এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • লাস্ট | ০৭ জুন ২০১৯ ০০:৫৪410310
  • কোন বাংলা ছবিতে কাফকা, ক্যামু, দেরিদা, ফুকো ঢুকেছে? এইটা একটা স্ট্যান্ডার্ড বদনাম দেওয়া হয়। একচুয়ালি যে ছবিতে চরিত্রগুলো একদম সাদাকালো না দেখিয়ে একটু গ্রে দেখানো হয়, সেটাকেই আঁতেলমার্কা বলে লোকে। অথচ ভালো গল্প বলতে গেলে সেটা করতেই হবে।
  • অর্জুন | ০৭ জুন ২০১৯ ০০:৫৩410309
  • @S শেষ এক দশকে বলিউডে ' বিং সাইরাস', 'লাঞ্চ বক্স', 'ধোবী ঘাট', 'আই অ্যাম' এর মত সিনেমা হয়েছে। এগুলো কমারশিয়াল সাক্সেস আমি জানিনা। কিন্তু এই সিনেমাগুলো mainstream film industry কে বদলেছে। নিদেন পক্ষে 'ওয়েকআপ সিড' ও কি মিষ্টি সুন্দর ছবি!
  • Tim | ০৭ জুন ২০১৯ ০০:৫২410308
  • আমার মনে হয় ভালো পরিচালকদের আসার রাস্তাটা অনুরাগ কাশ্যপ এরা এসে তৈরী করে দিয়েছে। একইভাবে এত মৌলিক স্ক্রিপ্টপত্রও আসতে শুরু করেছে। আশা করছি এই রেশিওটা আরো ভালো হবে। দাবাং এর মত ছবিও হতেই থাকবে, পয়সা করবে, কিন্তু এই সিনেমা মুভমেন্টটা তাতে নষ্ট হবার সম্ভাবনা কম। ইন্ডাস্ট্রি ভালো কাজের স্বাদ পেয়ে গেছে।
  • S | ০৭ জুন ২০১৯ ০০:৫০410307
  • সমস্যা হলো বলিউড ঝলমন খানের জন্যই খ্যাত। বেশিরভাগ জনগন বলিউড বলতে এখনো ডিডিএলজে বোঝে। ঐ খান-কুমাররাই বলিউডের জন্য টাকা তুলে দেয়।

    রমন রাঘব ২ কেউ দেখেইনি। অন্ধাধুন ভারতে ব্যবসা না করতে পেরে শেষে চীনে গিয়ে ৩০০ কোটির বক্স অফিস তুললো।
  • Atoz | ০৭ জুন ২০১৯ ০০:৪৮410306
  • এঃ, এক্কেবারে টেলিপ্যাথি। ঃ-)
  • Atoz | ০৭ জুন ২০১৯ ০০:৪৭410304
  • আপনারা তো দেখি "বাহুবলী" র কথা কেউ বলছেন না? ঃ-)
  • S | ০৭ জুন ২০১৯ ০০:৪৭410305
  • বলিউড প্রতিবছর ১৫০০+ সিনেমা তৈরী করে। কটা সত্যিই ভালো হয়। প্লিজ পদ্মাবত, বাহুবলী টাইপের সিনেমা খুব ভালো সিনেমা বলবেন না। প্রথম সারির অভিনেতাদের (হিরো) মধ্যে খুব কমই লোকজন অভিনয় করতে পারে। অভিনেত্রীরা কিন্তু সক্কলে দারুন, সেটা আমিও মানছি।

    হ্যাঁ, টাকা কামানোর খুব ভালো জায়্গা বলিউড। নিঃসন্দেহে।
  • অর্জুন | ০৭ জুন ২০১৯ ০০:৪৬410303
  • আমার প্রথম চাকরি বম্বেতে। ছাত্রাবস্থা থেকে মানে '৯৮ থেকে শুরু, ২০১৪ পর্যন্ত শহরটায় রেগুলর গেছি। তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছি।

    'সিসক' দেখেছেন? ওরম ছবি একমাত্র বম্বেতেই হতে পারে।
  • অর্জুন | ০৭ জুন ২০১৯ ০০:৪৩410301
  • সহমত @টিম

    আমিও অস্কারের কথা তুললাম বটে। সব সময় এত অস্কার দিয়ে কি হবে! আমাদের ওরা দেবে না।

    অস্কার কোনো মানদণ্ড হতে পারেনা।
  • S | ০৭ জুন ২০১৯ ০০:৪৩410302
  • মুম্বাই শহরটা আমিও খুব ভালো চিনি। কয়েক বছর ছিলাম ওখানে।

    ২০১০ সালে বা ২০১১ সালে পিপলি লাইভ আর আবু, সন অব অ্যাডাম পাঠানো হয়েছিলো অস্কারে।
  • S | ০৭ জুন ২০১৯ ০০:৪০410300
  • টিম হ্যাঁ এই রেশিও অনেক বেটার হয়েছে। সেইজন্যই আগের দশকগুলোর কথা লিখেছি। কিন্তু ভালো সিনেমা পরিচালক হাতে গোনা। এবং তাদের কাজ পেতে খুব মুশকিল হয়। অনুরাগ কাশ্যপ নিজেই সেকথা বলেছে। বাজে প্রজেক্টগুলোতে খান-কুমাররা এতো বেশি ফান্ডিং নিয়ে রেখেছে যে এঁরা কাজই করতে পারেন না। তবে অস্কারের জায়্গায় পৌঁছতে অনেক সময় লাগবে। সব ঠিকঠাক চলছিলো। দাবাঙ্গ এসে আবার সব গন্ডগোল করে দিয়েছে।
  • অর্জুন | ০৭ জুন ২০১৯ ০০:৩৯410299
  • পরিচালনায়। অন্তত নমিনেশন যেতেই পারত।

    বম্বে শহরটা আমি খুব ভাল চিনি। খুব প্রিয় শহর। একটা শহরের তিনটে সামাজিক স্তরকে কি অসাধারণ নৈপুণ্যে দেখানো যেতে পারে, ওই সিনেমাটা না দেখলে ভাবা যায় না।

    কলকাতা ঠিক ওইরকম একটা শহর, যেখানে অন্তত ৩-৪ টা সামাজিক স্তর অনায়াসে দেখানো যায় আর্টফুলি। কিন্তু হয় প্রচণ্ড আঁতলামো করবে, কাফকা, ক্যামু, দেরিদা, ফুকো সব ঢুকিয়ে ছাড়বে নয় শ্রীজিতের 'জুলফিকর' করে ছাড়বে।

    তফাৎটা এখানেই।
  • Atoz | ০৭ জুন ২০১৯ ০০:৩৭410298
  • বুঝলেন এসএম, পশ্চিমে সবে ওদের ধরে ধরে নিচ্ছে, যাকে বলে পূর্বরাগ। কিন্তু ইন্ডিয়াতে তো হাজার হাজার বছর আগেই পূর্বরাগ অনুরাগ বিরাগ সব কিছু হয়ে গ্যাছে। ঃ-)
  • Tim | ০৭ জুন ২০১৯ ০০:৩৫410296
  • বলিউডে ভালো সিনেমা : ট্র্যাশ আগের থেকে অনেক অনেক বেটার হয়েছে। দিবাকর ব্যানার্জ্জি এবং বিশেষ করে অনুরাগ কাশ্যপ এসে যাওয়াটা একটা ফেনোমেনা। এই মুহূর্তে বলিউডের অভিনেতাদের যা রেঞ্জ, অমিত ত্রিবেদীর মত সুরকারদের কাজ, এডিটিং, পরিচালনার এক্সপেরিমেন্টেশন তা অনায়াসে যে কোন দেশের সেরাদের সাথে পাল্লা দিতে পারে। হলিউডের থেকে সম্ভবত টেকনিকালি বেটার। বলিউডকে ঝলমল খান ইত্যাদিদের দেখে বিচার না করলেই ভালো হয়।
  • Atoz | ০৭ জুন ২০১৯ ০০:৩৩410293
  • আরে ইন্ডিয়ার এলিয়েনরা তো মহাভারতের লোক সব, অতিশয় সফিস্টিকেটেড। দিব্যবিমানে চড়ে আসেন, উপদেশ টুপদেশ দ্যান, চলে যান। একবার তো স্বয়ম্বর সভাতে এসে বসেছিলেন বিয়ে করার জন্য, তারপরে পাত্রী বেঁকে বসল এলিয়েন বিয়ে করবে না বলে কেঁদেকেটে একশা, তার চাহনেওয়ালা মাটির ছেলে, তাকে ছেড়ে অন্য জগতে সে যেতে পারবে না। তখন এলিয়েনরা ছদ্মরূপ ছেড়ে নিজ নিজ রূপ ধরে ফেলল। পাত্রী তখন নিজের প্রাণপ্রিয় লোকটিকে বিয়ে করে বাঁচল। ঃ-)
  • অর্জুন | ০৭ জুন ২০১৯ ০০:৩৩410294
  • এই যে এলেবেলে। আপনার সঙ্গে মহাভারতের একটি চরিত্রের খুব মিল আছে! ঃ-) থাক, সেটা আর বললুম না।

    বলছি ইয়ে মানে জগদীশ বোসকে নিয়ে বেশ কিছু শুনলুম, কেস বেশ গণ্ডগেলে! ঠিক তার গবেষণা নিয়ে নয়, আরও অন্য কিছু।
  • S | ০৭ জুন ২০১৯ ০০:৩৩410295
  • "Entertain করা এত সহজ নয়। বাংলা পারে সেটা !! পারে না।"
    তাই? আমি তো কত বাংলা সিনেমা দেখেই Entertained হই।

    'ধোবী ঘাট' ভাল না লাগলে কি বলব বলুন। ওটার অস্কার পাওয়া উচিৎ ছিল।
    ভালো লেগেছিলো। কোন ক্যাটিগরিতে অস্কার দেওয়া উচিত ছিলো?
  • অর্জুন | ০৭ জুন ২০১৯ ০০:৩০410292
  • বলিউডের কৌলীন্য আছে। কমার্সিয়াল আর্টকে কোথায় নিয়ে যাওয়া যায় সেটা ওরা দেখিয়েছে। সিনেমা একটা কমার্সিয়াল আর্ট hence এর entertainment value ভীষণ ইম্পরট্যান্ট। Entertain করা এত সহজ নয়। বাংলা পারে সেটা !! পারে না। বলিউড পারে।

    'ধোবী ঘাট' ভাল না লাগলে কি বলব বলুন। ওটার অস্কার পাওয়া উচিৎ ছিল।
  • sm | ০৭ জুন ২০১৯ ০০:২৮410291
  • ইন্ডিয়া কে ছোট করবেন না।এলিয়েন নিয়ে ইন্ডিয়ার হিস্ট্রি পশ্চিম থেকে কয়েক হাজার বছরের পুরনো।
  • S | ০৭ জুন ২০১৯ ০০:২৭410289
  • আপনি সাইকো থ্রিলার ভালোবাসেন তো। তাহলে ঐ সিনেমা দুটো দেখে ফেলুন একটু ধৈর্য ধরে।
  • এলেবেলে | ০৭ জুন ২০১৯ ০০:২৭410290
  • ইয়ে, মানে ভাটিয়ালিতে তেমন আসি না। কেবল ওজ্জুন দেখলাম তাই এলাম আর কি। তো 'জগদীশ বাবু মার খেয়েছিলেন পেটেন্ট নেন নি বলে' বাক্যিটায় কারা কারা হাত তুলছেন বলবেন তো। মানে কালকে কপিরাইট ও হাত তোলার কথা আসায় আমি দু'বার তুলেছিলাম অন্যত্র। তো এখানে হাতের সংখ্যাগুলো একবার গুনে নিতাম।
  • dc | ০৭ জুন ২০১৯ ০০:২৬410287
  • কিন্তু আপাতত ঘুমাই গিয়ে। দুঘন্টা পরে উঠতে হবে।
  • Atoz | ০৭ জুন ২০১৯ ০০:২৬410288
  • বলিউড টাকা পায়, প্রভুগণের বদান্যতা পায়, সব রকম সিনেমা বানায় ও দেশশুদ্ধ লোককে গেলায়। টলিউড টাকা পেলে প্রভুগণের বদান্যতা পেলে ওরকম বাহুবলীমার্কা জিনিস অনেক বানাতো, তখন দেশশুদ্ধ লোক হ্যা হ্যা ব্যা ব্যা কত্তে কত্তে সেইসবই দেখতো।
  • dc | ০৭ জুন ২০১৯ ০০:২৫410286
  • S ভালো বলেছেন। টুশে :d
  • S | ০৭ জুন ২০১৯ ০০:২৪410285
  • ঝারপিট কি শুধু হাতে হাতেই হয়। মস্তিষ্কের ঝারপিট দেখুন। কথার ঝারপিট দেখুন।
  • S | ০৭ জুন ২০১৯ ০০:২৩410284
  • 'ধোবি ঘাট' এর মত ছবি? সিনেমাটা দেখেছি। কি আছে ওতে?

    আর দুচারজন পরিচালকের ভালো সিনেমা দিয়ে বলিউড যে কাতারে কাতারে ট্র্যাস বের করে সেসব ঢাকা যায়্না। সেনিয়ে ঐসব পরিচালকদেরও প্রচুর আপত্তি আছে।
  • Atoz | ০৭ জুন ২০১৯ ০০:২২410282
  • এসেম, এক্কেবারে। এর ওর তার থেকে নিয়ে, সাপ ব্যাং শকুনির ঠ্যাং মিশিয়ে, দিল এটাসেটামিক্সের হাঁড়িতে চড়িয়ে। ঃ-)
  • dc | ০৭ জুন ২০১৯ ০০:২২410283
  • S, যে সিনেমায় ঝারপিট নেই সেই সিনেমা আমি দেখিনা ঃ-)
  • অর্জুন | ০৭ জুন ২০১৯ ০০:২১410281
  • সত্যজিৎ রায়ের গদ্য ভাল। 'ব্যোমকেশ' এর পরেই 'ফেলুদা' কে দাড় করিয়ে দিয়েছে, এর পরে আর কথা আছে?

    প্রফেসর শঙ্কু খুব পড়িনি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত