এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | ০৭ জুন ২০১৯ ০০:১৮410278
  • আরে আপনাকে নিয়ে পারি না।সত্যজিৎ তো ছোটদের জন্য সাইয়েন্স ফিকশন লিখেছেন।
    তা,উনি হলেন আর্ট কলেজ এর ছাত্র।উনি কি করে ফিনার এর কেমিস্ট্রি, ইরোদভ এর ফিজিক্স,গ্রে সাহেব এর এনাটমি,লেনিনজার এর বাইকেমিসট্রি এসব পড়ে গপ্পো লিখবেন?
    উনি নিজের সহজাত প্রতিভা,বিদেশি ফিকশন,নিউজপেপার, মাধুরী মিশিয়ে লিখতেন।ভালোই তো লাগতো গপ্প গুলো।
  • অর্জুন | ০৭ জুন ২০১৯ ০০:১৮410279
  • বাংলায় ফিল্ম বানানো বন্ধ করা উচিত। বলিউড ভাগ্যিস ছিল, তাই দেশটা খেয়ে, পরে বেঁচে আছে। '৮০, '৯০ র দশকে একটা ভাটা এসেছিল বলিউডে। তা বাংলায় সেই সময় কি রাজকার্য হয়েছে শুনি! অঞ্জন চৌধুরীর 'বউ' সিরিজ !!

    বলিউড 'দিল ছাহতা হ্যায়' করে হিন্দি ফিল্মের টাইপটাই বদলে দিল। 'ধোবি ঘাট' এর মত ছবি বাংলায় করার এলেম রাখে কেউ!
  • Atoz | ০৭ জুন ২০১৯ ০০:১৮410280
  • এই দেখুন, বরবৌ দুজনকে নিয়ে গেছিল। দুজনের দুই ঘরে অপারেশন করেছে। বৌটা এলিয়েন ডাক্তারকে বলল, "কেন ওকে অন্য ঘরে নিচ্ছেন? পাশের বেডে করুন না! "
    এলিয়েন ডাক্তার অতি ভদ্র, বললেন, "তাতে অসুবিধে হবে, দেরি হবে। "
    বৌটাকে অপারেশন করতে করতে কুট কুট করে কত কথা কইল, চমৎকার।
    https://en.wikipedia.org/wiki/Barney_and_Betty_Hill
  • S | ০৭ জুন ২০১৯ ০০:১৩410277
  • বলিউড অতি ফালতু জায়্গা।
  • Atoz | ০৭ জুন ২০১৯ ০০:১২410276
  • আরে এসেম, ওই মাড়োয়াড়ী মন্দিরমার্কা সত্যজিতীয় এলিয়েনের বহু আগে থেকেই স্পিলবার্গেরা এই বিষয় নিয়ে সিনেমা তৈরী করছেন, ওঁদের কালচারে ওসবের চাষই হচ্ছে রোজ রোজ। এর জন্য ওদের সত্যজিতের অপেক্ষা করতে হয় না। পাড়াভর্তি পাগল সকালে উঠেই বলে রাতে আমায় ইউএফোতে চড়িয়ে নিয়ে গেছিল গো, অপারেশন করল কতরকম, সকালে দিয়ে গ্যাছে বিছানায়। "আরে তোকে অপারেশন কোথায় করল? কোনো চিহ্ন নেই কেন?"
    কী করে বলব? ওরা উন্নত, চিহ্ন রাখে না।
  • প্রফেসর | ০৭ জুন ২০১৯ ০০:১১410274
  • শঙ্কু তো হেঁশোরামের এক্সটেনশন নাকি? সব ঘরেরই জিনিস। :) নাকি প্রফেসর চ্যালেঞ্জারের প্রভাব ছিল? মনে পড়ছে না।
  • S | ০৭ জুন ২০১৯ ০০:১১410275
  • "ওরা অনেক কিছু করে দেখাবার ক্ষমতা রাখে"
    কি কি করেছে? গত বছর কতগুলো সিনেমা রিলিজ করেছে? তার মধ্যে কটা ভালো হয়েছিলো।

    ৯০এর দশকের কথা বলুন।৮০র দশকের কথা? ৭০এর দশকের কথা?
  • অর্জুন | ০৭ জুন ২০১৯ ০০:১০410273
  • ইয়েস, সত্যজিৎ রায়ের ছবি হলিউড প্রভাবিত, সন্দেহ নাস্তি। বিশেষ করে ওর ক্যামেরার কাজ তো খুব ওয়েস্টার্ণ। সেই জন্যেই ওই দেশে এত দ্রুত সাফল্য পেয়েছিল। ওদের বুঝতে অসুবিধে হয়নি।
  • Atoz | ০৭ জুন ২০১৯ ০০:০৭410271
  • আর এই প্রফেসর শঙ্কু! বিজ্ঞান তো ছ্টাকখানেক, বাকীটা তন্ত্র ফন্ত্র, সাপ ব্যাং শকুনির ঠ্যাং।
  • sm | ০৭ জুন ২০১৯ ০০:০৭410272
  • এই রে এ টু জেড তো সাবকনশাস প্ল্যাগিয়ারিজম এর কথা লিখলেন,এখানে দেখি স্পিলবার্গের 'আন কনশাস প্ল্যাগিয়ারিজম' এর কথা উল্লেখ করেছে।
  • অর্জুন | ০৭ জুন ২০১৯ ০০:০৬410270
  • @আতোজ, 'সন্দেশ' এর কথা বলছেন?
  • অর্জুন | ০৭ জুন ২০১৯ ০০:০৫410269
  • @S ডাহা ভুল। বলিউড খুব ম্যাচিওর আর্ট ইন্ডাস্ট্রি। ওরা অনেক কিছু করে দেখাবার ক্ষমতা রাখে and they give ample choice। সব ভ্যারাইটির ছবি তৈরি করে। বাংলা কোনোদিন পারবেনা।
  • Atoz | ০৭ জুন ২০১৯ ০০:০৪410267
  • একটা গোটা ম্যাগাজিন চলতো স্রেফ আত্মীয়স্বজনদের লেখায়, তবেই বুঝুন অবস্থাটা। ঃ-) নেপো, একেবারে নেপো।
  • অর্জুন | ০৭ জুন ২০১৯ ০০:০২410266
  • বাজারে বেশ নাম আছে, এরকম একজন অর্থনীতিবিদ আমায় বছর চোদ্দ- পনেরো আগে বলেছিলেন সত্যজিৎ রায়ের অধিকাংশ গল্প (ফিকশন) নানা ইউরোপীয় গল্প থেকে স্রেফ ঝাড়া। আমি যখন বললাম তা মিলিয়ে, মিলিয়ে ধরিয়ে দিচ্ছেন না কেন, তখন উত্তর 'অসব ঝামেলায় যাবার মত সময় নেই।'
  • Atoz | ০৬ জুন ২০১৯ ২৩:৫৬410265
  • দেখুন, যাঁর যাঁর যা কালচার, সেই হিসেবে বানানোই ভালো। জোরজার করে মজখুড়োর ভাইঝিকে অরণ্যদেবের সঙ্গে বিয়ে দিয়ে কী লাভ? অরণ্যদেবের জন্য বিলাতী বৌই ওরা আনে। ঃ-)
  • S | ০৬ জুন ২০১৯ ২৩:৫৫410264
  • রায়বাবুর দুচারটে সিনেমা ছাড়া বাকিগুলো তো তেমন আঁতেলমার্কা কিছু না। সমস্যা হয়েছে বলিউডকে নিয়ে। হাবিজাবি দেখিয়ে দেখিয়ে আমাদের রুচিটাই বদলে দিয়েছে।

    ডিসিদা, আপনি পারলে অরণ্যের দিনরাত্রি আর সীমাবদ্ধ দেখুন। কোথায় আঁতলামো?
  • saikat | ০৬ জুন ২০১৯ ২৩:৫৩410262
  • ভিডিওটা দেখলাম। ইটির কথা বলার সময় উত্তেজিত হয়ে পড়েছিলেন
  • saikat | ০৬ জুন ২০১৯ ২৩:৫১410261
  • দু মিনিট দেখে, আঁতেলমার্কাই বানাতেন, এরকম মত থাকলে, কথা না বাড়ানোই ভাল। @ডিসি।
  • Atoz | ০৬ জুন ২০১৯ ২৩:৫০410260
  • গুগল করে দেখলাম রসওয়েল কান্ডের পরপরই কাগজে ওরকম গোলমাথা সরু গলা ছবি। রসওয়েল ঘটেছিল ১৯৪৭ এ তো? আর তার আগেই তো আরেক পাইলট সাহেব নিজের প্লেন নিজে চালাতে চালাতে এক পাহাড়ের পাশ দিয়ে আসছিল। দ্যাখে কি পাহাড়ের পায়ের কাছ দিয়ে কতগুলো ডেকচি আকারের বস্তু উড়ে যাচ্ছে! তার থেকে ফ্লাইং সসার বিখ্যাত হয়ে গেল। ঃ-)
  • dc | ০৬ জুন ২০১৯ ২৩:৪৮410259
  • হ্যাঁ হীরক রাজার দেশে প্রায় পুরোটাই দেখে ফেলেছি এদ্দিনে।

    S, হলিউডে অন্যরকম এলিয়েন এর তো অনেক সিনেমাই হয়েছে, তার মধ্যে একটা খুব ফেমাস হয়েছিল, দ্য ডে দ্য আর্থ স্টুড স্টিল (নতুনটা না)।
  • S | ০৬ জুন ২০১৯ ২৩:৪৭410258
  • সত্যজিত রায়ের সিনেমায় যথেষ্ট পরিমাণ হলিউডি স্টাইলের ছোঁয়া ছিলো। আর বোধয় ফরাসী সিনেমার স্টাইলও ছিলো।
  • S | ০৬ জুন ২০১৯ ২৩:৪৪410256
  • না ওরকম বানাতেন না। ফান্ডিং আর টেকনলজি পেলে কোয়ালিটিতে বোধয় স্পিলবার্গের থেকে কোনো অংশে কম হতোনা।

    অরিজিনাল এলিয়েনদের ছবি কিন্তু অন্যরকম ছিলো। কবে থেকে এইধরনের ছবি এলো সেটা অবশ্যি জানিনা।
  • Atoz | ০৬ জুন ২০১৯ ২৩:৪৪410257
  • আমি সত্যজিতের কয়েকটা সিনেমা দেখেছি, প্রায়ই দেখি। পথের পাঁচালি, অপরাজিত, অপুর সংসার, হীরক রাজার দেশে, মহানগর। আর গুগাবাবার ভুতের নাচের পার্টটুকু। ঃ-)
  • আর | ০৬ জুন ২০১৯ ২৩:৪৩410254
  • ঐ কলাম্বিয়া পিকচার্সের প্রস্তাবিত সিনেমাটায় যতদূর মনে পড়ছে ব্রান্ডোকে কাস্ট করার কথা ছিল। সুতরাং খুব অখ্যাত বোধহয় হত না।
  • dc | ০৬ জুন ২০১৯ ২৩:৪৩410255
  • Atoz তা ঠিক। আমাদের দেশে গণেশ দুধ খায় আর ওদের দেশে এলিয়েনরা অ্যাবডাক্ট করে :d
  • dc | ০৬ জুন ২০১৯ ২৩:৪২410253
  • saikat, সত্যজিতবাবু বানালে আঁতেল মার্কাই কিছু বানাতেন মনে হয়। অবশ্য আমি ওনার কোন সিনেমা দেখিনি, মানে পুরো দেখিনি, দুয়েকটা সিনেমার দুয়েক মিনিট কখনো দেখেছি, তবে যদ্দুর মনে হয় ওরকমই কিছু বানাতেন।
  • Atoz | ০৬ জুন ২০১৯ ২৩:৪০410251
  • আরে স্পিলবার্গদের গোটা কালচারই এইসব গোলমাথা গোল্লাচোখ এলিয়েন নিয়ে উত্তাল। এসব ছবি সত্যজিৎ কি কল্পনা করে আঁকলেন মনে করলেন নাকি ? এসব নিয়ে ১৯৪৭ থেকেই পশ্চিম তোলপাড়। কত লোকে নাকি ঘুমের ঘোরে অ্যাবডাক্টেড হত। আবার তাকে বিছানাতেই দিয়ে যেত ফেরৎ। কী ভদ্র সব এলিয়েন! ঃ-)
  • dc | ০৬ জুন ২০১৯ ২৩:৪০410252
  • হ্যাঁ জসও আছে। এইট্টিজ এ স্পিলবার্গ কিসব সিনেমা বানিয়েছিল! ইন্ডিয়ানা জোনস ট্রিলজি ক্লাস সেভেন এইট থেকে দেখতে শুরু করেছি, কতোবার যে দেখলাম গুনে শেষ করতে পারবো না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত