এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Amit | ১২ জুন ২০১৯ ১২:৩৯410909
  • মাঝের থেকে টলিউড এর নেড়ী গুলো চিন্তায় পড়ে গেছে, শ্যাম রাখি না কুল
  • lcm | ১২ জুন ২০১৯ ১২:৩৯410910
  • মনে রাখবেন, ছাগলরা তো তবু ঠিক আছে, কিন্তু পশ্চিমবঙ্গের গরুরা ভীষণ কনফিউজ্‌ড্‌ - কেউ তাদের মূত্র খেতে চান, কেউবা (মাননীয়া মুখ্যমন্ত্রী-সহ) লাথি। কিন্তু গরুকূলের বক্তব্য সিম্প্‌ল - খেলে দুটো একসঙ্গে খেতে হবে।
  • S | ১২ জুন ২০১৯ ১২:৩৪410908
  • অনেকে লম্ফ দিতে না পেরে আমি রাজনীতি বুঝিনা বা রাজনীতি থেকে এখন অনেক দুরে চলে এসেছি টাইপের গান গাইবে।

    মুকুল রায় আরেকটা নন্দীগ্রাম বানানোর তালে আছে।
  • T | ১২ জুন ২০১৯ ১২:১০410907
  • অলরেডি কিছু লম্ফ দিয়ে দিয়েছেন। বাকীরাও যাবেন। কিন্তু কিভাবে যাবেন সেই হচ্চে দ্যাখার। :)
  • Amit | ১২ জুন ২০১৯ ১২:০৮410906
  • বুদ্ধদেব ভট্চাজ অবশ্য খিল্লি করার জন্য বেশ নিরাপদ টার্গেট ছিলেন এবং আছেন, অসুস্থ হলে কি এলো গেলো। তেনার কার্টুন পাঠিয়ে কোনোদিন কারোর জেল ফেল হয়েছে বলে শোনা যায়নি। :) :)
  • সৈকত | ১২ জুন ২০১৯ ১১:৫৬410905
  • বুদ্ধবাবু তার পরে ভেবেছিলেন, এপিঠওপিঠ করে নামটা কর্ণদেব ভট্টাচার্য করবেন। আমি রব নিশ্ফলের হতাশের দলে ইত্যাদি। ঃ-)
  • de | ১২ জুন ২০১৯ ১১:৪৮410904
  • অ সে র প্রতি বিশ্বাসটা আমারো নড়ে গিয়েছে - এখন সেই ২০০৯-১১ এর পুনরাবৃত্তি দেখচি বলে মনে হয় - তফাতটা শুধু সবুজ থেকে গেরুয়া। ইন্টেলিজেন্ট বুদ্ধিজীবিবর্গ জল মাপচেন - খুব শিগ্গিরী লম্ফ দেবেন -
  • Amit | ১২ জুন ২০১৯ ১১:৪৫410903
  • এই সব কাজের ওস্তাদ বুজিরা তো সেই সিঙ্গুর নন্দীগ্রামে রাস্তায় নেমে আজকে পুরো রাজ্য টাকেই একেবারে কাঁচা রাস্তায় এনে ফেলেছেন। আর দরকার নেই। ভিক্ষে চাই না, কুকুর সামলালেই হবে।

    তখন তো বুজিদের মিডিয়ায় স্বর্গ রাজ্য। যত রাজ্যের স্টেজ এ খ্যামটা নাচা, পোস্টার আঁকা পাবলিক ও রোজ জ্ঞান দিয়ে যেত টিভি তে কি করে কোথায়, কি ভাবে গাড়ির কারখানা বানাতে হবে। টাটা কোথায লাগে।

    বেচারা বুদ্ধদেব ভট্চাজ। ভুল সময়ে, ভুল রাজ্যে সিম হয়ে গেছিলেন, কি আর করা।
  • PM | ১২ জুন ২০১৯ ১১:৩৮410902
  • 'বাম আমলের শেষের দিকে যাঁরা রাজনীতি নিয়ে মাঠ-ঘাটে-টিভির স্টুডিওতে-শৌচালয়ে আগুন ঝড়িয়ে দিতেন' এ ব্যাপারে আমার পূর্ণ সমর্থন আছে। ------------

    ঐ যে জঙ্গল মহলে সেনা নাবার পরে, উনি ঘটনাস্থল থেকে ফিল্ড রিপোর্টিং করেছিলেন যে শয়ে শয়ে মহিলার স্তনবৃন্ত কেটে নেওয়া হয়েছে -- সেটাও সমর্থন করেন নিশ্চই-? --

    সেদিন ওনার অভিনয় আপ্লুত বেদনা আমি বিশ্বাস করেছিলাম।

    এ জন্মে আর ওনাকে বিশ্বাস করে উঠতে পারব বলে মনে হয় না--- রাস্তায় নামুন, চাই ঘরে থাকুন। গত ৮ বছর ওনার কাজ কর্ম দেখার পরে গভীর ভাবে বিশ্বাস করি --- ওনার প্রতিবাদ কেনা হয়েছিলো উপযুক্তো মুল্যে

    আর একবার বিক্রিত হলে আরেকবার হতে সমস্যা নেই
  • de | ১২ জুন ২০১৯ ১১:৩৫410901
  • মুকুল রায় কেমন রক্তের গন্ধ খুঁজে বেড়াচ্ছেন - এখন সন্দ হয়, নন্দীগ্রাম-সিঙ্গুরের সেই সব কুমীরেরা ওনারই পোষা -
  • anandaB | ১২ জুন ২০১৯ ১১:১৪410900
  • আরেকটু না লিখে শান্তি পাচ্ছি না
    এই ক্যাসেট টা যেদিন প্রকাশ হয়েছিল, তারপর দিন কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের ঢাকুরিয়ার বাড়ি গিয়ে কিনে এনে ছিলাম। এখন ঠিক কি রকম অনুভূতি হচ্ছে যদি বোঝাতে পারতাম
    আপনার খুব ভালো হোক
  • অর্জুন | ১২ জুন ২০১৯ ১১:১৩410899
  • @S ওদের অ্যাকটিভিজম নিয়ে আমার মাথা ব্যাথা নেই। যদি মিডিয়ায় এসে বক্তব্য রাখছেন তখন প্রশ্ন উঠতেই পারে। একবার বলেছিলেন 'আমরা যারা প্রতিবাদ করছি তাদের তো কোনো দায় নেই। আমরা তো সারাদিন শপিং মলে ঘুরে, খেয়ে, শপিং করে আরামে দিনটা কাটাতে পারি।' কি ক্রেডিট নিতে চাইলেন বুঝিনি।

    অপর্ণা সেন ও শর্মিলা ঠাকুর দুজনেই আমার বেশ প্রিয়। ট্যালেন্টেড, সুন্দরী, সংবেদনশীল। দুজনেই আমার বাবার বয়সী, প্রায় ৭৫ হতে চলল। এখনো কর অ্যাকটিভ। My generation grew up watching them

    'বাম আমলের শেষের দিকে যাঁরা রাজনীতি নিয়ে মাঠ-ঘাটে-টিভির স্টুডিওতে-শৌচালয়ে আগুন ঝড়িয়ে দিতেন' এ ব্যাপারে আমার পূর্ণ সমর্থন আছে। তবে এই ইন্টার্ভিউতেই যখন বললেন 'প্রয়োজনে আবার মাঠে নামব' আশা করব নামবেন।
  • lcm | ১২ জুন ২০১৯ ১১:১১410898
  • লম্বকর্ণ বাড়িতেই রহিয়া গেল, এবং দিন দিন শশিকলার ন্যায় বাড়িতে লাগিল। ক্রমে তাহার আধ হাত দাড়ি গজাইল। রায়বাহাদুর আর বড়-একটা খোঁজখবর করেন না, তিনি ইলেকশন লইয়া ব্যস্ত। মানিনী লম্বকর্ণের শিং কেমিক্যাল সোনা দিয়া বাঁধাইয়া দিয়াছেন। তাহার জন্য সাবান ও ফিনাইল ব্যবস্থা হইয়াছে, কিন্তু বিশেষ ফল হয় নাই। লোকে দূর হইতে তাকে বিদ্রুপ করে। লম্বকর্ণ গম্ভীরভাবে সমস্ত শুনিয়া যায়, নিতান্ত বাড়াবাড়ি করিলে বলে - ব-ব-ব -- অর্থাৎ যত ইচ্ছা বকিয়া যাও, আমি ও-সব গ্রাহ্য করি না।
    (শেষ)
  • anandaB | ১২ জুন ২০১৯ ১১:০৬410897
  • @ ~L~

    'Date:12 Jun 2019 -- 08:40 AM' পোস্ট এর জন্য আপনাকে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার জানা নেই

    অসংখ্য ধন্যবাদ
  • lcm | ১২ জুন ২০১৯ ১০:৫৯410896
  • বংশলোচন উঠিবার জন্য প্রস্তুত হইয়া হাতের বর্মাচুরুটে একবার জোরে টান দিলেন। এমন সময় বোধ হইল, কে যেন পিছু হইতে তাহার জামার প্রান্ত ধরিয়া টানিতেছে এবং মিহি সুরে বলিতেছে - হুঁ হুঁ হুঁ হুঁ ! ফিরিয়া দেখিলেন একটি ছাগল।
    বেশ হৃষ্টপুষ্ট ছাগল। কুচকুচে নধর দেহ, বড় বড় লটপটে কানের ওপর কচি পিতলের মত দুটি শিং বাহির হইয়াছে। বয়স বেশী নয়, এখনও অজাতশ্মশ্রু। বংশলোচন বলিলেন - 'আরে এটা কোথা থেকে এল? কার পাঁঠা? কাকেও তো দেখছি না।'
    ছাগল উত্তর দিল না। কাছে ঘেঁষিয়া লোলুপনেত্রে পর্যবেক্ষণ করিতে লাগিল। বংশলোচন তাহার মাথায় ঠেলা দিয়া বলিলেন - 'যা: পালা, ভাগ হিঁয়াসে'। ছাগল পিছনের দুপায়ে ভর দিয়া দাঁড়াইয়া উঠিল এবং সামনের দু-পা মুড়িয়া ঘাড় বাঁকাইয়া রায়বাহাদুরকে ঢুঁ মারিল।
  • Amit | ১২ জুন ২০১৯ ১০:৫৬410895
  • ছাগল ই একমাত্র জীব যারা বুজি দের থিয়োরি র আসল মর্ম বোঝে, তাই চিবিয়ে খেয়ে তারপর শেষে যেটা বের করে, সেটাই সার সত্য।
  • S | ১২ জুন ২০১৯ ১০:৫১410894
  • @অর্জুন, এঁদের খেলাটা এবার বাদামভাজা খেতে খেতে দেখার মতন হবে। বাম আমলের শেষের দিকে যাঁরা রাজনীতি নিয়ে মাঠ-ঘাটে-টিভির স্টুডিওতে-শৌচালয়ে আগুন ঝড়িয়ে দিতেন, তাঁদের অনেকেই এই আমলে কেমন যেন চায়ে ডোবানো বিস্কুটের মতন মিইয়ে গেছেন। বিজেপি আসলে এঁদের অনেকেই আমি তো রাজনীতি বুঝিনা লাইনে কথা বলবেন।
  • T | ১২ জুন ২০১৯ ১০:৪৩410893
  • ছাগলই সর্বশক্তিমান।
  • সৈকত | ১২ জুন ২০১৯ ১০:৩০410892
  • যা দেখা যাচ্ছে, ছাগলকে নিয়ে থিওরি বানাতে গেলে, ছাগলই থিওরি চিবিয়ে দিচ্ছে।
  • অর্জুন | ১২ জুন ২০১৯ ১০:২৫410891
  • ইন্টার্ভিউটার প্রথম দিক ঠিকঠাক ছিল, তারপর কি বলতে চাইলেন বোঝা গেলনা। @S
  • | ১২ জুন ২০১৯ ১০:২২410890
  • হ্যাঁ ভাল তো বটেই।
  • T | ১২ জুন ২০১৯ ১০:১৭410888
  • পাইদিদের ওদিকে না অরুণাচলে বোধহয়, ড্রোনে করে মেডিকেল কিট পাঠায় তো।
  • PT | ১২ জুন ২০১৯ ১০:১৭410889
  • dc-র 09:39 AM-এর তথ্যচিত্রটি অসাধারন।
  • T | ১২ জুন ২০১৯ ১০:১৬410887
  • ভালৈ তো। কিছু উপকারে এলো।
  • | ১২ জুন ২০১৯ ১০:১২410886
  • ও ড্রোনাচার্য্য আছিস। সেদিন দেখলাম ঋষিকেশ থেকে ড্রোন দিয়ে রক্তের নমুনা উড়িয়ে এনেছে দিল্লিতে।
  • lcm | ১২ জুন ২০১৯ ১০:১০410885
  • ফেসবুকে দেখলাম সিজিত্দা শসেদ্ধ পোণাম জানিয়েছেন ছবি বিশ্বাস-কে, তাই দেখে ভক্তকুল পোচোন্ডো সোদ্ধা নিয়ে পোণাম জানাচ্ছে, রিপ দিচ্ছে ...
  • T | ১২ জুন ২০১৯ ১০:০৯410884
  • আর মার্জিনাল প্রান্তবাসী ভয়েস খুঁজে পায় না। অথচ ছাগল সমগ্র পরাজিতের যুদ্ধ জিতেই চলে।
  • lcm | ১২ জুন ২০১৯ ১০:০৫410883
  • ছাগল থিওরি খায়, ধীরেসুস্থে চিবিয়ে চিবিয়ে, মার্জিনটাও খেয়ে নেয়...
  • T | ১২ জুন ২০১৯ ১০:০৪410882
  • হ্যাঁ, খল্বিদং স্বামীজীও তাই ভেবেছিলেন, আহা বাধা দিও না, ছাগলই আসুক না। আ তু তু তু। এদিকে সে ছাগল মোমেন্টাম থিয়োরী জানত। :)
  • lcm | ১২ জুন ২০১৯ ১০:০৩410881
  • ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত