এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ০৭ জুন ২০১৯ ১৩:৪৩410459
  • আরে ও ব্যাটা কৌপীন পরে লোটাকম্বল নিয়ে কঙ্খলে গেলে তো আরো সহজে বিয়ে এড়াতে পারত।
  • সৈকত | ০৭ জুন ২০১৯ ১৩:৪৩410460
  • পাপিষ্ঠ আর নরাধম না হলে কলোনির নর্মকে সে ভাঙতে পারবে না।
  • S | ০৭ জুন ২০১৯ ১৩:৪৩410461
  • তাহলে পারোকে বিয়ে করলো না কেন? এত ওস্তাদ ছেলে।
  • সৈকত | ০৭ জুন ২০১৯ ১৩:৪১410455
  • বেশ্যাবাড়ী যাওয়া, লম্পট ও মদ্যপ হলে, হওয়া একটু শক্ত না ? পয়সাওলা বাড়ীর ছেলে তো ছিলোই, সে হিসেবে বিয়ে কে আর আঁটকাতো। কিন্তু সবই নষ্ট করে সে, পালাবে বলেই।
  • de | ০৭ জুন ২০১৯ ১৩:৪১410456
  • দেবদাসের নিজের ফ্যামিলিতেও অনেক মিসহ্যাপ ঘটেছিলো - বিয়ের জন্য ভাবার মতো লোক ছিলো কোথায় - আরেকবার পড়ুন তো গিয়ে -
  • S | ০৭ জুন ২০১৯ ১৩:৪১410457
  • "এতো ফেলে দেবার মতো যে কিছু হয়নি ব্যাপারটা সেটা তো দিনের আলোর মতো পরিষ্কার"

    আপিসগুলো যে ফেলে দেবার মতন সেটাও দিনের আলোর মতন পরিষ্কার।
  • Atoz | ০৭ জুন ২০১৯ ১৩:৩৯410452
  • লম্পট মদ্যপ জমিদারগুলো তো তিনটে-চারটে করে বিয়ে করত। হয় না আবার!
  • S | ০৭ জুন ২০১৯ ১৩:৩৯410453
  • আর দেবদাসকে যারা সিনেমায় ইন্টারপ্রেট করেছেন, তাদের কথা না বলাই ভালো।
  • de | ০৭ জুন ২০১৯ ১৩:৩৯410454
  • ভাবুন তো, এই এতোগুলো বছর পরেও কতোগুলো লোকে উত্তেজিত হয়ে আপিসে বসে পোস্টের পর পোস্ট করচে দেবদাস নিয়ে -

    এতো ফেলে দেবার মতো যে কিছু হয়নি ব্যাপারটা সেটা তো দিনের আলোর মতো পরিষ্কার -
  • S | ০৭ জুন ২০১৯ ১৩:৩৮410450
  • কেন লম্পট ও মদ্যপ লোকের কি বিয়ে হয়না?
  • Atoz | ০৭ জুন ২০১৯ ১৩:৩৮410451
  • তেরো বছরে লম্পট আর মদ্যপ হয়ে পড়া সোজা কথা নয়। বাবু কালচারের আমলেও কঠিন।
  • সৈকত | ০৭ জুন ২০১৯ ১৩:৩৬410448
  • বিয়ে যাতে না দিতে পারে, সেই জন্যই চন্দ্রমুখী; লম্পট আর মদ্যপ হওয়া। সে না হলে, পালাতে পারবে না।
  • Atoz | ০৭ জুন ২০১৯ ১৩:৩৬410449
  • হাড়ে হাড়ে বজ্জাত।
  • PT | ০৭ জুন ২০১৯ ১৩:৩৫410446
  • এট্টু খ্যাল কর্বেনঃ শরত বাবু কিন্তু দেবদাসকে "পাপিষ্ঠ" আখ্যা দিয়েছিলেন।
  • de | ০৭ জুন ২০১৯ ১৩:৩৫410447
  • তেরো বছরের মেয়ে হলে আমরা আহারে বলি আর ছেলে হলে বলি আপদ - সেই রবিঠাকুর কবে "ছুটি" তে লিখে রেখে গেছেন এই তেরো-চোদ্দোর ছেলেদের যন্ত্রণার কথা -
  • S | ০৭ জুন ২০১৯ ১৩:৩৪410445
  • দেবদাস কি তখন আদৌ কিশোর। তার পরেই তো চন্দ্রমুখির কাছে গেলো।
  • Atoz | ০৭ জুন ২০১৯ ১৩:৩২410443
  • তারপরে তের বছরে আপদটাকে বিয়ে দিল না কেন এক ক্ষ্যান্তগর্দানীর সঙ্গে? বুঝতো ব্যাটা কাকে বলে ঠ্যালার নাম বাবাজী!
  • de | ০৭ জুন ২০১৯ ১৩:৩২410444
  • আজকের কাল হলে অ্যাসিড অ্যাটাক হোতো -
  • de | ০৭ জুন ২০১৯ ১৩:৩১410442
  • পার্বতীকে যে দেবদাস মেরেছিলো, সে ও তো এক কিশোর, প্রত্যাখ্যানে উন্মত্ত - মনে হয় না আর কোন ক্যালকুলেশন ছিলো - বড় জোর সারা জীবনের মতো একটা চিহ্ন রেখে দেওয়া ছাড়া -
  • Atoz | ০৭ জুন ২০১৯ ১৩:৩০410441
  • ভাদাইম্যা পূর্ববঙ্গীয় বাংলা শব্দ। এককথায় এর অর্থ বলা সোজা না। এটা ফাঁকিবাজ, সিরিয়াসনেসহীন, বাউন্ডুলে ইত্যাদির কম্বিনেশন।
  • Atoz | ০৭ জুন ২০১৯ ১৩:২৬410440
  • ডাইমেনশন তো আছেই। ওই বিশেষণগুলোই তো এক এক ডাইমেনশন। এ বলে আমায় দ্যাখ, ও বলে আমায় দ্যাখ।
    ঃ-)
  • saikat | ০৭ জুন ২০১৯ ১৩:২৫410439
  • দেবদাস জানে, তের বছরেই তার বিয়ে দিয়ে দেওয়া হবে। যার সাথে সেই বিয়ে হতে পারে, তাকেই তাই বিক্ষত করা। সেই মেয়েদেরই। দুপক্ষই যাতে বেঁচে যায়।
  • de | ০৭ জুন ২০১৯ ১৩:২৪410438
  • বাই দ্য ওয়ে, ভ্যাদাইম্যা না কি একটা, ওটার মানে কি?
  • de | ০৭ জুন ২০১৯ ১৩:২২410437
  • "শরৎচন্দ্রের প্রায় প্রতিটা নায়িকা হাড়ে হাড়ে ন্যাকা, আর প্রতিটা নায়ক বজ্জাত শয়তান ভাদাইম্যা বখাটে দায়িত্বজ্ঞানহীন প্রভুত্বপ্রিয় চরম সুবিধাবাদী পিতৃতান্ত্রিক।"

    --- একেবারেই এরকম একমাত্রিক কিছু মনে হয় না। বহু ডায়মেনশন আছে চরিত্রের -

    এনিওয়ে, একই জিনিস পড়ে বহু লোকের বহুরকম মনে হবে, সেটাই স্বাভাবিক -
  • Atoz | ০৭ জুন ২০১৯ ১৩:২১410436
  • সাক্ষাৎ শয়তানের দাস। নির্দোষ সঙ্গিনীর মুখ কেটে দেয় মেরে।
  • saikat | ০৭ জুন ২০১৯ ১৩:১৫410435
  • দেবদাস, দেবতার দাস। প্রেমের দেবতা। কলোনিতে প্রেম নেই, সংসার আছে। সেটা বানাবার জন্য কিছু চরিত্রের ঘোরাঘুরি। দেবদাস প্রেম খোঁজে, মেয়েগুলোও যা দিতে পারেনা। কারন কলোনিতে তারাও যন্ত্র, ফলে যন্ত্রনা।
  • Atoz | ০৭ জুন ২০১৯ ১৩:০৮410434
  • একটাই রেসিপি জানতো, ঢেঁড়শ-কুমড়ো-বেগুন এর তরকারি। যা রেঁধেছে সব ঐ রেসিপিতে। ঃ-)
  • S | ০৭ জুন ২০১৯ ১৩:০৩410432
  • আরেকটা জিনিস। শুধু লাভ ট্রায়াঙ্গল। পাত্র১ এর সাথে পাত্রীর গুছিয়ে প্লেটোনিক প্রেম। পাত্র১ এর বন্ধু পাত্র২। পাত্র২ আবার পাত্রীকে দেখেই প্রেমে পড়ে গেছে। পাত্রীও সেটা বেশ এন্ঝয় করছে। এবারে পাত্র১ হঠাৎ কোনও কারণ ছাড়াই উদাসীন হয়ে গেলো। সেই সুযোগে পাত্র২ আর পাত্রী যা করার করে নিলো। সেটি হবার পরে পাত্রীর অভিযোগ একি করলেন আপনি। বেটি তুই তো জানিস যে পাত্র২ তোর পিছনে ছোঁক ছোঁক করছে। তাহলে পাত্র২ এর সাথে একা বাগানে বা এই বাড়িতে এলি কেন? এর পরেই হঠাত পাত্র১ এর প্রতি পাত্রীর প্রেম উথলে উঠবে। পাত্র২ ও বলবে যে হ্যাঁ ওসব ভুলে যাও। আমরা এখন ভাই-বোন। অতেব পাত্র১ সব মেনে নিয়ে ঘর সংসার করবে।

    ইয়ার্কি হচ্ছে?
  • Atoz | ০৭ জুন ২০১৯ ১৩:০৩410433
  • S, আপনার কাছ থেকে "জয়শ্রী ও রামদাস" আইডিয়াটা নিলাম। ঃ-)
  • Atoz | ০৭ জুন ২০১৯ ১৩:০০410431
  • "শম্বুক"দের কাছে "রামচন্দ্র"ও কলোনিপ্রভুই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত