বা ঐধরনের কিছু একটা করছিলো হলিউডে। ফলে খুব সম্ভবত স্কেচগুলো ওর হাতেও গেছিলো।
  • saikat | ০৬ জুন ২০১৯ ২৩:১৪410230
  • এ ঘটনার ইতিহাস-ভূগোল নিয়ে তো একটা বই বেরোল ক'দিন আগে, travails with alien নামে।
  • Atoz | ০৬ জুন ২০১৯ ২৩:১৩410228
  • আরে সত্যজিৎ তো নাকি সিনেমাই বানাবেন বলে সব ঠিক, এক ছোট্টো চেহারার এলিয়েন এসে পুকুরে নামবে স্পেসশিপ নিয়ে ----এইরকম কাহিনি। তো সেই সিনেমা নাকি আর হল না। পরে স্পিলবার্গ বানিয়ে ফেল্লেন চরম পপুলার ইটি সিনেমা। পাথরে পাঁচ কিল মেরে বিখ্যাত হয়ে গেলেন। ঃ-)
  • saikat | ০৬ জুন ২০১৯ ২৩:১২410227
  • ৮২ সালে রেডিওতে বলেওছিলেন, এখন আর alien সিনেমাটা করা যাবে না। ইটি বেরিয়েছে, লোকে ওনাকেই বলবে, টুকেছেন।
  • Tim | ০৬ জুন ২০১৯ ২৩:১০410225
  • লিখে দেখলাম কেয়ং যেন লাগছে, জলে তো ঝাঁপায়, কিন্তু সে তো অন্য জিনিস।
  • saikat | ০৬ জুন ২০১৯ ২৩:১০410226
  • স্কেচ নাকি শুধু ? পুরো স্ক্রীপটাই তো কলম্বিয়া পিকচার্সের কাছে পাঠিয়েছিলেন। সে আর ফিরে আসেনি, সিনেমাটা আর হয়নি। মার্লন ব্র্যান্ডোর অভিনয়ের কথা ছিল।
  • Tim | ০৬ জুন ২০১৯ ২৩:০৯410224
  • ঝাঁপায় কি চন্দ্রবিন্দু আছে?
  • S | ০৬ জুন ২০১৯ ২৩:০৪410223
  • ইটির কিছু স্কেচ বানিয়েছিলেন উনি সেগুলো হলিউডে অনেকেই দেখেছিলো।
  • r2h | ০৬ জুন ২০১৯ ২৩:০৩410221
  • এটা একটা দুঃখজনক ব্যাপার। প্রচুর জনপ্রিয় জিনিসপত্রই ঝাঁপা, ঋণস্বীকার না করে। বাঁটুল, বাহাদুর বেড়াল এইসব কমিকসও।

    অরিজিনালিটির এত অভাব থাকলে ধারাবাহিকতা আর কোত্থেকে থাকবে।
  • Atoz | ০৬ জুন ২০১৯ ২৩:০৩410222
  • পেন্টিং না এলিয়েন? ইটি র আইডিয়া?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত