এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ০৭ জুন ২০১৯ ১২:৫৯410430
  • এক ঢিলে দুই পাখি মেরে দিলেন।
  • Atoz | ০৭ জুন ২০১৯ ১২:৫৭410429
  • এইজন্যেই তো শরৎবাবুকে বলালেন। ;-)
  • সৈকত | ০৭ জুন ২০১৯ ১২:৫৫410428
  • এই রবিবাবুই আবার কবিতায় মেয়েটিকে দিয়ে শরৎবাবুকে বলালেন, তাকে নিয়ে গল্প লেখার জন্য।
  • S | ০৭ জুন ২০১৯ ১২:৫৩410426
  • আমি পড়েছি মাধ্যমিক/উচ্চমাধ্যমিকের পরে। জাতপাতের ব্যাপারটা কিছুতে বুঝেই উঠতে পারতাম না।
    তখনই দেবদাস পড়ে হেব্বি চটে যাই।
  • b | ০৭ জুন ২০১৯ ১২:৫৩410427
  • সিংহের গল্পটা পড়লাম। এই মনে হয় সেই বিখ্যাত সিংহ যে একদিন সকালে আবিষ্কার করে যে সে খোজা হয়ে গেছে। নেহাৎ সিংহদের মধ্যে কাফকা নেই বলে কেউ গল্পটা লেখে নি।
  • Atoz | ০৭ জুন ২০১৯ ১২:৫১410425
  • শরৎচন্দ্রের প্রায় প্রতিটা নায়িকা হাড়ে হাড়ে ন্যাকা, আর প্রতিটা নায়ক বজ্জাত শয়তান ভাদাইম্যা বখাটে দায়িত্বজ্ঞানহীন প্রভুত্বপ্রিয় চরম সুবিধাবাদী পিতৃতান্ত্রিক।
    আর বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ এরাও তো পুরানো আমলের লেখাই লিখেছেন, কিন্তু তারা এরকম আপাদমস্তক ন্যাকামির আর ভাদাইম্যাগিরির দোকান খুলে তো বসেন নি!
    স্ত্রীর পত্র র মৃণাল কেমন সতেজে বলে দেয় তোমাদের ওই মাখন বাড়ালের গলিতে আর আমি ফিরবো না। কেমন বলে দেয়, মীরাবাঈয়ের শেকলও তো কম ভারী ছিল না, কিন্তু তিনি তো ছিঁড়তে পেরেছিলেন!
  • সৈকত | ০৭ জুন ২০১৯ ১২:৪৭410424
  • এবারে বেরোবে। দেশে সেইরকম সরকার আর হিন্দী শিক্ষাটা চালু হচ্ছে। রামচন্দ্র কলোনিপ্রভু নয়।
  • de | ০৭ জুন ২০১৯ ১২:৪৫410423
  • আমি শরৎচন্দ্র পড়ে শেষ করেছি সেই ক্লাস সিক্স-সেভেনে, গরমের ছুটির দুপুরবেলা চোখ লাল হয়ে থাকতো কেঁদে কেঁদে - তারপর আর রিভিজিট করিনি -

    এখনো পিছন দিকে ফিরে তাকালে মনে হয়, সেই সময়ের মেয়েরা তো অমনিই ছিলো বেশীর ভাগেরাই - সমসাময়িক গল্পে তারই ছাপ পড়েছে -

    সেই একই সময়ে চরিত্রহীন, পথের দাবী বা বিপ্রদাসও তো লেখা - কিরণময়ী কি কম স্ট্রং চরিত্র? শ্রীকান্ততেও রাজলক্ষ্মী বা অচলাকে কম পাওয়ারফুল মনে হয়না - ভালোবাসলেই কি মানুষকে দূর্বল বলে বিচার করতে হবে?

    দেবদাসকে আমার মোটেও পিতৃতান্ত্রিক মনে হয়নি - এখনো হয়না - এসকেপিস্ট, মাতাল, মনের জোর নেই - এমন অনেক কিছুই মনে হতে পারে - কিন্তু পিতৃতান্ত্রিক কখনোই মনে হয়নি -

    এই সময়ের ছাঁচে সেই সময়ের বিচার চলে না -

    গ্রামীণ সমাজ বিশেষতঃ অস্পৃশ্যতা নিয়ে, বিধবা মেয়েদের নিয়ে, কালো মেয়েদের নিয়ে, তাঁদের সামাজিক পরিস্থিতি আর ক্রাইসিস নিয়ে, অমন লেখা কজনই বা লিখেছেন সেই সময়ে -
  • Atoz | ০৭ জুন ২০১৯ ১২:৪৪410422
  • এখনও আলাউদ্দিনের আমল থেকেই বেরোতে পারে নি, কলোনিয়ালিজম তো সেদিনের ব্যাপার! আলাউদ্দিনই বা কেন, এখনও রামচন্দ্রের পিঠ থেকেই নামতে পারে নি।
  • সৈকত | ০৭ জুন ২০১৯ ১২:৪১410421
  • ভারত এখনও কলোনিয়ালিজমের কুফল থেকে বেরোয়নি, সেই জন্যই দশকে দশকে দেবদাস নিয়ে সিনেমা। হিন্দী-তামিল-মলয়ালম, বিবিধ ভাষায়।
  • Atoz | ০৭ জুন ২০১৯ ১২:৩৬410420
  • সেতো দেবদাস, দেবতার দাস। তাই কলোনির দাস আর হবে কী করে? দোটানায় পড়েছিল বেচারা। ঃ-)
  • সৈকত | ০৭ জুন ২০১৯ ১২:৩৪410419
  • বিয়ে না দিলে কলোনি তার দাস পাবে না। দেবদাস,কলোনির দাস হতে চায়না, সেইজন্য সে বিয়ে করেনা। কিন্তু কলোনির যন্ত্রণাটা তার ভেতরে, অতএব সেই যন্ত্রণাটা সে বাইরে প্রোজেক্ট করে। যারা দুর্বল সেই মেয়েদের ওপরে।
  • Atoz | ০৭ জুন ২০১৯ ১২:২৮410418
  • পাগল টাগলদেরও এরকম করত। বিয়ে দিয়ে দিত। সেই "স্ত্রীর পত্র" তে একটা পাগল ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দিল বিন্দুকে।
  • S | ০৭ জুন ২০১৯ ১২:২৭410417
  • আগেকার দিনে প্রায় সব সমস্যার একটাই সমাধান ছিলোঃ বিয়ে।
  • saikat | ০৭ জুন ২০১৯ ১২:২৬410416
  • এই জন্য পুরোন গপ্পে থাকত, নাটক নবেল পড়ে মাথা গেছে, বিয়ে দিয়ে দাও।
  • Atoz | ০৭ জুন ২০১৯ ১২:২৩410415
  • মানে পাঠক পাঠিকাদের ইহকাল পরকাল নষ্ট করে দেয়। গোটা কালচারটাকে ভাজা ভাজা করে দেয়।
  • Atoz | ০৭ জুন ২০১৯ ১২:২২410414
  • লেখকগুলো আসল শয়তান। এরা নিজেরা মগডালে চড়ে অন্যদের চরিত্রকে নড়বড়ে করে দেয়।
  • সৈকত | ০৭ জুন ২০১৯ ১২:২০410413
  • কলোনিয়ালিজমের কুফল, চরিত্রগুলো ঐরকম ভাবে তুবড়ে যায়।
  • সৈকত | ০৭ জুন ২০১৯ ১২:১৬410412
  • স্যাডো-ম্যাসোকিস্টিক চরিত্র সব।
  • Atoz | ০৭ জুন ২০১৯ ১২:১৫410411
  • আর ঐ অভাগীর স্বর্গ। গা জ্বলে যায়। এক ভাদাইম্যা আপদ শয়তান স্বামীর চরণধূলি নিয়ে মরল অভাগী। আর শরচ্চন্দ্রের কী ইয়ে!!!!! আরে ঐ স্বামী ব্যাটাকে তো গাছে বেঁধে নারকোলশলার ঝাঁটা পিটিয়ে বিষা ঝাড়া উচিত ছিল অভাগীর!
  • S | ০৭ জুন ২০১৯ ১২:১৪410409
  • জয় শ্রীরামদাস। বা "জয়্শ্রী ও রামদাস"।
  • র২হ | ০৭ জুন ২০১৯ ১২:১৪410410
  • অব্যবস্থিতচিত্ত দেবদাসকে নাকচ করে বাস্তবসম্মত কাজই করেছে বলা যায়।
    যে ছেলে ছোটবেলায় পাঁচনের বাড়ি মেরে ক্রীড়াসঙ্গিনীর মুখে দাগ বসিয়ে অধিকার ফলায় সে নেহাত সুবিধার লোক না।
  • S | ০৭ জুন ২০১৯ ১২:১৩410408
  • এইসব গল্পে যাসব বয়সের ইঙ্গিত রয়েছে, ছ্যা ছ্যা।
  • dc | ০৭ জুন ২০১৯ ১২:১২410407
  • ক্যাপিটাল দাস।
  • Atoz | ০৭ জুন ২০১৯ ১২:১১410406
  • আর ওই রাজলক্ষ্মী? সে আর এক ন্যাকা! "আমি রাখবো গেঁথে তাঁরে আমার রক্তমণির হারে", এই করে করে নাকি বৈঁচি পাড়তো কাঁটার খোঁচা খেয়ে। কাকে দেবে? তা না ঐ বিশ্ববখাটে মারকুটে শ্রীকান্তকে! বিছুটি দিয়ে আসা উচিত ছিল।
  • S | ০৭ জুন ২০১৯ ১২:০৮410405
  • "ক্ষমতার দাস" নামও দেওয়া যেতে পারে।
  • Atoz | ০৭ জুন ২০১৯ ১২:০৭410403
  • এক বুড়োর গলায় ঝুলিয়ে দেওয়া হয়েছিল পার্বতীকে। কী আপদ কী আপদ এই শরৎচন্দ্র রে বাবা!
  • r2h | ০৭ জুন ২০১৯ ১২:০৭410404
  • হুলো কেন? সেদিন দেব আর জিতের ফ্যানেদের মারপিট হয়েছে। সেই হিসেবে দেবদাসের প্রতিপক্ষ জিৎদাস হওয়া উচিত।
  • r2h | ০৭ জুন ২০১৯ ১২:০৬410402
  • সেদিন কে যেন বললো অভাগীর স্বর্গ গল্পটার কথা। ভয়ানক স্ট্রং গল্প।

    পার্বতীকে খাঁচা থেকে বের করা যেত হয়তো, তবে ঠিক বাস্তবসম্মত হতো না আরকি।
    আবার একদিক থেকে দেখতে গেলে (আমি অবশ্য অনেকদিন আগে একবার পড়েছি, মনে নেই ভালো) পার্বতী দেবদাসকে একরকম প্রত্যাখ্যান করেছিল। সেই জায়গাটাও না দেখলে চলবে কী করে।

    কী প্রসঙ্গে যেন দুই হুজুরের গপ্পো আর সদ্গতি নাটক মনে পড়লো।
  • sm | ০৭ জুন ২০১৯ ১২:০২410401
  • আপনে একটা দেবদাসের মতন উপন্যাস লিখে ফ্যালেন।
    উটার নাম দেন 'হুলোদাস'।
    দেখবেন শরৎ বাবুরে নিয়ে দ :ভারত,প: ভারতের ন্যাকামি বন্ধ হয়ে গেছে।লীলা বংশালী,চোপড়া এরা শরৎ বাবুরে ছেড়ে,আপনার উপন্যাস নিয়েই ফিল্ম করবে খন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত