এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ০৭ জুন ২০১৯ ০২:০৪410341
  • স্ত্রী সিনেমাটা শেষে ঠিক করে এন্ডিং করতে পারেনি। জগ্গা জাসুস একটু বেশিই টেনে ফেলেছে; মিউজিকাল অতো বড় কেউ করেনা।
  • অর্জুন | ০৭ জুন ২০১৯ ০২:০৩410339
  • দুবাইয়ে থাকতে দেখেছি, পাকিস্তানিরা বলিউড অন্ত প্রাণ। তখন ওদের ঘরে ঘরে রাণী মুখার্জি'র ফ্যান। দুবাইয়ের পাকিস্তানি বন্ধুদের কখনো ভারত বিদ্বেষী লাগেনি। ট্যাক্সিতে পাকিস্তানি ড্রাইভার হলে বকবকের জ্বালায় কান ঝালাপালা। আমায় কত জন বলেছে ওদের অনেক রিস্তেদার বড়বাজারে ব্যবসার কাজে রেগুলর আসত।
  • Atoz | ০৭ জুন ২০১৯ ০২:০১410338
  • উরি দেখলাম তিন তিরিক্কে করে (শুরু, মাঝ, শেষ)। সার্জিকাল স্ট্রাইকের সিনেমা তো? এটার কথাই বলছেন কি আপনারা?
    হে মা মেরি, গানওয়ালা গ্রাফিকস দেখছি মনে হল। ঃ-)
  • S | ০৭ জুন ২০১৯ ০২:০০410337
  • বাহুবলী দেখে আমার ৩০০ + গেম অব থ্রোনস + অ্যালেক্সজান্ডার + মহাভারত মনে হচ্ছিলো। সবার কি ওভার রিয়্যাকশান। সবাই চোখ বড় বড় করে কথা বলে। আর ক্রাউচিং টাইগারের মতন কয়েকশ ফিট লাফ দিচ্ছে।
  • Atoz | ০৭ জুন ২০১৯ ০১:৫৮410334
  • হুঁ হুঁ, হুলিয়ে দ্যাখে বাংলাদেশে। কলকাতার টিভি সিরিয়ালগুলো পর্যন্ত দ্যাখে। কিন্তু ভারতবিরোধিতা খুব ইন থিং, তাই নানারকম প্রতিবাদ করে এগুলোর বিরুদ্ধে। ঃ-)
  • pi | ০৭ জুন ২০১৯ ০১:৫৮410335
  • ওমা, পাকিস্তানের ভারতীয় সিনেমা প্রীতি আবার কোথায় চেপে রাখে?
  • অর্জুন | ০৭ জুন ২০১৯ ০১:৫৮410336
  • পেঙ্গুইন থেকে লক্ষ্মীবাঈয়ের জীবনকেন্দ্রিক একটি উপন্যাস বেরিয়েছিল, বই, লেখিকার নাম মনে পড়ছেনা। সেখানে ছিল লক্ষ্মীবাঈ এক ইংরেজ অফিসিয়ালের প্রেমে পড়েছিল। 'মণিকর্ণিকা'য় কি তাই দেখানো হয়েছে?
  • pi | ০৭ জুন ২০১৯ ০১:৫৭410333
  • স্ত্রী বাদ দিলেন।

    আর থাগস হিট!!
    গতবারে তিন খানের এই থাগস, জিরো, টিউবলাইট সব তো লালবাতি জ্বেলেছে!

    ভাল করেছে রাজি, আর সে সিনেমাও ভাল।

    বরম খারাপ লেগেছিল, জগ্গা জাসুস ভাল হয়েও তেমন চলল না বলে।
  • S | ০৭ জুন ২০১৯ ০১:৫৫410331
  • মুশকিল হলো বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, শ্রীলন্কাও বোধয় সব জনগণ খুব করে ভারতের সিনেমা দেখে, কিন্তু মুখে কেউ বলবেনা। কারণ ভারত বিরোধীতাটা ওখানে বেশ স্টাইলের ব্যাপার।
  • অর্জুন | ০৭ জুন ২০১৯ ০১:৫৫410332
  • মণিকর্ণিকা দেখব, দেখব করেও দেখা হয়নি। 'পদ্মাবত' ভাল লেগেছিল। রনবীর সিংয়ের কি অভিনয়! 'বাহুবলী' তে ব্যাকগ্রাউন্ডে আওয়াজটা কম হলে খুব মন্দ না, আর একটু কম মারকাটারি।

    @আতোজ, জগদীশ বসুর গবেষণা নিয়ে কি হয়েছে? নূতন কিছু বেরোল বুঝি !
  • S | ০৭ জুন ২০১৯ ০১:৫৪410330
  • মাঝখানে খুব ভালো চলছিলো। এখন কমেছে। শুনেছিলাম হিন্দি সিনেমা দেখানোর উপরেও ব্যান বসেছিলো। জানিনা কতটা সত্যি।
  • অর্জুন | ০৭ জুন ২০১৯ ০১:৫১410328
  • বাংলাদেশে টলির বাজার কেমন ?
  • Atoz | ০৭ জুন ২০১৯ ০১:৫১410329
  • আরে সেই লক্ষ্মীবাঈ এর উপরে সিনেমাটা? দেখলেন কেউ? মণিকর্ণিকা?
  • S | ০৭ জুন ২০১৯ ০১:৫০410327
  • বলিউডের একটা খুব বড় বাজার হলো পাকিস্তান।
  • S | ০৭ জুন ২০১৯ ০১:৪৮410326
  • ঊরি প্রচন্ড অবিশাস্য টাইপের সিনেমা। মনে হচ্ছে সায়েন্স ফিকশান দেখছি। ২২৫০ সাল টাইপের আবহাওয়া।

    গতবছরের প্রথম ১০ টা সবথেকে হীট (বক্স অফিস) সিনেমার মধ্যে আছে থাগস অব হিন্দুস্তান, সিম্বা, রেস ৩, বাঘি ২র মতন সিনেমা। এছাড়া পদ্মাবত, সন্জু, হিচকি, প্যাড ম্যান - সবই বড় অ্যাক্টরদের ব্যাপার স্যাপার। ছোটো সিনেমা বলতে অন্ধাধুন (চীনের সৌজন্যে) আর বধাই হো। এই শেষ দুটো সিনেমার স্টোরি নিয়ে কোনও কথা হবেনা।

    এটাই গত কয়েক বছরের "হকিকত"। আমরা খুঁজে খুঁজে ভালো সিনেমা দেখি আর ফালতু সিনেমা অ্যাভয়েড করি, তাই ভাবি বলিউড খুব ভদ্র হয়ে গেছে। সেটা হলে তারা নিজেরা এই নিয়ে একের পর এক ওয়েব কন্টেন্ট বানিয়ে কমপ্লেইন করতো না।
  • অর্জুন | ০৭ জুন ২০১৯ ০১:৪৫410325
  • 'পিকে' তেও দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ভোদা ভোদা মার্কা দেখালেও নিজেদের দিকে ঝোল টেনে এক চক্ষু বিচার করে না কোনোভাবেই। বলিউড দু দেশের সম্পর্ক নিয়ে ভাল ছবি করে। Neutral ছবি করে।
  • অর্জুন | ০৭ জুন ২০১৯ ০১:৩৫410324

  • *দম্পতি
  • অর্জুন | ০৭ জুন ২০১৯ ০১:৩৪410323
  • ঋত্বিক চক্রবর্তী আর সোহনীর একটা সিনেমা প্রায় মাস ছয়েক আগে দেখলাম টিভি'তে, ভাল লেগেছিল। প্রেম করে বিয়ে করা নব সম্পতির জীবন নিয়ে। জানিনা ওইরকম ছবি কটা হয়!

    সোহিনীর অভিনয় ভাল লাগে। মিমি চক্রবর্তীর মধ্যে সম্ভাবনা ছিল।

    আমি যেটা বলতে চাইছি বলিউড urban problem, urban complexity ভাল দেখাতে পারে। অনেক বেশী রিলেট করা যায়।
  • pi | ০৭ জুন ২০১৯ ০১:২৮410321
  • একি কথা বড়েস ! গতবছর সব খানেদের ৩০০ + কোটি ক্লাব মুখ থুবড়ে পড়ল আর ছোট বাজেটের ছবিগুলোর জয়জয়কার, বাক্স আপিসেই, এটা নিয়ে তো কত লেখালেখি হইচই হল ! স্টার পাওয়ারে ভুলভাল স্টোরি লাইন দিয়ে আর হিট হচ্ছেনা, স্টারের থেকে স্টোরির এখন জোর বেশি ইঃ !

    তবে ভারত শুনলাম ঝুল হয়েছে, এদিকে রেকর্ড ব্যবসা ওপেনিং এ। তবে ভাল না হলে ব্যবসা থাকবেনা, মনে হয়।

    দাবাং দেখিনি, তবে এক থা টাইগার এর প্রথম ভাগ খারাপ লাগেনি, এন্টারটেইনমেন্ট হিসেবে ভালই তো। পরেরটা তেমন লাগেনি অত, তাও খুব ঝুলও না। মানে একেবারে ট্র্যাশ ব্যবসা করে গেল, এমন না, ঐ ডিডিএল টাইপের থেকে অনেক বেটার। এছাড়াও বর্ডার মার্কা বলিউডে ভারত পাকিস্তানের স্পাইদের নিয়ে এরকম নো ম্যানস ল্যান্ডে যাওয়ার স্বপ্ন, দুই রাষ্ট্রকেই বেশ কিছুটা ভিলেইন হিসেবে দেখানো, এটাও বলিউডের ম্যাচিওরিটিই বলব। সলমন খানের সিনেমা হলেও। বজরঙ্গি ভাইজানেও গোদাভাবে মেসেজ খারাপ ছিল না, বর্ডার সরফরোশের থেকে ভালর দিকেই গেছে বলব। অবশ্য উরি ফুরি আবার বোধহয় স্কোয়ার ওয়ানে ব্যাক করানো, তবে শুধু সিনেমা হিসেবে শুনেছি উরি নাকি বেশ ভাল মেক। মোদীর বায়োপিক কিন্তু চলছেনা শুনেছিলাম, ভক্তকুলও গাল দিয়েছে।
  • S | ০৭ জুন ২০১৯ ০১:২৮410322
  • আমিতো দেব জিত অন্কুষ সোহমের সিনেমা দেখেও entertained হই।
  • Atoz | ০৭ জুন ২০১৯ ০১:২৬410320
  • জগদীশ বোসের ব্যাপারটা নিয়ে ভালো করে অনুসন্ধান করা প্রয়োজন। প্রসঙ্গতঃ, তখন কিন্তু অন্যান্য দেশেও রেডিও নিয়ে গবেষণার কাজ চলছিল।
  • এলেবেলে | ০৭ জুন ২০১৯ ০১:২৩410318
  • সে কি! কপিরাইট নিয়ে এত বাওয়াল অথচ 'জগদীশ বাবু মার খেয়েছিলেন পেটেন্ট নেন নি বলে' বাক্যিটায় হাত উঠল না কেন? এমনকি এসেমের হাত অবধি না!! তাজ্জব ব্যাপার!!! কী সব সিনিমা-টিনিমা হচ্চে দেকচি। ভালো, হজম করা ভালো জিনিস। ধরা পড়ে গেলে তো আরও ভালো। হে হে।
  • অর্জুন | ০৭ জুন ২০১৯ ০১:২৩410319
  • সতেরো মিনিটের ছবি। ট্রেলারটা দু মিনিটের একটু বেশী। ওদের টিম কলকাতায় এসেছিল। নিজেরাই ছবিটা ফান্ড করেছে। তখন বলেছিল এখুনি ইউ টিউবে দিতে পারবেনা। ২০১৭ র 'ডায়লগস' এ দেখেছি।

    আরেকটা খুব ভাল ছবি 'তুরুপ'। টিভিতেও বেশ কয়েকবার দেখিয়েছে।
  • Tim | ০৭ জুন ২০১৯ ০১:১১410317
  • হ্যাঁ ইউটিউবে মনে হয় গোটা ছবিটাই আছে। দেখবো, খুবই প্রশংসিত বলে পড়লাম উইকিতে। ঃ-)
  • অর্জুন | ০৭ জুন ২০১৯ ০১:০৯410316
  • @টিম

    'সিসক' র ট্রেলার-টা এখানে দিলাম। দেখো।

  • Atoz | ০৭ জুন ২০১৯ ০১:০৩410315
  • অন্ধাধুন চীনারা বুঝল? ওদের ভাষায় ডাবিং করে দেখাল? অথবা সাব-টাইটেল জুড়ে দিল?
  • অর্জুন | ০৭ জুন ২০১৯ ০১:০০410314
  • @ আপনি অর্থে @S
  • অর্জুন | ০৭ জুন ২০১৯ ০০:৫৯410313
  • আপনি কোন বাংলা সিনেমা দেখে entertained হয়েছেন বললেন। সব সিনেমা খারাপ বলছিনা। কিন্তু শ্রীজিৎ, শিবপ্রসাদ, নন্দিতার সিনেমায় entertainment valueও খুব কম। কতগুলো চুটকি ডায়লগ দিয়ে হল মাতানো বা রবিবারের দুপুরে ড্রয়িং রুম গরম করা।

    বলিউডে ভাল script ভাল গান, ভাল অভিনয়, ভাল কাস্টিং (not being repetitive )।
  • Tim | ০৭ জুন ২০১৯ ০০:৫৫410311
  • অর্জুন, সিসক দেখিনি, জানানোর জন্য থ্যাংকু। এটার খবর জানতামই না।
  • Atoz | ০৭ জুন ২০১৯ ০০:৫৫410312
  • অনুরাগ কাশ্যপের কোনো ভালো শর্টফিল্মের লিংক দিন না কেউ!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত