এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • saikat | ১২ জুন ২০১৯ ০৯:০৬410850
  • সেটাই তো ব্যাপার, মিছিল করেও, লং মার্চ করেও ভোট আর আসেনা। পর্যালোচনায় কী বেরিয়েছে ?
  • dc | ১২ জুন ২০১৯ ০৯:০৪410848
  • তিনোরাও বাম, তবে ঝ না, গ।
  • S | ১২ জুন ২০১৯ ০৯:০৪410849
  • সেকি? একসময় তো শুনেছিলাম যে তিনোরাই নাকি আসল বাম।
  • T | ১২ জুন ২০১৯ ০৯:০৩410847
  • উরিবাবা, টেট সারদা নারদা হ্যানা ত্যানা নিয়ে আন্দোলন করার পরও নাকি চয়েস হয়ে ওঠা যাচ্ছে না। এদিকে বিজেপি পবতে এই সবের একটি ক্ষেত্রেও রাস্তায় না নেমে জাস্ট হোয়াতে মেসেজ ছড়িয়ে ভোট পেয়ে যাচ্চে। ভালো :))
  • dc | ১২ জুন ২০১৯ ০৯:০২410845
  • সিপিএম যদি বাম হয় তাহলে ঝান্ডুও বাম।
  • S | ১২ জুন ২০১৯ ০৯:০২410846
  • চিরকাল লড়াইটা বাম বনাম ডানই ছিলো, আছে, থাকবে। মাঝখান দিয়ে তিনোর মতন কিছু পয়সালোভী ধান্দাবাজ ডানপন্থী দল বামের চাদর পরে কয়েক বছরের যখন খেলতে নেমে ডানদেরই সুবিধে করে দেয়। তখনই বামেদের স্থান শুণ্য মনে হয়। কারণ জনগণ জেনেশুনে বা নাবুঝে একদল চোরদেরকে চৌকিদারির কাজে নিযুক্ত করে।
  • সৈকত | ১২ জুন ২০১৯ ০৯:০১410843
  • বাম-কং জোট তো একটা পক্ষ হতেই পারে। তো তার জন্য আগে থেকে আট্ঘাট না বাঁধলে কী আর হবে। ভোটের এক সপ্তাহ আগে সীট নিয়ে টানাটানি করলে কে আর ভোটটা দেবে ?
  • PT | ১২ জুন ২০১৯ ০৯:০১410844
  • বাম বলিতে কি বুঝ? লিবারেশন? তারা তো তিনোর মতই ও তিনোর হয়ে গুজব ছড়াতে ব্যস্ত!!

    তবে কি সিপিএম-ই বাম? খাইসে, তাহলে তো সাপ-লুডো খেলার মত আবার একের ঘর থেকে তক্ক শুরু।
  • সৈকত | ১২ জুন ২০১৯ ০৮:৫৭410842
  • ভোটটা তো জনগণের কাছে চয়েস, যারা আছে তাদের বেছে নেওয়া। তো চয়েস হিসেবে হাজির না হলে কোন দলেরই বা কী লাভ। তিনোরা ভেবেছে, লড়াইটা তারা আর বিজেপির মধ্যে রাখবে, আর বাকীদের মধ্যে ভাগ-টাগ হয়ে কিছু একটা হবে। ঃ-) তা সে হিসেবে মেলেনি, লোকেরা ঠিকই বুঝেছে কার কী উদ্দেশ্য। এখন চয়েস হয়ে ওঠার জন্যই তো প্রচার,সভা, টাকার ব্যবহার, এখন হোয়া ইত্যাদি। চলছে, কিছুদিন চলবেও, তারপর ফেটে যাবে কিনা কী জানে।। ইয়েচুরিবাবু বলেছেন এখন দেশের মধ্যে লড়াইটা বাম আর ডানের মধ্যে, ভালই হয়েছে সেটা হয়ে, এরকম কিছু। মুখে বলে দিলেই তো আর হবে না,কাজে তো কিছু করতে হবে চয়েস হতে।
  • S | ১২ জুন ২০১৯ ০৮:৫৬410841
  • এই ইলেকটোরাল মাইন্ডসেট ম্যানিপুলেট করা নিয়ে পোবোন্ধোকাকু যদি কঠিন কঠিন বিদেশী লেখকদের নামসহ এবং দুর্বোধ্য লম্বা সেন্টেন্সসহ একখান পোবোন্ধো নামাতেন তাহলে কাজে দিত।
  • S | ১২ জুন ২০১৯ ০৮:৫৩410839
  • অবশ্যই আছে।

    আর গণতন্ত্রে যে বিশাল ফাইনান্সিঙ্গ আর মিডিয়ার সহোযোগে ফেক নিউজ ছড়িয়ে জনগনের মতামত আদিকাল থেকেই ম্যানিপুলেট করার চেস্টা হচ্ছে সেটা আশা করি মেনে নেবেন।
  • Ishan | ১২ জুন ২০১৯ ০৮:৫৩410840
  • তবে একটা জিনিস প্রায়ই মনে হচ্ছে ইদানিং। ২০০৭-৮ থেকে। গণতন্ত্রের এই সীমিত অপশনে গণতন্ত্র টেকা মুশকিল। গৃহযুদ্ধ টুদ্ধ না লাগে।
  • Ishan | ১২ জুন ২০১৯ ০৮:৪৯410838
  • আরে খারাপতর তো আমার অবস্থান। জনতা অন্য কিছু ভাবতেই পারে। ভোটের শেষে সবকিছু আমার মর্জিতে না ই হতে পারে। এবারই মেলেনি। তা বলে খারাপ-ভালো বিষয়ে আমার মতামত আমি দেবনা? এইটাই তো পাবলিক ডিবেট। সবাই প্রভাবিত করার চেষ্টা করছে আমিও করব। তারপরেই তো কনতার ওপিনিয়ন তৈরি হবে। লেসার ইভিল বেছে নেবে। ফলে আমার মতামতেরও গুরুত্ব আছে। খুব কম হলেও সামান্য আছে।
  • Amit | ১২ জুন ২০১৯ ০৮:৪২410836
  • অরে সব ঠিক ই আছে। কেন এতো চিন্তা করছেন আপনারা ? এতো চিন্তার কিস্যু নেই।

    একা কল্লোলদা হোন আর যেই হোন, "যে আসে আসুক" স্ট্যান্ড 2011 তে ঠিক ছিল, ২০২১ ও ঠিক থাকবে। ভদ্দরলোকের এক কথা। খালি মাঝের থেকে বেমক্কা কটা সরকারি অফিসার, ডাক্তার রা মার খেয়ে যাচ্ছে, সেটা তাদের ই দুর্ভাগ্য আর কি। সাধারণ মানুষ আর কি, বাঁচলেও যা, মরলেও তাই।
  • S | ১২ জুন ২০১৯ ০৮:৪২410837
  • এগজ্যাক্টলি এই কথাটাই শুনতে চাইছিলাম আপনার মুখ থেকে। কারণ তাহলে তো খারাপ আর খারাপতরর ব্যাপারটাই আসেনা। জনগণ যাকে বেটার মনে করবে সেই লেসার ইভিল। আগে থেকে দাগিয়ে দেওয়ার কিছুই নেই, কে বেটার সেটা (আপনার মতে) ভোটবাক্সেই ঠিক হবে।
  • ~L~ | ১২ জুন ২০১৯ ০৮:৪০410835
  • https://drive.google.com/open?id=1xbqYCbSzfo9Q0khoW0cU55KJkamXnEXm

    পাথরে পাথরে নাচে আগুন অ্যালবাম। সদা কে শেয়ার করতে ড্রাইভ এ তোলা যখন হলই, ডিলিট করে দেওয়ার আগে আর যার দরকার নামিয়ে নিন।

  • Ishan | ১২ জুন ২০১৯ ০৮:৩৫410834
  • অ্যাবসলিউট স্কেলে ঠিক ভুলের ব্যাপার না, জনতার চয়েস তো সীমিত। তার মধ্যেই জনগণের অপোজিশনের চেয়ে মোদীকে বেটার চয়েস মনে হয়েছে। তার অবশ্যই কিছু কারণ আছে। সেটা ভাবা দরকার।
  • PT | ১২ জুন ২০১৯ ০৮:২০410833
  • লিবারেশন আগেও সাম্প্রদায়িক সুড়্সুড়ি নিয়ে অদ্ভুত আর বিপজ্জনক অবস্থান নিয়েছে। তখন অবিশ্যি সিপিএমকে গাল দেওয়াটাই মুখ্য উদ্দেশ্য ছিল। কিন্তু কেমন করে যেন বিপ্লবী সিদ্দিকুল্লার কার্যকলাপ তাদের চোখ এড়িয়ে গিয়েছিল।

    "In Nandigram, since most of the protesting farmers happen to be Muslims, CPI(M) chief minister Buddhadeb Bhattacharya rushed to allege that the protests were being fanned by the communal Jamaat-e-Ulema-i- Hind. Nothing can be more dangerous than such communal stereotyping. Clearly, CPI(M) tried to invoke Islamophobia to whip up deep-seated majoritarian anti-Muslim prejudices to delegitimise the farmer s’ struggle and prevent people from expressing sympathy with the protestors. It is really a shame that a self declared leftist party is now playing the communal card in such a mean manner."

    ঐ একই লেখা কেমন কন্সপিরেসি থিওরির জন্ম দিচ্ছেঃ
    ....the clear medical evidence recorded by a large team of doctors from Kolkata is that 70% to 80% of the patients in four camps they set up two weeks after the massacre, have had serious eye problems since March 14 – caused by some substance in the tear gas. Eye irritation caused by ordinary tear gas does not last so long – and certainly cannot cause loss of eyesight. Whereas several people in Nandigram have lost much of their vision due to exposure to the tear gas........"
    নন্দীগ্রামবাসীদের কতজন lost much of their vision?

    আর সেই পা-চিড়ে-পুঁতে দেওয়া শিশুর গপ্প!!
    "Were children torn apart and killed? Describing one woman who lies in hospital, crying inconsolably because she says a child was torn from her arms and killed before her eyes, Tanika Sarkar said “One can only hope that such heart-rending accounts of children being beaten to death, drowned or chopped up are some sort of collective hallucination, and the children are actually safe. But one fears they are true.”

    এখনো লিবারেশনের তাত্বিক নেশার ঘোর কাটেনি?

    http://cpiml.org/publications-english/corporate-land-grab-issues-of-development-and-democracy/index-corporate-land-grab-issues-of-development-and-democracy/nandigram-fact-and-cpims-fiction/
  • S | ১২ জুন ২০১৯ ০৮:১৯410832
  • আপনার যুক্তি অনুযায়ী তো জনগণ তাহলে মোদিকে জিতিয়ে ঠিক কাজই করেছে।
  • T | ১২ জুন ২০১৯ ০৮:১৭410830
  • লোকেই ঠিক করেছে তো যে সিপিয়েমকে ভোট দেব না। তাহলে আর ওঁদের মানে বামেদের ইচ্ছে অনিচ্ছেতে আর কীইই বা ইতরবিশেষ হচ্চে। :)
  • Ishan | ১২ জুন ২০১৯ ০৮:০৯410829
  • কারণটা এক নয়। আমি কোনো সন্ত্রাস ফেস করিনি, লোকে করেছে। ফলে তাদের কারণ আমার কারণ আলাদা। কিন্তু তাতেও, আমর লোককে নিয়ে কোনো সমস্যা নেই। আমি তো লোককে ছাগল মনে করিনা। লোকে বেসিকালি তৃণমূলকে এবার কড়কে দিয়েছে। এবার কোনোক্রমে জেতালাম, এই জিনিস চালালে হারিয়েই দেব -- এইরকম। ঠিকই আছে।
  • S | ১২ জুন ২০১৯ ০৮:০১410828
  • আপনি ঠিক যে কারণে মমতা আসাতে খুশিই হয়েছিলেন, ভেবে নিন যে পরের ইলেকশনে বিজেপি আসাতে বেশিরভাগ লোক ঠিক সেই সেই কারণেই খুশি হবেন।
  • dc | ১২ জুন ২০১৯ ০৮:০০410827
  • আমি তো বুদ্ধবাবু হারায় দুঃখ পেয়েছিলাম। বুঝতে পেরেছিলাম পব এবার পার্মানেন্টলি পটোল তুললো।
  • Ishan | ১২ জুন ২০১৯ ০৭:৫৬410826
  • ধুর ও তো মনে হয় কল্লোলদার স্ট্যান্ড। আমি তো কোনো দলে নেই, কিন্তু মমতা আসায় খুশিই হয়েছিলাম। যে আসুক আমার অবস্থানই না।
  • S | ১২ জুন ২০১৯ ০৭:৫২410825
  • আজকের এই অবস্থার জন্য ২০১১র সেই যে আসে আসুক ভুল ছিল।
  • dc | ১২ জুন ২০১৯ ০৭:৫১410824
  • এমড্রাইভ কি সত্যি কাজ করে? এই অগাস্ট নাগাদ জানা যাবে।
  • Ishan | ১২ জুন ২০১৯ ০৭:৪৭410823
  • কী অ্যাটিটিউড নিতে বলেন, বলুননা।
  • S | ১২ জুন ২০১৯ ০৭:২৯410822
  • আমাদের দেশের গণতন্ত্রে যেখানে ফ্রি, ফেয়ার, অ্যান্ড ফিয়ারলেস ইলেকশন খুবই রেয়ার, সেখানে ওয়ান ইলেকশন অ্যাট আ টাইম অ্যাটিটুড খুব সমস্যার।
  • Ishan | ১২ জুন ২০১৯ ০৭:২৩410821
  • টাইমপাস ভাবলে টাইমপাস, আমি অবশ্য কথাবার্তার জন্যই দিয়েছি। কিন্তু সেটার এত জাস্টিফিকেশন দিতে হবে কেন?

    আর নতুন মোড়কের কী আছে? বিজেপি আর তৃণমূলই যখন যুযুধান, তখন ডেফিনিটলি তৃণমূল জিতলে বেশি খুশি হই। বামরা জিতলেই আরও বেশি খুশি হতাম, কিন্তু তাঁরা তো সিনে নেই। ফেরার ইচ্ছে আছে বলেও মনে হচ্ছে না। ঠিক আছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত