এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ০৭ জুন ২০১৯ ১৫:০১410490
  • ভারত তো তখন কলোনি! কলোনিপ্রভুরা জগদীশকে অত সুবিধে দেবে কেন? মাইনেই নাকি দিতে চাইত না, অনেক লড়াই টড়াই করে শোনা যায় বকেয়া মাইনে উদ্ধার করেন।
  • এলেবেলে | ০৭ জুন ২০১৯ ১৪:৫৭410489
  • যে কোনও সম্মানীয় ব্যক্তির ক্ষেত্রেই ওঁর, তাঁর, তাঁদের, ওঁদের লেখা উচিত। ভূত ভূত মনে হলেও। আর ওনার, তেনার, তেনাদের, এনাদের ব্যাকরণগতভাবে অশুদ্ধ। লেখা উচিত নয়, ভূতেরা বলবে। তবে বলা যেতেই পারে।

    বাই দ্য ওয়ে, জগদীশচন্দ্রের কপিরাইটের কিছু হিল্লে হল?
  • lcm | ০৭ জুন ২০১৯ ১৪:৪৯410488
  • ওকে, মানে যাদেরকে আপনি সম্বোধন করা হচ্ছে।
  • Atoz | ০৭ জুন ২০১৯ ১৪:৪৭410487
  • উহুঁ। করলেন বললেন যাঁদের ক্ষেত্রেই হচ্ছে, তাঁদের ক্ষেত্রেই চন্দ্রবিন্দু। জীবিত হলেও। তিনি হলেই তাঁর, ও হলে তার বা ওর।
  • lcm | ০৭ জুন ২০১৯ ১৪:৪৬410486
  • হোসেন মিঁয়া - পদ্মা নদীর মাঝি - তাই না? গল্প পড়ি নি, সিনেমায় উৎপল দত্ত অভিনয় করেছিলেন হোসেন মিঁয়া-র চরিত্রে
  • lcm | ০৭ জুন ২০১৯ ১৪:৪৩410485
  • 'ওঁর' --- চন্দ্রবিন্দু তো বিশেষ সম্মান জানানোর জন্য, মূলত প্রয়াত ব্যক্তিকে উদ্দেশ্য করে বললে - তাই তো?
  • Atoz | ০৭ জুন ২০১৯ ১৪:৪০410484
  • @saikat,
    আর কপিলা? কুবের? তারা কি কলোনির? হোসেন মিয়াঁ? কেতুপুর, ময়নাদ্বীপ কি কলোনিতে?
  • lcm | ০৭ জুন ২০১৯ ১৪:৩৪410483
  • অতক্ষণ ঘন্টার পর ঘন্টা না হলেও, আমি কয়েক সেকেন্ড বলতেই পারি। বলেই ফেলি।

    বিশাল ভরদ্বাজ নির্দেশিত/প্রযোজিত চারটে সিনেমা দেখেছি - মকবুল, ওমকারা, সাত খুন মাফ, ইশকিয়া। উনি নিজে সুরকার। ইশকিয়া সিনেমাতে ওর সুরের দুটি গান ভাল লেগেছে - দিল তো বাচ্চা হ্যায় জি (রাহাত ফতে আলি খান), বড়ি ধীরে জ্বলি (রেখা ভরদ্বাজ)। প্রথম গানটি সেই বছরের শ্রেষ্ঠ গানের কিছু একটা পুরস্কার পায়, আর দ্বিতীয় গানের শিল্পী ক্লাসিকাল গায়িকা রেখা হলেন বিশালের সহধর্মিনী। আর, বিশাল হলেন আরডি-র বিশাল ফ্যান।

    অনুরাগ কশ্যপ নির্দেশিত চারটি সিনেমা দেখেছি - ব্ল্যাক ফ্রাইডে, ডেভ ডি, গুলাল, গ্যাংস অফ ওয়াসিপুর। গুলাল এর মিউজিক ডিরেক্টর কবি পীযুস মিশ্র - ইয়ে দুনিয়া - গানটি মনে আছে। আর, গ্যাংস অফ ওয়াসিপুর-এ স্নেহা খানোয়ালকর মিউজিক ডিরেকশনে পীযুস মিশ্র-র গাওয়া - এক বগল মে চাঁদ হোগা - গানটাও মনে আছে।
  • ব্যাগ্রাসন | ০৭ জুন ২০১৯ ১৪:৩১410482
  • আঞ্চলিকতা নিপাত যাক। নদে-শান্তিপুর-কোলকাতার আগ্রাসন চলছে চলবে।
  • সৈকত | ০৭ জুন ২০১৯ ১৪:৩০410481
  • দেবদাসের উত্তরসূরী ? আছে ? শশী ডাক্তার ? সম্পূর্ণ উল্টোভাবে ? নিউরোটিক, দ্বিধাক্রান্ত, মধ্যবিত্ত, স্থবির। "তাহার চোখ খুঁজিয়া বেড়ায় মানুষ"; কিন্তু তারা কোথায়, কলোনিতে ?

    গাওদিয়া তো একটা স্থান, যা ম্যাপে কোথাও নেই। মনোজগত, কলোনির।
  • Atoz | ০৭ জুন ২০১৯ ১৪:২৬410480
  • ওঁর গল্প।
    উনি লিখেছেন।
    ওঁর লেখা।
    (এটা প্রমিত বাংলা নিয়মে )
    কিন্তু আঞ্চলিক ভার্সনে উনার গল্প, ওনার গল্প, ওনার লেখা, উনার লেখা সবই চলতে পারে।
  • S | ০৭ জুন ২০১৯ ১৪:১৪410479
  • অনুরাগ কাশ্যাপ আর বিশাল ভরদ্বাজকে নিয়ে আমিও ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারি।
  • lcm | ০৭ জুন ২০১৯ ১৪:১৩410478
  • "উনার গল্প" নাকি "ওনার গল্প"?
    "উনি লিখেছেন" এবং "ওনার লেখা" ---
  • র২হ | ০৭ জুন ২০১৯ ১৪:১২410477
  • দেব ডি সিনেমাটা বেশ।
    যদিও S সিনেমার রেফারেন্সে আর ঈশানদা হিন্দির রেফারেন্সে একটু ক্ষুব্ধ হতে পারেন, তবু।

    অন্য প্রসঙ্গে, When They See Us দেখবো।
  • সৈকত | ০৭ জুন ২০১৯ ১৪:০৬410476
  • নকশালরা লুম্পেন নয়, তারা সোনার টুকরো ব্রাইট স্টুডেন্ট। কিন্তু লুম্পেনদের মধ্যে তারা বিদ্রোহ দেখেছিল, গাইড করতে হবে শুধু, ফলে তাদের দলে নিয়েছিল। হব্সবম সাহেবও, পুরোনো ডাকাতদের মধ্যে, ইংল্যান্ডের, একই জিনিস পেয়েছিলেন মনে হয়।
  • Atoz | ০৭ জুন ২০১৯ ১৪:০৩410475
  • কিন্তু নকশালরা তো লুম্পেন না! ওরা তো গ্রাম দিয়ে শহর ঘেরা না এরকম কী একটা বলতো না? কৃষকবিদ্রোহ?
  • সৈকত | ০৭ জুন ২০১৯ ১৩:৫৬410474
  • লুম্পেনদের মধ্যে বিদ্রোহী সত্তা থাকে, নকশালরা খুঁজে পেয়েছিল। বা ইলিয়াসও। দেবদাস সেরকম লুম্পেন নয়, কারণ সে স্বেচ্ছাকৃতভাবে সেটা হয়।
  • PT | ০৭ জুন ২০১৯ ১৩:৫৪410473
  • দেবদাসের একটা প্যারাগ্রাফ এতগুলো কোম্পানির আপিসের কাজ লাটে তুলে দেবে তা তো ভাবিনি। আমার নাহয় এখন গ্র্রীষ্মাবকাশ।
  • Atoz | ০৭ জুন ২০১৯ ১৩:৫১410472
  • একেই কি মার্ক্স বলেছেন, লুম্পেন বিদ্রোহী ?
  • সৈকত | ০৭ জুন ২০১৯ ১৩:৪৯410470
  • বিদ্রোহী সন্ন্যাসীরা বিদ্রোহের পরে কিছু একটা বানাতে চায়। দেবদাস সেটা পর্যন্ত চায় না, বিদ্রোহটাই তার উদ্দেশ্য।
  • Atoz | ০৭ জুন ২০১৯ ১৩:৪৯410471
  • সুপাড়িট সিনেমা তো হবেই, দর্শক সব তো সিক্ত চিপিটক হয়েই আছে, এসব ই তো দেখবে।
  • S | ০৭ জুন ২০১৯ ১৩:৪৮410469
  • স্বয়ং গৌতম বুদ্ধ।
  • Atoz | ০৭ জুন ২০১৯ ১৩:৪৭410466
  • থাকবে না কেন, থাকে থাকে। ভবানী পাঠকবাবুদের সন্ন্যাসীবিদ্রোহ ছিল তো।
  • S | ০৭ জুন ২০১৯ ১৩:৪৭410467
  • তবে উনার গল্প নিয়ে সব একের পর এক সুপার হীট সিনেমা হয়েছে।
  • de | ০৭ জুন ২০১৯ ১৩:৪৭410468
  • যানে সে পহলে -

    সৈকতের একটা নাম দিয়ে গেলাম - "কলোনী সৈকত" -

    পার পোস্টে অন অ্যান অ্যাভারেজ - দুটো করে কলোনী -

    পালাই -
  • Atoz | ০৭ জুন ২০১৯ ১৩:৪৫410463
  • অথচ কৌপীন পরে কঙ্খলেও যাবে না।
  • সৈকত | ০৭ জুন ২০১৯ ১৩:৪৫410464
  • সন্ন্যাসী হলে, প্রতিবাদটা থাকে না।
  • de | ০৭ জুন ২০১৯ ১৩:৪৫410465
  • নাঃ - চালিয়ে যান আপ্নেরা, এবার আমি চল্লাম -
  • সৈকত | ০৭ জুন ২০১৯ ১৩:৪৪410462
  • বিয়ে তো সে করবেই না। বিয়ে করলেই তো কলোনিতে 'জিন্দেগী সেস' !! কলোনির যন্ত্র, সন্তান উৎপাদনের।
  • de | ০৭ জুন ২০১৯ ১৩:৪৩410458
  • সেটা তো অবশ্যই - নইলে কি আর গুরুতে এতো বড় বড় পোস্টের আর লিংকের সময় হয় - :)) - (বড়েসের মতে)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত