এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | ১০ জুন ২০১৯ ২০:২২410760
  • আমি গাড়ি চালাচ্ছিলাম বলে ফোন ধরতে পারলাম না বলে নোবেলটাই মিস হয়ে গেছে।
  • | ১০ জুন ২০১৯ ২০:০৪410759
  • আমার বুকার প্রাইজ ও এভাবে মিস হয়েছে। সেদিন বিচারক রা ল্যাদ খাচ্ছিলেন, তবে পরে টেলি করে বলেছিলেন, আমি লিখি ভালো। দুঃখের ইমোজি।
  • | ১০ জুন ২০১৯ ২০:০৩410758
  • ok good। এটা বেশ ভালো হল, আমি কিসু নিজে খুজে পাই না বেশ ট্যালা মত আছি। পেলে বলে দেবো ঃ-)))) আপনার শিক্ষা সম্পূর্ণ না, বিসর্গ লাগবে হাসতে গেলে (ড্যাশ বিসর্গ তারপরে হাসির স্ট্রেন্গ্থ অনুযায়ী ব্র্যাকেট, যত অট্টহাস্য তত ব্র্যাকেট)। ঃ-))))) ইত্যাদি। কিন্তু ফাউ কেন একটা আবছা ডিম মত আসছে এটা জানি না।
  • এলেবেলে | ১০ জুন ২০১৯ ১৯:৪৩410757
  • খ, আমার ব্লগ আছে গুরুতে। মৃণালের লেখাটা ওঁর জন্মদিনে পোস্ট করব বা মৃত্যুদিনে। আর আপনার ওজ্জুনের পেচুনে লাগাটা আমি নিজে খুবই এঞ্জয় করি)))))))) (এইটা কাল সৈকতের থেকে শিখেছি)। পারলে এখানে জীবনানন্দ, সমর সেন এবং অসীম রায় নিয়ে গুরুতে যদি কোনও আলোচনা বা টই খোলা হয়ে থাকে তবে দইয়া করে তার লিংকগুলো দেবেন। ঋত্বিকের টইতে আমি খই ফুটিয়েছিলাম (!) এটা মনে আছে।
  • | ১০ জুন ২০১৯ ১৯:০৭410756
  • লেখা টা এখানে ই ছাপা ন প্লিজ। ব্লগ আছে, না থাগলে হুতো র মেলে পাঠাবেন, হুতো তোর শেয়ারেবল মেলটা এখানে লেখ, বা এলেবেলে দা কে মেল কর। সোমনাথ করে দিবি, তোর কাছে এলেবেলে দা হুতো দূজনের মেল আছে?
  • | ১০ জুন ২০১৯ ১৯:০২410755
  • কারো কোন অভিযোগ আছে বলে দেখি নাই, আমাকে খুব সরাসরি অপমান না করলে সবসয়য় বুঝি না
  • | ১০ জুন ২০১৯ ১৮:৫৯410754
  • আমি আবার কি করলাম, অর্জূন অভিষেক ভাল মানুষ বলে, তাকে মাঝে মাঝে আদি ব্রাহ্মসমাজ বলে অল্প ইনছাল্ট করা ছাড়া আমি বিতর্কিত।কিছু করিনি, মাইরি।
  • এলেবেলে | ১০ জুন ২০১৯ ১৮:১৫410753
  • আমার কৈফিয়ত আতোজ ও ওজ্জুনকে। না কাল র২হকে দেখে কেটে উঠিনি, উনি পেয়াদাও নন। কিন্তু রাত একটার পর আমার রাত জাগায় ফাঁড়া আছে। আমার মায়ের পিসেমশাইয়ের কশাইতুতো সেজো ভায়রাভাইয়ের ভাগ্নেজামাই কবে নাকি তেমনটাই বলেছিলেন। তাই কাল রাত ১.০২এ কেটে উঠি।

    সুভাষকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে খেটেখুটে কিন্তু ওখানে সুভাষের পক্ষে কোনও উকিল না পাওয়ার কারণে শুনানি মুলতুবি আছে।

    আমি মানেই নির্মোহ ব এমন ধরে নেওয়া খুবই সরলীকরণ। এই বান্দা জীবনানন্দ, ঋত্বিক, সমর সেন এবং অসীম রায় নিয়ে মারাত্মক রকমের মোহগ্রস্ত। এ সম্পর্কিত যাবতীয় লেখার লিংক (গুরুর) কেউ দিলে উপকৃত হই। যাতে বেছে নিতে পারি কাদের নিয়ে টই আর খোলার দরকার নেই এবং কাদের নিয়ে টই খোলা যেতে পারে।

    শুধু ওজ্জুনকে জানাই আপনার অনুরোধ্মতো মৃণাল সেনের চলচ্চিত্র নিয়ে একটি হাজার দুয়েক শব্দের 'লেখা' সম্পন্ন করেছি। আপনিও কথামতো তপন সিংহ-কে পাকড়াও করুন।

    আর 'খ' সাহিত্য ও ইতিহাস নিয়ে লিখলে আমি চুপচাপ পড়ি তাঁকে বিরক্ত না করে। তবুও অভি্যোগটা খণ্ডন করে গেলাম।
  • | ১০ জুন ২০১৯ ১৭:৫৮410751
  • এত রকমের পয়সা খাটে ফিল্মে যে কেয় খোলসা করে কিসু বলে না, এখনকার কর্পোরেট স্ট্রাকচার এক দিনে আসে নি, এই জিনিসটা আর্টিস্ট বা ডিরেকটর দের আত্মজীবনী থেকে ফান্ডামেন্টালি আলাদা। আগ্রহী রা দেখতে পারেন। আমাদের দেশে এক সোমেষ্বর বনিক/বন্দ্যোপাধ্যায় ছাড়া কেউ এই বিষয়ে কাজ তেমন করতে পারেন নি এই বিষয়ে। এত কম রিলায়েবল ডেটা। খ
  • অর্জুন | ১০ জুন ২০১৯ ১৭:৫৮410752
  • যুক্তাক্ষর হল ভাষার BODMAS। মিলে গেলেই শব্দ হয়ে গেল। বাচ্চাদের জোড়া দেওয়া খেলনার মত। যে ভাবেই হোক মেলাও।

    মতাদর্শ শব্দটি ভীষণ গণ্ডগেলে ও চাপিয়ে দেওয়া। আমি একটা আদর্শে বিশ্বাসী এদিকে বাস্তব পরিস্থিতি আমাকে অন্য মত পোষণ করাচ্ছে এবং সেটা যথেষ্ট যুক্তিযুক্ত। তখন ? এবং সিরিয়াসলি এখানে তখন খুব সমস্যা হয়। আদর্শ ন্যাশনল লাইব্রেরীর আর্কাইভ হয়ে গেলে খুব মুশকিল।

    @সৈকত-বাবু এই নিয়ে আলোচনা হলে বেশ হয়। আপনার মতামত শুনতে আগ্রহী।

    @খ, আজ বেশ সিনপ্সিস লিখছেন। আপনি লেখেন ভাল। কিন্তু আজ আমি বড্ড ল্যাদ খাচ্ছি। পড়তেও আলস্যি লাগছে। একটা ঘুম ঘুম ভাব আছে, সেটা প্যাম্পার করতে চাই। রবিবারেও ছুটি থাকছেনা। তর্ক করলে ওগুলো কেটে যায়।
  • | ১০ জুন ২০১৯ ১৭:৫২410750
  • আমি মাইরি একটা বিচিত্র প্রবন্ধ পড়েছি কাল রাতে। মাইকেল অরভিত্জ এর আত্মজীবনি র রিভিউ।

    https://www.lrb.co.uk/v41/n05/david-thomson/deal-of-the-century

    এই ভদ্রলোক হলিউডে এজেন্সীর ব্যবসা করতেন, এবং যে সময় স্টুডিও সিস্টেম পড়ছে এবং ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্ট কন্ট্রাক্ট ম্যানেজার রা উঠছেন সেই সময়ের লোক। যাদের ফিলম ইন্ডাস্ট্রি র ফাইনন্সের দিকটায় আগ্রহ আছে তাদের বহুত ইন্টারেস্টিং লাগবে।
  • | ১০ জুন ২০১৯ ১৭:১৯410749
  • ঃ-))))))))))))))))))))))))))))))))))))))))
  • Ekak | ১০ জুন ২০১৯ ১৭:০৬410748
  • আফিং এর নেশাটা ওদের চিরকাল ই নানান ফর্মে তাড়িয়ে বেরিয়েছে, বেড়াচ্ছে :/
  • | ১০ জুন ২০১৯ ১৭:০৩410747
  • একটা জিনিস কিন্তু দমু মনে রাখতে হবে, জ্ঞান দিচ্ছি না সাজেস্ট করছি। এটা কনটেম্পোরারি এনগেজমেন্ট ঠ্যালা, সেটা হল, মোমেন্টারিজম এর থেকে কিন্তু তাকে একটু আলাদা করতে হবে। অনেক কিসুই নতুন হহ্ছে ও হবে, কিন্তু মানুষের কাজে লাগার মত হস্সে কিনা একটু যাচাই করতে হবে, আর কি এভিডেন্স এল তার হিসেব টাও ক্রমাগত আপডেট করতে হবে, অবশ্যই ঐতিহাসিকের ইচ্ছে অনুযায়ী ইতিহাস ফর্ম করবে না, কিন্তু তাই বলে ইতিহাস যদি বাং বোঝায় (বীরভূমী), তাকে অ্যাটলিস্ট আবাং বলতে হবে ;-)

  • | ১০ জুন ২০১৯ ১৬:৫৬410746
  • মিশরে র রিপ্রেসন এর একটাই ভালো কাজ হয়েছে, সেটা হল মো সালাহ দেশ ছাড়তে বাধ্য হয়েছে, আর ইটালি হয়ে লিভারপুলে এসে ম্যাজিক করে চাম্পিয়ন্স লিগ দিয়েছে। এটার জন্য জুকার বার্গ পয়হা চাইলে চাপ ঃ-)

    মুশকিল হল এই ফেনোমেনন টার একটা রাবিন্দ্রিক এবং অমর্ত্য সেন পন্থী উত্তর আছে, শিক্ষায় ইনভেস্টমেন্ট, এবং শিক্ষায় ইনভেস্ট মেন্ট, এবং ভালো কোয়ালিটির মাশ্টারি। কিন্তু সেটা মতাদর্শ মাত্র, কিন্তু সেটা ওয়েলফেয়ার স্টেট উঠে গেলে কে কাকে বোঝাবে। চীন তো কোন মডেল হতে পারে না।

    টই হবে, লিখলে লেখবা, না লিখলে পড়ে থাকবে। বুক রিভিউ এর লিংক গুলা এক জায়্গায় হলে ভালো হয়। ইন্দ্রানি দিদি কেও করে দিতে হবে।
  • সৈকত | ১০ জুন ২০১৯ ১৬:৫৫410745
  • টই খুলে দিয়েছি,ওখানেই যোগ কর। এটা আমি করে দিলাম।
  • | ১০ জুন ২০১৯ ১৬:৪৮410744
  • ইগনোর তো করি নি। মজাটা হল, ডেমোক্রাসির সুবিধে হওয়ার কথা, এত লোকে নানা ভাবে নিজের মতামত জানাতে পারছে বলে, কিন্তু হচ্ছে না, উল্টোটাই হচ্ছে। এটা কেন। ধরো আরব স্প্রিং এর সময় লোকে খুব চেচালো, দিস ইজ টুইটার রিভোলিউশন। তার আগেই টুইটারে সেই কোন দিক দিয়ে পুলিশ আসছে বোঝার জন্য জিপিএস বেসড অ্যাপ্লিকেশন লিখে দিয়েছে ব্রিটিশ ইউনি র ছাত্ররা নিজেদের প্রোটেস্টের সময়, কিন্তু টিউনিশিয়া, মিশরে সে সব কাজে লাগছে। এইবার যখন রিপ্রেসন হল, এবং বড় পাওয়ারের সহযোগিতাতেই হল, মিশরে এখনো রিপ্রেসন চলছে, তো কোন উচ্চ বাচ্চ নাই, পরে ব্রেক্সিট ট্রাম্প, কেমব্রিজ অ্যানালিটিক্স সব ই হল, আমাদের দেশে অমিত শাহ ঢপ দেবার জন্য আই টি সেল এর ব্যাপক মেশিনারি বানিয়ে ফেললেন, সেট ইতপূর্বে ইতিহাসে ব্যবহৃত প্রোপাগান্ডা মেশিনারির থেকে কম সিগনিফিকান্ট না, কারণ এটা আপাতত গণতন্ত্র র মধ্যেই হচ্চ্ছে। এবার এটাকে ধরো আমরা একসেপশনালিজম দিয়ে এখনো প্রোগ্রেসিভ রাখতে চাইছি। বলছি যে ধরো আলপনা মন্ডল, এতো আগে হয় নি, বা সিটিজেন জার্নালিজম সেটাও আগে হয় নি, এবং রাইট উইং রিয়াকশন আসলে ইনক্লুসিভ স্টেট গড়তে না পারার ফেলিওর, কিন্তু সেটা হওয়ার পথে যে সেই এক ই দক্ষিন পন্থা বাধা দিয়েছে সেটা ধরছি না। তো যাই হোক, যে কোনো বড় চেঞ্জের মতই এটা ওয়ার্ক ইন প্রোগ্রেস এবম নানা জায়্গায় না না ভাবে আসবে। এবং সবটাই এক ই জিনিস হবে না। কিন্তু এটাকে আপাতোতো ডেমোক্রাটাইজেশনের টুল বলা যাবে না জাস্ট পার্সোনালাইজ্ড অ্যাড এর মাধ্যম বলা হবে বোঝা যাচ্ছে না।
  • | ১০ জুন ২০১৯ ১৬:১৮410743
  • অ্যাঁ! না না আলাদা টই কিসের!? ই কি পাইয়ের রোগে ধরেছে নকি।
  • | ১০ জুন ২০১৯ ১৬:১৪410742
  • এই বিভিন্ন পত্রিকায় নিজেকে প্রকাশ করা বা নিজের লেখার জন্য পত্রিকা খুঁজে বের করা প্রসঙ্গে অনলাইন লেখালিখিটা তোমরা ইগনোর কোরো না। এটা গেম চেঞ্জার বলে মনে হয় আমার। হ্যাঁ প্রচন্ড লেখা বিস্ফোরণ ঘটছে যে যা পারচে লিখে ফেলছে সবই সত্যি। এইগুলো একটু থিতোতে দাও। ইমপ্যাক্ট বোঝা যাবে তখন।
  • | ১০ জুন ২০১৯ ১৬:১১410741
  • একদম, থ্যাংক্স। নানা যা মনে হয় ল্যাখো।
    ওসব প্রশ্নোত্তর কিসু না। লেখা লিখি র ব্যক্তিগত মোটিভেশন কে আমার রাজনৈতিক ঘটনা, দাবী চাহিদা, সমাজের কন্ডিশনের রিয়াকশন হিসেবে দেখার অভ্যেস টা খুব স্বাভাবিক ভাবেই, সোশাল হিস্টরির পারসপেক্টিভ থেকে এসেছে, যেখানে আর্টিস্টিক আউট্পুট সরাসরি ইতিহাসের সোর্স আর ইতিহাস হল, লিট ক্রিটের উপাদান। এবার তোমার এই প্রসঙ্গে যা মনে পড়বে লেখো। একটু এক জায়্গায় কোরো। দমুর জন্য ও একটা টই বানিয়ে দিচ্ছি। দমু আর ইন্দ্রানিদিদির কনভারসেশন টা ভালো ছিল বিভূতি ইত্যাদি প্রসঙ্গে।

  • Ekak | ১০ জুন ২০১৯ ১৬:০৯410740
  • কিছুই স্ট্যাটিক না। আদর্শের ওপর ভিত্তি করে মত তৈরী হয়। আবার মত কে ডিফেন্ড বা অফেন্ড করতে গিয়েই আদর্শ ও পাল্টায় সময়ের সঙ্গে। আদর্শের ইন্টারভ্যাল একটু বড় এই যা। মতাদর্শ বেশ ঠিকঠাক শব্দ বলেই মনে হয়।
  • dc | ১০ জুন ২০১৯ ১৫:৩৫410738
  • আদর্শও কি স্ট্যাটিক হয়? আমার আবার কোন আদর্শ নেই, এদিকে হাজারটা মত আছে।
  • | ১০ জুন ২০১৯ ১৫:৩৫410739
  • কন্ট্রাডিকশন তো থাকবেই, লিখতে গেলে ফাইনাল সলিউশন নিয়ে লেখা মুশকিল।, যদিও কল্প জগতে ফাইনাল সলিউশন অপেক্ষাকৃত সহজলভ্য
  • সৈকত | ১০ জুন ২০১৯ ১৫:৩৪410737
  • বোধি বিভিন্ন জিনিস মনে পড়িয়ে দিচ্ছে !!

    ধর দীপেন বন্দ্যোপাধ্যায়ই, তাঁর তো লেখার কাগজ বলতে ছিল মূলতঃ দুটো, পরিচয় আর কালান্তর।তো ঘাম নামে যে গল্পটা, বিষ্টুচরন নামে চরিত্রটি, কমদামী শ্রমিক যে, বস্তিতেই থাকে তো, তার গল্প। তার সঙ্গিনী আর শরীর আর যৌনতার গল্প। তুমি যে মেল্টিং পটের গল্প বলছ, মনে হয় অল্প হলেও সেটা ঐ গল্পে আছে, অনেক চরিত্রের মধ্যে দিয়ে হয়ত নেই, কিন্তু বিষ্টুচরণের চিন্তা-ভাবনা আর অভিজ্ঞ্তার মধ্যে দিয়ে। এখন এই গল্প তো শ্রমেরই গল্প কিন্তু পরিচয়তে বেরোবার পরে তো দীপেনকে পার্টি অফিসে যেতে হয়েছিল, দেবেশ রায়ও সাথে ছিলেন। যাওয়ার কারণ যে, পরিচয় যেহেতু পার্টির কাগজ, অতএব ঐরকম লেখা কেন পরিচয়তে লেখা হয়েছে, তার কৈফিয়ত দিতে হবে ! জ্যোতি বসু ছিলেন আর কেউ কেউ ছিলেন। ঘটনাটি নিয়ে দেবেশ রায়ের লেখা পড়লে বোঝা যায়, জ্যোতিঅবাবুই মনে হয় কিঞ্চিত উদার মনোভাব নিয়েছিলেন যে, ওসব কিছু নয়, শিল্প-সাহিত্যে ওরকম হয় ইত্যাদি। তো বলার কথা এই যে কনজার্ভেটিভ মনোভাব বিভিন্ন জায়্গা থেকে আসছে বা তৈরী হয়, রাজনৈতিকভাবে যে পত্রিকা নিজেকে ভ্যানগার্ড ভাবছে সেই পত্রিকাই লেখককে কৈফিয়ত দিতে বাধ্য করছে। হয়ত ভাবছে, অন্য সামজিক/রাজনৈতিক শক্তিগুলি ঐ পত্রিকা এবং বামপন্থী রাজনীতিকে দায়ী করবে, নাম খারাপ করবে। এখন, দেবেশ-দীপেনকে এই পজিশনের বিরুদ্ধে লড়তে হয়েছে, দেবেশ রায়ের কথামত যা রক্তক্ষয়ী। বা ধর, দেবেশ রায়ই, অনেক পরে, আত্মজীবনীমূলক যে লেখাটি, 'জলের মিনার জাগাও' সেখানে তো লিখবেন যে যৌনতার কথা, ছোটবেলা থেকে বোধপ্রাপ্ত যৌনতার কথা লিখতে পারেননি, কোনোদিন হয়ত লিখবেন। কেন পারেননি, সেটা স্পষ্ট করেননি, হয়ত নিজের রাজনীতি আর অন্য নিষেধের জন্যই, নিজের মধ্যবিত্ত অবস্থানের জন্যই যদিও দেখা যাচ্ছে, গল্প সমগ্রর দ্বিতীয় খন্ডটা উৎসর্গ করছেন সন্দীপনের উদ্দেশ্যে, যৌনতা যার লেখায় থরথর করছে !!

    (এটা তোমার আগের পোস্টের উত্তর কদাপি নয়, মতাদর্শজনিত সাংঘাত ইত্যাদি সংক্রান্ত, হয়ত বা অপ্রাসঙ্গিক। কিন্তু অপ্রসঙ্গও তো প্রসঙ্গ। ঃ-) )
  • | ১০ জুন ২০১৯ ১৫:৩২410736
  • আসলে মতাদর্শ শব্দটা স্ট্যান্ডার্ড ইউসেজ ধরে কথা বলা হয়েছে, এ বিষয় লিটেরেচার(সাধারণ অর্থে) প্রচুর আছে, শব্দার্থ নিয়ে এই মুহুর্তে এনগেজ করছি না।

    সৈকত, হ্যাঁ ঠিকাছে। কয়েকটা উদা মনে পড়ছে, কিন্তু দেখে নিয়ে আরো কনফার্ম করে বলছি। নবারুণ যেটা বলছেন, এটা সাক্ষাৎঅকারে কয়েক জায়গাতেই বলেছেন, নাকি ব্যক্তিগত ভাবে কোথাও কখনো বলেছেন মনে পড়ছে না, কিন্তু এ জাতীয় কথা নান কনটেক্স্টে বলা খুব ই সম্ভব। সোভিয়েতের পতন টা কে কাথারটিক এক্সপেরিয়েন্স হিসেবে দেখছেন, সেটা আমিও অনেক সময়ে দেখি, কিন্তু সেটা রাষ্ট্রের চেহার সম্পর্কে বিতর্কহীন তা এর এখনকার পর্যায় কে বোঝার জন্য যথেষ্ট কিনা আমার সন্দেহ আছে। কেন আছে বলতে গেলে আবার দু প্যারা লিখতে হবে ঃ-(( খ
  • অর্জুন | ১০ জুন ২০১৯ ১৫:২৬410735
  • The grand Budapest hotel
    Darjeeling Unlimited
  • অর্জুন | ১০ জুন ২০১৯ ১৫:২৪410734
  • মত + আদর্শ

    দুটোকে যুক্ত করে একটা শব্দ বানিয়ে দিলেই হল! দুটো কি এক ?

    মত তো dynamic হয় আর আদর্শ static, অন্তত আমার তাই মনে হয়।
  • S | ১০ জুন ২০১৯ ১৫:২০410733
  • হোয়াই সো সিড়িয়াসসহ। হিথ লেজার অনবদ্য অভিনেতা ছিলেন।

    ডার্ক নাইট রাইজেসের এই সীনটা আমার খুব প্রিয়।
  • অর্জুন | ১০ জুন ২০১৯ ১৫:১৮410731
  • The grand Budapest আর hotel Darjeeling Unlimited দুটো দেখেছি।

    ওর ছবিতে ইমপ্রেশনিস্ট পেন্টিংর একটা প্রভাব আছে।

    @ এস, পুনে আমার সবচেয়ে প্রিয় শহর। কি আনন্দে যে পাঁচটা বছর কাটিয়েছি। মহারাষ্ট্র স্টেটটাও আমার খুব প্রিয়।
  • dc | ১০ জুন ২০১৯ ১৫:১৮410732
  • ঠিক, হোয়াই সো সিরিয়াস।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত