এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অর্জুন | ১০ জুন ২০১৯ ০০:০৫410640
  • 'দেবদাস' ফেজটা মিস করে গেছি।

    বলে সব বাঙালি পুরুষদের মধ্যে একজন 'দেব। দাস' আছে! ঃ)
  • অর্জুন | ১০ জুন ২০১৯ ০০:০১410639
  • @এলেবেলে 'সাহিত্য সমালোচনা'য় 'দুধ আর পিটুলিগোলা' র তুলনাটা একেবারে মানানসই মনে হলনা। 'ডাল ভাত' বা 'জল ভাত' র সঙ্গে 'পোলাও' বা 'বিরিয়ানি'র তুলনা টানতে পারতেন। যাইহোক সবাইকে কালোত্তীর্ণ হতে হবে এমন দিব্যি নেই। মেনে নিলাম সেই যোগ্যতা সকলের থাকেনা আবার অনেকের কাছেই ইনস্ট্যান্ট সাক্সেস একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আমি পঞ্চভূত এ লীন হবার পরে কাকে মাথার দিব্যি দিয়ে যাই যে এ কালে না হোক ভাবীকালে আমায় কবর থেকে উদ্ধার করে পুনঃপ্রতিষ্ঠা কোরো। সেটা করেও পাঠক সংখ্যা থেকে যায় নিতান্তই সীমিত এবং এক গোষ্ঠীবদ্ধ।

    'সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়'কে কেউ ' কেউ ছুঁয়েও দেখে না' কিনা জানিনা কিন্তু সাহিত্যের ইতিহাসে চিরকাল থেকে যাবে 'সন্দেশ' র পাশাপাশি তার সম্পাদিত 'মৌচাক' শিশু সাহিত্যের ভাণ্ডার সমৃদ্ধ করে গেছে। 'সন্দেশ' যেমন '৬১ পরে তৃতীয় প্রজন্মের হাত ধরে ফিরে এল এবং এখনও বেরুচ্ছে, তেমনি 'মৌচাক'ও এম সি সরকার অ্যান্ড সন্স থেকে।

    জীবনানন্দ দাশ 'মৃত্যুর পরে' শুধুই 'জনপ্রিয়'ই হননি, কমার্শিয়ালও হয়েছেন যথেষ্ট।
  • Atoz | ০৯ জুন ২০১৯ ২৩:৪৭410638
  • কন্যাশ্রী আর রূপশ্রীর ব্যাপাট্টা ভুলবেন না এসেম। ওটাই ছিল মূল প্রশ্ন। মাঝখান থেকে শ্রীকান্ত ঢুকেই সব বিপথগামী হয়ে গেল। ঃ-)
  • S | ০৯ জুন ২০১৯ ২৩:৪৫410637
  • আমি সাউথ আফ্রিকাতে কুলদীপের বোলিং দেখে পুরো চমকে গেছিলাম।

    এইটা খুব ইন্টারেস্টিং ঘটেছে আজ।
    Virat Kohli asks Indian fans to stop booing Steve Smith, urges them to clap for Australian player

  • Atoz | ০৯ জুন ২০১৯ ২৩:৪৪410636
  • যাক, দেব্দাস থেকে বেরিয়ে ঝিঁঝি তে এসেছে ভাট। ঃ-)
  • Tim | ০৯ জুন ২০১৯ ২৩:৪২410635
  • কুলদীপ নিশ্চয়ই খুব ভালো, তবে আমি ওর খেলা বেশি দেখিনি। আমি তো খুব কম ঝিঁঝিঁ দেখি। আজ যেমন শেষ ২০ কুড়ি ওভার দেখলাম।
  • lcm | ০৯ জুন ২০১৯ ২৩:৩১410634
  • বাংলা ধারাবিবরণী
  • S | ০৯ জুন ২০১৯ ২৩:২৭410633
  • কুলদীপ যাদব? ইন হিজ ডেইজ ও একাই খেলা শেষ করে দেয়। লেফট হ্যান্ড চায়্নাম্যান এর আগে ইন্ডিয়া শেষ কবে পেয়েছে? শুনেছি ওর যে বলগুলোতে আউট হয় সেগুলো নাকি ২৮০০ আরপিএম ঘোরে। এটা কি সত্যি?
  • Tim | ০৯ জুন ২০১৯ ২৩:১৮410632
  • আমি বর্তমান ইন্ডিয়ান বোলারদের দেখে মুগ্ধ হই। বুমরা শামি ভুবনেশ্বর কুমার চহাল প্রত্যেকে ভয়ানক ম্যাচিওর্ড।
  • S | ০৯ জুন ২০১৯ ২২:৩০410631
  • ইন্ডিয়ার আজকের ইনিংসটা জাস্ট নেস্কট লেভেল ক্রিকেট হয়েছে। রান রেট আড়াই থেকে একটু একটু করে বাড়িয়ে যেভাবে ৭এ নিয়ে গেলো সেটা দেখার মতন। প্রত্যেকে নিজের নিজের রোলটা একদম পারফেকশানের সঙ্গে করেছে।
  • Pi | ০৯ জুন ২০১৯ ২২:২৮410630
  • আর জিততে পারবেনা মনে হয়।
  • বেঙ্গলী | ০৯ জুন ২০১৯ ২০:৫৩410629
  • নাও হতে পারে। স্মিথ আর ওয়ার্নার বেশ সামলে নিয়েছে। আর অজিরা এবার কতটা ডীপ অব্দি ব্যাট করতে পারে, সেটা গেলদিন ক্যারিবরা সমঝে নিয়েছে।
  • sm | ০৯ জুন ২০১৯ ১৯:২০410628
  • আহা!2003 এর ওয়ার্ল্ড কাপ ফাইনালে ইন্ডিয়ার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার 359 স্কোরের কথা মনে পড়ে যাচ্ছে।
    দেখা যাক এবার অস্ট্রেলিয়া 250 মধ্যে বান্ডিল হয়ে যায় কি না!
  • বক্রমুনি | ০৯ জুন ২০১৯ ১৮:১৩410627
  • *নধর
  • বক্রমুনি | ০৯ জুন ২০১৯ ১৮:১০410626
  • আমাদিগের পূর্বপুরুষগণ চিরকাল নছর বাছুর খাইয়াছেন বটে, তবে কচু খাওয়া বরাহকে ভগবান জ্ঞান করিয়া ভক্ষণ করেন নাই। তাঁহাদিগের উত্তরপুরুষগণ দেশে বিজেপি আসায় ওই বাছুর খাওয়াও পরিত্যাগ করিয়াছেন। ওই গো-বৎসদিগের এখন বড়ই রমরমা। তাঁহারা গুরুর মায়াপাতায় মনের আনন্দে তৃণ খাইয়া বেড়ায় আর হাম্বাস্বরে ডাকে। কে না জানে আজকাল যা দিন পড়িয়াছে তাহাতে তৃণ-বিজেপি একই মায়ের পেটের ভাই?

    গুরুবাক্য মহাবাক্য। অমান্য করিতে নাই। তাহা ছাড়া বেশি কিছু শিখিয়া ফেলিলে যত্র তত্র ছড়াইবার আশঙ্কা আছে। তাই আপাতত ))) তেই স্থিত রহিতে চাই। কেবল মাত্রা বুঝিয়া পরিমাণে বাড়াইয়া দিব। একটিতেই যদি কাজ চলিয়া যায় তবে অধিক অনাবশ্যক। গুরুদেব কৃচ্ছ্রসাধনের কথাও বলিয়াছেন কিনা।

    এই জগত সংসারে অনেকেই আছেন যাঁহারা সর্বহারা। তাঁহাদের ল্যাপ অথবা অ্যাপ না থাকিলেও ডেস্কটপ হইতে দ্রুতবেগে মুখবই করিতে সক্ষম। সবাইকে এলিট মনে করিয়া লওয়া সঙ্গত নহে। প্রসঙ্গত পিটি ও ডিডি এই প্রক্রিয়াতেই দীর্ঘদিন ধরিয়া জ্ঞান বিতরণ করিয়া আসিতেছেন বলিয়া নিজেরাই বক্রমুনিকে জানাইয়াছেন।
  • ;) | ০৯ জুন ২০১৯ ১৬:২৫410625
  • এই ফেসবুকের যুগেও লোকে স্মাইলি দেখেননি, জানেননা!! :O
  • Ekak | ০৯ জুন ২০১৯ ১৫:৩৩410624
  • আগের পোস্ট তিতাসের পোস্টের উত্তরে, এবঙ্গ তিতাস কেই ছিলো।

    ঐ বল টা নিয়ে।
  • :) | ০৯ জুন ২০১৯ ১৫:২৪410623
  • ;-) এইটা আবার একটুসখানিক আলাদা, বুঝলেন তো? যদিও মহিলারা আছেন, এটির ব্যবহার বেশি করা হয় না। হাসির বা ইমোটিকনের রকমফের হল :-D
    কিংবা 8-?
    গোঁফ চাইলে :-{o ইত্যাদি।
  • ঋষি বণ্কিম | ০৯ জুন ২০১৯ ১৫:১৮410622
  • কোন আর্য্যবংশীয় জাতি যে শূকর পালন করিয়া জীবিকা নির্ব্বাহ করিবে, ইহা সম্ভব নহে। কেন না, শূকর আর্য্যশাস্ত্রানুসারে অতি অপবিত্র জন্তু; বাঙ্গালাজয়কারী আর্য্যেরা ঐ সকল ব্যবসায় যে অনার্য্যদিগের হাতে রাখিবেন, ইহাই সম্ভব। বিশেষ, শূকর বা শূকরমাংস আর্য্যদিগের কোন কাজে লাগে না। যদি এইরূপে শূকরপালক জাতিদিগকে অনার্য্য বলিয়া স্থির করা যায়, তাহা হইলে দক্ষিণবাঙ্গালার কাওরারাও অনার্য্য বলিয়া বোধ হয়। কাওরাদিগের জাতীয় আকারও অনার্য্যদিগের ন্যায়।
  • এলেবেলে | ০৯ জুন ২০১৯ ১৪:৪৯410621
  • গুরুমারা বিদ্যে ফলিয়ে যাই খানিক ))))))))))))।
  • এলেবেলে | ০৯ জুন ২০১৯ ১৪:৪৮410620
  • দ্যাকো কাণ্ড! 'কেউ' যে ব্যক্তিবাচক আর 'কিছু' যে বস্তুবাচক এই ধারণাটাই নেই। হেলে ধরার মুরোদ নেই কেউটে ধরতে এয়েচে।

    বিধিসম্মত সতর্কীকরণ :

    ডন ১ --- এলেবেলেকে বহু আগে ওমনাথ একটি সুপরামর্শ দিয়েছিল। সেটা হচ্ছে গুরুর পাতায় কোন তিনজনকে পাত্তা দেওয়ার মোটে দরকার নেই। সে তারপর থেকে ওই তিনজনের মধ্যে কেবল পিটিকে আংশিক পাত্তা দেয়। বাকিদের ঘ্যাঁচাং। যারা পার্থক্য না করতে পেরে থকথকে 'মস্রিন' কাদা ছেটায় তাদের আবার কতা!

    ডন ২ --- মউল পাত্তা দেয় মৌমাছিকে। হুল ফোটালে ওই মৌমাছির মধুই গায়ে লাগিয়ে নেয় খানিক। তাতেই কেল্লা ফতে। চিটে গুড়ের দোকানে ভনভন করা বোলতাকে দোকানদার মাছি তাড়ানোর ভঙ্গীতে হাত দিয়েই ফুটিয়ে দেয় দোকান থেকে। বোলতার আবার মৌমাছি হওয়ার শখ!
  • Ekak | ০৯ জুন ২০১৯ ১৩:৪৩410619
  • মাইক্রো মাছি দিয়ে টেস্ট কত্তে হবে কতোটা মস্রিন। নইলে, আমিও তো পাউরুটির গত্তে পড়ে জাই না, তাবলে পাউরুটি কি মস্রিন ?☺️☺️
  • T | ০৯ জুন ২০১৯ ১২:৫৭410618
  • :))
  • lcm | ০৯ জুন ২০১৯ ১২:৫৫410617
  • অর্গ্যানিক ভার্সান -
  • T | ০৯ জুন ২০১৯ ১২:৫০410616
  • একটি মসৃণ গোলক
  • dc | ০৯ জুন ২০১৯ ১২:৩৭410615
  • পুরো মসৃন হয় তো! গ্রাফিন শিট খুব মসৃন হয়। আর কোয়ান্টাম স্টেবিলাইজড অ্যাটোম আয়নাও হয়। আর অ্যাভোগাড্রো প্রোজেক্ট বলে একটা কোলানোরেশান আছে, ওরা সিলিকনের বল বানিয়েছে যেগুলো বিভত্স মসৃন।
  • saikat | ০৯ জুন ২০১৯ ১২:৩৪410614
  • * বেশী
    * সুতরাং
  • saikat | ০৯ জুন ২০১৯ ১২:৩২410613
  • ওটা তো হাসিমুখের চিহ্ন, বা কম্পিউটারের ভাশায় আইকন। কোন কথা একটু হাল্কা চালে বলছি বোঝাবার জন্য। সামনাসামনি থাকলে, অল্প হাসি দিয়ে যা বোঝানো যায়, এখানে ঐ চিহ্ন। ফোন থেকে লিখছি বলে ওটা দেয়া সহজ। আপনিও দিতে পারবেন, তবে গুচর কলে নয়, জিমেল বা ঐরকম লেখার কল ব্যবহার করলে। সুতোরাঙ্গ আপনার উপায় হল ঃ,-,) এই তিনটে চিহ্ন ব্যবহার করা। কাজটা একই করবে। বেশে হাসি চাইলে একাধিক ) ব্যবহার করবেন। খ যেমন করে।
  • এলেবেলে | ০৯ জুন ২০১৯ ১২:১৬410612
  • সৈকত, একদম। কেউ নিটোল নয়। খানিক মসৃণ, খানিক এবড়োখেবড়ো। পুরো মসৃণ বলে কিছু হয় না যদিও পুরো এবড়োখেবড়ো হয়। এবং বেশিটাই ওই এবড়োখেবড়োতে ভর্তি।

    নিছকই কৌতূহল থেকে জিজ্ঞাসা করছি ওই আপনার লেখার শেষে '
  • dc | ০৯ জুন ২০১৯ ১১:৫৯410611
  • সত্যেনই বা বাদ যায় কেন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত