এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • saikat | ০৯ জুন ২০১৯ ১১:৫৭410610
  • সুভাষ বসু থেকে ধরছেন ?
  • ন্যাড়া | ০৯ জুন ২০১৯ ১১:৫১410609
  • আমরা বসুরাই আসল কদরদান দেখা যাচ্ছে।
  • saikat | ০৯ জুন ২০১৯ ১১:৪৮410608
  • স্বপনকুমারকে নিয়ে তো ব্রাত্য বসু ঘোরতর নাটক করলেন। পপুলার লেখক আর কালচারকে গ্রুপ থেটারের খুঁজে পাওয়া।
  • saikat | ০৯ জুন ২০১৯ ১১:৩৯410607
  • শরৎচন্দ্র ও সার্ত্র !! অবশ্য উৎপল দত্তও গিরীশ ঘোষের মধ্যে অনেক কিছু খুঁজে পেয়েছিলেন বলে লিখিত আছে।

    এলেবেলে, না অমিয়ভূষণেরও অনেক কিছুই হয়নি, কিছুটা হয়েছে। কারোরই পুরোটা থাকেনা, কারোর হাত, কারোর চোখ, কারোর মাথা এইসব থেকে যায়।
  • ন্যাড়া | ০৯ জুন ২০১৯ ১১:৩৫410606
  • স্বপনকুমার নিয়ে কোন কথা হবে না। খুব পড়তাম। খনুও খুশি হবে। আনন্দ স্টেবলের বাইরে কে আর অত জনপ্রিয়তা পেয়েছেন!
  • এলেবেলে | ০৯ জুন ২০১৯ ১১:১০410604
  • সাহিত্য সমালোচনা বলে একটা ব্যাপার আছে। এখন সাহিত্যের ছাত্ররা সাহিত্য সমালোচকদের 'আঁতেল' পর্যায়ভুক্ত করেন কিনা জানি না। আঁতেলদের সাধু সাধু রব একজন লেখকের পক্ষে শ্লাঘার বিষয় কোনও কালেই ছিল না। কিন্তু দুধ আর পিটুলিগোলাকে চিনতে না পারলে তাঁর পাঠক হিসাবে যোগ্যতাই প্রশ্নচিহ্নের সামনে পড়ে। সুচিত্রা মিত্রের বাবা সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায় একদা বেস্টসেলার ছিলেন। এখন তাঁর বই কেউ ছুঁয়েও দেখে না। মৃত্যুর পরেই একজন লেখকের প্রকৃত মূল্যায়ন হয়, বিশেষত তিনি যদি 'জনপ্রিয়' না হন। শ্রেষ্ঠ উদাহরণ জীবনানন্দ।
  • অর্জুন | ০৯ জুন ২০১৯ ১০:২১410603
  • 'শরৎ সারা দেশে ছড়িয়ে পড়েছিলেন! সারা দেশে ছড়িয়ে পড়া কি সেরা সাহিত্যিকের লক্ষণ?' 'সেরা' ব্যাপারটা খুব আপেক্ষিক। কয়েকটা বই লিখে কিছু আঁতেলদের 'সাধু সাধু' রব কি তবে শ্রেষ্ঠত্বের মাপকাঠি।

    কমারশিয়ালি সাক্সেসফুল লেখক হওয়াটা মোটেও চাট্টিখানি অথা নয়। আপনি দ্বিমত পোষণ করতেই পারেন। @এলেবেলে

    সুকান্ত ভট্টাচার্যও তো আমার মতে অতি সাধারণ মাপের কবি, সব সময় পাতে ফেলাও যায়না। বামফ্রন্ট সরকারের জন্যে তো তিনি বেশ কয়েক দশক প্রায় বাংলার ইউথ আইকন হয়ে গেসল।
  • dc | ০৯ জুন ২০১৯ ১০:১৭410602
  • ইন্দ্রজাল কমিক্সের আলোচনায় আমিও কনট্রিবিউট করতে রাজি আছি। এই যেমন নার্দা আর কার্মার বিকিনির একটা তুলনামূলক সমীক্ষা - এ নিয়ে চাইকি একটা গোদা পোস্টও করে ফেলতে পারি। ডায়নার খুলিগুহায় রাত্রিবাস নিয়েও।
  • ঠিক | ০৯ জুন ২০১৯ ১০:০৮410601
  • বিভূতিবাবু গোরক্ষা সমিতিতে কাজ করেছেন। সম্ভবত পেটের দায়, কিন্তু অপুকে গল্পের শেষে আর্যসমাজের প্রচারক হয়ে নিশ্চিন্দিপুর থেকে ফিজিতে পাঠানোর প্ল্যান ছিল ওনার।
  • এলেবেলে | ০৯ জুন ২০১৯ ১০:০৫410600
  • আর এই হচ্ছে আরেক চালু লব্জ। শরৎ সারা দেশে ছড়িয়ে পড়েছিলেন! সারা দেশে ছড়িয়ে পড়া কি সেরা সাহিত্যিকের লক্ষণ? অসীম রায় সারা ভারতে ছড়িয়েছেন? পাঠক যদি তেড়ে শরৎ-শংকর পড়ে তো সেটা পাঠকের 'দোষ', লেখকের 'কেরামতি' নয়। বিক্রি দিয়ে শিল্পের মাপকাঠি হয় না। সে হিসেবে 'বেদের মেয়ে জোসনা' অন্যতম সেরা বাংলা ছবি, স্বপনকুমার সেরা শিশু সাহিত্যিক।

    আর সৈকত, অমিয়ভূষণ শুধু জগদীশ গুপ্তকে না, কমলকুমারকেও অভিযুক্ত করেছিলেন। কিন্তু নিজে যে তেরো খণ্ড গোবদা মাল নামালেন তার ক'খানা পাতে দেওয়ার মতো? বেশি লিখলে ভুষি গিজগিজ করবেই।
  • r2h | ০৯ জুন ২০১৯ ০৯:৩৫410599
  • বিভূতিবাবুর আরএসএস হওয়ার সম্ভাবনা ছিল, এটা পড়ে মজা পেলাম।

    কে জানে, হতেও পারে আরএসএসে কিছু সৃষ্টিশীল দরদী লোকজন আছেন।
  • | ০৯ জুন ২০১৯ ০৯:১৪410598
  • হ‍্যাঁ নতুন বাঙালি ন‍্যাশনালিস্ট দের পক্ষে নতুন করে শরৎ বাবু পড়ে রাখা ভালো।
  • Ishan | ০৯ জুন ২০১৯ ০৮:৩১410597
  • নাঃ চরিত্রহীনটা পড়েই ফেলতে হবে।
  • dd | ০৯ জুন ২০১৯ ০৮:২৯410596
  • হ্যাঁ, খ বাবুর কথায় মনে পড়লো।

    এস ইউ সি তখন শরৎচন্দ্রকে নিয়ে খুব মাতামাতি করতো। উঁনি (চন্দোবিন্দু খ্যাল করবেন) তখন SUC'র আইকন। SUC এই টপিক নিয়ে নিয়মিত সভা সমিতিও করতো।

    আমার এক SUC বন্ধু আমায় চোখ গোল গোল করে বলেছিলো, জেনে রাখ, শর্চন্দ্রই বাংলার প্রথম existentialist লেখক। আমি তো হাঁ। একসিসটেনশিয়ালিজম কথাটা শুনিচি, কিন্তু মানে তো জানতেম না। তখন উইকিপিডিয়া কোথায় ?
  • S | ০৯ জুন ২০১৯ ০৮:১৫410595
  • "খেলা" আজকালের না?
  • ন্যাড়া | ০৯ জুন ২০১৯ ০৭:২৬410594
  • অবশ্য ইন্দ্রজাল কমিকসেও ছিলাম। সে আলোচনাতেও কনট্রিবিউট করতে পারি।
  • ন্যাড়া | ০৯ জুন ২০১৯ ০৭:২৫410593
  • আমি শুধু "খেলার আসর", "খেলার কাগজ", "খেলার কথা" আর "খেলা"। ধীমান দত্তর কলমের টেকনিক নিয়ে দু'চার কথা হলে আমিও যোগ দিতে পারতাম।
  • dc | ০৯ জুন ২০১৯ ০৬:৪৫410592
  • অরণ্যদা, আমি বেশীরভাগ বই পড়তাম গোলপার্কের পুরনো বইয়ের দোকানগুলো থেকে। ওরা এক হপ্তার জন্য বই ধার দিতো আর যদ্দুর মনে পড়ছে দশ টাকা নিতো। বেশ কয়েকজনের সাথে চেনা হয়ে গেছিল। আর কয়েকটা দোকানে আবার পানুও রাখতো।

    r2h কে ধন্যবাদ, সময় পেলে একটা দুটো পড়ে দেখবো।
  • ! | ০৯ জুন ২০১৯ ০৪:২০410591
  • বাবলু কে? বলি, অরন্য এই পৃথিবীর বাসিন্দা তো? নাকি অমর্ত্য লোকের!
  • aranya | ০৯ জুন ২০১৯ ০৩:৪০410590
  • :-)
    বাবলু কেডা?
  • | ০৯ জুন ২০১৯ ০৩:১৪410589
  • আমার একটা মনে মনে গোছের খেলা আছে, জাস্ট ইয়ার্কি মেরে বড় লেখক রা এখন বেঁচে থাকলে ক কি পার্টি করতেন। শরৎবাবু কে টি এমসি পূর্ব যুগের টিএমসি, কিন্তু টিএমসি পরবর্তী যুগের বিজেপি ভাবা কঠিন
  • aranya | ০৯ জুন ২০১৯ ০২:৫৪410588
  • ডিসি, আমিও ঐ সব - অ্যালিস্টেয়ার ম্যাক্লিন, ফরসাইথ, জ্যাক হিগিনস, লুডলাম + বাংলা হাতের কাছে যা পেতাম গোগ্রাসে

    সেই সময় বাংলা লাইব্রেরী গুলো প্রিয় গন্তব্য ছিল - বই জোগাড়ের জন্য, আর সব বন্ধু বান্ধবের সাথে বই আদানপ্রদান
  • | ০৯ জুন ২০১৯ ০২:৪৮410587
  • চরিত্র আসবে না কেন, মানে বোরহেস না বললেও আসবে
  • aranya | ০৯ জুন ২০১৯ ০২:২০410586
  • আর একটা কথা মনে হয় - বাংলা মাধ্যম স্কুলের যে দাপট ছিল এককালে, ৮০ বা হয়ত ৯০-এর দশক পর্যন্তও কিছুটা, এখন তো তার পুরো বিপরীতে - সেটাও একটা কারণ বোধহয়, বাংলা সাহিত্যের পাঠক কমার জন্য
  • অর্জুন | ০৯ জুন ২০১৯ ০২:০৩410585
  • লেখকরা রেগুলর জীমে কেন, লং ড্রাইভ, সামারে ইউরোপ, উইন্টারে থাইল্যান্ড যান মোদ্দা কথা করে খান, বাজারে এলেম নিয়ে চলেন, সাতাশ তলায় বসবাস করে স্কচ হাতে বারান্দা দিয়ে শহর দেখেন,তাদের টেক্সটে একটা আলাদা জেল্লা পাই, আশা জাগে।

    'সেই নোয়াপাতির ওপর কোনাকুনি ঝোলা ব্যাগের দিন নেই' ভাগ্যিস, তবে কই, তাদের সংখ্যা খুব বিশেষ কমছে বলে মনে হয়না। ঃ-(
  • Ekak | ০৯ জুন ২০১৯ ০১:৩১410584
  • প্রচুর রিডান্ডেন্ট টেক্সট মেটেরিয়াল আজকাল লেখা গুলোয়। লেখকেরা জ্যিমে যান দেখি আজকাল। সে ভালোই, সেই নোয়াপাতির ওপর কোনাকুনি ঝোলা ব্যাগের দিন নেই, তো লেখাগুলোকেও সঙ্গে নিতে পারেন।
  • saikat | ০৯ জুন ২০১৯ ০১:১২410583
  • ধরুন, ক'মাস আগে একটা উপন্যাস পড়লাম। নতজানু, লেখক জয়ন্ত দে। উপন্যাসটির জিওগ্রাফিটা ইন্টারেস্টিং, মোটামুটি সত্তর আশি দশকের, দক্ষিন কলকাতার একটা অংশ, কালীঘাট। একটি পরিবারকে কেন্দ্র করে, যার চোখ দিয়ে ঘটনাগুলোকে দেখানো, সেই ছেলেটি, বোঝাই যায় লেখকের আত্মপ্রক্ষেপ, নিজের পরিবারের লোকজনেরাও হয়ত এসেছে। এবং সেই সূত্রেই, নকশাল আন্দোলন থেমে গিয়ে কং-সিপিএম যা সেই বর্তমানের রাজনীতি, মন্দির পরিচালনার রাজনীতি, বেশ্যাপাড়া যা ভদ্রপাড়ারই পাশাপাশি, মেট্রোর কাজ হবে বলে হকারদের উঠে, সরে যেতে বাধ্য হওয়া ইত্যাদি। উপন্যাসটি বড়সড়, তিনশো পাতা অন্তত, এখানে সেখানে প্রশংসাও দেখেছি, অমর মিত্রও উল্লেখ করেছেন। উপন্যাসটির প্রেমাইসটি আকর্ষনীয়, ঐ বিশেষ অঞ্চলটির কারণেই। পড়ে শেষও করলাম কিন্তু খুব কিছু কী পেলাম ? হ্যা, লেখকের অভিজ্ঞতাই লেখায় এসেছে, কিন্তু সেইটুকুই কী উপন্যাসে যথেষ্ট ? বাস্তবের অনুকরন আর অনুসরন আর তরল গদ্য আর সংলাপ, আর চরিত্রদের প্রতি দরদ, শুধু এই দিয়েই কী একটা উপন্যাস দাঁড়ায় ? আমার কাছে এই উপন্যাসটি শরৎচন্দ্রীয়, যে জিনিসগুলির উল্লেখ করলাম, শুধু সেইগুলির ব্যবহারের জন্যই এবং লেখাটির মধ্যে স্বতন্ত্র শিল্পবস্তু হয়ে ওঠার গুণের অভাবের কারনে।
  • অর্জুন | ০৯ জুন ২০১৯ ০১:০৭410582
  • নিশ্চয় থাকব @একক

    (এই নিয়ে আপনি মাথা ব্যাথা করবেন না)

    'জাস্ট চিল এন্ড টেককেয়ার ঃ)' ইউ টু
  • অর্জুন | ০৯ জুন ২০১৯ ০১:০৬410581
  • Sarat Chandra Chattopadhyay is perhaps the only bengali author who was nationally successful.

    একমাত্র বাঙালী সাহিত্যিক যিনি বাংলা সাহিত্যকে সারা দেশের ঘরে, ঘরে পৌঁছে দিয়েছিলেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত